W TV পক্ষপাতের এই ভিড়ে আর কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ, নির্ভীক, নির্ঘাত।
(9)

দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিদায় নেবেন নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ...
06/10/2026

দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিদায় নেবেন নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ক্বারী নুরুল ইসলাম। শিক্ষার্থীদের কাছে ভালোবাসা ও শ্রদ্ধায় যিনি পরিচিত ‘হুজুর স্যার’ নামে।

দীর্ঘ এই পথচলায় তিনি শুধু একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেননি, অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর শাসন ছিল শিক্ষার্থীদের ভুল শুধরে দেওয়ার জন্য, আর সেই শাসনের আড়ালে ছিল গভীর আন্তরিকতা ও মমতা।

৩৬ বছর ধরে এই বিদ্যালয়, এই ক্যাম্পাস এবং এর অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে জড়িয়ে আছে তাঁর জীবনের একটি বড় অধ্যায়। এক প্রজন্মের পর আরেক প্রজন্ম তাঁর কাছ থেকে শিক্ষা নিয়েছে। কেউ পেয়েছে কঠোর শাসন, কেউ পেয়েছে স্নেহমাখা পরামর্শ।

একজন শিক্ষকের বিদায় মানে শুধু কর্মজীবনের সমাপ্তি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস, অসংখ্য স্মৃতি এবং কয়েক প্রজন্মের ভালোবাসা। তাই আগামী বৃহস্পতিবারের বিদায় মুহূর্তটি নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের জন্যও হতে যাচ্ছে আবেগঘন একটি দিন।

হয়তো এরপর নিয়মিত দেখা যাবে না সেই পরিচিত মুখ, শোনা যাবে না শ্রেণিকক্ষে তাঁর কণ্ঠের সেই শাসন। কিন্তু বিদ্যালয়ের প্রতিটি প্রান্তে, শিক্ষার্থীদের স্মৃতিতে এবং তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য মানুষের জীবনে থেকে যাবে তাঁর ছাপ। একজন আদর্শ শিক্ষক কখনো সত্যিকার অর্থে বিদায় নেন না। তাঁর শিক্ষা, শাসন, ভালোবাসা ও আদর্শের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকেন প্রজন্মের পর প্রজন্ম।

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন কর...
06/10/2026

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে, এ উপলক্ষে কলেজের শিক্ষক ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

চাঁদাবাজি সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীতে গত চার দিনে ৪১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভ্রমণ...
06/10/2026

চাঁদাবাজি সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীতে গত চার দিনে ৪১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভ্রমণটিকিট বুক করুন

মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় ডিএমপি মিডিয়া উইং।

এতে বলা হয়, রাজধানীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত ৪১ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে তাদের নাম-পরিচয় এই বার্তায় উল্লেখ করা হয়নি।

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাকিংয়ে অবস্থান উন্নয়নকল্পে যাবতীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের...
06/10/2026

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাকিংয়ে অবস্থান উন্নয়নকল্পে যাবতীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির উদ্যোগে ‘বিয়ন্ড রেপুটেশন: দ্য স্ট্র্যাটেজিক পজিশনিং অব কমিল্লা ইউনিভার্সিটি অন দ্য গ্লোবাল র‍্যাঙ্কিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
‎
‎গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. কাউছার আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকরা।
‎
‎এছাড়াও সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং র‍্যাঙ্কিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ড. ফাহাদ হুসাইন।
‎
‎সেমিনারে বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করা, গবেষণা কার্যক্রম জোরদার এবং প্রাতিষ্ঠানিক কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি র‍্যাঙ্কিং জোরদারে গঠিত কমিটির অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
‎
‎কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন “আমাদের বিশ্ববিদ্যালয়কে আধুনিকীকরণ এবং র‍্যাঙ্কিংয়ের অবস্থান উন্নত করাই আমাদের মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে সংখ্যার চেয়ে গুণগত মানের দিকে আমাদের বেশি নজর দিতে হবে। বেশি সংখ্যক গবেষণা প্রকাশনার চেয়ে মানসম্মত ও উচ্চমানের গবেষণা পরিচালনা এবং তা প্রকাশ করতে পারলে সেটিই আমাদের জন্য বড় অর্জন হবে। পাশাপাশি আইকিউএসি সংশ্লিষ্ট কোয়ালিটি এডুকেশনের বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখছি। ইতোমধ্যে আমাদের বিভিন্ন বিভাগ আউটকাম-বেসড কারিকুলাম নিয়ে কাজ করছে। সবাই মিলে কীভাবে গুণগত শিক্ষার মান আরও ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। আমি মনে করি, এটি বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল পজিশনিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
‎
‎ তিনি আরও বলেন, 'একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং গবেষণা, ইনোভেশন, কোয়ালিটি এডুকেশন ও কমিউনিটি ইনভলভমেন্টকে অগ্রাধিকার দিই, তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে যে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে নিতে চাই, তা অনেকাংশেই পূরণ করা সম্ভব হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা সেই প্রত্যাশাই করছি এবং ভবিষ্যতে সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।”
‎
‎
‎উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “গ্লোবাল র‍্যাঙ্কিং জোরদারের লক্ষ্যে এর আগে বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি ছিল না। বর্তমান প্রশাসনের উদ্যোগে গ্লোবাল র‍্যাঙ্কিং নিশ্চিতকরণ ও উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গ্লোবাল র‍্যাঙ্কিং উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রমেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।'
‎
‎তিনি আরও বলেন,' বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং ও একাডেমিক সুনাম বাড়াতে মানসম্মত গবেষণা এবং আন্তর্জাতিক মানের কোয়ালিটি পাবলিকেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সময়মতো পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করার মাধ্যমে একাডেমিক শৃঙ্খলা বজায় রাখার জন্যও আমরা কাজ করে যাচ্ছি।”
‎
‎
‎উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, 'র‍্যাঙ্কিং উন্নয়নের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্রাইটেরিয়া ও রিকোয়ারমেন্ট নির্ধারণ করছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা এসব রিকোয়ারমেন্ট অর্জন করব এবং সেগুলোর যথাযথ ডকুমেন্টেশনও করব।ইতোমধ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের জন্য আমরা একটি রাউন্ডটেবিল আয়োজন করেছি। এর মাধ্যমে যে ফলাফল বা রিফ্লেকশন পাওয়া যাবে, তা আমাদের পরবর্তী কার্যক্রমে কাজে লাগবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণের জন্যও আমরা কাজ করছি। আমরা একটি গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছি। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গ্রিন ক্যাম্পাস একটি অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা ও স্বপ্ন। '
‎
‎তিনি আরও বলেন , 'র‌্যাংকিং উন্নয়ন কোনো একক ব্যক্তি বা কমিটির কাজ নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখতে হবে। গবেষণা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, আন্তর্জাতিকীকরণ, গ্রিন ক্যাম্পাস ও অবকাঠামোগত উন্নয়নসহ চলমান কার্যক্রমগুলো যথাযথভাবে নথিবদ্ধ করা প্রয়োজন। বর্তমান সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করাই প্রশাসনের লক্ষ্য।'
- আব্দুল্লাহ আল হারুন, কুবি প্রতিনিধি, W TV

শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। ন্যায়বিচ...
06/10/2026

শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে।

ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পদযাত্রা। দেশের উত্তর প্রান্ত থেকে শুরু হয়ে বিভিন্ন জেলা অতিক্রম করে এটি পৌঁছাবে দক্ষিণের সীমান্ত এলাকা টেকনাফে। কর্মসূচি শেষ হবে টেকনাফের জিরোপয়েন্টে।

কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। পাশাপাশি গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া ও পঞ্চগড় হয়ে পদযাত্রাটি ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর ও রংপুর অতিক্রম করবে। এরপর সিরাজগঞ্জ, শাহজাদপুর, পাবনা, মানিকগঞ্জ ও সাভার হয়ে ঢাকায় প্রবেশের পরিকল্পনা রয়েছে।

২১ অক্টোবর ঢাকার শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে সমাবেশ করার কথা রয়েছে। এরপর পদযাত্রা ঢাকার বাইরে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হবে। কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে শেষ পর্যায়ে টেকনাফে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, দীর্ঘ এই পদযাত্রায় বিভিন্ন এলাকায় পথসভা, সমাবেশ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হবে। এর মাধ্যমে ন্যায়বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনমত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা জানিয়েছেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতের মানুষকে এই কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাবান্ধা থেকে টেকনাফ—দেশের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত এই দীর্ঘ পদযাত্রার মাধ্যমে তিন দফা দাবিকে জনপরিসরে আরও জোরালোভাবে তুলে ধরতে চায় ইনকিলাব মঞ্চ।



আদালতে সাক্ষ্য দিতে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় চট্টগ্রামসহ বিভিন্ন ইউনিটে কর্মরত প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্র...
06/10/2026

আদালতে সাক্ষ্য দিতে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় চট্টগ্রামসহ বিভিন্ন ইউনিটে কর্মরত প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এসব পুলিশ সদস্য বিভিন্ন মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাগুলোতে পুলিশ সদস্যদের সাক্ষ্য দেওয়ার জন্য একাধিকবার তারিখ নির্ধারণ করা হলেও অনেকেই আদালতে হাজির হননি। ফলে সাক্ষ্যগ্রহণ ব্যাহত হওয়ায় আদালত থেকে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

পরোয়ানাভুক্ত পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের অনেকে বর্তমানে চট্টগ্রামের বাইরে ঢাকা, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত রয়েছেন। কেউ কেউ সিআইডি, পিবিআই, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ ও এসবিসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিটে দায়িত্ব পালন করছেন।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বদলি, অবসর, কর্মস্থল পরিবর্তন, সমন যথাসময়ে না পৌঁছানো এবং প্রশাসনিক জটিলতার কারণে অনেক পুলিশ সাক্ষী আদালতে হাজির হতে পারেননি। তবে আদালতের নির্দেশনা অনুযায়ী সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, চট্টগ্রামের ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাসহ বিভিন্ন মামলায় বিপুলসংখ্যক আসামি ও সাক্ষী থাকায় বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সাক্ষীদের আদালতে হাজির করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সদস্যদের আদালতে হাজির করার জন্য সিএমপির পক্ষ থেকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট পুলিশ সাক্ষীদের সকাল ৯টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আইনগতভাবে বিষয়টি স্পষ্ট করা জরুরি—গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া মানেই ওই ৭০০ পুলিশ সদস্য কোনো মামলায় আসামি বা অপরাধী, এমন নয়। তারা মূলত বিচারাধীন মামলায় সাক্ষী হিসেবে আদালতে হাজির না হওয়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করতে আদালত পরোয়ানা জারি করেছেন।

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তা...
06/10/2026

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানি সরবরাহ পরিস্থিতি, গ্যাসের সংকট এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সংকট মোকাবিলায় স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর চাপ কমানোর বিষয়টি গুরুত্ব পায়।

সরকারি পরিকল্পনার অংশ হিসেবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন বাড়িয়ে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সক্ষমতা কাজে লাগিয়ে সময়মতো এলএনজি আমদানি নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে এলএনজি টার্মিনালের একটি দুর্ঘটনার কারণে শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। পরে কারিগরি সমস্যা সমাধানের পর গ্যাস সরবরাহ আগের অবস্থার কাছাকাছি ফিরিয়ে আনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

জ্বালানি তেলের ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে সংকট দেখা দিয়েছিল। চলতি বছরের এপ্রিল ও মে মাসে দেশের বিভিন্ন পেট্রলপাম্পে দীর্ঘ সারি ও তেল না পাওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে সরবরাহ ব্যবস্থা একই থাকার পরও কীভাবে শুধু দাম বাড়ানোর মাধ্যমে সংকটের অবসান হলো—তা নিয়ে বিপিসির কাছে ব্যাখ্যা চেয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।

এদিকে অক্টোবর মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের খুচরা মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

সরকারের লক্ষ্য, জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা। একই সঙ্গে দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে মামলা তদন্তের নামে ঘুষ দাবি, ভুক্তভোগীদের ভয়ভীতি প...
06/10/2026

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে মামলা তদন্তের নামে ঘুষ দাবি, ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও অনিয়মের অভিযোগ উঠেছে।

সম্প্রতি একটি মামলার তদন্তে গিয়ে প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে সেখানে যান এএসআই ইলিয়াস। এ সময় উপস্থিত লোকজনের সামনে ঘুষ প্রসঙ্গে কথা বলেন তিনি। পরে উপস্থিত এক ব্যক্তি গোপনে মোবাইল ফোনে পুলিশের বক্তব্যের ভিডিও ধারণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই ইলিয়াসকে বলতে শোনা যায়, “কিছু রটে দেখিই তো কিছু বটে! আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের একজন সদস্যের এমন বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বক্তব্যের সত্যতা ও প্রেক্ষাপট জানতে এএসআই ইলিয়াসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

অভিযোগ ও ভিডিওতে দেওয়া বক্তব্যের বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বিষয়টি মাত্রই জেনেছি। খোঁজ নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও অবগত করব।”

স্থানীয়দের অভিযোগ, মামলা তদন্তের নামে ঘুষ দাবি এবং ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এএসআই ইলিয়াসের বিরুদ্ধে আগেও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

এদিকে পুলিশের একজন সদস্যের প্রকাশ্যে ঘুষ নিয়ে এমন বক্তব্যের ঘটনায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে রাত ১০টায় পুলিশ সুপার তারেক মাহমুদকে ফোন দিলে তিনি কল রিসিভ করেননি।

06/10/2026

মানবতার সেবায় নিবেদিত একদল তরুণ, বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টক...
06/10/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর বিশ্ববিদ্যালয় উপাচার্য এই সিদ্ধান্তের কথা জানান।

এদিকে, হামলার ঘটনায় প্রশাসনের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি করার প্রতিবাদে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছে সাংবাদিক ও শিক্ষার্থীরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ভবনের গেটের সামনে সমবেত হয়ে তারা প্রশাসন ও ছাত্রদলের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।

পরে রাত এগারোটার দিকে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীরা। উপাচার্যের আশ্বাসের পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when W TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to W TV:

Shortcuts

Share

Category