Ds tv

Ds tv সর্বশেষ সংবাদ পেতে ds tv এর সাথে থাকুন time and time

07/08/2026

পৌরভবন ঝুঁকি পূর্ণ হওয়ায় সেবা নিতে আসা পৌরবাসীদের পক্ষে যা বললেন সচেতন নাগরিক মো:হাবিব
#পৌরসভা #জেলার #ডিসি #হাটহাজারী

31/07/2026

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর নির্দেশনায় হাটহাজারীতে অবৈধ স্থাপনা ও যানজট নিয়ন্ত্রণে মাঠে নেমে যা বললেন উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট বাজারের পাশের জমি থেকে উদ্ধার করা হয় বিশাল অজগর সাপ
31/07/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট বাজারের পাশের জমি থেকে উদ্ধার করা হয় বিশাল অজগর সাপ

হাটহাজারীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন
31/07/2026

হাটহাজারীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন

30/07/2026

যানযট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন এই হাটহাজারী

মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, মোবাইল কোর্টে তিনজনের কারাদণ্ড*---------------------হাটহাজারী পৌরসভার কামালপাড়া...
30/07/2026

মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, মোবাইল কোর্টে তিনজনের কারাদণ্ড
*---------------------
হাটহাজারী পৌরসভার কামালপাড়া এলাকায়
উপজেলা প্রশাসন, হাটহাজারী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বূধবার মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

এ সময় মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামী আবদুল জব্বার লিটন ও সুমন নাথ-কে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

হাটহাজারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ  সড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলার সং...
30/07/2026

হাটহাজারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলার সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে থানার প্রতিনিধি, বাস মালিক সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি, ট্রাক মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যানজট নিরসনে উপস্থিত সবাই আন্তরিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায়, সড়ক ও জনপথ বিভাগকে বাসস্ট্যান্ডে চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করার অনুরোধ করা হয়েছে। উন্নয়ন কাজের স্বার্থে বিদ্যুৎ বিভাগকে খুঁটি অপসারণের অনুরোধ করা হয়। সেখানে হাইওয়ে পুলিশের টিমকে বৃহস্পতিবার বিকালে বিশেষ উপস্থিতির অনুরোধ করা হয়।
বাস-মালিক সমিতিকে তাদের বাস রাস্তায় যত্রতত্র না রেখে টার্মিনালের ভেতরে রাখতে বলা হয়, একইসাথে একাধিক সিএনজি যত্রতত্র পার্কিং ও যাত্রী উঠানামা না করে নির্ধারিত স্থান ব্যবহার করতে বলা হয়।

বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম, মোবাইল কোর্টে  জরিমানাঃ ------------------চ...
30/07/2026

বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম, মোবাইল কোর্টে জরিমানাঃ
------------------

চট্টগ্রামের হাটহাজারী বাস স্ট্যান্ড ও কাচারি সড়কে বিভিন্ন ফার্মেসিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম এর সহযোগিতায় উপজেলা প্রশাসন।
বূধবার বিকেলে হাটহাজারী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

উক্ত অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়/সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট লাইসেন্স না রাখা, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত OTC বহির্ভূত ঔষধ বিক্রয়, ঔষধ বিষয়ক মিথ্যা নিশ্চয়তা প্রদান, রেফ্রিজারেটরে সঠিক তাপমাত্রা না থাকাসহ বিভিন্ন অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৭০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

29/07/2026

হালদা নদীতে ঘেরা জাল জব্দ

হাটহাজারী পৌরসভায় নিয়োমিত মশাক নিধন কার্যক্রম না থাকায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ পৌরবাসী।----------------------নয়টি ওয়ার্ড ন...
29/07/2026

হাটহাজারী পৌরসভায় নিয়োমিত মশাক নিধন কার্যক্রম না থাকায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ পৌরবাসী।
----------------------
নয়টি ওয়ার্ড নিয়ে চট্টগ্রামে হাটহাজারী পৌরসভার গঠিত এই নয়টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশার উপদ্রবে টেকা কঠিন হয়ে পড়েছে। ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই মিলছে না। মশার জ্বালায় শিশু থেকে বৃদ্ধ প্রত্যেক মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। পৌর শহরের বিভিন্ন হাটবাজার অলিগলিতে জমে থাকা ময়লা-আবর্জনা নিয়োমিত পরিষ্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

Address

Chittagong
4300

Telephone

+8801917207544

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ds tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category