Dr Mahamudul Islam Chowdhury

Dr Mahamudul Islam Chowdhury Doctor, BCS health cadre, Experienced in Skin, hair, Aesthetic dermatology and Veneral Disease.
(3)

Treatment available :
PRP, Chemical peeling, Laser, Electrosurgery, Skin disease, Hairfall solution, Sexual disorder, Veneral disease, Aesthetic dermatology. Dr Mahamudul Islam Chowdhury started working as a frontline fighter during Covid-19 pandemic as a medical officer of covid-19 isolation of Chittagong general hospital, Chittagong, Bangladesh, a dedicated covid-19 hospital, situated in chittagong city. Earlier he is appointed in Binajuri union sub centre of Raozan upazilla, Chittagong in 2019 and then transferred to Cox bazar sadar hospital in 2020 before joining in Chittagong general hospital, Chittagong. At present, he is working as a medical officer of Raozan upazila health complex, Raozan, Chittagong. He is an "Bachelor of Medicine and Bachelor of surgery(MBBS)" graduated in 2015 from Sylhet MAG Osmani Medical Colleage under Shahjalal University Of Science & Technology. Later in 2019, he joined BCS Health cadre service(Bangladesh Civil service) to deliver better health care to people using government resources . Besides, he studied CCD(Certificate Course on Diabetology) under BIRDEM in 2018 and CMU (Certificate In Medical Ultrasound) from IMMT , Chittagong in 2019. The sole purpose of this page is to aware people about health and healthy lifestyle. We don't promote any medicine or prescription for any health conditions without supervision of a doctor. Social media presence :

https://www.facebook.com/mahamudulislamchowdhury.mamun

https://youtube.com/channel/UCvExVnD2rypXMXEKdJZx1Uw


https://www.linkedin.com/in/drmahamudulislamchowdhuryofficial

https://www.instagram.com/dr.mahamudul/

http://epaper.ajkerpatrika.com/imageview/17277/1192598960.html


https://commons.m.wikimedia.org/wiki/File:Dr_Mahamudul_Islam_Chowdhury.jpg

07/09/2026

ত্বকের যত্নে ৫টি ভুল কাজ করা নিষেধ!

মানসিক শান্তিই জীবনের সবচেয়ে বড় সফলতা। ক্যারিয়ার, উচ্চ পদমর্যাদা অর্জন করতে পারলে ভালো, কিন্তু এগুলোর জন্য মানসিক শান্তি...
04/09/2026

মানসিক শান্তিই জীবনের সবচেয়ে বড় সফলতা। ক্যারিয়ার, উচ্চ পদমর্যাদা অর্জন করতে পারলে ভালো, কিন্তু এগুলোর জন্য মানসিক শান্তি নষ্ট করে পরিবারকে সময় না দিয়ে অতিরিক্ত দৌড়ানো উচিত নয়।

আপনার চুল অবশ্যই গজাবে যদি চুলের গোড়া জীবিত থাকে। এখন আমরা হেয়ার এনালাইজার দিয়েও টেস্ট করে বলি কতখানি চুলের গোড়া জীবিত আ...
04/09/2026

আপনার চুল অবশ্যই গজাবে যদি চুলের গোড়া জীবিত থাকে। এখন আমরা হেয়ার এনালাইজার দিয়েও টেস্ট করে বলি কতখানি চুলের গোড়া জীবিত আছে। কোন চুলের গোড়া থেকে ভালো গজাবে, কোনটা কম গজাবে আগে থেকেই একটা আইডিয়া রোগীকে জানাই।
দেখুন এই ধরনের চুল পড়ে মাথা খালি হলেও ফলিকল জীবিত থাকাটাই মূল কথা। এখানে রক্ত চলাচল অনেক কমে গিয়ে চুল চিকন হয়ে গেছে, ফলিকল মৃতপ্রায় হয়ে গেছে। সেখান থেকে আমরা ৪ সেশন থেরাপি ও মেডিসিনের মাধ্যমে চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ করে চুল গজিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে চুল ঘন হয়েছে, চুল পড়াও কমেছে। এই চুল ধরে রাখাও সম্ভব।

বংশগত কারনে চুল পড়ে টাক হতে হবে না ইনশাআল্লাহ যদি সময়মত চিকিৎসা শুরু করেন। এক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের পরিবর্তনের কার...
02/09/2026

বংশগত কারনে চুল পড়ে টাক হতে হবে না ইনশাআল্লাহ যদি সময়মত চিকিৎসা শুরু করেন। এক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের পরিবর্তনের কারনে চুলের গোড়ায় রক্ত চলাচল কমে যায়। ফলে চুলে পর্যাপ্ত অক্সিজেন, ভিটামিন, মিনারেলস পৌছায় না। তখন চুলের গোড়া চিকন হয়ে মরতে থাকে। তাই যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করবেন, চুলের গোড়া তত ভালো থাকবে এবং চিকিৎসায় চুল দারুণ ঘন হবে।
আলহামদুলিল্লাহ! এই রোগীকে ৪ সেশন থেরাপি ও মেডিসিন দিয়েছি। ফলে চুলের গোড়ায় অক্সিজেন, ভিটামিন, মিনারেলস পৌছে চুলকে ঘন, কালো, লম্বা করেছে, চুল পড়া কমেছে।

বি. দ্র.
রোগীর চিকিৎসার যাবতীয় তথ্য ও প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে।

31/08/2026

বয়সের তুলনায় বুড়ো লাগে ৫টি বদঅভ্যাসে

চুল পড়া বেড়ে যাওয়ার কমন কারন ভিটামিন ডি এর অভাব। সাধারণভাবে রক্তে 25-hydroxy vitamin D [25(OH)D] লেভেল:< 10 ng/mL → গুরু...
30/08/2026

চুল পড়া বেড়ে যাওয়ার কমন কারন ভিটামিন ডি এর অভাব। সাধারণভাবে রক্তে 25-hydroxy vitamin D [25(OH)D] লেভেল:
< 10 ng/mL → গুরুতর ঘাটতি
10–20 ng/mL → ঘাটতি
20–30 ng/mL → অপর্যাপ্ত
30–50 ng/mL → মোটামুটি পর্যাপ্ত
50–100 ng/mL → উচ্চ-স্বাভাবিক
>100 ng/mL → অতিরিক্ত হতে পারে।

কিভাবে বাড়াবেন?

ভিটামিন D-এর প্রাকৃতিক উৎস এবং ট্যাবলেট—দুটোই কাজে লাগে, তবে ঘাটতির মাত্রার ওপর নির্ভর করে কোনটি যথেষ্ট হবে।

প্রাকৃতিক উৎস
সূর্যের আলো : সপ্তাহে ৩–৫ দিন
দুপুরের কাছাকাছি সময়ে 10–30 মিনিট (ত্বকের রঙ, পোশাক ও আবহাওয়ার ওপর নির্ভর করে)

🍳 খাবার
ডিমের কুসুম
চর্বিযুক্ত মাছ (ইলিশ, স্যামন, সার্ডিন, ম্যাকারেল)
মাছের লিভার তেল

ট্যাবলেট
বাংলাদেশে সাধারণত:
Cholecalciferol (Vitamin D3) ট্যাবলেট বা ক্যাপসুল
1000 IU, 2000 IU, 40000 IU বা 50000 IU ডোজে পাওয়া যায়। তবে প্রয়োজন হলে সাথে K2, Magnesium সাপ্লিমেন্ট লাগতে পারে।

ঘাটতি অনুযায়ী কত পরিমান খেতে হবে, কতদিন খেতে হবে সেটা আমরা ডাক্তাররাই নির্ধারণ করে দেই।

বাবা চাচার মাথায় টাক কিন্তু আপনার চুল এখনো ভালো? তাহলে নিয়মিত এগুলো খাবেনজিংক পাবেন = পাম্পকিন সীড, রেড মীটভিটামিন বি১২ ...
28/08/2026

বাবা চাচার মাথায় টাক কিন্তু আপনার চুল এখনো ভালো? তাহলে নিয়মিত এগুলো খাবেন
জিংক পাবেন = পাম্পকিন সীড, রেড মীট
ভিটামিন বি১২ পাবেন = গরুর কলিজা, ডিম
আয়রন পাবেন = গরুর কলিজা, কুমড়োর বীজ,পালং শাক, ডিমের কুসুম
ভিটামিন ডি পাবেন = রোদে দাঁড়ালে
আলহামদুলিল্লাহ এই রোগীকে আমরা ৫ সেশন থেরাপি ও মেডিসিন দেয়াতে আগের চেয়ে চুল অনেক গজিয়েছে, চুল ঘন হয়েছে, চুল পড়া কমেছে।
এই চুল ধরে রাখা সম্ভব ইনশাআল্লাহ।

26/08/2026

আমি রোগীদের চিকিৎসার আগে ও পরের ছবি দেখায়,কিন্তু কারো চেহারা দেখাই না। কারন সবার প্রাইভেসি আছে। তবে চিকিৎসার প্রমাণ সংরক্ষণ করি যেন কেউ চেম্বারে আসলে দেখতে পারেন। অনেক ডাক্তার রোগীর পারমিশন না নিয়ে অনেক ধরনের ছবি অনলাইনে দেখান, যেটা ঠিক নয়।

স্কিন টান টান করতে আপনি যত শসা, দই, ফেসপ্যাক, লোশন, ক্রিম ইত্যাদি ব্যবহার করেন না কেন, আপনার স্কিন টান টান হবে না যদি আপ...
26/08/2026

স্কিন টান টান করতে আপনি যত শসা, দই, ফেসপ্যাক, লোশন, ক্রিম ইত্যাদি ব্যবহার করেন না কেন, আপনার স্কিন টান টান হবে না যদি আপনার স্কিনে কোলাজেন কমে যায়। স্কিন টান টান যে উপাদান গুলো কাজ করে তা হল কোলাজেন ও ইলাস্টিন।

স্কিনে কোলাজেন বাড়ানোর ৫ উপায়ঃ

ক. খাবারঃ
Vitamin C (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
কোলাজেনের গঠন ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। আমলকি,পেয়ারা,কমলা, মাল্টা,লেবু ইত্যাদি কোন না কোনটা নিয়মিত খাবেন।
খ. প্রোটিন (Amino acids)
কোলাজেন মূলত glycine, proline ও hydroxyproline দিয়ে তৈরি। তাই প্রোটিন খেতেই হবে। মাছ,ডিম, মাংস,দুধ, দই, ডাল, ছোলা ইত্যাদি পর্যাপ্ত খাবেন।
গ. ত্বকের হাইড্রেশনের জন্য পরিমিত পানি খাওয়া প্রয়োজন।

২. ঘুম : কম ঘুমালে স্কিন রেস্ট ও রিপেয়ার করার সু্যোগ পায় না। তাই স্কিনের ইলাস্টিসিটি নষ্ট হয়। যারা কম ঘুমায় তাদের কম বয়সে স্কিন ঝুলে যায়।

৩. যারা অতিরিক্ত চিনি , ফাস্ট ফুড, কোল ড্রিংক্স খান, এগুলোর কারনে Advanced glycation end product তৈরী হয়, যা কোলাজেনকে আরো ডেমেজ করে।
ফলে স্কিনের ইলাস্টিসিটি নষ্ট হয়ে স্কিন তাড়াতাড়ি ঝুলে যায়।

৪. এতক্ষণ যেসব নিয়ম বললাম সেগুলো করলে বয়সের আগে খুব তাড়াতাড়ি স্কিন ঝুলে যাবে না, তবে বয়সের সাথে সাথে স্কিনের যে কোলাজেন নষ্ট হয় বা মুখে যদি ইতোমধ্যে ভাজ অল্প অল্প আসে, বা স্কিন ডাল মনে হয়, তাহলে সবচেয়ে কার্যকরী চিকিৎসা করতে পারেন ভ্যাম্পায়ার ফেসিয়াল, মাইক্রোনিডলিং। এটি ত্বকে নতুন কোলাজেন তৈরী করবে। এটি একমাত্র উপায় যা ত্বকে ন্যাচারালি কোলাজেন প্রডাকশন করতে পারে। এছাড়া Co2 laser, Retinol serum, Chemical Peeling ইত্যাদি আপনার স্কিনের Fine Lines কমাতে বিভিন্ন মাত্রায় সাহায্য করে।

৫ সেশন থেরাপি ও মেডিসিনের মাধ্যমে ঘন হওয়া এই চুল কি টিকবে? অবশ্যই টিকবে ইনশাআল্লাহ, যদি আমাদের পরামর্শমত চলেন। হ্যাঁ মাঝ...
25/08/2026

৫ সেশন থেরাপি ও মেডিসিনের মাধ্যমে ঘন হওয়া
এই চুল কি টিকবে? অবশ্যই টিকবে ইনশাআল্লাহ, যদি আমাদের পরামর্শমত চলেন। হ্যাঁ মাঝে মাঝে একটু আধটু সমস্যার সম্মুখীন হতে পারেন, কারন চুল বিভিন্ন কারনে পড়তে পারে।। তবে সময়মত চিকিৎসা করে প্রায় সব সমস্যার সমাধান সম্ভব হয়।

Address

Chittagong
4340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mahamudul Islam Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr Mahamudul Islam Chowdhury:

Shortcuts

Share