ENP-Journalist

ENP-Journalist সাংবাদিক মোঃ শাহাবুদ্দিন জাতীয় পত্রিকা একুশে নিউজ-বাংলাদেশ প্রতিদিনের সংবাদ,দৈনিক সবার আগে

https://www.ekusheynews.com
12/07/2026

https://www.ekusheynews.com

নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব।

বিস্তারিত কমেন্টে.....
12/07/2026

বিস্তারিত কমেন্টে.....

বিস্তারিত কমেন্টে।..…
12/07/2026

বিস্তারিত কমেন্টে।..…

12/07/2026
https://www.ekusheynews.com
12/07/2026

https://www.ekusheynews.com

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার সলঙ্গা (সিরাজগঞ্জ)

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ডের উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট সাহাপাড়া এলাকায় টানা বৃষ্টিতে ভয়াবহ পরি...
12/07/2026

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ডের উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট সাহাপাড়া এলাকায় টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বন্যার পানির তীব্র স্রোতে সড়কের রিটার্নিং ওয়াল সম্পূর্ণ ভেঙে গেছে, ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষ চরম দুর্ভোগ ও ঝুঁকির মধ্যে রয়েছেন।

আরও উদ্বেগজনক বিষয় হলো, সড়কের পাশেই থাকা পিডিবির ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়েছে। যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়লে প্রায় হাজারখানেক পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি প্রাণঘাতী দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ— চট্টগ্রাম সিটি করপোরেশন, পিডিবি এবং জেলা প্রশাসনের প্রতি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

গাজীপুরে সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হা'ম'লার অভিযোগ, জড়িতদের গ্রে'প্তা'রের দাবিতে ক্ষো'ভ। গাজীপুর জেলা রিপোর্টার্স...
12/07/2026

গাজীপুরে সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হা'ম'লার অভিযোগ, জড়িতদের গ্রে'প্তা'রের দাবিতে ক্ষো'ভ।


গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী মার্কেটে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রবেশের সময় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী এম কাজল খান অভিযোগ করেন, শোভন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলায় নয়ন নামে একজনসহ কয়েকজন অংশ নেন বলে তিনি দাবি করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এম কাজল খানের ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংবাদ প্রকাশ করায় তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
হামলার পর তিনি বাসন মেট্রো থানায় অভিযোগ জানাতে গেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠান। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বাসন মেট্রো থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, ভয়ভীতি ও হামলামুক্ত পরিবেশে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দের মতে, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তাই এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি।

জমি দখল করতে না পেরে দিনমজুরকে ‘মাদক কারবারি’ বানানোর অপচেষ্টা!​কালীগঞ্জে আশরাফুল-উজ্জ্বল-সেকেন্দার সিন্ডিকেটের বিরুদ্ধে...
12/07/2026

জমি দখল করতে না পেরে দিনমজুরকে ‘মাদক কারবারি’ বানানোর অপচেষ্টা!

​কালীগঞ্জে আশরাফুল-উজ্জ্বল-সেকেন্দার সিন্ডিকেটের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, এএসআই মামুনুরের ‘ডিগবাজি’ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদাহ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অসহায় দিনমজুরকে ‘মাদক কারবারি’ সাজিয়ে পুলিশ দিয়ে চরম হয়রানি ও ফাঁসানোর অপচেষ্টার তীব্র অভিযোগ উঠেছে। এলাকার চিহ্নিত একটি স্বার্থান্বেষী মহল পৈত্রিক জমি গ্রাস করতে ব্যর্থ হয়ে অবলীলায় একজন নিরীহ মানুষকে সমাজ ও প্রশাসনের চোখে অপরাধী বানানোর এই ঘৃণ্য চক্রান্তে মেতে উঠেছে বলে অনুসন্ধানে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, সিংদাহ গ্রামের মৃত মামুনুর রশীদের ছেলে মোঃ ইলিয়াস শেখদের পৈত্রিক বসতভিটার ১৮৮ শতক জমি নিয়ে স্থানীয় প্রভাবশালী পক্ষ মোঃ আশরাফুল ইসলাম (পিতা মৃত আনোয়ার হোসেন), মোঃ উজ্জ্বল হোসেন (পিতা সিরাজুল ইসলাম) এবং মোঃ সেকেন্দার আলীর (পিতা মৃত মহিউদ্দিন বিশ্বাস) সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই জমি সংক্রান্ত বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং মামলা চলমান রয়েছে। কিন্তু আদালতের আইনি লড়াইয়ে জিততে না পেরে বিবাদী পক্ষ আশরাফুল, উজ্জ্বল ও সেকেন্দার সিন্ডিকেট সম্পূর্ণ বেআইনিভাবে ইলিয়াস শেখকে কোণঠাসা করতে ‘মাদক নাটক’ সাজানোর চক্রান্ত শুরু করেছে। স্থানীয় কালীগঞ্জ থানা পুলিশকে ভুল তথ্য দিয়ে বা প্রভাবিত করে তারা ইলিয়াসকে মাদক কারবারি হিসেবে ফাঁসানোর জোর চেষ্টা চালাচ্ছে।

​ভুক্তভোগী মোঃ ইলিয়াস শেখের বক্তব্য:
"আমাদের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি ১৮৮ শতক জমি, যা আমাদের বসত ভিটা। আমি একজন সাধারণ চা দোকানদার, পাশাপাশি দিনের বেলায় মানুষের ক্ষেতে দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালাই। আমি একজন সহজ-সরল মানুষ। আশরাফুল, উজ্জ্বল আর সেকেন্দার—এই তিনজন মিলে আমাদের জমি কেড়ে নেওয়ার জন্য আমাকে মাদক দিয়ে ফাঁসানোর সব রকম চেষ্টা করছে। আমি প্রশাসনের উর্ধ্বতন মহলের কাছে এই মিথ্যা চক্রান্তের বিচার চাই।"

"ইলিয়াস শেখ একজন অত্যন্ত ভালো, শান্ত ও সহজ-সরল মানুষ হিসেবে এলাকায় পরিচিত। সে দিন এনে দিন খায়। তাদের পৈত্রিক জমি নিয়ে আদালতে মামলা চলছে এটা আমরা সবাই জানি। কিন্তু সেই জেরে তাকে মাদক কারবারি বানানো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইলিয়াস কোনোদিন কোনো মাদকের সাথে যুক্ত নয়। তাকে সমাজ ও পুলিশের চোখে হেয় করতেই এই সাজানো নাটক করা হচ্ছে।"

​ঘটনার নাটকীয়তা আরও স্পষ্ট হয় যখন আজ অনুসন্ধানের অংশ হিসেবে জানা যায়, কালীগঞ্জ থানা থেকে ৬/৭ জন পুলিশ সদস্য হঠাৎ করেই ইলিয়াস শেখের বাড়িতে হানা দেয়। বিষয়টি খতিয়ে দেখার নামে বাড়িতে তল্লাশি চালানো হলেও সে সময় ইলিয়াস শেখকে বাড়িতে পাওয়া যায়নি। তখন উপস্থিত এএসআই মোঃ মামুনুর রশীদ নিজের একটি ভিজিটিং কার্ড ইলিয়াসের পরিবারের কাছে দিয়ে যান এবং ইলিয়াসকে থানায় দেখা করতে বলেন।
​কিন্তু গণমাধ্যম কর্মীরা যখন এই বিষয়ে সরাসরি এএসআই মামুনুর রশীদের মুখোমুখি হন, তখন তিনি সম্পূর্ণ ‘ডিগবাজি’ ও আত্মরক্ষামূলক বক্তব্য দেন।
​কালীগঞ্জ থানার এএসআই মোঃ মামুনুর রশীদের বক্তব্য:
"আমি ইলিয়াস শেখের বাড়িতে যাইনি এবং তাকে আমি চিনিই না।"
​নিজের ভিজিটিং কার্ড ভুক্তভোগীর বাড়িতে রেখে আসার পরেও একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন ‘অস্বীকৃতি’ ও রহস্যজনক বক্তব্য পুরো ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, আশরাফুল-উজ্জ্বল-সেকেন্দার সিন্ডিকেটের এই নোংরা চক্রান্তের পেছনে নেপথ্যের কোনো গভীর আঁতাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।
​একটি সাধারণ জমিজমা সংক্রান্ত দেওয়ানি বিরোধকে কেন্দ্র করে একজন খেটে খাওয়া দিনমজুরকে মাদক ব্যবসায়ী বানিয়ে জীবন ধ্বংস করে দেওয়ার এই ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে এখন ফুঁসে উঠছে এলাকার সাধারণ মানুষ। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

ঠাকুরগাঁওয়ে একাধিক বিয়ে, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন।
12/07/2026

ঠাকুরগাঁওয়ে একাধিক বিয়ে, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন।

💔"চট্টগ্রাম আজ কাঁদছে! বন্যার ভয়াবহতায় নিঃস্ব হাজারো পরিবার। আসুন, আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপন...
12/07/2026

💔"চট্টগ্রাম আজ কাঁদছে! বন্যার ভয়াবহতায় নিঃস্ব হাজারো পরিবার। আসুন, আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনার দেওয়া ত্রাণ হতে পারে মানবতার অনন্য দৃষ্টান্ত।"🗣️💔

" : চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আসুন। #বন্যার্তদেরপাশেআমরা #মানবতা"

Address

Fathapur
Chittagong
৪৩৩০

Alerts

Be the first to know and let us send you an email when ENP-Journalist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share