03/08/2026
আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের জরুরি দৃষ্টি আকর্ষণ
সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লেমু হোসেনের বাড়ি এলাকায় একজন নারী শিক্ষকের সঙ্গে ধর্ষণ করার অভিযোগ ওঠায় স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্যমতে, ০৩ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮:৩০ মিনিটে ওই নারী তাঁর নিজ বাসায় অবস্থানকালে একটি গুরুতর ধর্ষ**ণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি অনুযায়ী, তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
জানা গেছে, ভুক্তভোগী ঘটনাটি সম্পর্কে মৌখিকভাবে সাক্ষ্য দিলেও সামাজিক নিরাপত্তাহীনতা, ধর্ষ**কের প্রভাব, ভয়ভীতি এবং পারিবারিক চাপের কারণে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করতে পারেননি। এ কারণে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অভিযোগটি অত্যন্ত গুরুতর হওয়ায় এর নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। সন্দ্বীপের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমের প্রতি আহ্বান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকৃত সত্য উদঘাটনে কার্যকর ভূমিকা রাখুন। ন্যায়বিচার নিশ্চিত হওয়া যেমন জরুরি।