25/05/2026
Watched বনলতা এক্সপ্রেস today and I wanted to share my own thought!
“বনলতা এক্সপ্রেস” দেখে একটা জিনিস খুব ভালো লেগেছে — অনেকদিন পর এমন একটা বাংলা সিনেমা দেখলাম যেটা একদম জোর করে ইমোশন চাপিয়ে দেয় না, বরং খুব সাধারণ কিছু মুহূর্ত দিয়েই দর্শককে গল্পের ভেতরে নিয়ে যায়। পুরো সিনেমাটা দেখতে দেখতে সত্যিই মনে হচ্ছিল আমরাও যেন ওই ট্রেনেরই একজন যাত্রী।
মোশাররফ করিম পুরো মুভিটাতে আলাদা একটা প্রাণ এনে দিয়েছেন। তার কমিক টাইমিং, সংলাপ বলার ধরন, আবার কিছু কিছু মুহূর্তে একদম চুপচাপ এক্সপ্রেশন দিয়েও যে অনুভূতি তিনি দেখিয়েছেন — honestly সেগুলো commendable! 🙏
আর ছোট্ট নিতু চরিত্রটা ছিল পুরো মুভির সবচেয়ে প্রাণবন্ত আর heart touching দিকগুলোর একটা। ওর কিছু দৃশ্য এতটাই স্বাভাবিক আর সুন্দর ছিল যে আলাদা করে মন ছুঁয়ে গেছে।✨
সবচেয়ে ভালো লেগেছে, মুভিটা শুধু একটা গল্প না — ট্রেনের প্রতিটা কামরার মতো এখানে প্রতিটা চরিত্রেরও আলাদা গল্প ছিল। কেউ হাসিয়েছে, কেউ বিরক্ত করেছে, কেউ আবার একদম শেষে এসে emotional impact রেখে গেছে।
কিছু ছোট ছোট সিন — যেগুলো হয়তো technically খুব বড় কিছু না কিন্তু dialogue delivery, background score আর ক্যামেরার কাজের কারণে অনেক বেশি real আর memorable লেগেছে। 🕊️ I found myself laughing and then again getting emotional through scene by scene ! 🥹
আরেকটা জিনিস খুব appreciate করার মতো, পুরো ensemble cast-এর সবাই নিজেদের চরিত্র খুব naturally carry করেছে। কোথাও overacting বা unnecessary drama মনে হয়নি।
এই কারণেই মুভিটার vibe এত relatable লেগেছে।💕
Overall, “বনলতা এক্সপ্রেস” আমার কাছে এমন একটা সিনেমা যেটা theatre থেকে বের হওয়ার পরও মাথায় থেকে যায়।
যারা এখনও দেখেননি, সুযোগ পেলে অবশ্যই দেখে আসবেন। বাংলা সিনেমা যে এত সুন্দরভাবে simple গল্পও বলতে পারে, এই মুভিটা তার খুব ভালো উদাহরণ। 🚂🤍