02/09/2026
গাইস গতরাত তাড়াতাড়ি ঘুমাই ছিলাম৷ উঠে দেখি মামুন লায়লা নাটকের 69 তম পর্ব শুরু হয়ে গেছে🤣🤣
এতদিন দেখছি লায়লা খালা মামুনরে জে/লে নিতো৷ এরপর মামুন মোহনাকে বিয়ে করার পর সেখানে হাজির হয় লায়লার ডান হাত লিখন মা/ঙের নাতি৷ সবাই মিলা মামুনরে আবার জেলে নেয়৷
এদিকে মামুন জে/ল থেকে বের হয় তার পরের বউ মোহনা কি এমন বা/ন দিছে যে মামুন তার বউ জন্যে নিজে মা-বোনকে মে%রে বাসা থেকে বের করে দিয়েছে। কিন্তু এসব তো লায়লা খালা আর সহ্য করতে পারেনি! 🥹
মাঝরাতে ছুটে গেলো, ডাক্তার দেখালো, নিজের ঘরে আশ্রয় দিলো৷ এযেনো গরিবের নায়িকা শাবানা৷ বিকাল, সন্ধ্যা, মাঝরাত, ভোররাত সব সময় কোনো ব্যাপার না, মামুনের পরিবারের সেবা করতে লায়লা খালা ২৪/৭ প্রস্তুত!
আর সবচেয়ে বড় টুইস্ট কী জানেন?
যে লায়লার নামে এত বদ/নাম, এত কথা৷ দিন শেষে সেই লায়লার ঘরেই আশ্রয় হলো মামুনের মা-বোন 😂
মামুনের বোন লায়লাকে জড়িয়ে ধরে বলছে “তুমি আমার ভাবি!”
মামুনের মা লায়লাকে জড়িয়ে ধরে ক্ষ/মা চাইছে!
আহারে! কী দৃশ্য!
এ যেন বাংলা সিনেমার সেই শেষ ১০ মিনিট সবাই কাঁ/দছে, ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক বাজছে! 😂
যে বৌমা ভালোবেসে শাশুড়িকে ঘরে তুলেছিল, সেই বৌমাই শেষ পর্যন্ত শাশুড়িকে ঘর থেকে বের করে দিলো। আর যে লায়লাকে একসময় ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ সেই লায়লার ঘরেই তাদের আশ্রয়!
এতোকিছুর মাঝেও লায়লা খালা তার মেকআপ করতে ভুলে নাই৷ নিজেরে ক/চি সাজাতে চেহারা লাল লাল করে আসছে হাসপাতালে 🙂
লায়লা খালা সম্ভবত ভাবছে,
“দুঃখের সময় মানুষ পাশে থাকবে, আর আমি পাশে থাকবো… তবে মেকআপ ছাড়া না!”💄
তবে সত্যি বলতে, এত অপমানের পরও যেভাবে লায়লা তাদের পাশে দাঁড়িয়েছে, মায়া-দয়া যে তার মনে আছে সেটা মানতেই হবে। ❤️
এখন দেখার বিষয় এই নাটকের নতুন পর্ব কবো আসে 🐸
~ Rahat Ahmed Tulon