Our Patiya M TV

Our Patiya M TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Our Patiya M TV, News & Media Website, Chittagong.
(2)

পটিয়া পেইজে আপনাকে স্বাগতম

11/09/2026

🚨 পটিয়া শেভরন হাসপাতালের সামনে বাস–অটোরিকশা সংঘর্ষ

নেশাগ্রস্ত অবস্থায় থাকার অভিযোগে বাস ও অটোরিকশার সংঘর্ষ, পটিয়া শেভরন হাসপাতালের সামনে

চট্টগ্রামের পটিয়ায় শেভরন হাসপাতালের সামনে নেশাগ্রস্ত অবস্থায় থাকার অভিযোগে একটি বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে!

ভিডিও সংগৃহীত!!

𝘋𝘪𝘴𝘤𝘭𝘢𝘪𝘮𝘦𝘳: 𝘛𝘩𝘪𝘴 news 𝘤𝘰𝘯𝘵𝘦𝘯𝘵 𝘪𝘴 𝘴𝘩𝘢𝘳𝘦𝘥 𝘪𝘯 𝘢𝘤𝘤𝘰𝘳𝘥𝘢𝘯𝘤𝘦 𝘸𝘪𝘵𝘩 𝘔𝘦𝘵𝘢 𝘊𝘰𝘮𝘮𝘶𝘯𝘪𝘵𝘺 𝘚𝘵𝘢𝘯𝘥𝘢𝘳𝘥𝘴. 𝘐𝘵 𝘪𝘴 𝘪𝘯𝘵𝘦𝘯𝘥𝘦𝘥 𝘴𝘰𝘭𝘦𝘭𝘺 𝘧𝘰𝘳 𝘫𝘰𝘶𝘳𝘯𝘢𝘭𝘪𝘴𝘵𝘪𝘤 𝘱𝘶𝘳𝘱𝘰𝘴𝘦𝘴 𝘢𝘯𝘥 𝘪𝘴 𝘣𝘢𝘴𝘦𝘥 𝘰𝘯 𝘷𝘦𝘳𝘪𝘧𝘪𝘦𝘥 𝘪𝘯𝘧𝘰𝘳𝘮𝘢𝘵𝘪𝘰𝘯. 𝘞𝘦 𝘥𝘰 𝘯𝘰𝘵 𝘦𝘯𝘥𝘰𝘳𝘴𝘦 𝘰𝘳 𝘱𝘳𝘰𝘮𝘰𝘵𝘦 𝘷𝘪𝘰𝘭𝘦𝘯𝘤𝘦, 𝘱𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘢𝘭 𝘣𝘪𝘢𝘴, 𝘰𝘳 𝘩𝘢𝘳𝘮𝘧𝘶𝘭 𝘣𝘦𝘩𝘢𝘷𝘪𝘰𝘳.

পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার!বৃহ...
11/09/2026

পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার!

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া থানার ৯ নম্বর জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর সাকিনের আমজুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, জঙ্গলখাইন রাস্তার পাশে এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত শাহ্ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় পৃথক সময়ে ওই ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠে। প্রথম ঘটনাটি গত ১৫ জুলাই ভোর আনুমানিক ৪টার দিকে এবং দ্বিতীয় ঘটনাটি ৩০ আগস্ট একই সময়ের দিকে ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম ঘটনাটি মাদ্রাসার মহিলা কক্ষের এক পাশে এবং দ্বিতীয় ঘটনাটি মাদ্রাসার রান্নাঘরে সংঘটিত হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

ঘটনার খবর পেয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-১০ ডিউটিতে থাকা এসআই (নিঃ) মো. মশিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

পরবর্তীতে পুলিশের অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাফেজ মো. রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিনিই একমাত্র আসামি বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের পর সংশ্লিষ্ট আইনে পটিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: পটিয়া থানা পুলিশের প্রেস রিলিজ।

#পটিয়া #চট্টগ্রাম #জঙ্গলখাইন #মাদ্রাসা #মাদ্রাসাশিক্ষক #গ্রেপ্তার #পুলিশ #মামলা #শিশু #সংবাদ

চট্টগ্রামের ষোলশহরে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ইলেকট্রিশিয়ানআজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম নগর...
11/09/2026

চট্টগ্রামের ষোলশহরে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ইলেকট্রিশিয়ান

আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর লেভেল ক্রসিং এলাকায়, দুই নম্বর গেটের কাছে চশমা মসজিদের পাশে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রেললাইনে খেলতে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন এক ইলেকট্রিশিয়ান।

ঘটনাস্থলে দেখা যায়, দুই শিশু রেললাইনের ব্রিজের ওপর খেলছিল। এমন সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসছিল। বিপদ দেখে শিশুদের বাঁচাতে এগিয়ে যান পাশের একটি ভবনে কর্মরত ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন মিন্টু। তিনি এক শিশুকে ধাক্কা দিয়ে লাইন থেকে সরিয়ে দেন। কিন্তু নিজে ট্রেনের ধাক্কায় পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা। তিনি নগরের পূর্ব নাসিরাবাদের তুলাতলী এলাকায় থাকতেন এবং ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

যে শিশুকে তিনি বাঁচাতে চেয়েছিলেন, তার নাম মো. রাহাত (১০)। সে দুই নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে। দুর্ঘটনায় শিশুটির ডান হাত ও ডান পা ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে পরিবার ও পুলিশ জানিয়েছে।

একই সময় আরেক শিশুকে বাঁচাতে গিয়ে আবদুর রহমান (৩০) নামের আরেক ব্যক্তিও আহত হন। তাকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়। পুলিশ জানায়, দুই শিশুর মধ্যে একজনকে নিয়ে একজন ব্যক্তি খালে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুকে বাঁচাতে গিয়ে মিন্টু ট্রেনের নিচে পড়ে মারা গেছেন। তার মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। একজন সাধারণ মানুষের এমন আত্মত্যাগ সবাইকে নাড়া দিয়েছে।

#চট্টগ্রাম #ষোলশহর #ট্রেনদুর্ঘটনা #শিশুবাঁচানো #আত্মত্যাগ #দেলোয়ারহোসেনমিন্টু #চট্টগ্রামনিউজ #বাংলাদেশ #মর্মান্তিকঘটনা #হিরো

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্তান তানভীর আর নেই🥺ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!চট্টগ্রামের অটোমেশন ও রোবটিক্স ফিল্...
11/09/2026

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্তান তানভীর আর নেই🥺
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!

চট্টগ্রামের অটোমেশন ও রোবটিক্স ফিল্ডের অন্যতম সদস্য এবং ESine-এর প্রতিষ্ঠাতা তানভীর মুসা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

মাশা-আল্লাহ! 🌸পটিয়ার বিশিষ্ট শিল্পপতি ও কেডিএস গ্রুপের কর্ণধার খলিলুর রহমান সাহেবের পারিবারিক আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্...
10/09/2026

মাশা-আল্লাহ! 🌸

পটিয়ার বিশিষ্ট শিল্পপতি ও কেডিএস গ্রুপের কর্ণধার খলিলুর রহমান সাহেবের পারিবারিক আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। অনুষ্ঠানটি ঘিরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

চন্দনাইশ আংশিক সাতকানিয়ার মৌলভীর হাটে ভয়াবহ বাইক দুর্ঘটনা, নিহত ১ আহত ১ এখনো শনাক্ত হয়নি পরিচয়!চন্দনাইশ-সাতকানিয়া সীমান্...
10/09/2026

চন্দনাইশ আংশিক সাতকানিয়ার মৌলভীর হাটে ভয়াবহ বাইক দুর্ঘটনা, নিহত ১ আহত ১ এখনো শনাক্ত হয়নি পরিচয়!

চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তবর্তী মৌলভীর হাট এলাকায় পুরাতন হাইওয়ে থানার সামনে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

🔴 মোটরসাইকেলের নম্বর প্লেট: ১৫৫৩২৯

তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

নিহতের পরিচয় শনাক্তে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।
পরিচিত কেউ হলে দ্রুত পরিবারের সদস্যদের খবর দিন।

🤲 আল্লাহ নিহত ব্যক্তিকে ক্ষমা করুন এবং আহত ব্যক্তিকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

📌 তথ্যসূত্র: দোহাজারী ব্লাড ডোনার্স সোসাইটি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাহআলম আর নেই🥺ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ...
10/09/2026

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাহআলম আর নেই🥺
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শাহআলম নিহত হয়েছেন।

নিহত শাহআলম কক্সবাজার জেলার মালুমঘাট ডুমখালী এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন। 🤲

মায়ের মৃত্যুতে চট্টগ্রাম কারাগার থেকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি, কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী!মায়ের মৃত...
10/09/2026

মায়ের মৃত্যুতে চট্টগ্রাম কারাগার থেকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি, কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী!

মায়ের মৃত্যুতে শেষকৃত্যে অংশ নিতে চট্টগ্রাম কারাগার থেকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় নি/হত ২ সেনাসদস্য।তারই মধ্যে একজন হলেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন...
10/09/2026

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় নি/হত ২ সেনাসদস্য।

তারই মধ্যে একজন হলেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মুন্সি সর্দার বাড়ির আবু বক্কর সিদ্দিক পিয়াস।

পটিয়াসহ দেশবাসীর জন্য সুখবর!স্বপ্নময় সাফল্য অর্জনে মাইলফলক পেরুনোর গৌরব আপনার আমার সবারআসুন মাতি আনন্দ যাত্রায়শুরু হলো স...
10/09/2026

পটিয়াসহ দেশবাসীর জন্য সুখবর!

স্বপ্নময় সাফল্য অর্জনে
মাইলফলক পেরুনোর গৌরব
আপনার আমার সবার

আসুন মাতি আনন্দ যাত্রায়
শুরু হলো
স্বপ্ন উৎসব! ❤️

আপনার পছন্দের প্রতিটি পণ্যে থাকছে আকর্ষণীয় অফার এবং সাশ্রয়ের দারুণ সুযোগ। তাই পুরো সেপ্টেম্বরজুড়ে বাজার হোক শুধু স্বপ্ন থেকেই! 🛒✨

*সারাদেশে স্বপ্ন এর সকল আউটলেটে এই অফার চলবে পুরো মাসজুড়ে।

*শর্ত প্রযোজ্য

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Our Patiya M TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share