14/09/2026
এই সফরে পাকিস্তানের হুজুর কেবলাগণ বাঙ্গালীদের জন্য কি দিয়ে গেলেন, আর কি নিয়ে গেলেন⁉️
★ হুজুর কেবলার ইমামতিতে আশেকরা প্রায় ১২২ ওয়াক্ত নামাজ আদায় করেছেন।
★হুজুর কেবলার চেহারা দেখে জনাব জসিম সাহেব বাঙ্গালি মুসলমানদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় ১২০ কোটি টাকার সম্পত্তি তুলে দেন।
★ঢাকা-চট্টগ্রামের জুলুসের মাধ্যমে হুব্বে মুস্তফা (ﷺ)'র জোয়ার তুলেছেন।
★ প্রায় ৩-৪ জন বিধর্মী ঈমানের শরাফত গ্রহণ করেছেন।
★ পুরো বাংলাদেশে আঞ্জুমান পরিচালিত প্রায় ৩০০ প্রতিষ্ঠানের জন্য লক্ষ লক্ষ অর্থের ব্যবস্থা করে গেছেন।
★প্রতিদিন হাজার হাজার মানুষ হাজারো হাজত নিয়ে এসে হুজুর কেবলার দোয়ায় ধন্য হয়ে নিজের তকদীরকে চমকিয়েছেন।
★প্রায় ৮০০ ইমামকে হাদিয়া,তোহফা দিয়ে সম্মানিত করেছেন।
★ হুজুর কেবলার জন্য দেওয়া হাদিয়া, তোহফাও হুজুর কেবলাগণ মাদ্রাসার জন্য দিয়ে যান।
#এভাবে আরো অনেক বলা যায়। সুতারাং উনারা পাকিস্তানে নিয়ে যান না বরং বাঙ্গালীদের জন্য দিয়ে যান ।
#আপনাদের_দৃষ্টিতে হুজুর কেবলা গণের খিদমাত গুলা কমেন্ট বক্সে তুলে ধরুন।