19/08/2026
মানুষটা আমার ভেতরে থেকে যায় অদৃশ্য এক আলো হয়ে, চাইলেই কাছে যেতে পারিনা, তবুও সে ছুঁয়ে যায় হৃদয়, কখনো কথার ভেতরে, কখনো নিস্তব্ধতার গহীনে, তার ছায়া ভেসে ওঠে প্রতিটি শূন্যতার প্রহরে।
মানুষটা যেন মায়ার বাঁধনে গড়া এক স্বপ্ন, যেখানে আমি ডুব দিই বারবার অব্যক্ত আকাঙ্ক্ষায়, সে দূরে থেকেও সবচেয়ে কাছে, যেন নিশ্বাসের ভেতরে গোপন করা ভালোবাসা।
মানুষটা কোনোদিন ধরা দেয় না, তবুও আমার প্রতিটি অনুভূতির কেন্দ্রবিন্দু, যত দূরত্বই থাকুক না কেন, হৃদয় মানে না সে-ই আমার অনন্ত ঠিকানা।
কবিতা: প্রীয় মানুষটা কলমে: নীল জামিল ११