Chattogram24

Chattogram24 Chattogram24 is an online news publishing platform based in Bangladesh where we brings all kind of n

মিত্রদের ওপর ইরান যুদ্ধের ‘ব্যর্থতার দায়’ চাপিয়ে সরতে চান ট্রাম্প?ইরানের সঙ্গে তিন সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের মাঝপ...
21/03/2026

মিত্রদের ওপর ইরান যুদ্ধের ‘ব্যর্থতার দায়’ চাপিয়ে সরতে চান ট্রাম্প?
ইরানের সঙ্গে তিন সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের মাঝপথেই এক নাটকীয় মোড় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যখন হাজার হাজার মার্কিন মেরিন সেনা রণতরি নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে, ঠিক তখনই ট্রাম্প আভাস দিলেন যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিতে পারে। তবে একে কি যুদ্ধ থেকে সরে আসা নাকি সংঘাতের আরও বিস্তার, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইরানে মার্কিন সামরিক তৎপরতা কমিয়ে আনার কথা ভাবছেন। একই সঙ্গে তিনি মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন যাতে তারা এই অঞ্চলের তেল সরবরাহ নিরাপদ করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। মূলত মিত্রদের সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই এই যুদ্ধ শুরু করায় তারা সরাসরি লড়াইয়ে অংশ নিতে গড়িমসি করছে, যা নিয়ে ট্রাম্পের ক্ষোভ এখন চরমে।

বিশ্বজুড়ে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে পাহারা দেওয়া এবং পুলিশিং করার দায়িত্ব সেই সব দেশের হওয়া উচিত যারা এটি ব্যবহার করে, যুক্তরাষ্ট্রের নয়!” তিনি আরও বলেছেন, অন্য দেশগুলো যদি এই উদ্যোগ নেয় তবে যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করতে প্রস্তুত। ট্রাম্পের দাবি, “এটি তাদের জন্য একটি সহজ সামরিক অপারেশন হবে।”

উল্লেখ্য, গত এক মাসে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বেড়েছে, যা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দলের অনেক রিপাবলিকান নেতাও এ নিয়ে উদ্বিগ্ন।

ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসার কথা বললেও পেন্টাগনের প্রস্তুতি ভিন্ন কথা বলছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, পেন্টাগন ইতোমধ্যে ইরানের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে।

এরই মধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সাড়ে চার হাজার মেরিন ও নৌ সেনাকে মধ্যপ্রাচ্যের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই বহরে রয়েছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান এবং সাঁজোয়া যান। এ ছাড়া সান ডিয়েগো থেকে ১১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটকেও দ্রুত রওনা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের উপকূলীয় এলাকাগুলো দখলের নির্দেশ দেন, তবে এই বিশেষায়িত ইউনিটগুলোই সম্মুখ সমরে অংশ নেবে।

প্রেসিডেন্টের মন্তব্যের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, “পেন্টাগনের কাজ হলো কমান্ডার ইন চিফকে সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত রাখা। এর মানে এই নয় যে প্রেসিডেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তিনি আপাতত কোথাও স্থল সেনা পাঠানোর পরিকল্পনা করছেন না।”

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র মজুত, প্রতিরক্ষা শিল্প, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে ধ্বংস করার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি আরও জানান, ওয়াশিংটন বর্তমানে ইসরায়েল এবং আরব মিত্রদের সুরক্ষায় কাজ করছে যারা ইরানের পাল্টা হামলার শিকার হয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র মজুত, প্রতিরক্ষা শিল্প, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে ধ্বংস করার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি আরও জানান, ওয়াশিংটন বর্তমানে ইসরায়েল এবং আরব মিত্রদের সুরক্ষায় কাজ করছে যারা ইরানের পাল্টা হামলার শিকার হয়েছে।

যুদ্ধের শুরুতে ট্রাম্প ন্যাটো বা অন্য মিত্রদের নিয়ে খুব একটা কথা বলেননি। কিন্তু তেলের দাম বাড়তে শুরু করায় তিনি তাদের ওপর চাপ দিতে শুরু করেন। মঙ্গলবার ওভাল অফিসে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি মনে করি ন্যাটো একটি চরম বোকামি করছে। আমি দীর্ঘকাল ধরে ভাবছি ন্যাটো আদৌ আমাদের পাশে দাঁড়াবে কি না।”

ইউরোপীয় নেতারা জ্বালানি সংকট নিয়ে উদ্বিগ্ন হলেও এই যুদ্ধে সরাসরি জড়াতে নারাজ। অনেকেই ইরানের ওপর এই আগাম হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সপ্তাহজুড়ে ট্রাম্পের সুর আরও কঠোর হয়েছে। শুরুতে তিনি লিখেছিলেন, “আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই!” কিন্তু পরে ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ ও ‘ভীতু’ বলে গালি দিতেও ছাড়েননি। শুক্রবার বিকেলের মধ্যে তিনি ঘোষণা দেন যে, তার শুরু করা এই যুদ্ধের দায়ভার খুব শিগগিরই মিত্রদের কাঁধে পড়তে যাচ্ছে।

ভিনদেশ।

16/03/2026

ই/রানের বি/ধ্বংসী ‘সিজ্জিল’মি/সাইল আ/ক্রমণে পালিয়ে বেড়াচ্ছে ই/সরা/য়েলিরা

16/03/2026

'তোফাজ্জলের ঘটনায় দ্রুত বিচারে বাধা ঢাবি প্রশাসন'

16/03/2026

সবার সহযোগিতায় সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি: সিইসি

16/03/2026

স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল : শিক্ষামন্ত্রী

16/03/2026

নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16/03/2026

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

15/03/2026

কোনো কিছু অস্বীকার করছি না, সাংবিধানিকভাবেই জনরায়কে সম্মান দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

15/03/2026

রাজধানীর উত্তরা স্কয়ারের সামনে রিক্সাওয়ালা হ ত্যা র অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ-ভাংচুর

15/03/2026

সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

15/03/2026

'সংসদে দেখে দেখে পড়া এলাউড না'

15/03/2026

রাষ্ট্র আবেগ দিয়ে চলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chattogram24:

Share