S Music Star CTG

S Music Star CTG আমাদের পেজ এ আপনাকে স্বাগত।

08/06/2026

আজ অত্যন্ত ক্ষোভ আর দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের চোখের সামনে, চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট আরেকটি জঙ্গল সলিমপুর" বানিয়ে ছেড়েছে! এটা এখন রাষ্ট্রের ভেতরে আরেক মিনি রাষ্ট্র!
আমাদের প্রশ্ন এই সিন্ডিকেট কি রাষ্ট্রের চেয়েও শক্তিশালী?

একটি স্বাধীন দেশের প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর হাসপাতালের সদিচ্ছার চেয়ে একটা ভাড়াটিয়া অ্যাম্বুলেন্স সিন্ডিকেট কীভাবে শক্তিশালী হয়?

মাননীয় জেলা প্রশাসক (ডিসি), সিটি কর্পোরেশনের মেয়র, এমনকি খোদ হাসপাতালের পরিচালক (যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সম্মানিত সদস্য) কারো নির্দেশ, কোনো নিয়ম, কোনো ভাড়ার চার্ট এই মাফিয়ারা তোয়াক্কা করে না!

তারা অসহায় রোগীদের পকেট কাটে, লাশ জিম্মি করে ২/৩ গুণ ভাড়া আদায় করে, বাইরের গাড়ি ঢুকতে দেয় না। আর কেউ প্রতিবাদ করলে হামলা চালায়!

প্রশাসনের এত এত বড় বড় কর্মকর্তা, এত নিরাপত্তা বাহিনী থাকতেও হাসপাতালের গেটে একদল ড্রাইভার আর চাঁদাবাজ সন্ত্রাসী কীভাবে নিজেদের সমান্তরাল আইন চালায়? তারা কি আইনের ঊর্ধ্বে? নাকি তাদের পেছনে এমন কোনো অদৃশ্য শক্তি আছে, যার কারণে ডিসি-মেয়র-আর্মি অফিসার কেউ এদের থামাতে পারছে না?

আমরা স্পষ্ট করে বলতে চাই: জঙ্গল সলিমপুরের পতন যদি হতে পারে, তবে চমেক হাসপাতালের এই রক্তচোষা সিন্ডিকেটের পতনও চট্টগ্রামের মানুষ দেখে ছাড়বে।

আমরা অবিলম্বে এই 'রাষ্ট্রের ভেতর রাষ্ট্র' ভেঙে চুরমার করার দাবি জানাচ্ছি। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে আমাদের আকুল আবেদন আপনাদের ক্ষমতা ও সততার প্রমাণ দিন, এই চমেক হাসপাতালকে সিন্ডিকেটমুক্ত করে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিন।

#চমেক_অ্যাম্বুলেন্স_সিন্ডিকেট_নিপাত_যাক #রাষ্ট্রের_ভেতর_রাষ্ট্র_চলবে_না

07/06/2026

সিলিং ফ্যানের হাওয়া খাওয়ার লোভ সামলাতে না পেরে অবশেষে জনতার গণধোলাইয়ের শিকার চোর।

03/06/2026

চট্টগ্রামের প্রবেশদ্বার সিটি গেট সংলগ্ন কর্নেলহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। বিস্তারিত আসছে...
:

অকালমৃত্যুতে বিয়ের আসরে বসা হলো না মহেশখালীর নোমানের, অঝোরে কাঁদছে গ্রামবাসীওয়াজেদুল হক মণি, মহেশখালী প্রতিনিধি: ঈদুল আজ...
02/06/2026

অকালমৃত্যুতে বিয়ের আসরে বসা হলো না মহেশখালীর নোমানের, অঝোরে কাঁদছে গ্রামবাসী
ওয়াজেদুল হক মণি, মহেশখালী প্রতিনিধি: ঈদুল আজহার চার দিনের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথেই মৃত্যুর সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ হলো মহেশখালীর এক তরতাজা যুবকের। পরিবারের সবাইকে ছেড়ে চিরবিদায় নিলেন নোমান বাদশা নামের সেই যুবক, যার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিলো চলমান মাসের ১০-১৫ তারিখের মধ্যে।
ঈদের ছুটি শেষে সোমবার সকালে চট্টগ্রামের নিজ কর্মস্থলে ফিরছিলেন নোমান। বাশখালী উপজেলার মনছুরিয়া বাজারের পাশে মাছবোঝাই একটি মিনিট্রাকের সাথে তার ভ্রমণ করা সিএনজির সংঘর্ষ হয়, ঘটনাস্থলেই গুরুতর আহত
অবস্থায় স্থানীয়রা তাঁকে চট্টগ্রামের পার্কভিউ হসপিটালে আইসিইউতে ভর্তি করান, ১ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর সকলকে কাঁদিয়ে মৃত্যুর কূলে ঢলে পড়েন নোমান। ঘাতক মিনিট্রাক কেড়ে নিলো একটি স্বপ্নময় ভবিষ্যৎ।
নোমান বাদশা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের লাতুয়ার ডেইল এলাকার আবুল বশরের পুত্র। গত ৯ বছর ধরে তিনি চট্টগ্রামের একটি এগ্রো কোম্পানিতে চাকরি করতেন। পরিবারের বড় ছেলে হওয়ায় সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। নিজের উপার্জিত অর্থে তৈরি করেছিলেন বাড়ি। কিন্তু সেই বাড়িতে আর ফিরে থাকা হলো না তার।
গত চার মাস আগেই ঠিক হয়েছিলো নোমানের বিয়ের দিনক্ষণ। মাসের ১০-১৫ তারিখের মধ্যেই মালাবদলের মাধ্যমে বউকে ঘরে তোলার কথা ছিলো, সংসারে নতুন মানুষ আসবে এই আশায় বাঁধা ছিলো সবাই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই জুনেই একই বাড়িতে হবে তার জানাজা, ফাতেহা ও ইছালে সওয়াবের আয়োজন।
ঈদের ছুটিতে বাড়ি এসে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে কাটিয়েছেন আনন্দ। বোনের হাতে বানানো পায়েস খেয়েছেন, মায়ের শেষ উপদেশ শুনেছেন, বাবার চুপ করে থাকা দেখেছেন। চার দিনের ছুটি শেষে সব ফেলে শশুরবাড়ী থেকে কর্মস্থলে ফিরতে হয়েছিলো তাকে। বিদায় নেওয়ার সময় ভেবেছিলেন, কয়েকদিন পর আবার আসবেন। কিন্তু সেই ফেরা আর হলো না,যিনি সুস্থ শরীরে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তিনি ফিরলেন এম্বুলেন্সে লাশ হয়ে।
নোমানের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহজ-সরল এই যুবককে হারিয়ে অঝোরে কাঁদছেন বন্ধু ও সহকর্মীরা। সহপাঠী থেকে শুরু করে সহকর্মীরা উপচে পড়া ঠেলে একনজর দেখার জন্য ছুটে আসছেন অনেকে।
আজ বাদে মাগরিব মধুয়ার ডেইল কবরস্থানে দাফন করা হয় নোমানকে,শেষবেলায় হাজারে মানুষের ভালবাসায় সিক্ত মহেশখালীর এই তরুণ।
এমন মৃত্যু যেন সবার মনেই দাগ কাটে। নোমান বাদশা বেঁচে থাকবেন অনন্তকাল—যাদের হৃদয়ে তিনি অমলিন ছাপ রেখে চলে গেলেন।

ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিজিএস কলোনির এফ - ৮ ভবনের পেছনে মৃত অবস্থায় পড়ে আছে।
01/06/2026

ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিজিএস কলোনির এফ - ৮ ভবনের পেছনে মৃত অবস্থায় পড়ে আছে।

জানেন ?     #চট্টগ্রাম
31/05/2026

জানেন ?
#চট্টগ্রাম

28/05/2026

কর্ণফুলী শিকলবাহা ক্রসিং এ এই মাত্র মাইদ্রা এবং ঈগল বাসের মুখোমুখি সংর্ঘষে ৭/৮ জন গুরুতর আহত হয়ে অবস্থা খুবই খারাপ।
😭 কারো অত্মীয় স্বজন থাকলে দ্রুত যোগাযোগ করুন
কর্ণফুলী শিকলবাহা ক্রসিং এ এই মাত্র মাইদ্রা এবং ঈগল বাসের মুখোমুখি সংর্ঘষে ৭/৮ জন গুরুতর আহত হয়ে অবস্থা খুবই খারাপ।

চট্টগ্রামের খুলশীর ইউএসটিসি বা বঙ্গবন্ধু মেডিকেলের ছাদ থেকে লাফ দিয়ে এক মেয়ের আ/ত্ম/হ/ত্যার ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য ...
25/05/2026

চট্টগ্রামের খুলশীর ইউএসটিসি বা বঙ্গবন্ধু মেডিকেলের ছাদ থেকে লাফ দিয়ে এক মেয়ের আ/ত্ম/হ/ত্যার ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য গল্প। মা/রা যাওয়া মেয়েটার নাম রিয়া আক্তার রিতা। বয়স ছিলো মাত্র ২০ বছর। শহরের পাহাড়তলী এলাকায় থেকে সিডিএ মার্কেটের কারখানার পোশাকশ্রমিক ছিলো মেয়েটা। একই কারখানায় কাজ করতো আবদুর রহমান শেখ। সে সুবাদেই দুইজনের পরিচয়! 😥

সে বিভিন্ন সময় রিয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে উ/ত্ত্য/ক্ত করে আসছিলো। প্রায় ৩-৪ মাস আগে মারামারির ঘটনায় আবদুর রহমানের চাকরি চলে যায়। তারপরও সে রিয়াকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। ২৩ মে রাতে রাতে কারখানা ছুটির পর গুরুত্বপূর্ণ কথা বলার অজুহাতে কৌশলে রিয়াকে ফয়েজ লেক এলাকায় নিয়ে যায় আবদুর রহমান। তারপর তাকে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভবনের উত্তর পাশের পাঁচতলার গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আবদুর রহমান। পাঁচতলা থেকে নিচে পড়ে রিয়া মা/রা যায়!

আজ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সোনাগাজী মডেল থানা এলাকার বাদামতলী থেকে আবদুর রহমানকে গ্রে/প্তা/র করা হয়!

#চট্টগ্রাম ゚ #খুলশী

তথ্য: দৈনিক আজাদী

চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় অটোরিকশা চালক ভাই তার ছোট্টো মেয়েকে পাশে বসিয়ে  পুরো শহরে ভাড়ার যাত্রী নিয়েঘুরছে। প্রথম দ...
25/05/2026

চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় অটোরিকশা চালক ভাই তার ছোট্টো মেয়েকে পাশে বসিয়ে পুরো শহরে ভাড়ার যাত্রী নিয়েঘুরছে। প্রথম দৃষ্টিতে যে কারও মনে হতে পারে তিনি হয়তো মেয়েকে শহর ঘুরিয়ে দেখাচ্ছেন। কিন্তু না। তার স্ত্রী বাইরে কাজ করে। তিনি অটোরিকশা চালান। বাসায় মেয়েকে আগে একা রেখেই কাজে যেতেন। পুরো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় মেয়ে শিশুকে ধ/র্ষ/ণের ঘটনা নাড়িছে দিয়েছে এই রিকশাচালক ভাইয়ের! 😓

মেয়েকে শহর দেখাচ্ছেন কিনা জিজ্ঞেস করতেই যাত্রী ফোরকানকে বললেন, "প্রথমে মাইয়া আমার একটু আনন্দ পেলেও এখন কয়েক ঘন্টা ধরে সে আর রিকশা ভ্রমনটা তেমন আর উপভোগ করছেনা। অনেকটা বাধ্য হয়েই তাকে আমি গাড়িতে বসাইয়া রাখছি। তার মায়ে কাজে গেছে বাসায় কেউ নাই, মেয়েটারে বাসায় একা একা রাখতে ডর লাগতাছিল তাই সাথে নিয়া আসছি নিরাপত্তার অভাবে। মাইয়া সন্তান এখন খুব অনিরাপদ, আমার সাথে গাড়িতে ঘুরতে কষ্ট অইবো কিন্তু জানটা তো অন্তত বাঁচবে মাইয়াটার আমার।"

আমাদের বারো আউলিয়ার পূণ্যভূমিতেও এই অবস্থা। ভাবা যায়, মানুষের জীবন কোথায় গিয়ে ঠেকেছে? কতোটা অনিরাপত্তায় ভুগলে একজন রিকশাচালকও তার মেয়ে নিয়ে রিকশা চালায়? 😓

আহা চট্টগ্রাম! 🥲

তথ্য ও ছবি: ফোরকান রাসেল

#চট্টগ্রাম ゚

24/05/2026

কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (HED) নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে সরাসরি এক ভুক্তভোগী কর্তৃক যৌন নিপীড়নের অভিযোগ ওঠার বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রচারিত হয়েছে।

Address

Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when S Music Star CTG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S Music Star CTG:

Share

Category