18/06/2025
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
গতকাল সন্ধ্যা সাতটায়, রেজাল্ট পাবলিশ করা নিয়ে একটা লাইভ হয়েছিলো।কিন্তু দুর্ভাগ্যবশত, নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকেই ভালোভাবে ঘোষণা শুনতে পাননি!
তাই আপনাদের জন্য আজ লিখিতভাবে রেজাল্ট প্রকাশ করা হলো।
প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন, আপনারা সকলেই ছিলেন আমাদের প্রতিযোগী।আপনাকে একজন প্রতিযোগী হিসেবে আমরা মূল্যায়ন করেছি।বিজয়ী নির্বাচনও আমরা নিখুঁতভাবে করার চেষ্টা করেছি।যাতে, অন্যদের উপর জুলুম হয়ে না যায়!
যাইহোক্, 'প্রবিত্র সুর সিজন-৩'র প্রথম রাউন্ড তোহ্ শেষ।এখন দ্বিতীয় রাউন্ডে যারা উত্তীর্ণ হয়েছেন, আপনাদের দায়িত্বটা আরো বেড়ে গেলো! নিজেকে চ্যাম্পিয়নের জায়গায় দেখতে হলে, পারফর্মও করতে হবে সেরকমভাবে! তাই, প্রস্তুতিও নিতে হবে ভালোভাবে।আপনাদের জন্য অজস্র শুভকামনা ও শুভেচ্ছা।
আর যারা আমাদের সাথে ২য় রাউন্ডে কিংবা সামনের পর্বগুলোতে যাচ্ছেন নাহ্, আশা রাখবো আপনারা নিজেদেরকে আরো ভালোভাবে তৈরি করে, নিজেদের জায়গাগে শক্ত করে নিবেন।হয়তো পরের সিজনে আপনাকে আবার আমাদের সাথে পাবো! বা বলা যায়, আপনার এই শক্ত প্রস্তুতি, আপনাকে আরো বড়ো কোনো জায়গায় নিয়ে যাবে!
আর, যে পোস্টারগুলোতে রেজাল্ট প্রকাশিত হয়েছে, সব পোস্টারের নিচে দু'টো হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করে দেওয়া হয়েছে।২য় রাউন্ডে যারা উত্তীর্ণ হয়েছেন, আপনারা অনুগ্রহ করে সে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন।পরের রাউন্ড নিয়ে বিস্তারিত সেখানে জানতে পারবেন।
পরিশেষে, সকলের মঙ্গল কামণা করি।সুস্থ সংস্কৃতির জন্য আপনারা হলি ম্যালোডিকে ভালোবাসবেন, হলি ম্যালোডির সাথে থাকবেন।আপনাদের যাত্রা দীর্ঘ হউক! আল্লাহ সকলকে ভালো রাখুন।আমীন...