27/08/2026
ভারত যে দুনিয়ার এত জোটে যোগ দিয়েছে, স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছর যাবত একটি স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্রকে সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, প্রতিটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ করেছে এবং এখনো একই চেষ্টা করার মাধ্যমে আসলে উভয় দেশের সম্পর্কটা জটিল কে করছে বাংলাদেশ না ভারত!!!??? তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করা যাবে না, পদ্মা ব্যারেজ নির্মাণ করা যাবে না, লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করা যাবে না, খুলনার খানজাহান আলী বিমানবন্দর চালু করা যাবেনা, টেকনাফ মায়ানমার চীন করিডোর বাস্তবায়ন করা যাবে না, কয়লা ক্ষেত্র,গ্যাস ক্ষেত্র, তৈল ক্ষেত্র চালু করা যাবে না,অমুক দেশ তমুক দেশ থেকে যুদ্ধবিমান ও সমরাস্ত্র ক্রয় করা যাবে না, নদীতে বাঁধ নির্মাণ করা যাবে না (শুধু নির্মাণ করতে পারবে ভারত)। কিন্তু বাংলাদেশের উপর এত নিয়ন্ত্রণ আরোপের মনোভাব কেন !!! বাংলাদেশকে কি ভারতের কোন অঙ্গরাজ্য? তাছাড়াও পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের মদদ কে দিচ্ছে? বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের ঢাকায় দূতাবাস ও ভিসা সেন্টার একটি থাকলে চলে কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় ভারতীয় হাই কমিশনের সেন্টার খোলার আবদার কে করছে ? বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন-কে প্রশ্রয় দিচ্ছে কে ? প্রতিনিয়ত বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে কে ? বাংলাদেশের নেক্কারজনকভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার কার্যক্রমকে প্রভাবিত করছে কে ? বাংলাদেশে, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে দুষ্ট খেলা কে খেলছে ? বাংলাদেশের অপরাধী ও খুনিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কে ? সর্বোপরি বাংলাদেশ মক্কা সামরিক জোটে যোগ দিলে সম্পর্ক খুব জটিল হবে এ কথা বলা হচ্ছে কেন !!!??? তাহলে একথাটা পাকিস্তানকেও বলুন, তুরস্ককেও বলুন, সৌদিকেও বলুন এবং আপনার দেশকেও অন্যান্য সামরিক ও অর্থনৈতিক জোটে যোগদান থেকে বিরত থাকতে বলুন নতুবা বাংলাদেশ নিয়ে এতো মাথা ঘামাবেন না। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তার রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি,ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রের উন্নয়ন সহ জনগণের কল্যাণে যা যা করা প্রয়োজন তা তাই করবে।