Monti Bhadra

Monti Bhadra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Monti Bhadra, Digital creator, Chittagong.

সমৃদ্ধির মা 🌸🧿 Welcome to our family's journey! ✨
Here you'll find baby milestones, parenting experiences, learning through play, family outings, and everyday memories with our little sunshine. ☀️💛

14/08/2026

সুন্দর স্মৃতিময় দিনগুলো🥺 Sibling/Cousin Rivalry fueled by Social Comparison নিয়ে বিস্তারিত আছে কমেন্টে👇

"প্রত্যেক শিশুর জন্য আলাদা একটা রুম না হলেও, একটা ছোট্ট নিজের কর্নার হোক"🤍বাচ্চাদের জন্য সবচেয়ে দামি খেলনা সবসময় প্রয়...
14/08/2026

"প্রত্যেক শিশুর জন্য আলাদা একটা রুম না হলেও, একটা ছোট্ট নিজের কর্নার হোক"🤍
বাচ্চাদের জন্য সবচেয়ে দামি খেলনা সবসময় প্রয়োজন হয় না। প্রয়োজন এমন একটা জায়গা, যেটাকে সে নিজের মনে করবে। যেখানে ইচ্ছে হলে বই খুলে বসবে, ব্লক দিয়ে খেলবে, ছবি দেখবে, আঁকিবুঁকি করবে, আবার সবকিছু নিজেই গুছিয়ে রাখার অভ্যাসও ধীরে ধীরে শিখবে।
আমরা সমৃদ্ধির জন্য এমনই একটা ছোট্ট Learning & Play Corner তৈরি করেছি। এখানে দামী কোনো সাজসজ্জা নেই, কিন্তু আছে ওর বেড়ে ওঠার জন্য দরকারি অনেক ছোট ছোট উপকরণ।
📚 বই – ভাষা, কল্পনাশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে।
🎨 রঙিন চার্ট, শেপ, সংখ্যা, অক্ষর – প্রতিদিন চোখে পড়তে পড়তেই শিশুর শেখার আগ্রহ তৈরি হয়। শেখাটা যেন পড়াশোনা নয়, খেলারই একটা অংশ হয়ে যায়।
🖐️ হাতে-কলমে খেলার উপকরণ – ফাইন মোটর স্কিল, হাত-চোখের সমন্বয় এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে।
🌿 নিজের মতো সময় কাটানোর একটি নির্দিষ্ট জায়গা – এতে শিশুর স্বাধীনভাবে খেলতে শেখা, আত্মবিশ্বাস এবং নিজের জিনিসের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন একটি কর্নার বানাতে বড় ঘর বা অনেক খরচের দরকার নেই। আপনার ঘরের এক কোণও হতে পারে আপনার শিশুর প্রিয় পৃথিবী। একটি ছোট বুকশেলফ, কয়েকটি বই, কিছু খেলনা আর ভালোবাসা, এতেই শুরু করা যায়।
শিশুরা খেলতে খেলতেই শেখে। তাই তাদের জন্য এমন একটি নিরাপদ, রঙিন ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করে দেওয়া, আমাদের দেওয়া সবচেয়ে সুন্দর উপহারগুলোর একটি হতে পারে। 🌈💛
আপনার বাসায় কি ছোট্ট কোনো Learning Corner আছে? আর না থাকলে কবে করছেন? কমেন্টে জানাতে ভুলবেন না🥰

🌿কামিকা একাদশী মাহাত্ম্য🌿শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্তপুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ-সংবাদে বলা হয়েছ...
09/08/2026

🌿কামিকা একাদশী মাহাত্ম্য🌿
শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্তপুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ-সংবাদে বলা হয়েছে।
যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন—হে গোবিন্দ! হে বাসুদেব! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী।
প্রত্যুতরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন—হে রাজন! পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন।
একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন—হে ভগবান! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, সেই ব্রতের বিধি বা নিয়ম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে।
শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন—হে বৎস! জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ কর।
শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী ‘কামিকা’ নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা-অর্চনা তপ সীমিত পূন্য ফল প্রদান করে। গঙ্গা গোদাবরী কাশী নৈমিষারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণপূজার মাধ্যমে কোথাওই লাভ করা যায়।
সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপঙ্কে সাগরে নিমজ্জিত এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়।
এরকম পবিত্র পাবনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই ব্রতের কথা বলেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ-দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনও বিপদে পতিত হন না।
কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণুপূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মনিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন তুষ্ট হন না। যিনি কেশবকে তুলসীমঞ্জুরী দিয়ে পূজা করেন তার অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়।
এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন—হে নারদ! যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাঁকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়, তাঁকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়, তাঁকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবদ্ভভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি।
যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত ও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন।
শ্রীকৃষ্ণ বললেন—হে রাজন! আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, গোহত্যা- পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন।
হরে কৃষ্ণ🙏
#একাদশী

07/08/2026

Little helper on duty! 🧹🤭 Isn’t this just too cute? 🥹 14 month+ Samriddhi 🧿

05/08/2026

মামার বাড়ির এই আনন্দগুলোই তো ছোট্ট সমৃদ্ধির শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতি। 🥹 দাদা-দিদিদের ভালোবাসায় ওর ছোট্ট পৃথিবীটা যেন আরও একটু বেশি আনন্দের। 🫶🏻

সমৃদ্ধির ছোট্ট পৃথিবীর প্রিয় মানুষগুলোর একজন- ওর মিষ্টি দিদিভাই 🥰🌸 দিদিও বোনুকে চোখে হারায়, অপেক্ষায় থাকে বোনুকে কাছে প...
01/08/2026

সমৃদ্ধির ছোট্ট পৃথিবীর প্রিয় মানুষগুলোর একজন- ওর মিষ্টি দিদিভাই 🥰🌸
দিদিও বোনুকে চোখে হারায়, অপেক্ষায় থাকে বোনুকে কাছে পাওয়ার। সমৃদ্ধি যখন ৬ দিনের ছিলো তখন ও তাকে দেখার জন্যে ওর মাকে ছাড়াই চলে এসেছিলো ওর বাবার সাথে, বোনুকে কাছ থেকে দেখার জন্য, এসে আবার অশৌচ ঘরেও চলে এসেছিলো🥺
আমি সবসময় বোনের অভাব ফিল করি, তোরা দুজন দুজনের সেই অভাবটা পূরন করিস, ২ জন ২জনকে সারাজীবন এভাবেই ভালোবাসিস🥺

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Monti Bhadra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share