CTG News 24/7

CTG News 24/7 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CTG News 24/7, Chittagong.

Ctgnews24/7 সর্বদা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো সংবাদ নিয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য থাকলে ইনবক্স বা ইমেইলে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

28/08/2026

সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যদি কেউ কোনো সরকারি দলের সুবিধা ভোগ করেন, তাহলে তাকে প্রকৃত সাংবাদিক বলা যায় না। সাংবাদিকের কাজ কোনো দলের সুবিধা নেওয়া নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের কথা তুলে ধরা। দলীয় সুবিধাভোগীরা সাংবাদিক নন, তারা মূলত সুবিধাবাদী।

হাতেগোনা কয়জনের কাছে মদের বৈধ লাইসেন্স আছে? তাহলে প্রশ্ন হলো, এত মদ খেলো কারা?একদিকে সরকার মদ বিক্রি করে রাজস্ব আয় করছে,...
28/08/2026

হাতেগোনা কয়জনের কাছে মদের বৈধ লাইসেন্স আছে? তাহলে প্রশ্ন হলো, এত মদ খেলো কারা?

একদিকে সরকার মদ বিক্রি করে রাজস্ব আয় করছে, সেই আয়ের হিসাবও জনগণের সামনে তুলে ধরছে। অন্যদিকে আবার মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিচ্ছে।

তাহলে সাধারণ মানুষের প্রশ্ন থাকতেই পারে—মদ যদি বৈধভাবে বিক্রি করে সরকার রাজস্ব আয় করতে পারে, তাহলে মাদকবিরোধী এত নাটক কেন?

এত দ্বিমুখী নীতি না রেখে সরকারের উচিত স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া। যে মাদক বৈধ, সেটাকে বৈধ বলুন; আর যে মাদক অবৈধ, সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।

নইলে একদিকে মাদকবিরোধী অভিযান, অন্যদিকে মদ বিক্রির রাজস্ব—এই দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন উঠবেই।

জনগণ জানতে চায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সটা আসলে কার জন্য?

১৪ নং ওয়ার্ডে ঋণের ব্যবসা জমজমাট!পাসপোর্ট, মোবাইল জমা রেখে ঋণ, চলছে সুদের কারবার?বিপদে পড়া মানুষের অসহায়ত্বকে পুঁজি করে ...
28/08/2026

১৪ নং ওয়ার্ডে ঋণের ব্যবসা জমজমাট!
পাসপোর্ট, মোবাইল জমা রেখে ঋণ, চলছে সুদের কারবার?

বিপদে পড়া মানুষের অসহায়ত্বকে পুঁজি করে চলছে নানা ধরনের ঋণের কারবার। কেউ পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা রেখে টাকা নিচ্ছেন, কেউ আবার মোবাইল ফোন জমা রেখে টাকা নিচ্ছেন। আবার অনেকেই পড়ছেন চড়া সুদের ঋণের ফাঁদে।

জরুরি প্রয়োজনে মানুষ টাকা নিতে বাধ্য হলেও, নিজের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র বন্ধক রেখে ঋণ নেওয়া অনেক সময় বিপদ আরও বাড়িয়ে দেয়।

প্রশ্ন হলো, ১৪ নং ওয়ার্ডে এ ধরনের ঋণের কারবার কতটা বৈধ? কারা চালাচ্ছে এসব ব্যবসা? আর অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কেউ অতিরিক্ত সুদ আদায় করছে কি না, সেটাও খতিয়ে দেখা জরুরি।

মানুষের বিপদ যেন কারও ব্যবসার সুযোগ না হয়।
প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা এখনই জরুরি।

দুর্নীতির বিরুদ্ধে দুদকের আরও কঠোর ভূমিকা প্রয়োজনদেশে এত দুর্নীতি, অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগ থাকার পরও যদি এসবের ক...
26/08/2026

দুর্নীতির বিরুদ্ধে দুদকের আরও কঠোর ভূমিকা প্রয়োজন

দেশে এত দুর্নীতি, অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগ থাকার পরও যদি এসবের কার্যকর তদন্ত ও ব্যবস্থা না হয়, তাহলে প্রশ্ন উঠবেই।

দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে। জনগণের প্রত্যাশা, দুর্নীতি দমন কমিশন (দুদক) আরও স্বাধীন, নিরপেক্ষ ও কঠোরভাবে দায়িত্ব পালন করবে এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

দুর্নীতি বন্ধ হোক, অবৈধ সম্পদ রাষ্ট্রের কোষাগারে ফিরুক।

চট্টগ্রামে দেশীয় পদ্ধতিতে লালিত মহিষের মাংস বিক্রির আয়োজনচট্টগ্রামে আগামী শুক্রবার (২৮ আগস্ট) আর এম অর্গানিক এগ্রোর উদ্য...
26/08/2026

চট্টগ্রামে দেশীয় পদ্ধতিতে লালিত মহিষের মাংস বিক্রির আয়োজন

চট্টগ্রামে আগামী শুক্রবার (২৮ আগস্ট) আর এম অর্গানিক এগ্রোর উদ্যোগে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালিত-পালিত মহিষ জবাই করে মাংস বিক্রির আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি কেজি মিক্স মহিষের মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা। এছাড়া ২ কেজি প্যাকেজ ১ হাজার ৮০০ টাকা এবং ৫ কেজি প্যাকেজ ৪ হাজার ৫০০ টাকায় পাওয়া যাবে। ন্যূনতম ২৫০ গ্রাম মাংসও অর্ডার করা যাবে।

জিব্বা, মগজ, ভুঁরি ও পায়া আলোচনার মাধ্যমে মূল্যে পাওয়া যাবে। পায়া রেডি-টু-কুক অবস্থায় দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম সিটির মধ্যে ১০০ টাকা ডেলিভারি চার্জে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। হোম ডেলিভারি ছাড়া অর্ডার করা মাংস ক্রেতাকে নিজ দায়িত্বে বিক্রয়কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে।

বিক্রয়কেন্দ্র: লালখান বাজার কর্নার হোটেলের মোড়

প্রি-বুকিং ও যোগাযোগ:
01832-225406 (WhatsApp)
01835-153369 (WhatsApp)
01832-182218 (WhatsApp)

#চট্টগ্রাম #মহিষের_মাংস ্গানিক_এগ্রো #লালখান_বাজার #মাংস_বিক্রি

25/08/2026

ড্রোনে বক্স না থাকলে বিপদ!

ক্যাশ মেমো থাকলেও বক্স না থাকলে মিলবে না ওয়ারেন্টি?
দোকানদারের এমন দাবিতে ক্রেতাদের মধ্যে প্রশ্ন!

বিস্তারিত দেখুন ভিডিওতে।

পাহাড় কাটার খেসারত, বারবার ধসে পড়ছে বায়েজিদ লিংক রোড।বছরের পর বছর পাহাড় ধসের ঝুঁকি, খেসারত দিচ্ছে জনগণবায়েজিদ লিংক রোডের...
23/08/2026

পাহাড় কাটার খেসারত, বারবার ধসে পড়ছে বায়েজিদ লিংক রোড।

বছরের পর বছর পাহাড় ধসের ঝুঁকি, খেসারত দিচ্ছে জনগণ

বায়েজিদ লিংক রোডের রাস্তার পাশের পাহাড়গুলো কিছুদিন পরপরই ধসে পড়ে। পাহাড় ধসের কারণে রাস্তার একপাশ বন্ধ করে দিতে হয়। আর অন্য পাশ দিয়ে ঝুঁকি নিয়ে উচ্চগতিতে চলাচল করে যানবাহন।

শুরু থেকেই অপরিকল্পিতভাবে পাহাড় কেটে রাস্তা নির্মাণের পর এখন বছর বছর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

প্রশ্ন হলো, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে?

যেদিন পুরো একটি পাহাড় ধসে পড়ে মানুষের প্রাণহানি ঘটবে, সেদিন হয়তো কর্তৃপক্ষের টনক নড়বে। তার আগেই কি এই ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো নিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে?

23/08/2026

কিছু দৃশ্য ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু তার প্রশান্তিটা শুধু অনুভব করা যায়।

কর্ণফুলীর ব্যস্ততাকর্ণফুলী নদীর বুকে নৌযানের ভিড়, আর মানুষের ব্যস্ত চলাচল।চট্টগ্রামের জীবন ও জীবিকার সঙ্গে মিশে থাকা কর্...
21/08/2026

কর্ণফুলীর ব্যস্ততা

কর্ণফুলী নদীর বুকে নৌযানের ভিড়, আর মানুষের ব্যস্ত চলাচল।
চট্টগ্রামের জীবন ও জীবিকার সঙ্গে মিশে থাকা কর্ণফুলীর এক চেনা দৃশ্য।

19/08/2026

প্রিপেইড মিটারে টাকা আগে, বিদ্যুৎ কোথায়?

প্রিপেইড মিটারে আমরা আগে টাকা পরিশোধ করি, অথচ চট্টগ্রাম নগরীতে নিয়মিত বড় ধরনের লোডশেডিং হচ্ছে।

প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ অফিসের কাছে কি প্রতিদিনের হিসাব আছে, নগরীতে কত ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, কত ইউনিট গ্রাহকরা ব্যবহার করছেন এবং কত ইউনিট বিদ্যুৎ সিস্টেম লস বা চুরির কারণে হিসাবের বাইরে যাচ্ছে?

গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার হিসাব যদি পরিষ্কার থাকে, তাহলে প্রতিদিন কত ইউনিট বিদ্যুৎ চুরি হচ্ছে বা সিস্টেম লস হচ্ছে, সেই হিসাবও কি জনসম্মুখে প্রকাশ করা হবে না?

চট্টগ্রামবাসী জানতে চায়, লোডশেডিংয়ের প্রকৃত কারণ কী?

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when CTG News 24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CTG News 24/7:

Shortcuts

Share