Shobdo Mistri

Shobdo Mistri মানুষ মূলত ভালোবাসে কিছু দুঃখ, কিছু অবহেলা এবং কিছু স্মৃতি জমাতে।

মনের ভুলে গেয়ে ওঠা গান, ঠুকরো কাগজে লিখে ফেলা লাইন, হুহু করে ভেতরে কেঁদে পাওয়া দুঃখ, আঙুল তুলে উচ্চ বাক্যে বলে ফেলা কথা এবং
ঝরে পরা প্রতি ফোটা জলই কবিতা...

শব্দমিস্ত্রী কবিতা, গান এবং শৈল্পিক স্পর্শের অনন্য ধারা...

শব্দমিস্ত্রীর সাথেই থাকুন।

27/05/2026

যে শহরে মা নেই সেই শহরে ঈদ আসে না তো জানি,
মা হীন শূন্যতায় এই শহরে পুরো জীবনটাই কুরবানি।

Words: Yaasin Saeed Adeel

25/04/2026

একটা গান শুনতে শুনতে
বহুদূর যাওয়া যায়...

শব্দ ও সুরের পিছু নিয়ে
ভুলে যাওয়া যায়
একজন্ম বাজে স্মৃতি

মায়ের আদরের কাছে যাওয়া যায়
বহুদিন বন্ধ জানালা
খুলে দেয়া যায়

নিজের হাতে রাখা যায় হাত
দেখা হয় মনের মানুষের সাথে

আরব, কাশী, প্যালেস্টাইন
যেখানে খুশি যাওয়া যায়
যেকোনো প্রার্থনা নিয়ে

একটা গান শুনতে শুনতে
বহুদূর যাওয়া যায়... —
আমি তোমার কাছে এসেছি!

words: উদয়ন রাজীব
Vocal: Yaasin Saeed Adeel

#ইয়াসিন #শব্দমিস্ত্রী

যে নিজের ইচ্ছায় হারিয়ে যায়, তাকে হাজার খুঁজেও লাভ নেই। কিছু সম্পর্কের ইতি এভাবেই টানি আমরা, তবুও স্মৃতিগুলো পিছু ছাড়ে না...
22/04/2026

যে নিজের ইচ্ছায় হারিয়ে যায়, তাকে হাজার খুঁজেও লাভ নেই। কিছু সম্পর্কের ইতি এভাবেই টানি আমরা, তবুও স্মৃতিগুলো পিছু ছাড়ে না!

বকুল গাছটির নিচে যুবকের সাথে হেসে হেসে যে মেয়েটি কথা বলছে-সে মেয়েটির শীত মৌসুম পছন্দ নয়।হাতের নখগুলো সরু সাদা। চোখের ভেত...
22/04/2026

বকুল গাছটির নিচে যুবকের সাথে হেসে হেসে যে মেয়েটি কথা বলছে-
সে মেয়েটির শীত মৌসুম পছন্দ নয়।
হাতের নখগুলো সরু সাদা। চোখের ভেতর দুটি ভিন্ন রক্তলাল রেখা।
মেয়েটি আমার প্রেমিকা। সাবেক।
আমায় ছেড়ে গেছে কিংবা আমি ছেড়ে এসেছি
এসবের কিছুই হয়নি আমাদের।
আমার মৃত্যুর সংবাদ পেয়ে মেয়েটি পাগল প্রায়, ভেঙে পড়েছিল খুউব।
প্রথম দিন নাওয়া খাওয়া ভুলে শুধু কেঁদেছে আর কেঁদেছে।
দ্বিতীয় দিন একটা ফুল হাতে কাঁদতে কাঁদতে দেখে গেছে আমার কবর।
তৃতীয় দিন প্রার্থনায় আমার জন্য চেয়েছে জান্নাতুল ফেরদৌস।
চতুর্থ দিন ভিক্ষুককে আমার জন্য দান করেছে কিছু টাকাপয়সা।
পঞ্চম দিন রাতে চোখমুখ মুছে নিজেকে কিছুক্ষণ আয়নায় দেখে লগইন করেছে ফেসবুক।
ষষ্ঠ দিন দিয়েছে দু চারটে অপরিচিত ম্যাসেজের রিপ্লাই।
সপ্তম দিন সুগন্ধি সাবান শ্যাম্পু মেখে করেছে দীর্ঘ গোসল।

আমার মৃত্যুর বয়স আজ ২৯৯ দিন।
কবরের ওপর ফুটি ফুটি বলে এখনো ফুটেনি কোনো ঘাসফুল।
তার বিছানাপত্র এখন সব গুছানো- কবিতা পড়ে, সিনেমা দেখে, বৃষ্টির কাছে বসে।
রাতে বিছানায় পড়ে সহজেই অন্য যুবককে ম্যাসেজে লিখে - আমি তোমাকে ভালোবাসি।

°
ভিন্ন পৃথিবী হতে দেখা


লেখা: সানোয়ার হোসেন

21/04/2026

পুরুষের চোখ দিয়ে পানি পড়া মানে পৃথিবীর সবথেকে বড় দুর্বলতা প্রকাশ পাওয়া। আদনান চায় না তার সেই দুর্বলতা কেউ দেখুক।

আদনান চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে যদি মাটিটা একটু ফাঁকা হয়ে যেত, তবে আমি সেখানেই ক্ষণিকটা আশ্রয় নিতাম।
উপন্যাস: আদ্রিতা
—ফাহমিদ হাসান

21/04/2026

ভুলের ভার বুকে নিয়ে সারাজীবন ভেতরে দুঃখ পোষতে নেই, সমস্ত ভুলের ভার বুক হতে সরিয়ে নিতে হয় ধীরে ধীরে। সৎচেষ্টা নিঙড়ে ভুলের ক্ষমা চেয়ে নিতে হয়, বুকের উপর জমে থাকা পাহাড়গুলো সরে গেলে জীবনটা হালকা লাগে। ভেতরে পোষে রাখা অভিমানটুকু ছেড়ে নিজেকে নির্ভার করতে হয়, সবকিছুর আগে বলে ফেলতে হয় 'ভুলটা আমারই ছিলো'।

words: Yaasin Saeed Adeel

10/04/2026

প্রতিটি উৎসব আমাকে মনে করিয়ে দেয়,
আমি আসলে কতটা একা।

প্রতিটি উল্লাস আমাকে শেখায়,
আমি কতটা কাঁদতে পারি।
নিঃশব্দে, অদৃশ্যভাবে,
নিজের ভেতরেই নিজেকে ভাঙতে পড়ি।

—ফাহমিদ হাসান

09/04/2026

আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর।

- সাদাত হোসাইন

Address

Chawkbazar
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Shobdo Mistri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shobdo Mistri:

Share