02/06/2026
অনেক পুরুষের কাছে বৌ মানে দরকারের সময় কাজের মানুষ। শরীর খারাপ হলে নার্স লাগে, পেটে খিদা লাগলে বাবুর্চি লাগে, বয়স হলে সেবা করার লোক লাগে। যতদিন টাকা আছে, গায়ে জোর আছে, ততদিন বৌয়ের কাজ শুধু হুকুম তামিল করা। মা-বাবার সেবা করাও, আত্মীয় স্বজন সামলাও, বাচ্চাকাচ্চা মানুষ করো। নিজে বাইরে ভাবি, গার্লফ্রেন্ড, অফিসের সুন্দরী কলিগ নিয়ে মজা করবে, আর ঘরে ফিরে বৌকে মানুষই মনে করবে না।
আর মেয়েদের জীবনটা হয়ে যায় স্বামীকে আঁকড়ে ধরে রাখার যুদ্ধ। সংসার বাঁচাবে, বাচ্চার মুখের দিকে তাকাবে, সমাজ কী বলবে সেই ভয়ে সব সহ্য করে যাবে। এই সহজ হিসাবটা অনেক পুরুষ বুঝেও বুঝতে চায় না।
আসলে এটাকে বিয়ে বলে না। এটা হলো বেতন ছাড়া সারাজীবনের চাকরানি রাখা। যেখানে ভালোবাসা নাই, সম্মান নাই, দুইজন মিলে একসাথে পথ চলা নাই। শুধু একজন সার্ভিস নিবে, আরেকজন দিয়ে যাবে। এই সম্পর্কে দুইজনই তিলে তিলে শেষ হয়।
পুরুষ ভাবে মাসে মাসে টাকা দিলেই দায়িত্ব শেষ। কিন্তু একটা মেয়ে টাকা চায় না, চায় সময়, চায় গুরুত্ব, চায় বন্ধুর মতো পাশে থাকা একজন মানুষ। টাকা দিয়ে রাঁধুনি পাওয়া যায়, নার্স পাওয়া যায়, আয়া পাওয়া যায়। কিন্তু বৌ পাওয়া যায় না।
fans ゚viralシ ゚