Jamshed Bloggers01

Jamshed Bloggers01 Newspaper

শিশু থেকে বৃদ্ধ, জশনে জুলুসে লাখো মানুষের ঢল*পবিত্র ঈদে মিলাদুন্নবী আজদ, চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুসশিশু থেকে বৃদ্ধ, নানা...
26/08/2026

শিশু থেকে বৃদ্ধ, জশনে জুলুসে লাখো মানুষের ঢল
*পবিত্র ঈদে মিলাদুন্নবী আজদ, চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস
শিশু থেকে বৃদ্ধ, নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রামের রাজপথ। বুধবার (২৬ আগস্ট) সকালে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ৫৫তম জশনে জুলুস।সকাল থেকেই নগরের বিভিন্ন সড়কে ছিল মানুষের ঢল। শিশুদের চোখে উৎসাহ, তরুণদের কণ্ঠে স্লোগান আর বয়স্কদের মুখে দরুদ ও মোনাজাত। বয়সের ব্যবধান ভুলে একই কাতারে দাঁড়িয়ে জুলুসে অংশ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।কেউ বাবার হাত ধরে, কেউ দাদার সঙ্গে, আবার কেউ বন্ধু-স্বজনদের নিয়ে। কারও হাতে জুলুসের পতাকা, কারও কণ্ঠে দরুদ ও নাত।
সকাল পৌনে ১০টার দিকে পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.) বিশেষ গাড়িতে খানকাহর সামনে আসার পর শুরু হয় ঐতিহ্যবাহী জশনে জুলুস। তাঁর সঙ্গে রয়েছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.) ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমেদ শাহ (ম.জি.আ.)।জুলুস শুরুর আগে হুজুর কেবলা সাংবাদিকদের ব্রিফিং দেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জুলুসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জুলুসের পথে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ, ভবনের ছাদ ও ফুটপাতেও অপেক্ষায় ছিলেন অনেকে। বিশেষ করে শিশুদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। বাবা-মায়ের হাত ধরে কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে তারা জুলুস দেখতে ও এতে অংশ নিতে আসে।বয়স্করাও পিছিয়ে ছিলেন না। কেউ ধীরে ধীরে হেঁটেছেন, কেউ আবার পরিবারের সদস্যদের সহযোগিতায় জুলুসে শামিল হয়েছেন। তাঁদের অনেকের হাতে ছিল তসবিহ। কণ্ঠে ছিল দরুদ, হামদ ও নাতের সুর।জুলুসের বহর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে। হুজুর কেবলা হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান। বিভিন্ন সময় তিনি মোনাজাত করলে সড়কজুড়ে ছড়িয়ে পড়ে ‘আমিন আমিন’ ধ্বনি।
জুলুসকে ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। গুরুত্বপূর্ণ মোড়, সড়কদ্বীপ ও সড়ক বিভাজক সাজানো হয়েছে তোরণ, আনজুমানের পতাকা, ফেস্টুন ও ব্যানারে। মুরাদপুর থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা পর্যন্ত বসেছে ভাসমান মেলাও।মেলায় আতর, টুপি, তসবিহ, মেসওয়াক, পাজামা, পাঞ্জাবি, জুলুসের পতাকা থেকে শুরু করে খাবার ও বিভিন্ন গৃহস্থালি পণ্য বিক্রি হচ্ছে। জুলুসে অংশ নেওয়া মানুষের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানি, শরবত ও খেজুর বিতরণ করা হচ্ছে।
আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের জুলুসে দেশ-বিদেশের আশেকে রাসূলরা অংশ নিয়েছেন। আনজুমান পরিচালিত তিন শতাধিক মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, সিলসিলার ভাই এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে যোগ দিয়েছেন।
ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা থেকে শুরু হওয়া জুলুসটি মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, ওয়াসা, লালখান বাজার হয়ে টাইগারপাস পর্যন্ত । এরপর একই পথে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে ফিরে আসে।
লাখো মানুষের এই সমাগমে সবচেয়ে চোখে পড়ছে প্রজন্মের মিলন। একই আয়োজনে পাশাপাশি হাঁটছেন শিশু, তরুণ, মধ্যবয়সী ও প্রবীণরা। কারও কাছে এটি পরিবারের সঙ্গে অংশ নেওয়ার স্মৃতি, কারও কাছে দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ, আবার কারও কাছে প্রিয় আলেমকে একনজর দেখার সুযোগ।
জুলুসের শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। জুলুস চলাকালে লালখান বাজার-মুরাদপুর ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

*পবিত্র ঈদে মিলাদুন্নবী, চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস
গতকাল বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম উম্মাহর কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হচ্ছে।
৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি মদিনায় পৃথিবীতে বিদায় নেন। দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পরিচিত।মহানবীর জন্মের আগে আরব সমাজে অরাজকতা, হানাহানি, মূর্তিপূজা ও নানা অনাচার বিরাজ করছিল। ইতিহাসে এ সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ হিসেবে উল্লেখ করা হয়। মানবজাতিকে সেই অন্ধকার থেকে আলোর পথে আনতে মহান আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটি পালনে সরকার ও বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ মাহফিল, সেমিনার, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমান যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য ও অসহিষ্ণুতায় বিপর্যস্ত বিশ্বে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক। তার আদর্শ অনুসরণ করে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মহানবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে গতকাল অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুস। সকাল ৮টায় নগরের ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে জুলুসটি শুরু হয।
আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এ জুলুসের নেতৃত্ব সৈয়দ মুহাম্মদ সাবির শাহ।

22/08/2026

নিরাপত্তা

মাদকবিরোধী সমাবেশ

প্রধান অতিথি:

জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

প্রধান আলোচক:

জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম।

18/08/2026

চট্রগ্রামে নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস - ডিসি জাহিদ

17/08/2026

নারায়ে তাকবীর

নারায়ে রিসালাত নারায়ে গাউছিয়া

دشمال ة الحرة

আল্লাহ আকবর

ইয়া রাসুলাল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর (রাঃ)

'ঢাকল ঈদের সেরা ঈদ' ঈদ এ মিলাদুন্নবী () শীর্ষক

গোল টেবিল আলোচনা

স্থান ও তারিখ : চট্টগ্রাম প্রেসক্লাব সুলতান আহমদ হল, ১৭ আগস্ট, সোমবার, বিকাল ৩টায়।

ব্যবস্থাপনায়:
বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদ

👉চট্টগ্রামবাসীর জন্য মহাসুখব : চট্টগ্রামে নারীদের সেবায় ১৮ আগষ্ট থেকে রাস্তায় নামছে বিআরটিসির মহিলা বাস  🚌 😍কর্মজীবী মহি...
17/08/2026

👉চট্টগ্রামবাসীর জন্য মহাসুখব : চট্টগ্রামে নারীদের সেবায় ১৮ আগষ্ট থেকে রাস্তায় নামছে বিআরটিসির মহিলা বাস 🚌 😍

কর্মজীবী মহিলাদের জন্য স্বস্তি। এই বাস সার্ভিসটি কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে চলাচল করবে। নারীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই গোলাপি রঙের বিশেষ বাসগুলোতে চালক ও কন্ডাক্টর উভয় পদে নারী কর্মীরা দায়িত্ব পালন করবেন। সকল রোডে ধাপে ধাপে চালু হতে পারে। এটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত বলাই যায়।

আপাতত ২টি বাস দিয়ে চট্টগ্রামে এই কার্যক্রম শুরু হচ্ছে। 🚌

#বাস #মহিলাবাস #বিআরটিসি #পতেঙ্গা

17/08/2026
সাধারণত বাংলা প্রচলিত ভাষায় আমরা যে শব্দকে "সাংবাদিক" বলে জানি ইংরেজিতে সেটিকে বলা হয় "Journalist". ইংরেজি বর্ণের ১০ অক্...
17/08/2026

সাধারণত বাংলা প্রচলিত ভাষায় আমরা যে শব্দকে "সাংবাদিক" বলে জানি ইংরেজিতে সেটিকে বলা হয় "Journalist". ইংরেজি বর্ণের ১০ অক্ষর নিয়ে গঠিত এই বর্ণগুচ্ছের মধ্যে প্রতিটি অক্ষর দিয়ে আলাদা একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়। যা সাংবাদিকের চরিত্র রিলেটেড। আসুন একটু জেনে নেই বর্তমান সাংবাদিকতায় এসব অর্থ আমরা কে, কতটুকু মেনে চলি।
Let's Go,
J O U R N A L I S T.
J মানে Journaling (দৈনিক ঘটনা বা বিবরণ লিপিবদ্ধ করা)
O মানে Objective (নিরপেক্ষ বা বস্তুনিষ্ঠ থাকা; কোনো পক্ষপাত না করা)
U মানে Unbiased (পক্ষপাতহীনভাবে সত্য তুলে ধরা)
R মানে Responsible (সমাজের প্রতি দায়িত্বশীল থাকা)
N মানে Notable (গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য সংবাদ নির্বাচন করা)
A মানে Accurate (তথ্যের সঠিকতা ও নির্ভুলতা বজায় রাখা)
L মানে Logician (যৌক্তিক চিন্তাভাবনার মাধ্যমে ঘটনার বিশ্লেষণ করা)
I মানে Inquisitive (অনুসন্ধিৎসু বা নতুন তথ্য জানার প্রবল আগ্রহ থাকা)
S মানে Sincere (কাজের প্রতি সৎ এবং আন্তরিক হওয়া)
T মানে Truthful (সর্বদা সত্য প্রকাশ করা)
সহজ কথায় এই ১০টি শব্দগুলোর সমষ্টিই একজন আদর্শ সাংবাদিকের চরিত্র ও গুণাবলিকে প্রকাশ করে। আর প্রতিটি শব্দের জন্য ১০ মার্ক ধরে মোট ১০০ নম্বরের মধ্যে আপনি কত নম্বর পাওয়ার আশা করেন নিজেই দেখে নিন।

Address

Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Jamshed Bloggers01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share