nagar barta24

nagar barta24 24 hours news update.

আগামী মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক কার্যক্রম: আগামী মাসের মাঝামাঝিতে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার...
18/07/2026

আগামী মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক কার্যক্রম:

আগামী মাসের মাঝামাঝিতে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে সরকার। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ডবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি জানান।
তিনি বলেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রবাসী কার্ডধারীরা দেশে-বিদেশে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথ, বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, সরকারি হাসপাতালে বিশেষ সেবা, বেসরকারি হাসপাতালে ডিসকাউন্ট, মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনা, পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সেবা, এনআইডি, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকারসহ বিভিন্ন সুবিধা পাবেন। এছাড়া রেমিট্যান্স রিওয়ার্ড, ঋণ সুবিধা এবং কার্ডের মাধ্যমে সহজে অর্থ লেনদেনের সুযোগ থাকবে।
বৈঠকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কার্ডের সব কার্যক্রম পরিচালিত হবে।
সভায় প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন। পাশাপাশি বিশ্বের সব বাংলাদেশি প্রবাসীকে এই কর্মসূচির আওতায় আনার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

18/07/2026
15/05/2026

⛔ ২ জন স্মার্ট, সুদক্ষ মহিলা বিক্রয়কর্মী আবশ্যক⛔
রেডিমেইড জিন্স পেন্ট, প্লাজো, টিশার্ট সহ বয়েজ, কিডস্ আইটেম এর একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে আগ্রহের সাথে কাজ করতে হবে।
ক্রেতাদের সাথে সুন্দর ও ভদ্র আচরণ করা, পণ্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইলো-- 01768468846
Jeans & fashion world KBH Plaza, 2nd floor, shop no- 01, ( মিমি সুপার মার্কেটের পাশে)

একাধিক মামলার আসামি হাসান মুরাদ গ্রেপ্তার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি হাসান মুরাদ প্রকাশ কবিরকে গ...
23/04/2026

একাধিক মামলার আসামি হাসান মুরাদ গ্রেপ্তার

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি হাসান মুরাদ প্রকাশ কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) রাত ৮ টায় চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে হামিদচর এলাকার শামসুল মেম্বার বাড়ির মোঃ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই সহ অপরাধ কর্মকান্ডের অনেক অভিযোগ রয়েছে। এলাকাসুত্রে জানা যায়, বিসিক, হামিদচর কেন্দ্রিক ছিনতাইচক্রের হোতা হাসান মুরাদ একটি সংঘবদ্ধ গ্রুপ সহকারে বেশকিছুদিন ধরে নানান অপকর্ম করে আসছিলো। তার গ্রেপ্তারের খবরে হামিদচর সহ আশপাশের এলাকায় স্বস্তি নেমে এসেছে বলেও জানান একজন ভুক্তভোগী। নাম প্রকাশ না করার শর্তে এই ভুক্তভোগী জানায়, তিনি বিসিক এলাকার একটি গার্মেন্টসে চাকরি করেন, বিগত মাসখানেক আগে কবির ৩/৪ জন সহযোগী সহ তাকে গার্মেন্টস ছুটির পর কথা আছে বলে ডেকে আটকে রেখে তার ব্যবহারকৃত মোবাইল ফোন সহ নগদ ৪ হাজার টাকা নিয়ে নেয়। কিন্তু, নিজের নিরাপত্তার কথা চিন্তা করে বড় কোনো ক্ষতির হবে ভেবে কোনো অভিযোগ ও প্রতিবাদ করেনি সে।
থানা সুত্রে জানা যায়, চান্দগাঁও থানার মামলা নং-২৬/ ১৪ মার্চ ২০২৪ এবং মামলা নং- ২১/ ২৪ জানুয়ারি ২০২৫ এর আসামি এই হাসান মুরাদ কবির।
সন্ত্রাস বিরোধী আইনে চান্দগাঁও থানার মামলা নং ৩০/ ২৪ জুন ২০২৫ এর মামলায় তাকে গ্রেপ্তার পূর্বক আদালতে প্রেরণ করা হয়।

09/12/2025

চট্টগ্রামের চান্দগাঁওয়ে বুইশ্যা বাহিনীর এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সন্ত্রাসীর নাম ইমন হোসেন ওরফে আবদুর রহমান (২২)।

09/12/2025

ঢাকা কলেজের বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলা

** কর্ণফুলীর চরলক্ষ্যায় উদ্দীপন এনজিও কর্তৃক জমি দখলের অভিযোগ **চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় উদ্দীপন না...
16/02/2025

** কর্ণফুলীর চরলক্ষ্যায় উদ্দীপন এনজিও কর্তৃক জমি দখলের অভিযোগ **

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় উদ্দীপন নামক এনজিও কর্তৃক জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মরহুম সোনার মিয়ার ছেলে আবদুল নবী গংয়ের মালিকানাধীন এই সম্পত্তি দখলের কাজে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে নুর আহমদ মেম্বারের বিরুদ্ধে। এছাড়া এনজিও প্রতিষ্ঠান উদ্দীপনের কর্মকর্তা নুরুল আমিন সহ ভাড়াকৃত সন্ত্রাসীদের হুমকি ধমকিতে ভীত-সন্ত্রস্ত হয়ে আবদুল নবী স্থানীয় কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়রী করেন যার নং -১৪৯২।২৪। সম্পত্তি জবর দখলের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মহানগরের আদালতে বিশেষ আমমোক্তার নামা মূলে মোঃ মোজাম্মেল হকের মাধ্যমে ফৌঃ কাঃ বিধি ১৪৫ ধারামতে আবদুল নবীর পক্ষে একটি মিছ মামলা দায়ের করেন, যার নং-১৮৮/২৫।
এ ব্যাপারে ভুক্তভোগী আবদুল নবীর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা মৌজার আর.এস ৯৮৯ খতিয়ানের ২৫৬ দাগের মোট সম্পত্তি ৫ শতকের মধ্যে ৪ শতক সম্পত্তি সিডিএ কর্তৃক অধিগ্রহণ করা হয়। অতঃপর ভুলবশত ১ শতকের পরিবর্তে বিএস নামজারী খতিয়ানে ৩ শতক সম্পত্তি লিপিবদ্ধ হয়। উক্ত সম্পত্তি ক্রয়সূত্রে উদ্দীপন মালিক হয়ে, বিএস নামজারী খতিয়ান নং ৫১৮২ এর দাগ নং ৭৬৯ হইতে ০৩ শতক সম্পত্তির মালিক দাবী করলেও, উক্ত দাগের সমুদয় সম্পত্তিসহ অন্যান্য দাগের প্রায় ৪/৫ গন্ডা সম্পত্তি জবরদখল করে, জোরপূর্বক চারপার্শ্বে বাউন্ডারী দেওয়াল নিমার্ণ করে আমাদের সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টা চালানো হয়। তিনি আরও জানান, নানানভাবে তাকে এবং তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হতে পারে। ভুক্তভোগী আবদুল নবী তার সম্পত্তির জবর দখল ঠেকাতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৮(১) ধারামতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত করেন।
এ ব্যপারে জানতে উদ্দীপনের কর্মকর্তা নুরুল আমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when nagar barta24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category