20/04/2026
২০–২৫ লাখ টাকা বিনিয়োগ করা একটি প্রতিষ্ঠিত দোকানে ৫ লাখ টাকার তেল পাওয়া—এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, বরং স্বাভাবিক ব্যবসার অংশ। অথচ এটাকে কেন্দ্র করে যেভাবে অভিযান চালানো হচ্ছে, তাতে স্পষ্ট প্রশ্ন উঠে—এটা কি সত্যিই ন্যায়সংগত, নাকি পরিকল্পিতভাবে ব্যবসার সুনাম নষ্ট করার চেষ্টা?
অভিযানের নামে ছোটখাটো ব্যবসায়ীদের টার্গেট না করে, কার্যক্রম পরিচালনা করা উচিত উপরমহল থেকে। তবেই প্রকৃত অনিয়মগুলো ধরা পড়বে এবং সুষ্ঠু তদন্ত সম্ভব হবে।
সরকারি দলীয় এমপি-মন্ত্রীরা যখন বলছেন দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, বরং দীর্ঘমেয়াদি মজুত রয়েছে—তাহলে প্রশ্ন আসে, কেন ছোট ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হচ্ছে?
সত্যিকারের কার্যকর ও ন্যায়সংগত অভিযান পরিচালনার জন্য প্রয়োজন উপর থেকে নিচ পর্যন্ত সঠিকভাবে নজরদারি ও পদক্ষেপ গ্রহণ করা।