Sopti's FashionHouse

Sopti's FashionHouse Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sopti's FashionHouse, Digital creator, Chittagong.

11/01/2024
মাতৃভাষা দিবসের শুভেচ্ছা.
21/02/2023

মাতৃভাষা দিবসের শুভেচ্ছা.

বুঝতে হবে.... 🤔😂😁😁😁
20/08/2022

বুঝতে হবে.... 🤔😂😁😁😁

19/01/2022

Cox's Bazar...

31/05/2021

আমাদের অনেকেই অনার্স-মাস্টার্স পাশ করার পরও যখন কোনো ইন্টারভিউর ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয়, "অনার্স-মাস্টার্স তো শেষ করলেন; আচ্ছা বলুন তো 'শিক্ষা' বলতে কী বোঝায়?"
- তখন খুব কম লোকই তা গুছিয়ে উত্তর দিতে পারেন।

তাহলে আসুন আজ জেনে নেই-
মূলত "জ্ঞান ও দক্ষতা অর্জনের পদ্ধতিগত প্রক্রিয়াকে শিক্ষা বলে।"

এটি এমন এক জ্ঞান, যা দ্বারা মানুষের আচার-আচরণের ইতিবাচক পরিবর্তন করে এবং এই ইতিবাচক পরিবর্তন সমাজের অধিকাংশ মানুষ দ্বারা স্বীকৃত।

অন্যকথায়- মানুষের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তনকে শিক্ষা বলে।
তার মানে, যে শিক্ষা মানুষের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে না বা ইতিবাচক পরিবর্তন আনতে পারে না; সেটাকে শিক্ষা বলে যাবে না!

***এবার আসুন জেনে নেই- "শিক্ষার উদ্দেশ্য কী?"

১। প্রাক-প্রাথমিক শিক্ষার শিক্ষার উদ্দেশ্যঃ প্রাক-প্রাথমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য ১টি।
প্রাক-প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য মূলত একটি। শিক্ষার্থীদেরকে বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে (Home to School) যেতে অভ্যস্ত করা এবং পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করে তোলা।
এই স্তরে মূলত শিক্ষার্থী তেমন বই পড়ে না; শুধু স্কুলে যেতে অভ্যস্ত হয়।
(যদিও আমরা হয়তো তাদের একগাদা বই ধরিয়ে দেই! পারলে ২-৩জন হাউজ টিউটরও রাখি!)

২। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যঃ প্রাথমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য ২টি। যথা-
(ক) শিক্ষার্থীদেরকে মৌলিক শিক্ষা প্রদান করা; তথা সাক্ষরতা* এর জ্ঞান প্রদান করা।
(খ) মাধ্যমিক শিক্ষার উপযোগী করে তোলা

৩। মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যঃ
মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ২টি। যথা-
(ক) শিক্ষার্থীদের কর্মক্ষম করে তোলা; অর্থাৎ তারা যেন কিছু একটা করে খেতে পারে; সেই উপযোগী করে তোলা।
(খ) উচ্চ শিক্ষা গ্রহণের উপযোগী করে তোলা। অর্থাৎ, যারা উচ্চ শিক্ষা তথা অনার্স-মাস্টার্স/ডিগ্রি করতে চায় তাদের সেই উপযোগী করে তোলা।
(তার মানে উচ্চ শিক্ষা সবার জন্য প্রয়োজন নেই)

৪। উচ্চ শিক্ষার উদ্দেশ্যঃ
উচ্চ শিক্ষার উদ্দেশ্য প্রধানত ৩টি। যথা-
(ক) নলেজ জেনারেট করা; তথা সমাজ ও রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন নতুন জ্ঞান উৎপন্ন করা। যাতে করে মানুষ উচ্চশিক্ষিত মানুষদের কাজ থেকে নিত্য-নতুন ভালো কিছু শিখতে পারে, জানতে পারে।
(খ) জ্ঞান সংরক্ষণ করা। অর্থাৎ, বিদ্যমান যেসব জ্ঞান মানুষ, সমাজ ও রাষ্ট্রের জন্য উপকারী তা সংরক্ষণ করা।
(গ) জ্ঞানকে ছড়িয়ে দেয়া। অর্থাৎ, নিজের লব্ধ জ্ঞানকে অন্যের মাঝে ছড়িয়ে দেয়া। যেন সমাজ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারে।

***বি.দ্র. এখানে উল্লেখ্য যে, একজন ভালো শিক্ষকের প্রধান কাজ হলো শিক্ষার্থীদের ব্রেইন-স্ট্রমিংয়ের মাধ্যমে স্বপ্ন দেখানো এবং স্বপ্ন বাস্তবায়নের পাথেয় বলে দেয়া।

©___ Gazi Mizanur Rahman
***35th BCS Cadre
*** Career Specialist
*** Writer & Motivational Speaker



#শিক্ষা

02/05/2021

❣মাসজিদুল হারামের শ্রদ্ধেয় ইমাম শায়েখ মাহির মুকাইকিলি রমজানের শেষ দশ রাত্রের জন্য চমৎকার এক আমলের টিপস দিয়েছেন।

১. প্রতিরাত্রে এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি রাত্রটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিরাত্রে দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি রাত্রটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিরাত্রে তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি রাত্রটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন খতমুল ক্বুর'আন পাঠের তুল্য সাওয়াব পাবেন।

★এই পরামর্শ কেবলমাত্র আমলের উৎসাহ দিতে, এটা ইবাদতের শর্টকাট কোনো পন্থা যেনো না ভাবি। অথবা এটিই একমাত্র শবেকদরের আমল যেনো মনে না করি।কেউ যেনো বঞ্চিত না হই তাই নূন্যতম এটি করতে বলা। আমাদের বেশী বেশী আমল করা উচিৎ। রাসূল সা. এর মত মাজা বেঁধে ঝাঁপিয়ে পরা উচিৎ শেষ দশকে। মনে রাখা দরকার ক্বদরের রাত্রির ভাগীদার হবার সবচেয়ে বেশী উপযুক্ত আমল হচ্ছে আল্লাহর জন্য ইতিক্বাফ করা।
(সম্পাদক)

🕳️খুতবাটি অনুবাদ করেছেন- শ্রদ্ধেয় আলী হাসান তৈয়ব ভাই। সূত্র- আলোকিত বাংলাদেশ।
fb.com/abdulhimd.saifullah

সবাই শেয়ার করে নিজে জানি,আরেকজন কে জানাই,সবাই আমল করার চেস্টা করি যাতে আমাদের সবার গুনাহ মহান আল্লাহ মাফ করে দেন,সকল মুসলিম উম্মাহর কবরের আযাব মাফ করে দেন।
আমিন।🤲

02/05/2021

তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাত্রিতে "লাইলাতুল কদর" অনুসন্ধান কর।
[বুখারী, হাদিস নং-২০১৭]

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Sopti's FashionHouse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share