12/04/2026
📌📌🎯ঘটনাটি এই রকম ছিল নাকি। 📌📌 কমেন্টে জানান। সংগৃহীত
আমার পরিচিত বেশ কয়েকজনের কাছ থেকে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পারলাম, কুকুরটি দীর্ঘদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিল—প্রায় পাগল হয়ে গিয়েছিল বলা যায়। গত এক মাসে এটি অন্তত ১০ থেকে ১৫ জন মানুষকে কামড়ে আহত করেছে। মানুষের ভয় ও ক্ষোভ দিন দিন বাড়ছিল। এমন অবস্থায় একদিন মানুষের ধমক খেয়ে কুকুরটি দৌড়ে গিয়ে একটি পুকুরের সিঁড়িতে নেমে পড়ে। কিন্তু সিঁড়িগুলো অতিরিক্ত পিচ্ছিল হওয়ায় সে আর উপরে উঠতে পারেনি। যেহেতু কুকুরটি আগেই অনেককে কামড়ে আহত করেছিল, তাই কেউ আর ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেনি। ফলে অসহায় প্রাণীটি সেখানেই আটকে পড়ে থাকে।