Fact Check Ctg

Fact Check Ctg Only For fact check

বিএনপির প্রাথীর এজেনট টাকা দিয়ে ভোট কেনার দাবিটি মিথ্যা
10/02/2026

বিএনপির প্রাথীর এজেনট টাকা দিয়ে ভোট কেনার দাবিটি মিথ্যা

আচরণবিধি না মানার কারণে জরিমানাকে ভোট কেনার দাবিটি মিথ্যা

বিডিটুডে নেট নামে একটি পেইজে দাবি করা হয় বিএনপির চট্টগ্রাম ১৪ আসনের প্রার্থী জসিমের নির্বাচনী এজেন্ট টাকা দিয়ে ভোট কেনার সময় আটক হয়েছেন। কিন্তু সেখানকার ‍পুলিশের ওসি বলছে, ঘটনাটি সত্য নয়।

জসিমের পিএসের দাবি, কর্নেল অলির একটি অংশ এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

আচরণবিধি না মানার কারণে জরিমানাকে ভোট কেনার দাবিটি মিথ্যাবিডিটুডে নেট নামে একটি পেইজে দাবি করা হয় বিএনপির চট্টগ্রাম ১৪ আ...
10/02/2026

আচরণবিধি না মানার কারণে জরিমানাকে ভোট কেনার দাবিটি মিথ্যা

বিডিটুডে নেট নামে একটি পেইজে দাবি করা হয় বিএনপির চট্টগ্রাম ১৪ আসনের প্রার্থী জসিমের নির্বাচনী এজেন্ট টাকা দিয়ে ভোট কেনার সময় আটক হয়েছেন। কিন্তু সেখানকার ‍পুলিশের ওসি বলছে, ঘটনাটি সত্য নয়।

জসিমের পিএসের দাবি, কর্নেল অলির একটি অংশ এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

ফ্যাক্ট–চেক: মিরসরাইয়ে মসজিদের ইমামকে মারধর দাবিটি ‘মিথ্যা’ফেসবুকের  দৈনিক অনলাইন নামে একটি পেজে প্রকাশিত পোস্টে বলা হয় ...
09/02/2026

ফ্যাক্ট–চেক: মিরসরাইয়ে মসজিদের ইমামকে মারধর দাবিটি ‘মিথ্যা’

ফেসবুকের দৈনিক অনলাইন নামে একটি পেজে প্রকাশিত পোস্টে বলা হয় মিরসরাইয়ের ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রীয় মসজিদে আজানের সময় নিয়ে বাকবিতণ্ডার জেরে জামায়াত–শিবির কর্মীরা ইমামকে মারধর করেছে। অনলাইনে ছড়িয়ে পড়া পোস্টে আরও বলা হয় সমাবেশ মঞ্চ থেকে আজান ২০ মিনিট পিছিয়ে দিতে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু ইমাম নির্দিষ্ট সময়ে আজান দিলে তাঁকে ‘হামলা’ করা হয়।

সত্য যাচাই (Fact Check)

ঘটনার সত্যতা যাচাই করতে সরাসরি যোগাযোগ করা হলে মসজিদের ইমাম সাফ জানিয়ে দিয়েছেন, পুরোটাই মিথ্যা খবর। আমাকে কেউ মারেনি। গায়ে হাত তোলার প্রশ্নই আসে না। তিনি বলেন, আজান যথা সময়ে দেওয়া হয়েছে এবং মসজিদে কোনো বিশৃঙ্খলা হয়নি।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, যার ওপর হামলার কথা বলা হচ্ছে, তিনি নিজেই বলছেন কোনো ঘটনা ঘটেনি। আমাদের কাছেও কোনো অভিযোগ জমা পড়েনি।

তিনি এটিকে পরিষ্কারভাবে অভিযোগবিহীন, গুজব বলে উল্লেখ করেছেন।

মিঠানালা ইউনিয়নের কয়েকজন সাধারণ মানুষ নিশ্চিত করেছেন, মসজিদ এলাকায় কোনো মারধর বা বিশৃঙ্খলার ঘটনা হয়নি । সমাবেশ শান্তিতেই শেষ হয়।

দৈনিক অনলাইন’ পেজের তথ্য যাচাই

পেজটি কোনো স্বীকৃত পত্রিকা নয়, বরং ফেসবুকভিত্তিক অনলাইন পেজ। ঘটনার কোনো ভিডিও–ফটো প্রমাণ তারা দিতে পারেনি।
ইমাম বা পুলিশ কারও সঙ্গে কথা না বলেইঅভিযুক্ত তথ্য প্রকাশ করেছে। পোস্টটি প্রকাশের কিছু সময় পর থেকেই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে।

-

09/02/2026
ফ্যাক্টচেক: শিশু লা*শ, গোপন সংখ্যা ও ফায়ার সার্ভিস, মোহিউদ্দিন মোহাম্মদ বানালেন গল্প, ছড়ালেন গুজব!মোহিউদ্দিন মোহাম্মদ না...
21/07/2025

ফ্যাক্টচেক: শিশু লা*শ, গোপন সংখ্যা ও ফায়ার সার্ভিস, মোহিউদ্দিন মোহাম্মদ বানালেন গল্প, ছড়ালেন গুজব!

মোহিউদ্দিন মোহাম্মদ নামের যিনি নিজেকে লেখক দাবি করেন, তিনি আজকের মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি নিয়ে একের পর এক আবেগভরা অথচ যাচাইবিহীন পোস্ট করে চলেছেন। একবার বলছেন ১০টি শিশুর লা*শ দেখা গেছে, আরেকবার বলছেন বিমানবাহিনী লা*শ গোপন করছে, আবার কখনো দাবি করছেন ফায়ার সার্ভিসের চোখের সামনেই ছিন্ন*মস্তক দে*হ পড়ে ছিল তবুও কেউ কাউকে জানায়নি! যেন উনি ছিলেন ঘটনাস্থলে, আর বাকিরা সবাই অন্ধ!

আসলে মোহিউদ্দিন মোহাম্মদের পোস্ট বিশ্লেষণ করলে বোঝা যায়, তার লেখার উদ্দেশ্য ট্র্যাজেডিকে কেন্দ্র করে আবেগ নয়, বরং পরিকল্পিত উত্তেজনা তৈরি। আজকের দুর্ঘটনায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এটি সত্য। কেউ আহত হয়েছেন সেটিও সরকার স্বীকার করেছে। কিন্তু ১০টি শিশুর লা*শ গুম হয়ে গেছে, তা পশ্চিমা মিডিয়া দেখে ফেলেছে অথচ আমরা দেখিনি এমন গল্প তিনি ছাড়া কেউই বলছেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো।এখন পর্যন্ত বিশ্বের কোনো সংবাদমাধ্যম বা আন্তর্জাতিক এজেন্সি ওই ধরনের কোনো প্রতিবেদন করেনি। তাহলে প্রশ্ন হলো, এই তথাকথিত পশ্চিমা মিডিয়া কে? নাম কী? প্রমাণ কী?

মোহিউদ্দিন মোহাম্মদের পোস্টগুলো পড়ে মনে হয়, তিনি গণমাধ্যমের কাজের চেয়েও বড় দায়িত্ব পালন করছেন। অথচ বাস্তবতা হলো, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বসে গুজবের অলৌকিক জগৎ তৈরি করছেন। ঘটনাস্থলে যাননি, কারো সাক্ষাৎকার নেননি, সরকারি বা নির্ভরযোগ্য সূত্রকে উদ্ধৃত করেননি। শুধু নিজের চোখের জলে ভেজা কিছু শব্দে এমন এক মিথ্যা নির্মাণ করছেন যার ফলে দুশ্চিন্তাগ্রস্ত পরিবারগুলো আরও আতঙ্কিত হয়ে পড়ছে।

এই ধরনের পোস্টের মাধ্যমে তিনি শুধু সরকার নয়, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী, গণমাধ্যম ও জনগণ সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করছেন। একটা স্পষ্ট উদ্দেশ্য এখানে কাজ করছে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে একটা ভয়াবহ প্রতিক্রিয়া তৈরি করা, যাতে মানুষ ক্ষিপ্ত হয়, বিভ্রান্ত হয়, এবং সরকার কিংবা রাষ্ট্রযন্ত্রের প্রতি বিদ্বেষ জন্মায়।

শিশু*মৃ*ত্যু নিয়ে কেউ যদি সত্যিকারের কষ্ট পান, তিনি আবেগে কিছু বলতে পারেন সেটি মানবিক। কিন্তু সেই আবেগ যখন ভিত্তিহীন, প্রমাণহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত হয় তখন সেটি আর মানবিকতা নয়, সেটি হয়ে দাঁড়ায় নির্মম বিভ্রান্তি। তিনি একাধিকবার ‘লা*শ দেখেছেন’ বলছেন কিন্তু কোথায় সেই ছবি? কোথায় সেই নাম? কোথায় সেই পরিবারের বক্তব্য?

সত্যিকারের সাহস থাকলে তিনি প্রমাণ নিয়ে আসুন, লাশের ছবি দিন, অভিভাবকের নাম দিন, কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়ী কর্মকর্তার বিরুদ্ধে তথ্য দিন। তা না করে শুধু পোস্ট আর পোস্ট দিয়ে জনমনে ভয় ঢুকিয়ে দেওয়া এটা সাংবাদিকতা নয়, লেখকসুলভ দায়িত্বও নয়, এটি হলো উস্কানিমূলক অপপ্রচার।

মোহিউদ্দিন মোহাম্মদের এই পোস্টগুলো এখন শুধু ‘ভিউ’ নেওয়ার চেষ্টা নয়, এটি একটি ঘৃণ্য অপচেষ্টা ট্র্যাজেডিকে রাজনৈতিক পুঁজি বানানো। রাষ্ট্রের উচিত এই ধরনের ব্যক্তিদের পোস্ট নজরে এনে প্রয়োজনীয় তদন্তের ব্যবস্থা নেওয়া।
Highlight Clips

Anonymous Main Page-টি ভুয়া, আতঙ্কিত করায় তাদের কাজ  এই নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে ...
21/07/2025

Anonymous Main Page-টি ভুয়া, আতঙ্কিত করায় তাদের কাজ

এই নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল-একটি স্কুল ভবনে শিগগিরই বিস্ফোরণ ঘটবে। যদিও ওই পোস্টে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তথাপি সতর্কবার্তাটির ভাষা ছিল ধোঁয়াশাপূর্ণ এবং আতঙ্ক সৃষ্টিকারী। ঠিক এর একদিন পর বাংলাদেশে ঢাকায় দুর্ঘটনায় একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনের ছাদে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২০ জন মারা গেছে। শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর আবারও ওই পেজ থেকে একটি পোস্ট দিয়ে দাবি করা হয় 'আমরা আগেই সতর্ক করেছিলাম, তোমরা শোনোনি। এটাই তার ফল'।

এ দুটি ঘটনার সময়কাল এবং ভাষাগত মিল অনেককে ভাবিয়ে তুলেছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, সত্যিই কি এই 'সতর্কতা' কোনো পূর্বভাস ছিল, নাকি এটি নিছক একটি কাকতালীয় ঘটনা? আসলে এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে আমাদের ‘Anonymous Main Page’ নামের এই পেজটির প্রকৃতি বোঝা জরুরি।

‘Anonymous’ নামে পরিচিত একটি বিকেন্দ্রীভূত হ্যাকার-অ্যাক্টিভিস্ট সংগঠন বিশ্বজুড়ে রয়েছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে হ্যাকিং, প্রতিবাদ ও তথ্য ফাঁসের কাজ করে থাকে। তবে ফেসবুকে যেসব পেজ এই নাম ব্যবহার করে, তাদের বেশিরভাগই স্বতন্ত্র ও নিরীক্ষাহীন। অনেকে শুধু আতঙ্ক ছড়ানো বা মনস্তাত্ত্বিকভাবে মানুষকে প্রভাবিত করার জন্যই ‘Anonymous’-এর পরিচয় ব্যবহার করে।

উক্ত পোস্টটি অত্যন্ত সাধারণ ও অস্পষ্ট ছিল। সেখানে না কোনো দেশের নাম বলা হয়েছিল, না সময়, স্থান, বা বাহ্যিক প্রমাণ দেওয়া হয়েছিল। এমনকি বিস্ফোরণের ধরণ বা উদ্দেশ্যও স্পষ্ট ছিল না। এই ধরনের অস্পষ্ট বার্তা পোস্ট করে যখনই কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, তখন এসব পেজ সেটিকে নিজের পূর্বাভাস দাবি করে বসে। এটা একটি সাধারণ মনস্তাত্ত্বিক কৌশল আগে অস্পষ্টভাবে ভয় দেখাও, তারপর বাস্তবে কিছু হলে দাবি করো, দেখলে, আমরা তো আগেই বলেছিলাম।

বিমান বিধ্বস্তের ঘটনাটিকে তদন্তকারী সংস্থাগুলো এখনো দুর্ঘটনা হিসেবেই দেখছে। এটি প্রশিক্ষণকালীন একটি প্রযুক্তিগত ত্রুটি হতে পারে। এ ধরনের দুর্ঘটনা বিশ্বজুড়েই ঘটে থাকে। বাংলাদেশে এর আগেও একাধিকবার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। সুতরাং একটি গুজবনির্ভর ফেসবুক পেজের পোস্টের সাথে এই দুর্ঘটনার সম্পর্ক রয়েছে এমন দাবি করার মতো কোনো গ্রহণযোগ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

তবে এটাও সত্য, রাষ্ট্র ও জনগণের জন্য এমন পোস্ট কখনো কখনো ভয়াবহ হয়ে উঠতে পারে। কোনো বিশেষ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভুয়া আতঙ্ক ছড়িয়ে দিলে তা শুধু জনমনে বিভ্রান্তি নয়, বরং প্রশাসনিক অকার্যকারিতাও ডেকে আনতে পারে। তাই এসব পেজ ও পোস্ট নিয়মিত পর্যবেক্ষণ, যাচাই এবং প্রয়োজনে বন্ধ করে দেওয়ার মতো কার্যকর ব্যবস্থা থাকা উচিত।

শেষ কথা হলো, Anonymous Main Page' পোস্ট ও বাংলাদেশের স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি আপাতদৃষ্টিতে কাকতালীয় মনে হচ্ছে। তবে এই কাকতালীয়তাই আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে সাইবার দুনিয়ার এইসব অজানা সতর্কতা আমরা কীভাবে যাচাই করব? আর কোন পর্যায় থেকে এগুলো শুধুই গুজব নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে? এসব প্রশ্নের জবাব এখন সময়ের দাবি।

Address

South Khulsi, Sanmar Parkview, Chittagong
Chittagong
447

Telephone

+8801625870660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fact Check Ctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fact Check Ctg:

Shortcuts

Share