GCB NEWS

GCB NEWS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GCB NEWS, Media/News Company, Chittagong.

রাউজান ইসলামিক মডেল স্কুল (RIMS) আয়োজনে মহান বিজয় দিবস পালিত।নিজস্ব সংবাদদাতা :আজ ১৬ ডিসেম্বর ২৩ ইং রোজ শনিবার মহান বিজয়...
16/12/2023

রাউজান ইসলামিক মডেল স্কুল (RIMS) আয়োজনে মহান বিজয় দিবস পালিত।
নিজস্ব সংবাদদাতা :
আজ ১৬ ডিসেম্বর ২৩ ইং রোজ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রঅংকন ও রচনা প্রতিযোগিতা দোয়া মাহফিল স্কুল মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। স্কুলের পরিচালক মুহাম্মদ আবু বকরের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন স্কুলের পরিচালক মাওলানা আতা উল্লাহ নঈমী, কানযুল ঈমান ইন্টারন্যাশনাল মাদরাসা রাউজান শাখার পরিচালক, হাফেজ মাওলানা পেয়ার মুহাম্মদ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ হোসেন রেজা ক্বাদেরী।আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ( প্রশাসন) মুহাম্মদ আবদুল হামিদ, সহকারী প্রধান শিক্ষিকা তাসফিয়া আজিজ নওশিন, সহকারী শিক্ষিকা সৈয়দা সানজিদা সরওয়ার, সহকারী শিক্ষিকা কাউছার হক নওয়াল প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ কারী সকল শহীদের জন্য ও দেশের সকলের সুখ শান্তি ও সম্বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

রাউজান ইসলামিক মডেল স্কুল ( RIMS) এ মহান বিজয় দিবস ২২ ইং উপলক্ষে চিত্রঅংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত। -----------------------...
16/12/2022

রাউজান ইসলামিক মডেল স্কুল ( RIMS) এ মহান বিজয় দিবস ২২ ইং উপলক্ষে চিত্রঅংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত।
----------------------------------------------------------------
আজ ১৬/১২/২০২২ ইং রোজ শুক্রবার সকাল ৯.০০ ০০ টা হতে রাউজান ইসলামিক মডেল স্কুল ( RIMS) এর আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রঅংকন প্রতিযোগিতা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এর পূর্বে মুন্সির ঘাঠায় স্হাপিত স্মৃতিসৌধ এ স্কুলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। স্কুল মাঠে প্র্যাত্যহিক সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে উপস্হিত ছিলেন স্কুলের পরিচালক ( প্রশাসন ও সার্বিক) মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরী, স্কুল কমিটির মেম্বার মুহাম্মদ মুরাদুল ইসলাম তালুকদার, সাংবাদিক ইরফাত হোসেন চৌধুরী, পরিচালক ( অর্থ) মুহাম্মদ আবু বকর, সহ পরিচালক ( অর্থ) মুহাম্মদ আবদুল হামিদ, শিক্ষিকা তাসফিয়া আজিজ, সানজিদা আকতার , শিক্ষক ওয়াহেদুল ইসলাম ফয়সাল প্রমুখ। সর্বশেষ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। গত ১ লা ডিসেম্বর হতে অত্র স্কুলে ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে স্কুল অফিসে যোগাযোগ করুন। এবং নির্মোক্ত মোবাইল নং এ যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। অফিস মোবাইল নং- 01810640454। প্রেস বিজ্ঞপ্তি।

দেশে প্রবাসে সকলের প্রতি রইল  GCB NEWS পরিবারের পক্ষ থেকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।
16/12/2022

দেশে প্রবাসে সকলের প্রতি রইল GCB NEWS পরিবারের পক্ষ থেকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।

রাউজান ইসলামিক মডেল স্কুল ( আর আই এম এস) এর নতুন  পরিচালনা কমিটি ও পরিচালক বোর্ড গঠিত। নিজস্ব প্রতিবেদকঃগত ৩/১২/২০২২ইং র...
16/12/2022

রাউজান ইসলামিক মডেল স্কুল ( আর আই এম এস) এর নতুন পরিচালনা কমিটি ও পরিচালক বোর্ড গঠিত।
নিজস্ব প্রতিবেদকঃ
গত ৩/১২/২০২২ইং রোজ শনিবার দুপুর ১২.০০ টায় স্কুল মিলনায়তনে ২০২২-২০২৩ কার্যকরী পরিচালনা কমিটি গঠন কল্পে এক সভা সহ- সভাপতি জনাব ইন্জিনিয়ার সিরাজুল মোস্তফা শিহাদ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভার উপস্হিত সকলের সর্ব সম্মতিক্রমে ইন্জিনিয়ার সিরাজুল মোস্তফা চৌধুরী শিহাদ কে সভাপতি মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরী কে সাধারণ সম্পাদক ও মাওলানা মুহাম্মদ আতা উল্লাহ নঈমী কে অর্থ সম্পাদক বাকি শেয়ারহোল্ডারদের মেম্বার করে ১৫ সদস্য বিশিষ্ট স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়। বাকি মেম্বারগণ হল মাওলানা মুহাম্মদ আলী আকবর,মোহাম্মদ শাকিল, মাওলানা মুহাম্মদ রাশেদুল করিম, হাফেজ মুহাম্মদ এসকান্দর হোসেন, এম মুরাদুল ইসলাম, আবদুল গাফফার আজাদ, আহমদুল ইসলাম, আবু তাহের, আবদুল হামিদ, আবু বকর, হাফেজ মুহাম্মদ আকবর। এবং প্রত্যেহ স্কুল তদারকি ও শিক্ষাকার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য ছয় সদস্যবিশিষ্ট পরিচালক বোর্ড গঠন করা হয়। তারা হলেন পরিচালক- ( প্রশাসন ও সার্বিক) মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরী। সহ -পরিচালক ( প্রশাসন ও সার্বিক) মুহাম্মদ রায়হান রাজু। পরিচালক( একাডেমিক) মাওলানা মুহাম্মদ আতা উল্লাহ নঈমী। সহ - পরিচালক ( একাডেমিক)মাওলানা মুহাম্মদ রাশেদুল করিম। পরিচালক ( অর্থ) মুহাম্মদ আবু বকর। সহ-পরিচালক ( অর্থ) মুহাম্মদ আবদুল হামিদ।প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

আগামীকাল  ২৯ শে অক্টোবর ২২ ইং  গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট ও মহিলা ইউনিট শাখার যৌত আয়োজনে  ও দলিলাবাদ গাউসিয়া ...
28/10/2022

আগামীকাল ২৯ শে অক্টোবর ২২ ইং গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট ও মহিলা ইউনিট শাখার যৌত আয়োজনে ও দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসার সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প ও মিলাদ মাহফিল অনুষ্টিত হবে।
-----------------------------------------------------------------
নিজস্ব সংবাদদাতাঃ
আগামী কাল ২৯ শে অক্টোবর ২২ ইং রোজ শনিবার দিনব্যাপী পৌরসভা ৮ নং ওয়ার্ডস্হ দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসা মিলনায়তণে গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট ও মহিলা ইউনিট শাখার যৌত আয়োজনে ও দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসার সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও মিলাদ মাহফিল২২ইং অনুষ্টিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন রাউজান পৌরসভার মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ সাহেব । প্রধানবক্তা থাকবেন মুহাম্মদপুর দরবার শরীফের সাজ্জাদানশীন ও রাউজান ডায়াগনস্টিক সেন্টার ও হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন জিলানী সাহেব। উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি জাফতনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব জিয়া উদ্দিন জিয়া সাহেব। সভাপতিত্ব করবেন দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসা পরিচালনা পর্ষদর সভাপতি আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ কামাল উদ্দিন সাহেব। এতে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে রাউজান পৌরসভার সম্মানিত কাউন্সিলর সহ রাউজানের বিভিন্ন স্হরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। উক্ত চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ১০ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করবেন এবং ১৫ জন শিশুকে সম্পূর্ণ ফ্রি ডিভাইস খৎনা করানো হবে। রাউজান ব্লাড ব্যাংকের পরিচালনায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করানো হবে। বাদে মাগরিব হতে মিলাদ মাহফিল অনুষ্টিত হবে। উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্প ও মিলাদ মাহফিল২২ ইং সকলে উপস্হিত হয়ে চিকিৎসা সেবা গ্রহন এবং উক্ত অনুষ্টান সমূহকে সফল করতে সকলের আন্তরিক উপস্হিতি সহযোগিতা কামনা করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

আগামী ২৯ শে অক্টোবর ২২ইং রোজ শনিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট ও মহিলা ইউনিট শাখার যৌত আয়োজনে ও দলিলাবাদ গাউস...
12/10/2022

আগামী ২৯ শে অক্টোবর ২২ইং রোজ শনিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট ও মহিলা ইউনিট শাখার যৌত আয়োজনে ও দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসার সার্বিক সহযোগিতায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প ও মিলাদ মাহফিল অনুষ্টিত হবে দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসা মিলনায়তণে। এতে বিভিন্ন রোগে বিশেষজ্ঞ চিকিৎসক গণ চিকিৎসা প্রদান করবেন। এবং রাউজান ব্লাড বাংক ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করবেন এবং ফ্রি খৎনা ক্যাম্প ও ফ্রি ওষুধ সরবরাহ করা হবে।

গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট শাখার দ্বি - বার্ষিক কাউন্সিল অনুষ্টিত।-------------------------------------------...
12/09/2021

গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট শাখার দ্বি - বার্ষিক কাউন্সিল অনুষ্টিত।
-------------------------------------------------------------------
গত ৩/৯/০২১ইং রোজ জুমাবার গাউসিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর সুলতানপুর ( উত্তর) শাখার আওতাধীন গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট শাখার দ্বি - বার্ষিক কাউন্সিল অধিবেশন ০২১- ০২৩ ইং অনুষ্টিত হয় দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসা মিলনায়তণে। এতে অত্র শাখার সভাপতি মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর উত্তর শাখার সাধারন সম্পাদক মাওলানা শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সুলতানপুর উত্তর শাখার সহ সাধারন সম্পাদক কাজী আশেকুল ইসলাম, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, মুহাম্মদ আবদুল হামিদ কাউন্সিলর হিসাবে উপস্হিত ছিলেন সুলতানপুর শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব জয়নাল আবেদীন ভেন্টার, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদুল ইসলাম। অত্র শাখার নির্বাহী সদস্য মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরীর সঞ্চালনায় আরো উপস্হিত ছিলেন অত্র শাখার সিঃ সহ - সভাপতি আলহাজ্ব নাহিম উদ্দীন খোকন, সহ সভাপতি ব্যাংকার সাইফুদ্দীন খালেদ, সহ সভাপতি শাহাবুল আলম , সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ রাশেদ, সহ সভাপতি আবু আব্বাস উদ্দিন, শাহ আলম ভান্ডারী, রাসেল রণি, ফয়সাল হাবীব জিয়াদ, শফিউন নেওয়াজ, এস এম হোসাইন মুনির, গিয়াস উদ্দিন, শান্ত, জোনাইদ, হামিম, নিসাব, সাজ্জাদ প্রমুখ। উক্ত কাউন্সিলে সকলের সর্ব সম্মতিক্রমে মাওলানা আবদুল মান্নান কে সভাপতি, মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরীকে সাধারন সম্পাদক মুহাম্মদ রিদুয়ানুল ইসলাম হামিম কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ জনের সম্পাদক ও সদস্যের কার্যকরী কমিটি২০২১- ২০২৩ ইংও ১৩ সদস্যের প্রবাসি কমিটি ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। প্রেস বিঞ্জপ্তি।

গাউসিয়া কমিটির কেন্দ্রিয় মানবিক ফান্ডেইউনাইটেড রাঙ্গুনিয়া সমিতি ওমান’র অনুদান হস্তান্তর---------------------------------...
11/09/2021

গাউসিয়া কমিটির কেন্দ্রিয় মানবিক ফান্ডে
ইউনাইটেড রাঙ্গুনিয়া সমিতি ওমান’র অনুদান হস্তান্তর
---------------------------------------------------------------------
নিউজ ডেস্ক:

ইউনাইটেড রাঙ্গুনিয়া সমিতি সালতানাত অফ ওমানের পক্ষ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় মানবিক ফান্ডে দুই লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে অনুদান হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জমির উদ্দিন মাস্টার।

উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান বক্তা ছিলেন করোনায় মৃতের দাফন-সৎকার এবং রোগী সেবা কার্যক্রমের প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

শিক্ষক মোহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় মানবিক টিমের সদস্য আহসান হাবিব চৌধুরী হাসান, মোহাম্মদ আবদুল্লাহ, রাঙ্গুনিয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত মধ্যম-দক্ষিণ শাখার সভাপতি হাফেজ সৈয়্যদ রুহুল আমিন, রাঙ্গুনিয়া উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক আল কাদেরী, রাঙ্গুনিয়া পৌরসভার সভাপতি আব্দুর রহমান জামী, রাঙ্গুনিয়া পৌরসভা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, রাঙ্গুনিয়া মডেল ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা করিম উদ্দিন হাছান, গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া মধ্যম-দক্ষিন শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন সরোয়ার, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, সাদ্দাম হোসেন, ইউনাইটেড রাঙ্গুনিয়া সমিতি ওমানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন, অর্থ সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ম মহাসচিব রহুল আমিন, প্রতিনিধি মো. বখতিয়ার রেজা, এইচ এম ফরিদ, মাওলানা আবদুল খালেক, মাওলানা মখছুদ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপনতাং ৫/৮/২০২১ইংরেজী রোজ রবিবার সময়: রাত ১০.০০ টা
05/09/2021

বিজ্ঞাপন
তাং ৫/৮/২০২১ইংরেজী রোজ রবিবার সময়: রাত ১০.০০ টা

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাইগাউসিয়া কমিটির মানবিক কার্যক্রমে প্রমাণ পাইসাইফুল ইসলাম চৌধুরী চারিদিকে বাজছে এক নির...
05/09/2021

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
গাউসিয়া কমিটির মানবিক কার্যক্রমে প্রমাণ পাই

সাইফুল ইসলাম চৌধুরী

চারিদিকে বাজছে এক নিরব যুদ্ধের দামামা। যে যুদ্ধের নাম করোনা মহামারি। সে যুদ্ধ কোন দেশের সাথে দেশের নয়; বরং অদৃশ্য মরণঘাতী ভাইরাসের সাথে মানবসভ্যতার। করোনা ভাইরাসের ভয়ে মুহূর্তেই সন্তান ভুলে যাচ্ছে পিতা-মাতা আর স্বামী-স্ত্রীর স্বর্গীয় সম্পর্ক। এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি সারা দুনিয়া। মানবতার আর্তনাদে আকাশ বাতাস ভারি হয়ে আসছে।

এমন ক্রাইসিস মুভমেন্ট একজন প্রকৃত মানবিক বন্ধুর হৃদয়ে রেখাপাত করলো। কী করা যায় মানবতার জন্য, কী করা যায়; ভাবতে ভাবতে চিন্তার বন্দরে নোঙর করলো এক অসাধারণ কনসেপ্ট। আর তা হলো করোনায় মৃতের দাফন-কাফন ও সৎকার কার্যক্রম। এ দুঃসাধ্য কর্মযজ্ঞের সহজ স্বপ্নদ্রষ্টা আর কেউ নন, হোসাইনী আদর্শে অনুপ্রাণিত, এডভোকেট সৈয়দ মোছাহেব উদ্দিন বখতিয়ার। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব। এ বিদগ্ধ সংগঠকের একটি ফেইসবুক স্টাটাস (করোনায় মৃত্যুবরণকারীদের দাফন-কাফন করবে গাউসিয়া কমিটি) ক্ষোভ, ভয় ও শঙ্কিত আত্মায় প্রশান্তির সূর্যোদয় ঘটায়। অবশ্য দরবারে সিরিকোটের দীপ্তিমান সূর্য দূরদর্শী পীর হযরত আল্লামা সাবির শাহ হুজুর আরও এক দশক আগ থেকে গাউসিয়া কমিটির কর্মীদের দাওয়াতে খায়ের কার্যক্রমের মাধ্যমে মৃতের গোসল ও দাফন-কাফনের মতো অত্যন্ত জরুরি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে রাখার তাগাদা দিয়ে গেছেন। যে প্রশিক্ষণ করোনাকালিন সকল মানুষের জন্য অন্ধের যষ্টিতে পরিনত হয়েছে।

হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মাদ তাহের শাহ (মা.জি.আ)'র নেতৃত্বাধীন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন শেষ বিদায়ের সাথী গাউসিয়া কমিটির মানবিক টিম করোনার শুরু থেকেই বিবিধ সেবা দিয়ে আসছে। যে করোনা ভাইরাস আপনকে পর বানিয়ে দিয়েছে। সে ভয়ংকর মহামারী করোনার ভয়কে জয় করে পরকে আপন করে নিয়েছে মানবিক গাউসিয়া কমিটি। শেষ বিদায়ের সাথী গাউসিয়া কমিটির মানবিক টিম করোনার শুরু থেকেই বিবিধ সেবা দিয়ে আসছে। করোনা এখন ভয়ংকর থেকে ভয়ংকর। সারাবিশ্বে একটিই শ্লোগান! ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন। প্রায় সকলেই যখন ঘরে তখন গাউসিয়া কমিটির মানবিক কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে দিবা-রাত্রি মানবসেবায় ব্যস্ত। কী সকাল, কী সন্ধ্যা! বিরামহীন ছুটে চলা। সব চাকরিতে ছুটি আছে। আছে বিশ্রাম। কিন্তু এ মানবিক কাজে ঈদের দিনেও ছুটি নেই। নেই রাতেও বিশ্রাম। ছুটি কেউ দিচ্ছে না তা নয়; বরং বলা চলে এ মানবিক কর্মীরা ছুটি নিচ্ছে না! রমজানে সবাই যখন বাহারি ইফতারের পশরা সাজিয়ে বসেছিল, ঠিক তখনই গাউসিয়া কমিটির মানবিক কর্মীরা রাস্তায় ইফতার করে লাশ দাফন বা অ্যাম্বুলেন্সে রোগী বহন কিংবা অক্সিজেনের বোতল কাঁধে মানুষের জীবনে আলো ফেরাতে ব্যস্ত। রোজামুখে সবাই যখন বিশ্রামে গাউসিয়া কমিটির মানবিক কর্মীরা তখন লকডাউনে কর্মহীন মানুষের ঘরে ঘরে সাহরি ও ইফতার সামগ্রী নিয়ে পাশে দাঁড়াচ্ছিল। সবাই যখন নিজের ঈদ শপিংয়ে ব্যস্ত, ঠিক তখন গাউসিয়া কমিটির কর্মীরা নিজের শপিংয়ের টাকায় অভুক্তের মুখে অন্নদান করে হাসি ফুটিয়েছিল। ঈদুল আযহায় যখন আমরা কুরবানি পশুর গোশতের ঝোলে পিঠা ভিজিয়ে অমৃতের স্বাদ নিয়েছিলাম, ঠিক তখন গাউসিয়া কমিটির মানবিক কর্মীরা মুমূর্ষুর মুখে অক্সিজেন সেবা দিয়ে বাঁচার স্বপ্ন দেখাচ্ছিল। স্বজনের ফেলে দেওয়া ভালোবাসাগুলোকে খুড়িয়ে কাঁধে তুলে শেষ বিদায়ে উপযুক্ত মর্যাদা দিচ্ছে গাউসিয়া কমিটি। রোদ-বৃষ্টি, গরম-ঠান্ডা, আগুন-পানি কোন প্রতিবন্ধকতাই মানবিক গাউসিয়া কমিটির মানবতার সেবায় বাধা হতে পারছেনা। এ বৈশ্বিক মহামারি করোনাকালিন করোনা টেস্ট, কর্মহীন পরিবারকে অর্থ সহায়তা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, ফ্রি এম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস, পরিচ্ছন্নতা অভিযানসহ বিবিধ সেবামূলক কার্যক্রম গাউসিয়া কমিটিকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়।

সর্বশেষ তথ্যানুযায়ী চট্টগ্রামে ৩৯২২ জনসহ সারাদেশে প্রায় ৪৮০৭ জন মৃত ব্যক্তির দাফন ও সৎকারে সহায়তা দিয়েছে গাউসিয়া কমিটি। এ তালিকায় আছে বীর মুক্তিযোদ্ধা ৫১ জনসহ কারাগারের কয়েদি, হিন্দু, বৌদ্ধ, মারমা, খ্রিস্টান ও লাওয়ারিশের লাশ। এ পর্যন্ত ২৫০০৯ জন করোনা রোগীকে অক্সিজেন এবং ৬৬৬৯ জন রোগীকে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে। ১২২২১ এর বেশি মানুষকে দেওয়া হয়েছে ফ্রি চিকিৎসা সেবা। চলমান আছে দুই লাখ চারাগাছ রোপণ কর্মসূচি। আড়াই লাখ পরিবারে পৌঁছেছে খাদ্য ও নগদ অর্থ সহায়তা। চলছে অন্যান্য সেবাও। ভিন্ন ধর্মাবলম্বীরাও এখন গাউসিয়া কমিটির সামনে শ্রদ্ধাবনত। মানবিক পীর তৈয়্যব শাহ (রা.)'র গাউসিয়া কমিটির আলো আজ গীর্জা, মন্দির ও প্যাগোডাকেও আলোকিত করছে। আজ আমার বলতে দ্বিধা নেই, গাউসিয়া কমিটি মুসলমানদের মুখ উজ্জ্বল করেছেন। হে আল্লাহ এ মানবিক মানুষগুলোকে নিরাপদে রাখুন। উত্তম প্রতিদান প্রদান করুন। হাজার সালাম, লাখো সালাম! হে মানবিক গাউসিয়া কমিটি।

মানবতার পরম বন্ধু গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মানব দরদী এক মহান সংস্কারক। যিনি আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মাদ তৈয়্যব শাহ নামে সমাদৃত। তিনি প্রিয় নবী (দ.)'র ৪০তম নুরানি বংশধর। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা লাভ করে আজকের মানবিক গাউসিয়া কমিটি। অবশ্য এ মাদানি কাফেলার গোড়াপত্তন আরও বহুদিন আগে। দূর আরবে মরুর দুলাল প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) প্রতিষ্ঠিত হিলফুল ফুজুলের ছায়াসংগঠন গাউসিয়া কমিটি। ফিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন প্রিয় রাসূল (দ.) আর গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেন আউলাদে রাসূল (দ.)। গাউসিয়া কমিটির মানবিক কর্মীদের কোন খ্যাতির নেশা নেই, নেই কোন দুনিয়াবি প্রতিদানের প্রত্যাশাও। গাউসিয়া কমিটির সার্বজনীন মানবিক কার্যক্রম আমাদের স্মরণ করিয়ে দেয়; সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। করোনার ঘোর অন্ধকার একদিন কেটে যাবে কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে করোনা যুদ্ধের বীর গাউসিয়া কমিটির নাম।

প্রাবন্ধিক ও সংগঠক
সাইফুল ইসলাম চৌধুরী
প্রতিষ্ঠাতা- আলো একাডেমি
01626-364062

গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট শাখার দ্বি - বার্ষিক কাউন্সিল অনুষ্টিত।-------------------------------------------...
04/09/2021

গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট শাখার দ্বি - বার্ষিক কাউন্সিল অনুষ্টিত।
-------------------------------------------------------------------
গাউসিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর সুলতানপুর ( উত্তর) শাখার আওতাধীন গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট শাখার দ্বি - বার্ষিক কাউন্সিল অধিবেশন ০২১- ০২৩ ইং অনুষ্টিত হয় দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসা মিলনায়তণে গতকাল ৪.০০ টা হতে অনুষ্টিত হয়। এতে অত্র শাখার সভাপতি মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর উত্তর শাখার সাধারন সম্পাদক মাওলানা শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সুলতানপুর উত্তর শাখার সহ সাধারন সম্পাদক কাজী আশেকুল ইসলাম, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, মুহাম্মদ আবদুল হামিদ কাউন্সিলর হিসাবে উপস্হিত ছিলেন সুলতানপুর শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব জয়নাল আবেদীন ভেন্টার, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদুল ইসলাম। অত্র শাখার নির্বাহী সদস্য মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরীর সঞ্চালনায় আরো উপস্হিত ছিলেন অত্র শাখার সিঃ সহ - সভাপতি আলহাজ্ব নাহিম উদ্দীন খোকন, সহ সভাপতি ব্যাংকার সাইফুদ্দীন খালেদ, সহ সভাপতি শাহাবুল আলম , সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ রাশেদ, সহ সভাপতি আবু আব্বাস উদ্দিন, শাহ আলম ভান্ডারী, রাসেল রণি, ফয়সাল হাবীব জিয়াদ, শফিউন নেওয়াজ, এস এম হোসাইন মুনির, গিয়াস উদ্দিন, শান্ত, জোনাইদ, হামিম, নিসাব, সাজ্জাদ প্রমুখ। উক্ত কাউন্সিলে সকলের সর্ব সম্মতিক্রমে মাওলানা আবদুল মান্নান কে সভাপতি, মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরীকে সাধারন সম্পাদক মুহাম্মদ রিদুয়ানুল ইসলাম হামিম কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩জনের সম্পাদক ও সদস্যের কার্যকরী কমিটি২০২১- ২০২৩ ইংও ১৩ সদস্যের প্রবাসি কমিটি ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয় প্রেস বিঞ্জপ্তি।

আগামীকাল গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট শাখার কাউন্সিল-----------------------------------------------------------...
02/09/2021

আগামীকাল গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট শাখার কাউন্সিল
--------------------------------------------------------------------
নিজস্ব সংবাদদাতা:
গাউসিয়া কমিটি বাংলাদেশ দলিলাবাদ ইউনিট শাখার দ্বি - বার্ষিক কাউন্সিল অধিবেশন ০২১ইং আগামী কাল বিকাল ০৪ টা হতে দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসা মিলনায়তণে অনুষ্টিত হবে। উক্ত কাউন্সিল অধিবেশন সফলকল্পে অত্র কমিটির কার্যকরী পরিষদের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্য গণকে যথা সময়ে মাদরাসা মিলনায়তণে উপস্হিত থাকার জন্য কাউন্সিল বাস্তবায়ন ও প্রতিবেদন প্রনয়ন কমিটির আহবায়ক মাওলানা আবদুল মান্নান ও সচিব হাবিবুর রহমান হিমু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞেপ্তি।
তারিখ - ২/০৮/০০২১ রোজ বৃহস্পতিবার সকাল ৮.০০ টা।

Address

Chittagong
4340

Website

Alerts

Be the first to know and let us send you an email when GCB NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GCB NEWS:

Share