Ahyrun Dreamscape

Ahyrun Dreamscape "A window into my world, where I document life’s experiences, thoughts, and lessons learned along the way. Let’s inspire each other on this journey."

ঈদ মোবারক 🐂🐄🐐🐏🌙✨
28/05/2026

ঈদ মোবারক 🐂🐄🐐🐏🌙✨

আম মাখা চলবে নাকি 😋😜বিকেলের শুভেচ্ছা 🌹🌸🌺
25/05/2026

আম মাখা চলবে নাকি 😋😜
বিকেলের শুভেচ্ছা 🌹🌸🌺

ফেসবুকের পেইজের কিছুদিন পর পর  আপডেট খুবই প্যারাদায়ক! নিউজফিড হয়ে আছে পুরোই ব্লার । না পারি কিছু দেখতে , না পারি কারো ...
24/05/2026

ফেসবুকের পেইজের কিছুদিন পর পর আপডেট খুবই প্যারাদায়ক! নিউজফিড হয়ে আছে পুরোই ব্লার । না পারি কিছু দেখতে , না পারি কারো পোস্টে লাইক দিতে,না কমেন্ট করতে 🙄🙄🙄🙄🙄

এই সমাজ আপনাকে খুব সহজে বিশ্বাস করিয়ে দিতে চাইবে ,আপনি যথেষ্ট সুন্দর না।কারো কাছে মনে হবে আপনার গায়ের রঙ কম,কারো কাছে  ম...
23/05/2026

এই সমাজ আপনাকে খুব সহজে বিশ্বাস করিয়ে দিতে চাইবে ,
আপনি যথেষ্ট সুন্দর না।

কারো কাছে মনে হবে আপনার গায়ের রঙ কম,
কারো কাছে মনে হতে পারে আপনার উচ্চতা কম,
কারো কাছে আপনার চেহারা “ঠিক মতো” না।

অথচ কেউ কখনো জিজ্ঞেস করবে না—
আপনার মনটা কেমন?
আপনি কতটা কষ্ট সহ্য করে হাসতে শিখেছেন, অথবা
কতটা ভাঙার পরও মানুষকে ভালোবাসতে পারছেন!

আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি,
যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ নিজের চেহারাকে ঘৃণা করতে শিখে যাচ্ছে।

কিন্তু সত্যিটা হলো,
একজন মানুষের সবচেয়ে আকর্ষণীয় সৌন্দর্য হলো তার ব্যবহারে ।
থাকে ভদ্রতায়!
আর থাকে মানুষকে সম্মান করার মানসিকতায় ।

চেহারা সময়ের সাথে বদলে যায়,
কিন্তু সুন্দর চরিত্র কখনো পুরোনো হয় না।

তাই যারা আপনাকে শুধুমাত্র appearance দিয়ে বিচার করে,
তাদের approval পাওয়ার জন্য নিজেকে বদলানোর দরকার নেই।

নিজেকে ভালোবাসুন।
কারণ আপনি কারো standards অনুযায়ী না হলেও,
আল্লাহর সৃষ্টি হিসেবে অসম্ভব মূল্যবান।
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤️

নিজের অজান্ত মনের কিছু ব্যক্ত কথা শেয়ার করলাম
লিখা : আইরুন

মানুষ পৃথিবীর একমাত্র প্রাণী,যে বর্তমানের চেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি ক্লান্ত থাকে, আর ভাবতে থাকে।আজকে তার খাবার আছে,মাথার উপ...
23/05/2026

মানুষ পৃথিবীর একমাত্র প্রাণী,
যে বর্তমানের চেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি ক্লান্ত থাকে, আর ভাবতে থাকে।

আজকে তার খাবার আছে,
মাথার উপর ছাদ আছে,
কিছু প্রিয় মানুষ আছে,
তবুও তার মনে শান্তি নেই।

কারণ সে বেঁচে থাকে তুলনার ভেতরে।

অমুকের বাড়ি বড়,
তমুকের আয় বেশি,
আরেকজনের জীবন দেখতে আরও সুন্দর।

এই তুলনা মানুষকে ধীরে ধীরে এমন এক ক্ষুধা শেখায়,
যেখানে “পর্যাপ্ত” বলে কিছু আর অবশিষ্ট থাকে না।

একটা সময় মানুষ এত কিছু জমাতে ব্যস্ত হয়ে যায়,
যে জীবনের আসল মুহূর্তগুলো তার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়।

সে সূর্যাস্ত দেখে না,
মায়ের মুখের ক্লান্তি দেখে না,
বন্ধুর আন্তরিক ডাক শুনে না,
নিজের ভেতরের ক্লান্তিটাও বুঝে না।

কিন্তু প্রকৃতি খুব নিঃশব্দে একটা শিক্ষা দেয়।

গাছ কখনো নিজের উচ্চতা নিয়ে অহংকার করে না,
নদী নিজের গভীরতার গল্প বলে না,
আর আকাশ কখনো কাউকে ছোট মনে করায় না।

তবুও তারা পূর্ণ।

মানুষই শুধু নিজেকে অসম্পূর্ণ ভাবতে ভাবতে
নিজের জীবনটাকে ছোট করে ফেলে।

সবচেয়ে দুঃখের বিষয় হলো— কি জানেন?
মানুষ সাধারণত তখনই কৃতজ্ঞ হতে শেখে,
যখন সে কিছু হারিয়ে ফেলে!

চোখের মূল্য বোঝে আলো হারানোর পর,
শান্তির মূল্য বোঝে অস্থিরতার পর,
আর প্রিয় মানুষের মূল্য বোঝে দূরত্ব তৈরি হয়ে যাওয়ার পর।

অথচ জীবন বারবার ছোট ছোট সুখ পাঠায়,
শুধু মানুষ ব্যস্ত থাকার কারণে সেগুলো অনুভব করতে পারে না।

আপনার কাছে আজ যা আছে,
একদিন হয়তো সেটাই কারও সবচেয়ে বড় স্বপ্ন হবে।

তাই সবসময় আরও পাওয়ার হিসাব না কষে,
কখনো কখনো থেমে নিজের জীবনটার দিকেও তাকানোটা খুব দরকার।

হয়তো বুঝতে পারবেন—
আপনি যতটা “কম” ভাবছেন,
জীবন আপনাকে তার চেয়েও আরো অনেক বেশি দিয়ে রেখেছে।
লিখা: আইরুন
শুভ সকাল সবাইকে ☕

মা হওয়ার পর মানুষ বুঝতে শেখে —দুনিয়ার সবচেয়ে গভীর দোয়ার নাম আসলে “সন্তান”।রাত জেগে সন্তানের নিঃশ্বাস দেখা,জ্বর এলে কপালে...
22/05/2026

মা হওয়ার পর মানুষ বুঝতে শেখে —দুনিয়ার সবচেয়ে গভীর দোয়ার নাম আসলে “সন্তান”।

রাত জেগে সন্তানের নিঃশ্বাস দেখা,জ্বর এলে কপালে হাত রেখে ভয় পাওয়া,একটু দেরি করে বাসায় ফিরলে বুক ধড়ফড় করা —এসবের আসলেই কোনো ভাষা জানা নেই।

মা-বাবারা কত সহজেই ভাবে,“আল্লাহ, ওর কষ্টটা আমার করে দেন…”কিন্তু জীবন এমন না।প্রত্যেক মানুষকেই তার নিজের পরীক্ষা নিজেকেই দিতে হয়।

আর সবচেয়ে কঠিন পরীক্ষাটা হয়তো বাবা-মায়ের—অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের কষ্ট দেখা।

মা - বাবারা শুধু ছায়া হতে পারে, আশ্রয় দেওয়ার চেষ্টা করতে পারে।কিন্তু শেষ নিরাপত্তা তো একমাত্র আল্লাহর কাছেই।

একদিন এই ছোট্ট হাতগুলো আর আপনার আঙুল খুঁজবে না।ঘুমের মধ্যে “মা” বলে ডাকবে না।হয়তো ব্যস্ত হয়ে যাবে নিজের পৃথিবী নিয়ে।হয়তো দূরে চলে যাবে।হয়তো সময়ই কেড়ে নেবে সব কাছের মুহূর্ত।

তাই আজ ও একটু জেদ করলে,কথা না শুনলে,পড়তে না চাইলে —রাগের আগে একবার জড়িয়ে ধরুন!

কারণ আমরা জানি না,কোন মুহূর্তটা শেষবারের মতো বুক ভরে পাওয়া।

ইয়া রব,আমাদের সন্তানদের এমন সব অন্ধকার থেকেও হেফাজত করুন,যার খবর আমরা কখনোই জানতে পারি না।

ওদের হৃদয়কে শান্ত রাখুন,ভবিষ্যৎকে নিরাপদ রাখুন,আর আমাদেরকে দিন ধৈর্য, কৃতজ্ঞতা ও সুন্দরভাবে ভালোবাসার তাওফিক।

আমিন🤲🏻💚
জুম্মা মোবারক ❤️

Every day is a second chance👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
21/05/2026

Every day is a second chance
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

Every sunrise is a reminder that life still has beautiful things waiting for you.Good morning, and have a wonderful day ...
20/05/2026

Every sunrise is a reminder that life still has beautiful things waiting for you.
Good morning, and have a wonderful day ahead 💛🌺🌷🪷🌸🏵️

কাঁচা আমের জুস খেয়ে নিলাম 🧃🧃🧃🧃🧃 😋কি, রাগ করলা?🤔🤔🤔🤔🤔🤔
19/05/2026

কাঁচা আমের জুস খেয়ে নিলাম 🧃🧃🧃🧃🧃 😋
কি, রাগ করলা?
🤔🤔🤔🤔🤔🤔

মৃত্যু সত্য, মৃত্যু অবধারিত!সবাইকে যেতে হবে যার যখন সময় আসবে!আমরা কাছের মানুষগুলো কে কখনো হারাতে চাই না এটাই বাস্তব। যা...
16/05/2026

মৃত্যু সত্য, মৃত্যু অবধারিত!
সবাইকে যেতে হবে যার যখন সময় আসবে!
আমরা কাছের মানুষগুলো কে কখনো হারাতে চাই না এটাই বাস্তব। যার যায় কিংবা যারা হারায় তারাই বুঝবে কষ্ট টা।

আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। কিন্তু দিন শেষে অমানুষ! কারো মৃত্যুতে খুশি হওয়া, কারো অসুস্থতাকে ব্যঙ্গাত্মক করা, অতিথ ইতিহাস টেনে আনা, সেটা মানুষের কাজ না এটলিস্ট! কিন্তু প্রতি নিয়ত আমরা সেটা করে যাচ্ছি কারণ আমরা মানুষ ট্যাগ দিয়ে অমানুষ হয়ে এ পৃথিবীতে বোধহয় এসেছি! আর তা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে। হয়তো ভাবতে পারেন মিডিয়া আসাতে হয়তো এমন হয়েছে। কিন্তু না! যুগ যুগ ধরে চলে আসছে বিষয়টা কিন্তু মিডিয়া না থাকাতে ফোকাস হতো না।

একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে নেওয়া মানে পৃথিবীর সাথে তার সকল কানেকশন বন্ধ হয়ে যাওয়া। তার নতুন আরেকটা জগত শুরু, পরপারের সাথে কানেক্টেড হওয়া।

কিন্তু আপনি, আমি যারা এখনো কানেক্টেড পৃথিবীর সাথে তারা কি করছি? চলে যাওয়া মানুষটাকে নিয়ে সমালোচনা?

যে মানুষটা চলে যায় পৃথিবী ছেড়ে, সে আপনার পরিচিত হোক আর না হোক তার আত্মার শান্তির জন্য দোআ করবেন তাকে যদি আপনার পছন্দও না হয় তারপরও তার মৃত্যুর সংবাদ শুনার পর দোআ করবেন তার শান্তির জন্য। এটাই মানুষের ধর্ম হওয়া উচিত।

সময় থাকতে থাকতে নিজের মনকে পরিশুদ্ধ করুন।
লিখা: আইরুন

সম্পর্কে সবচেয়ে মূল্যবান জিনিসটি হলো “মানসিক সম্মান”। আপনি কাউকে যত ভালোবাসুন না কেন, যদি তার অনুভূতিকে গুরুত্ব না দেন, ...
11/05/2026

সম্পর্কে সবচেয়ে মূল্যবান জিনিসটি হলো “মানসিক সম্মান”। আপনি কাউকে যত ভালোবাসুন না কেন, যদি তার অনুভূতিকে গুরুত্ব না দেন, তবে সেই ভালোবাসা ধীরে ধীরে অর্থহীন হয়ে যায়।

অনেকেই মনে করেন, লয়্যালটি মানে শুধু অন্য কারো সাথে সম্পর্ক না রাখা। অথচ প্রকৃত বিশ্বস্ততা হলো—নিজের সঙ্গীর মনে নিরাপত্তা তৈরি করা। এমন কোনো আচরণ না করা, যা তাকে রাতে নির্ঘুম রাখে কিংবা ভিতরে ভিতরে ভেঙে দেয়।

একজন মানুষ তখনই সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করে, যখন সে বুঝতে পারে—তার প্রিয় মানুষটি তার কষ্টকে হালকা করে দেখে না। বরং গুরুত্ব দিয়ে শুনে, বোঝে এবং পাশে থাকার চেষ্টা করে।
দিনশেষে, সম্পর্ক টিকে থাকে না দামি উপহার কিংবা বড় বড় কথায়। সম্পর্ক টিকে থাকে আন্তরিকতা, স্বচ্ছতা এবং “আমি আছি” এই নিশ্চয়তায়।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahyrun Dreamscape posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahyrun Dreamscape:

Shortcuts

Share

Category