Happy Cooking by Nasrin

Happy Cooking by Nasrin বেকিং আর কুকিং নিয়ে আমার কাজ আমার পেজ এ সবাই লাইক ফলোয়ার দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ ❤️
01960844455

বন্ধুর কাছে পাওনা ছিল তিন লাখ টাকা। সেই টাকা চাইতে গিয়েছিলেন শেখ ওয়াসিম ওরফে রনি। কিন্তু পাওনা টাকা নিয়ে আর বাড়ি ফেরা হল...
12/09/2026

বন্ধুর কাছে পাওনা ছিল তিন লাখ টাকা। সেই টাকা চাইতে গিয়েছিলেন শেখ ওয়াসিম ওরফে রনি। কিন্তু পাওনা টাকা নিয়ে আর বাড়ি ফেরা হলো না তাঁর। তিন দিন পর মাটি খুঁড়ে উদ্ধার হলো তাঁর লা//শ।

রাজধানীর পুরান ঢাকার লালবাগের বি সি দাস স্ট্রিটে ঘটেছে ভয়ংকর এই ঘটনা। পুলিশ বলছে, ওয়াসিমের বন্ধু মাসুমের কাছে তিন লাখ টাকা পাওনা ছিল। টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন ওয়াসিম।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর দুপুরে মাসুমের কাছ থেকে পাওনা টাকার চেক আনতে বাসা থেকে বের হয়েছিলেন ওয়াসিম। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লালবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়। জিডি করার সময়ও মাসুম থানায় এসেছিলেন।

নিখোঁজ হওয়ার পর যে মানুষটিকে খুঁজতে পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছিল, সেই খোঁজের সূত্র ধরেই শেষ পর্যন্ত সামনে আসে ভ/য়ং//ক/র সত্য।

পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুম হ*/ত্যা*//র কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। পুলিশের দাবি, পাওনা তিন লাখ টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওয়াসিমকে মাথায় আঘাত করে ফেলে দেওয়া হয়। পরে শ্বা//সরো//ধে হ**//ত্যা করা হয় তাঁকে।

এরপর হাত-পা বেঁধে, মুখে টেপ ও পলিথিন পেঁচিয়ে লা**//শ গুম করার চেষ্টা করা হয়। ভবনের পাশের মাটি খুঁড়ে চাপা দেওয়া হয় ম*//রদে**/হ।

বৃহস্পতিবার গভীর রাতে মাসুমকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার ভোরে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ওয়াসিমের ম//রদে//হ। তখন তাঁর হাত-পা বাঁধা ছিল, মুখে পলিথিন মোড়ানো ছিল। ম*/রদে**/হে পচনও ধরেছিল। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, যাঁর কাছে টাকা পাওনা ছিল, সেই বন্ধুই নাকি পরে লা//শ খুঁজে বের করার সময় পরিবারের পাশে থাকার চেষ্টা করেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে খোঁজেও অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। অথচ পুলিশের তদন্তে শেষ পর্যন্ত সন্দেহের কেন্দ্রে চলে আসেন তিনিই।

মাত্র তিন লাখ টাকা। একটি পাওনা টাকা। আর সেই টাকাকে কেন্দ্র করে একজন মানুষের জীবন শেষ হয়ে গেল, একটি পরিবার হারাল তাদের আপনজন।

টাকার লেনদেন নিয়ে বন্ধুত্ব নষ্ট হওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু পাওনা টাকা পরিশোধের বদলে যদি বন্ধুর জীবনই কেড়ে নেওয়া হয়, তাহলে প্রশ্নটা শুধু একটি হত্যাকাণ্ডের নয়, আমাদের সম্পর্কগুলোর ভেতরে লোভ আর বিশ্বাসঘাতকতা কতটা ভয়ংকর হয়ে উঠছে, সেই প্রশ্নও।

(কালেক্টেড পোস্ট)

12/09/2026

মেনশন প্রানের বান্ধুদের ❤️❤️

12/09/2026
11/09/2026

চট্টগ্রামের একটি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে জমজ ছেলে সন্তান জন্ম দেন এক টেম্পো চালকের স্ত্রী।হাসপাতাল কর্তৃপক্ষ ১০ হাজার ...
11/09/2026

চট্টগ্রামের একটি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে জমজ ছেলে সন্তান জন্ম দেন এক টেম্পো চালকের স্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষ ১০ হাজার টাকা বিল দাবী করে, টেম্পো চালক বাবা জমজ সন্তান ভূমিষ্ট হওয়ার আনন্দ উপভোগ করার বদলে ১০ হাজার টাকা সংগ্রহে দৌড়ঝাঁপ শুরু করেন, ১ ঘন্টা পরে তিনি ৫ হাজার টাকা সংগ্রহ করেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আরো ৫ হাজার টাকার জন্য মায়ের কোল থেকে জমজ সন্তানদের আলাদা একটি রুমে আটকে রাখেন, ২ ঘন্টা পরে বাবা আরো ১ হাজার টাকা নিয়ে আসেন, ততক্ষণে মায়ের বুকের দুধ ও অক্সিজেনের অভাবে নবজাতক ছেলে দুটি মা'রা যায়...

✍️ পথশিশু ফাউন্ডেশন

ভাইরে ভাই, এই বাইকচালক ভাইটার বুদ্ধির প্রশংসা না করে পারবেন না! ❤️কখনো কখনো একজন সাধারণ মানুষের মাত্র একটি সঠিক সিদ্ধান্...
10/09/2026

ভাইরে ভাই, এই বাইকচালক ভাইটার বুদ্ধির প্রশংসা না করে পারবেন না! ❤️

কখনো কখনো একজন সাধারণ মানুষের মাত্র একটি সঠিক সিদ্ধান্ত পুরো একটা গল্পের শেষটা বদলে দিতে পারে।

ছোট্ট নুসরাতের ক্ষেত্রেও হয়তো ঠিক সেটাই হয়েছে। 🥺

গত ৩ সেপ্টেম্বর ঢাকার শেওড়াপাড়া এলাকায় নিজ বাসার সামনে থেকে নুসরাত নিখোঁজ হয়। পরিবারের অভিযোগ, যুথী নামের এক নারী তাকে নিয়ে যায়।

এরপর ঘটনাটা যেন সিনেমার চেয়েও ভয়ংকর!

বাইকচালকের ভাষ্যমতে, নুসরাতকে নিয়ে যুথী ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলেন। পরে মাদারীপুর যাওয়ার জন্য কেরানীগঞ্জ থেকে একটি বাইক ভাড়া করেন।
কিন্তু পথেই বাইকচালকের মনে সন্দেহ তৈরি হয়।

শিশুটিকে নিয়ে যুথীর আচরণ, কথাবার্তা ও চলাফেরা তার কাছে স্বাভাবিক মনে হয়নি।
একপর্যায়ে বাইকচালক আর যেতে রাজি না হলে ভাড়া আরও ১ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

কিন্তু ভাইটি টাকার লোভে নিজের সন্দেহকে উপেক্ষা করেননি।

পদ্মা সেতুর ওপর যাওয়ার পর শিশু নুসরাত বাইক থেকে পড়ে গেলে মহিলার আচার-আচরণ দেখে পরিস্থিতি আরও সন্দেহজনক মনে হলে তিনি কৌশলে ফার্মেসি খোঁজার নাম করে পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করেন। তার ভাষ্য অনুযায়ী, যুথী নুসরাতকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন।

শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় উদ্ধার হয় ছোট্ট নুসরাত। আটক করা হয় যুথীকে। পরে ভোরে নুসরাতকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ❤️

ভাবুন তো...

একজন বাইকচালক চাইলে শুধু নিজের ভাড়ার কথা চিন্তা করে চলে যেতে পারতেন।

আরও ১ হাজার টাকা পাওয়ার সুযোগও ছিল।

কিন্তু তিনি টাকার চেয়ে একটি শিশুর জীবনকে বড় মনে করেছেন।
তার সেই তাৎক্ষণিক সন্দেহ, সাহস আর উপস্থিত বুদ্ধিই হয়তো আজ নুসরাতকে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।
জীবনে বড় কাজ করার জন্য সবসময় বড় পদ বা বড় ক্ষমতার প্রয়োজন হয় না।

কখনো কখনো একজন সাধারণ মানুষের সঠিক সময়ে নেওয়া একটি ছোট সিদ্ধান্তই একটি জীবন বাঁচিয়ে দিতে পারে। ❤️

এই বাইকচালক ভাইটার জন্য সত্যিই একটা স্যালুট প্রাপ্য। 🫡

আর ছোট্ট নুসরাতের জন্য একটাই দোয়া...

সে যেন সবসময় নিরাপদে থাকে, বাবা মায়ের ছায়ায় বড় হয়। ❤️
✍️বন্ধু

#শিশু_নিরাপত্তা #মানবিকতা #সচেতনতা #শিশু_অপহরণ

ভাত টা খাওয়ার সময় দিলো না,মারা শুরু করে দিছে।ভাত টা খাইতে দিতো?মেয়েটা আমার বেশ পরিচিত। আমার মায়ের বাসার পাশেই ভাড়া থাকে।...
10/09/2026

ভাত টা খাওয়ার সময় দিলো না,মারা শুরু করে দিছে।ভাত টা খাইতে দিতো?

মেয়েটা আমার বেশ পরিচিত। আমার মায়ের বাসার পাশেই ভাড়া থাকে। মাঝে মাঝে টুকটাক কাজে মার কাছে আসে। গত সপ্তাহে এসেছিলো ২০০ টাকা নিতে, ডক্টর দেখাবে। কারণ তার গুণধর মালিক(স্বামী) হাত মুচড়ে দিয়েছে,এখন এক সপ্তাহেও সেই ব্যথা কমেনি,হাত ফুলে আছে।

ওর বাবা মা গ্রামে থাকে।বিয়ের পর হাসবেন্ডের সাথে এখানেই থাকে,২ টা বাচ্চা। নিয়ম করে মার খায়। গত সপ্তাহে চুলে ধরে হাত মুচড়ে দিয়েছে,চোখ এখনো ফোলা। কিন্তু এটা তার দুঃখ না।

তার দুঃখ হলো ভাত টা খেতে পারে নাই।ভাত খাওয়ার সময় মেরেছে। ভাত টা খাওয়ার সময় দিতো?

কতটুকু অসহায় হলে মার খাওয়ার সঠিক সময়ের জন্য রিকোয়েস্ট করতে হয়? কতটুকু অসহায় হলে বলতে হয় আধা ঘন্টা পরে মারো?

মুক্তার কাছে কেমন লেগেছে যখন অনুরোধ করেছে মারবাই তো একটু পরে মারো,বাচ্চাগুলা ঘুমায় নেক?

মার খাওয়া টা কতটুকু অনিবার্য হলে,কতটুকু বাধ্যতামূলক হলে মানুষ এভাবে ভাবতে পারে যে ভাত খেয়ে মার খাই,বাচ্চাকে ঘুম পাড়ায়ে মার খাই?

যখনই কেউ নারী কে রানী বানিয়ে রাখার গল্প করে,আমি আমার কান বন্ধ করে রাখি। অথবা বাংলাদেশের মেয়েরা বিরাট এগিয়ে গিয়েছে,খুব দুনিয়া উদ্ধার করে ফেলেছে। এই দুইটা গ্রুপই বাস্তবতা বিবর্জিত।এদের সব কথা বার্তা প্রিভিলেজড মেয়েদের নিয়ে।যার সংসার ছেড়ে যাওয়ার জায়গা আছে সে কোনদিন ভাত খেয়ে মার খাবো ধরনের রিকোয়েস্ট করে না।

যার জায়গা নাই শুধুমাত্র সেই ভাত কাপড়ের বিনিময়ে মার খায়। মার খেয়ে জিজ্ঞেস করে *আমাকে মেরে হাতে ব্যথা পাওনি তো?

এই পোস্টের কমেন্টেও গালভরা কথা আসবে *কেন মার খাবে,চলে যায় না কেন,কাজ করে খায় না কেন?

অথচ এই সবগুলো কেন'র উত্তর আমরা সবাই জানি!!

©Renew Me

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy Cooking by Nasrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share