Shoyeb Zone

Shoyeb Zone Learn | Grow | Inspire
“Shoyeb Zone – Your All-in-One Guide to Life, Learning & Career”

  অনুযায়ী একটি কলামের সর্বনিম্ন সাইজ কত?কয়টি রড ব্যবহার করা হয় এবং কত মিলি?১। কলামের সর্বনিম্ন সাইজ (Minimum Column S...
13/07/2026

অনুযায়ী একটি কলামের সর্বনিম্ন সাইজ কত?কয়টি রড ব্যবহার করা হয় এবং কত মিলি?

১। কলামের সর্বনিম্ন সাইজ (Minimum Column Size):-
BNBC 2020 এর অধ্যায় ৩.৮.২ (Reinforced Concrete Columns) অনুযায়ী:-

ক) ন্যূনতম পার্শ্বীয় মাত্রা (Least Lateral Dimension):-
কলামের প্রস্থ বা গভীরতা (যেকোনো দিক) ২০০ মিমি (২০ সেমি) এর কম হতে পারবে না।

খ) ব্যতিক্রম: বিশেষ ডিজাইন ও ইঞ্জিনিয়ারের অনুমোদন সাপেক্ষে ১৫০ মিমি পর্যন্ত গ্রহণযোগ্য (সীমিত ক্ষেত্রে)।

২. রডের সংখ্যা ও মাত্রা (Reinforcement Specifications):-

ক) লংগিচিউডিনাল রড (Longitudinal Bars):-
ন্যূনতম সংখ্যা:-
যেকোনো আয়তক্ষেত্রাকার বা বর্গাকার কলামে ৪টি রড বাধ্যতামূলক (প্রতিটি কোণায় ১টি)।
বৃত্তাকার কলামের ক্ষেত্রে ন্যূনতম ৬টি রড।

ন্যূনতম রডের সাইজ:-
BNBC 2020-এর অধ্যায় ৩.৮.২.৩ অনুযায়ী, লংগিচিউডিনাল রডের ব্যাস ১২ মিমি এর কম হওয়া যাবে না।

প্রচলিত প্র্যাকটিস:- সাধারণত ১৬–২০ মিমি রড ব্যবহার করা হয় (লোড ও কলামের উচ্চতা অনুযায়ী)।
রডের শতকরা হার (Minimum Reinforcement Ratio):-

মোট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ১% থেকে ৬% এর মধ্যে থাকতে হবে।

খ) টাই রড/স্ট্রাপস (Ties/Stirrups):-
ন্যূনতম সাইজ:- টাই রডের ব্যাস ৬ মিমি (১০ মিমি লংগিচিউডিনাল রডের ক্ষেত্রে) বা ৮ মিমি (১২ মিমি বা বড় রডের ক্ষেত্রে)।

স্পেসিং (দূরত্ব):-
কলামের দুই প্রান্তে (Top & Bottom):- ১০০ মিমি (ল্যাপ জোনে)।
মধ্যবর্তী অংশে:- ১৫০ মিমি বা কলামের ক্ষুদ্রতম পার্শ্বীয় মাত্রার ১৬ গুণ (যেটি কম)।

৩। উদাহরণ (গণনা):-
কলাম সাইজ:- ২০ সেমি × ৩০ সেমি (ন্যূনতম ২০ সেমি মান পূরণ করেছে)।
লংগিচিউডিনাল রড:- ৪টি (প্রতিটি কোণায়) ১৬ মিমি ব্যাসের রড।
টাই রড:- ৮ মিমি ব্যাসের, স্পেসিং ১৫০ মিমি (মাঝে) ও ১০০ মিমি (প্রান্তে)।

৪। BNBC 2020-এর রেফারেন্স:-
কলামের ন্যূনতম মাত্রা:- অধ্যায় ৩.৮.২.২ (Minimum Dimensions)
রিইনফোর্সমেন্ট ডিটেইলস:- অধ্যায় ৩.৮.২.৩ (Longitudinal Reinforcement) ও ৩.৮.২.৪ (Transverse Reinforcement)

⚠️ গুরুত্বপূর্ণ বিষয়
✔️ কলামের সাইজ ও রড কখনোই অনুমান করে নির্ধারণ করবেন না।
✔️ ভবনের তলার সংখ্যা, লোড, মাটির ধারণক্ষমতা (SBC), স্প্যান এবং ভূমিকম্পজনিত ডিজাইন বিবেচনা করে একজন যোগ্য সিভিল/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করানো বাধ্যতামূলক।
📞 বাড়ি নির্মাণ, স্ট্রাকচারাল ডিজাইন ও বিল্ডিং সংক্রান্ত পরামর্শের জন্য যোগাযোগ করুন:
ইঞ্জি. রফিকুল ইসলাম
Civil Engineer & Building Designer
মদিনা বিল্ডিং ডিজাইন সেন্টার (MBDC)
📍 মোল্লাহাট, বাগেরহাট
📱 01303476092

30/06/2026
27/06/2026

Column Details.

Slab reinforcement layout plan.নবীন সিভিল ইঞ্জিনিয়ারগন বুঝতে কোন সমস্যা হলে কমেন্টস করুন!
25/06/2026

Slab reinforcement layout plan.

নবীন সিভিল ইঞ্জিনিয়ারগন বুঝতে কোন সমস্যা হলে কমেন্টস করুন!

ফুটিং ঢালাই করার পূর্বে যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি :ফুটিং হলো ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। কারণ পু...
25/06/2026

ফুটিং ঢালাই করার পূর্বে যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি :

ফুটিং হলো ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। কারণ পুরো ভবনের লোড ফুটিংয়ের মাধ্যমে মাটিতে স্থানান্তর হয়। তাই ফুটিং ঢালাইয়ের আগে প্রতিটি বিষয় ভালোভাবে চেক করা অত্যন্ত জরুরি।

১। সয়েল ও বেড লেভেল চেক করুন
ফুটিংয়ের নিচের মাটি ঠিকভাবে কম্প্যাকশন করা হয়েছে কিনা এবং বেড লেভেল ড্রয়িং অনুযায়ী আছে কিনা নিশ্চিত করতে হবে।

২। PCC বা লিন কংক্রিট চেক করুন
ফুটিংয়ের নিচে PCC সঠিক পুরুত্বে দেওয়া হয়েছে কিনা এবং সারফেস পরিষ্কার আছে কিনা দেখতে হবে।

৩। ফুটিংয়ের সাইজ ও সেন্টার চেক করুন
ড্রয়িং অনুযায়ী ফুটিংয়ের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এবং কলামের সেন্টার ঠিক আছে কিনা মেপে নিতে হবে।

৪। রডের সাইজ ও স্পেসিং চেক করুন
ফুটিংয়ের মেইন রড, ডিস্ট্রিবিউশন রড, কলাম স্টার্টার রড এবং রডের স্পেসিং ড্রয়িং অনুযায়ী আছে কিনা চেক করতে হবে।

৫। ক্লিয়ার কভার নিশ্চিত করুন
রড যেন মাটি বা শাটারের সাথে লেগে না থাকে। ফুটিংয়ের নিচে ও পাশে প্রয়োজনীয় কভার ব্লক ব্যবহার করতে হবে।

৬। কলাম রডের উলম্বতা চেক করুন
কলামের রড শল/উলম্ব আছে কিনা এবং সেন্টার থেকে সরে গেছে কিনা তা ভালোভাবে যাচাই করতে হবে।

৭। শাটারিং শক্তভাবে বাঁধা আছে কিনা দেখুন
ঢালাইয়ের সময় যেন শাটার খুলে না যায় বা ফুটিংয়ের সাইজ পরিবর্তন না হয়, তাই শাটারের সাপোর্ট ভালোভাবে দিতে হবে।

৮। পানি, কাদা ও ময়লা পরিষ্কার করুন
ঢালাইয়ের আগে ফুটিংয়ের ভিতরে জমে থাকা পানি, কাদা, কাঠের টুকরা, পলিথিন বা ময়লা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে।

৯। কংক্রিট মিক্স ও স্লাম্প চেক করুন
ডিজাইন অনুযায়ী কংক্রিট গ্রেড, পানি-সিমেন্ট অনুপাত এবং স্লাম্প ঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে।

১০। ভাইব্রেশন ও লেভেলিংয়ের প্রস্তুতি রাখুন
কংক্রিট ঢালাইয়ের সময় ভালোভাবে ভাইব্রেট করতে হবে, যাতে কোনো ভয়েড বা হানিকম্ব তৈরি না হয়।

১১। ঢালাইয়ের পর কিউরিং নিশ্চিত করুন
ফুটিং ঢালাইয়ের পর নির্দিষ্ট সময় পর্যন্ত পানি দিয়ে কিউরিং করতে হবে। এতে কংক্রিটের শক্তি বৃদ্ধি পায়।

ফুটিংয়ে ছোট ভুল মানে পুরো ভবনের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলা। তাই ফুটিং ঢালাইয়ের আগে ইঞ্জিনিয়ারের ড্রয়িং, সেন্টার লাইন, রড, কভার ও কংক্রিট—সবকিছু ভালোভাবে যাচাই করা জরুরি।

মজবুত ফুটিং মানেই নিরাপদ ভবনের শক্ত ভিত্তি।

এক্সেল প্রপার্টিজ লিমিটেড
ঝুঁকি নয়, সম্পদ কিনুন

আমরা শুধু বাড়ি তৈরি করি না আমরা তৈরি করি বিশ্বাস!

পাইলিং সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্ন ও উত্তরএকটি ভবনের শক্তি ও স্থায়িত্ব অনেকাংশে নির্ভর করে তার ফাউন্ডেশনের উপর। আ...
25/06/2026

পাইলিং সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্ন ও উত্তর

একটি ভবনের শক্তি ও স্থায়িত্ব অনেকাংশে নির্ভর করে তার ফাউন্ডেশনের উপর। আর ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পাইলিং। সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষার্থী এবং নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পাইলিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে তুলে ধরা হলো।

১। ১৮ ইঞ্চি ব্যাসের পাইলের জন্য কত ইঞ্চি চিসেল ব্যবহার করতে হবে?

✅ উত্তর: সাধারণত ১৮” ব্যাসের পাইলের জন্য ১৬” ব্যাসের চিসেল ব্যবহার করা হয়।

২। যে পাইপের মাধ্যমে পাইল কংক্রিট ঢালাই করা হয়, তার নাম কী?

✅ উত্তর: এই পাইপকে ট্রেমি (Tremie) পাইপ বলা হয়।

৩। ট্রেমি পাইপের ব্যাস সাধারণত কত হয়?

✅ উত্তর: ট্রেমি পাইপের ব্যাস সাধারণত ৬” থেকে ৭” হয়ে থাকে।

৪। বোরিং ওয়াশ কতক্ষণ করতে হবে?

✅ উত্তর: কমপক্ষে ৩০ মিনিট অথবা যতক্ষণ পর্যন্ত পানির সাথে কাদা বের হতে থাকে, ততক্ষণ বোরিং ওয়াশ চালিয়ে যেতে হবে।

৫। প্রতিটি পাইলে মাটির নিচে রডের মাথা কীভাবে একই লেভেলে রাখা যায়?

✅ উত্তর: প্রয়োজনীয় স্থানে একটি লেভেলিং পিলার তৈরি করে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল নির্ধারণ করতে হবে। এরপর রডের খাঁচায় হুকযুক্ত রড ব্যবহার করে নির্ধারিত লেভেলে সেট করতে হবে।

৬। পাইলের কংক্রিটে কী ধরনের এগ্রিগেট ব্যবহার করা হয় এবং এর অনুপাত কত?

✅ উত্তর: সাধারণত স্টোন চিপস (Stone Chips) বা সিঙ্গেলস (Singles) ব্যবহার করা হয়। প্রচলিত মিক্স অনুপাত ১ : ১.৫ : ৩।

৭। কাট-অফ লেভেলে কেন কম রেশিওর কংক্রিট ব্যবহার করা হয়?

✅ উত্তর: কাট-অফ লেভেলের অংশ পরবর্তীতে ভেঙে ফেলা হয়। তাই এখানে তুলনামূলক কম শক্তির কংক্রিট, যেমন ১:২:৪ অথবা ১:৩:৬ অনুপাতে ব্যবহার করা হয়।

৮। একটি পাইল বোরিং করার পর পরবর্তী পাইল কত দূরে করা যেতে পারে?

✅ উত্তর: সাধারণভাবে একটি পাইল থেকে অন্য পাইলের দূরত্ব ন্যূনতম ১০ ফুট রাখা উত্তম।

৯। একটি পাইলিং মেশিন দিনে সাধারণত কতটি পাইল করতে পারে?

✅ উত্তর: পাইলের গভীরতা ও মাটির অবস্থার উপর নির্ভর করে—
🔹 ৫০ ফুটের নিচে হলে: প্রায় ৩টি পাইল
🔹 ৫০ ফুটের উপরে হলে: প্রায় ২টি পাইল

১০। পাইলের ভারবহন ক্ষমতা (Load Bearing Capacity) বলতে কী বোঝায়?

✅ উত্তর: একটি পাইল নিরাপদভাবে যত পরিমাণ লোড বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা (Load Bearing Capacity) বলা হয়।

বিশেষ দ্রষ্টব্য: প্রকল্পভেদে ডিজাইন, Soil Investigation Report, Consultant-এর নির্দেশনা এবং প্রকৌশলগত প্রয়োজন অনুযায়ী পাইলিংয়ের বিভিন্ন মান ও পদ্ধতি পরিবর্তিত হতে পারে।

আমরা বিশ্বাস করি, একটি শক্তিশালী ভবনের শুরু হয় একটি শক্তিশালী ভিত্তি থেকে। তাই প্রতিটি প্রকল্পে আমরা গুণগত মান, প্রকৌশলগত নির্ভুলতা এবং মানসম্মত নির্মাণ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করি।

Axle properties ltd
Building Trust, Building Future.







কলাম, বীম ও স্ল্যাবে রডের ল্যাপিং হিসাব:রডের জোড়া বা ল্যাপিং করার সময় রডের ডায়া অনুযায়ী ল্যাপিং দৈর্ঘ্য নির্ধারণ করা হয়।...
24/06/2026

কলাম, বীম ও স্ল্যাবে রডের ল্যাপিং হিসাব:

রডের জোড়া বা ল্যাপিং করার সময় রডের ডায়া অনুযায়ী ল্যাপিং দৈর্ঘ্য নির্ধারণ করা হয়।

✅ কমপ্রেশন জোন

কলাম : 40D
শেয়ার ওয়াল : 40D
লিফট ওয়াল : 40D

✅ টেনশন জোন

বীম : 60D
স্ল্যাব : 60D

এখানে, D = রডের ডায়া/ব্যাস

@ কলামে ল্যাপিং — 40D

১৬ মিমি = 40 × 16 = 640 মিমি ≈ 2'-2"
২০ মিমি = 40 × 20 = 800 মিমি ≈ 2'-8"
২২ মিমি = 40 × 22 = 880 মিমি ≈ 3'-0"
২৫ মিমি = 40 × 25 = 1000 মিমি ≈ 3'-4"
৩২ মিমি = 40 × 32 = 1280 মিমি ≈ 4'-3"

@ বীমে ল্যাপিং — 60D

১৬ মিমি = 60 × 16 = 960 মিমি ≈ 3'-2"
২০ মিমি = 60 × 20 = 1200 মিমি ≈ 4'-0"
২২ মিমি = 60 × 22 = 1320 মিমি ≈ 4'-5"
২৫ মিমি = 60 × 25 = 1500 মিমি ≈ 5'-0"

@ স্ল্যাবে ল্যাপিং — 60D

১০ মিমি = 60 × 10 = 600 মিমি ≈ 2'-0"
১২ মিমি = 60 × 12 = 720 মিমি ≈ 2'-5"

গুরুত্বপূর্ণ কথা:
বাস্তবে ল্যাপিং দৈর্ঘ্য স্ট্রাকচারাল ডিজাইন, রডের গ্রেড, কংক্রিট গ্রেড, লোড ও সাইট কন্ডিশনের উপর নির্ভর করে কম-বেশি হতে পারে। তাই কাজ করার আগে অবশ্যই স্ট্রাকচারাল ড্রয়িং ও ইঞ্জিনিয়ারের নির্দেশনা অনুসরণ করুন।

Engr. Shahjahan Kabir
Managing Director
Axle Properties ltd.

বাড়ি নির্মাণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইনবক্স করুন!

ভালো পাথর চেনার উপায়🔹 ১. শক্ত ও কঠিন হতে হবেহাতুড়ি দিয়ে আঘাত করলে সহজে ভেঙে যাবে না।চাপ দিলে গুঁড়া হবে না।🔹 ২. ধুলাবালি ...
24/06/2026

ভালো পাথর চেনার উপায়

🔹 ১. শক্ত ও কঠিন হতে হবে

হাতুড়ি দিয়ে আঘাত করলে সহজে ভেঙে যাবে না।

চাপ দিলে গুঁড়া হবে না।

🔹 ২. ধুলাবালি কম থাকতে হবে

পাথরের মধ্যে অতিরিক্ত মাটি, ধুলো বা কাদা থাকলে কংক্রিটের শক্তি কমে যায়।

ব্যবহারের আগে ধুয়ে নেওয়া উত্তম।

🔹 ৩. ধারালো ও কোণাকৃতি হওয়া ভালো

Angular Stone Chips কংক্রিটের সাথে ভালো Bond তৈরি করে।

গোলাকার পাথরের তুলনায় ধারালো পাথর বেশি উপযোগী।

🔹 ৪. একই সাইজের হওয়া উচিত

¾" (20mm) বা ½" (12mm) সাইজ অনুযায়ী সমানভাবে গ্রেডেড হওয়া ভালো।

বড়-ছোট অতিরিক্ত মিশ্রণ থাকলে কংক্রিটের মান কমে।

🔹 ৫. ফাটল বা স্তরযুক্ত হওয়া যাবে না

পাথরের মধ্যে দৃশ্যমান ফাটল থাকলে তা দুর্বল পাথরের লক্ষণ।

🔹 ৬. পানি শোষণ কম হতে হবে

ভালো পাথর কম পানি শোষণ করে এবং বেশি টেকসই হয়।

নির্মাণ সামগ্রীর গুণগত মান নিশ্চিত করুন, ভবনের স্থায়িত্ব নিশ্চিত করুন।

Engr. Shahjahan Kabir

23/06/2026

#সিভিলইঞ্জিনিয়ারিং
#নির্মাণকাজ
#বিল্ডিংকনস্ট্রাকশন
#রডকাজ
#ঢালাইকাজ
#ইঞ্জিনিয়ারিং
#সাইটভিজিট
#চাকরিপ্রস্তুতি

23/06/2026

Address

Chittagong
4741

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoyeb Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share