Bangla Reveal

Bangla Reveal সত্য প্রকাশে অঙ্গীকার বদ্ধ।
(3)

26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনাদর্শ আমাদের জন্য শান্তি, মানবতা, ন্যায় ও সম্প্রীতির অনন্য শিক্ষা। তাঁর আদর্শ অনুসরণ করে গড়ে উঠুক একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ।

25/08/2026

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে...

এনসিপি আয়োজিত নাত সন্ধ্যা মেহফিলে ইশকে রাসুল (স:)।

24/08/2026
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে পবিত্র কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
24/08/2026

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে পবিত্র কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

'হানিট্র্যাপ' কেলেঙ্কারিতে অভিযুক্ত ওসি জাহেদকে বদলি!চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার ও বর্তমান এপিব...
24/08/2026

'হানিট্র্যাপ' কেলেঙ্কারিতে অভিযুক্ত ওসি জাহেদকে বদলি!

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার ও বর্তমান এপিবিএন প্রধান হাসিব আজিজকে ‘হানিট্র্যাপ’-এ ফেলার ঘটনা জানাজানির পর পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলামকে বদলি করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে তাকে সিটি এসবিতে বদলি করা হয়।

একই আদেশে তার স্থলে পদায়ন করা হয়েছে খুলশী থানার ওসি মোজাম্মেল হককে।

এছাড়া কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে। সিটিএসবির মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার নতুন ওসি করা হয়েছে। ডিবি বন্দর জোনের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিটি এসবির মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপির সাবেক কমিশনার হাসিব আজিজের ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে সিএমপির বিভিন্ন থানার পদায়ন ও বদলিতে প্রভাব ফেলতেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জিয়ান ও দুই ওসি—বাবুল আজাদ ও জাহেদুল ইসলাম।

বাবুল আজাদকে এর আগেই ওসি পদ থেকে সরিয়ে মহানগর গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছিল।

পদায়ন ও বদলির দেনদরবার চূড়ান্ত হওয়ার পর জিয়ানকে দিয়ে সাবেক কমিশনার হাসিব আজিজের কাছে ফোন করানো হতো এবং কাঙ্ক্ষিত অফিস আদেশ আদায় করা হতো। মূলত কোন থানায় কাকে ওসি হিসেবে নিয়োগ দেওয়া হবে কিংবা কাকে সরিয়ে দেওয়া হবে, এসব প্রশাসনিক বিষয়ে পুরো প্রভাব বিস্তার করত এই চক্র। সিএমপির তৎকালীন কর্মকর্তারা বিষয়টি জেনেও গোপন ভিডিও প্রকাশের আশঙ্কায় প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি।

চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনারকে ‘হানি ট্র্যাপে’ ফেলার অভিযোগে অভিযুক্ত জোবাইরুল হক জিয়ানকে গ্রেপ্তার করতে তার গ্রামের...
24/08/2026

চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনারকে ‘হানি ট্র্যাপে’ ফেলার অভিযোগে অভিযুক্ত জোবাইরুল হক জিয়ানকে গ্রেপ্তার করতে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছিল চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। তবে অভিযান চলাকালে এক প্রতিমন্ত্রীর ফোন আসার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে ‘ধীরগতিতে এগোনোর (স্লো যাওয়া)’ নির্দেশ দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরবর্তীতে সেই অভিযান আর এগোয়নি বলে অভিযোগ উঠেছে।

জিয়ান চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার হাসিব আজিজকে ‘সানজিদা ইসলাম সায়মা’ পরিচয়ে ‘হানি ট্র্যাপে’ ফেলার অভিযোগে আলোচনায় আসেন। অনুসন্ধানে তার সঙ্গে বিভিন্ন পুলিশ কর্মকর্তার যোগাযোগ, পদায়নসংক্রান্ত আলোচনা ও আর্থিক লেনদেনের তথ্য উঠে আসে। সম্প্রতি ‘আমার দেশ’ এ ‘দুই ওসির হানি ট্র্যাপে পুলিশ কমিশনার’ শিরোনামে এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

জিয়ানের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায়। সম্প্রতি তাকে গ্রেপ্তারে সেখানে অভিযান চালায় জেলা পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, দুই দিন আগে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে জিয়ানকে গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং বর্তমানে তাকে গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

তবে অভিযান চলাকালীন এক প্রতিমন্ত্রীর ফোন আসার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে অভিযানের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র দাবি করেছে। কোন প্রতিমন্ত্রীর কাছ থেকে ফোনটি এসেছিল এবং কেন অভিযান ধীর করার নির্দেশ দেওয়া হয়েছিল—সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে অভিযানের সঙ্গে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, ফোন আসার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারের তৎপরতায় স্পষ্ট পরিবর্তন দেখা যায়।

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের হামলায় শাহ আলম মাতুব্বর (৫৫) নামে এক বিএনপি নেতা আহত ...
22/08/2026

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের হামলায় শাহ আলম মাতুব্বর (৫৫) নামে এক বিএনপি নেতা আহত গুরুতর হয়েছেন।

হামলায় তাঁর একটি দাঁত পড়ে গেছে। এ ঘটনায় সালথা থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে সেলিম মাতুব্বরের মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর এ হামলার ঘটনা ঘটে।আহত শাহ আলম মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শাহ আলম মাতুব্বরের দাবি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুরের মামলায় গত বুধবার মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মোল্যাকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁকে দায়ী করে ফরিদ মোল্যার সমর্থকেরা শুক্রবার বিকেলে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলায় তাঁর একটি দাঁত পড়ে যায়।এ ঘটনায় শাহ আলম মাতুব্বরের ভাই সজিব হোসেন (৪৪) বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। মামলায় মাঝারদিয়া গ্রামের মিরাজ মোল্যা (৪০), ইমরান মোল্যা (২৫), জিয়া মাতুব্বর (৪০), রাজিব মোল্যা (৩০), কাউসার মাতুব্বর (৩০) ও শাহিদ শেখ (৩৫) কে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে হামলার ঘটনা ঘটে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলায় জিয়া মাতুব্বর নামক একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চিকিৎসক নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসাদুর ...
21/08/2026

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চিকিৎসক নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিতে গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মহাপরিচালক আহত চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকের ওপর সংঘটিত এই হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।

চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে মহাপরিচালক জানান, ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্ব পালনকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে চিকিৎসকদের ন্যায়সংগত দাবি ও প্রতিবাদের প্রতি সম্মান রেখে, রোগীদের জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়—এ বিষয়েও সকলের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় মনেয়াবাদ ০৯ নং ওয়ার্ডে গাঁজা সেবন ও আপন মা'কে মারধরের অভিযোগে মনির হোসেন(৩২) কে ম...
21/08/2026

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় মনেয়াবাদ ০৯ নং ওয়ার্ডে গাঁজা সেবন ও আপন মা'কে মারধরের অভিযোগে মনির হোসেন(৩২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
#চট্টগ্রাম #সাতকানিয়া #বাংলাদেশ

Address

Ctg Branch , Panchlaish
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Reveal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Reveal:

Shortcuts

Share