UTsavie

UTsavie খেলাধুলা নিয়ে লিখি, আপনার ভালো না লাগলে দু:খিত!!!

14/07/2026

একটা ফ্যানবেজ পরজীবি হয়েও ফেইল করতেসে, এতো বড় ভন্ড আর কুসাত জীব, একটা পুরা ফ্যানবেজ কিভাবে হইতে পারে। ইয়া মাবুদ তাদের হেদায়েত দাও 🤲

08/07/2026

রেফারি যে এই কলগুলো দিলোনা, এটা নিয়ে তো মাতামাতি নাই?

😂
07/07/2026

😂

আপনার আশেপাশের নারীদের দেখবেন, ওরা আপনার অনেক ইনসিকিউরিটি নিয়ে মজা নেয়, ফাইজলামি করে, হাসাহাসি করে। কিন্তু যখন আপনি একই কাজটা ওদের সাথে করতে যাবেন, ওরা রাগ করে মুখ ফুলিয়ে রাখে...

ব্রাজিলের ফ্যানরাও তেমন, সারাদিন আপনাকে টিটকারি মারবে, ভুজুংভাজুং গল্প দিয়ে আপনার মজা নিবে। কিন্তু আপনি যখন সময় বুঝে কাউন্টার দিবেন, তখন ওরা রেগে যায়, ভিক্টিম কার্ড প্লে করে। যেনো তারা ভেজা বিড়াল, তারা মাছ উলটে খেতে জানেনা। "তোমরা আমাদের এতো ট্রল করো কেনো" বলে কেদে দিবে, যেনো ওরা সময়ে অসময়ে কিছুই করেনি, দুধভাত...

সম্প্রতি মানসিক চাপে পড়ে, ট্রোলের শিকার হতে হবে এমন ভয়ে ব্রাজিলের এক ফ্যান আত্ম*হ*ত্যা করে, যেটা নিয়ে ব্রাজিল ফ্যানরা বলছে, আর্জেন্টিনার ফ্যানরা নাকি বেশি অতিরিক্ত করে। কিন্তু মেসি যখন ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক লেভেলে ট্রফি না থাকায় নোংরা ট্রোলিং এর শিকার হয়, বাদ যায়নি কেওই। ফেসবুকে তো মাদ্রিদের/ব্রাজিলের পেইজে ক্লিকবেইট ছিলো মেসির হাতে বদনা, সিলিন্ডার, কমোডের এডিট করা ছবি..

এই যে ট্রোলে ভাসিয়ে দেওয়ার ২৮ বছর পর আর্জেন্টিনা জিতলো, এখন তো ট্রোল নিতে হবে তাই না? ট্রোল করে আবার কাউন্টার নেওয়ার মতো বিচি না থাকলে, ট্রোল প্রথমে করবেই বা কেনো।

আর্জেন্টিনার ফ্যানরা পারেও বটে, ন্যাকা কান্না করে ব্রাজিল ফ্যানরা বলছে "আর করিস না, প্লিজ"। আর্জেন্টিনা ফ্যানরা বলছে, আরো দিতে হবে, হিসাব মিলেনাই 😂

আর্জেন্টিনা দলের অনেক ল্যুপহোল, এই যে ধরেন প্রপার উইংগার ছাড়া বিশ্বকাপ খেলতে চলে আসছে আর্জেন্টিনা, কাগজে পত্রে উইংগার থা...
23/06/2026

আর্জেন্টিনা দলের অনেক ল্যুপহোল, এই যে ধরেন প্রপার উইংগার ছাড়া বিশ্বকাপ খেলতে চলে আসছে আর্জেন্টিনা, কাগজে পত্রে উইংগার থাকলেও মাঠে ওভারল্যাপিং না করলে উইং থেকে কিছুই আসবেনা, তারপর ধরেন জাতীয় দলের বাইরে স্টার্টিং লাইন-আপ এর অর্ধেকই মোটামুটি এভারেজ খেলেছে গত সিজন ক্লাবের হয়ে, তার উপর এই গত দুইম্যাচে মিডফিল্ড থেকে প্রগেসীভ পাস খুব কম, যেটাই দেয় ঐটা মেসির পায়ে। এই মেসির কারনে পুরো টিমের ল্যুপহোল গুলো ঢাকা পড়ে যাচ্ছে...

কিন্তু তাও যেকোনো দল হাই প্রেস করেও এই সিস্টেমকে আউটস্কোর করতে পারেনা, গতকাল অস্ট্রিয়া গেগেনপ্রেসিং করেও আর্জেন্টিনার ট্যাংগো ফুটবলের কাছে হেরে গেছে। আদৌতে ট্যাংগো ফুটবল আর্জেন্টিনা দলে অনেক বছর মিসিং ছিলো, যা স্কালোনির কারনে ফিরে এসেছে। খুব অল্প অল্প পাস দিয়ে, অস্ট্রিয়ার হাই প্রেসিং থেকে আর্জেন্টিনা আবার কম্ফোর্ট পজিশনে চলে যাওয়ার ব্যাপারটা দেখে থাকার মতো, যদিও প্রথম সময়ে আর্জেন্টিনা ভূগেছে, কিন্তু সময় গড়ালে আর্জেন্টিনা আস্তে আস্তে খেলা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়।

কালকের ম্যাচে বারবার খুব টাইট সিচ্যুয়েশন থেকেও, ম্যাক এলিস্টার আর ডি পলকে দেখবেন বল মুভমেন্ট এর মাধ্যমে অস্ট্রিয়ার প্রেসিংকে পুরোপুরি অকেজো করে দেয়। ট্যাংগো ফুটবলের বিপক্ষে খেলা খুব কঠিন, একমাত্র অনাকাঙ্ক্ষিত খেলোয়াড় ও খেলার ধরন আর্জেন্টিনাকে পরাস্ত করতে পারে।

উদাহরন হিসেবে ফ্রান্সের সাথে ফাইনালটা দেখেন, ফ্রান আদৌতে কোনো সিস্টেমেটিক খেলার মাধ্যমে সমতায় আসেনি, এম্বাপ্পের ক্লিনিকাল ফিনিশ আর আর্জেন্টিনার ব্লান্ডারের কারনেই সম্ভব হয়েছে। আরেকটা ম্যাচ, নেদারল্যান্ডস এর সাথেও মার্কিং না করায়, ভুলের কারনেই ম্যাচ ড্র হয়েছে।

ফুটবলে সলিডিটি নেই, সব দলের দূর্বলতা থাকেই। আর্জেন্টিনার দূর্বলতা হলো ম্যাচের রিদমের সাথে হঠাৎ ভুল করা। যা আর্জেন্টিনাকে ভোগায়, নয়তো এই দলকে নিয়ে আশা জাগতেই পারে।

তবে মেসি যেদিন গোল করবেনা, সেদিন ম্যাচ কিভাবে রেজাল্ট বের করবে এটা আর্জেন্টিনাকে খুব দ্রুত জানতে হবে, ইতিহাস বলে যে টুর্নামেন্টে মেসি তার স্বভাবের চেয়ে অতিরিক্ত ভালো খেলে, সেই টুর্নামেন্ট তার দল জিততে না পারার সম্ভাবনাই বেশি...

বাকিটা সময় বলে দেবে!

"The debate can rage on if you like. But as he falls in love with the object in the world that his heart most desired, i...
22/06/2026

"The debate can rage on if you like. But as he falls in love with the object in the world that his heart most desired, it is hard to escape the supposition that he has rendered himself today... The Greatest Of All Time."

পর্তুগাল টিমের সমস্যা কোথায়?পর্তুগাল টিমের দুই প্লেয়ারের বক্তব্য দেখে বুঝাই যাচ্ছে পর্তুগাল একটা ডুবতে থাকা জাহাজ। একজন ...
22/06/2026

পর্তুগাল টিমের সমস্যা কোথায়?

পর্তুগাল টিমের দুই প্লেয়ারের বক্তব্য দেখে বুঝাই যাচ্ছে পর্তুগাল একটা ডুবতে থাকা জাহাজ। একজন বলতেছে, যতই সমালোচনা এবং কন্ট্রোভার্সি হোক না কেনো, আমরা আমাদের মতো এগিয়ে যাবো আমরা সবাই একসাথে আছি। আরেকজন বললো, আমার সাথে রোনালদো নাকি কে খেলতেছে এসব দেখার সময় নাই, যাকে পাস দিলে সুবিধা হবে তাকেই দিবো। এদেরকে ছাড়াও আরো কিছু বক্তব্যে দেখা যায় রোনালদোর টিমমেটরা তাকে কেবল ২৩ জনের একজন খেলোয়াড় হিসেবেই দেখেন। তাকে নিয়ে তাদের মধ্যে তেমন একটা প্রত্যাশা ও উচ্চাকাঙ্খা দেখা যাচ্ছেনা।

অন্যদিকে কোচ যে ফর্মেশন খেলাতে চাচ্ছেন সেখানে ঠিকঠাক ফিট হচ্ছেনা স্কোয়াড, কারন রোনালদোর জন্য দৌড়াবে এমন মিডফিল্ড তৈরী করতে গিয়ে পিভট আর ফাইনাল থার্ডের মধ্যে বিশাল গ্যাপ তৈরী হচ্ছে, যেটা আর্জেন্টিনা মেসির জন্য পূরন করতে পারলেও পর্তুগাল এর মিডফিল্ডাদের পক্ষে সম্ভব হচ্ছেনা। এই গ্যাপ থেকেই বারবার কংগো কাউন্টার এটাক দিচ্ছিলো। পরবর্তীতে প্রপার ফর্মেশনে উইং এ খেলার পর কিছু পজিটিভ এপ্রোচ দেখা গেলেও এই এপ্রোচে বড় ধরা খাওয়ার সম্ভাবনা বেশি, কারন পর্তুগালের উইং খুবই ফ্র‍্যাজাইল, সহজে বল লুজ করে ফেলে, খুবই বিশ্রি অবস্থা।

এতো লাক্সারিয়াস মিডফিল্ড থাকার পরেও সেটাকে নিয়ে রোনালদোর সাথে কানেক্ট করতে না পারাটা একটা লজ্জার ব্যাপার, তবে রোনালদো এখানে কি করতে পারে? রোনালদোর জন্যে পার্ফেক্ট পজিশন হতো ফলস নাইন, কিন্তু সারাদিন বক্সে থাকতে গিয়ে সেটা তো হচ্ছেই না, তারপর সিস্টেম কলাপ্স করবে তার পড়ন্ত ফর্মের কারনে। বয়সের ভারে প্রপার নাম্বার নাইনের এক্সট্রা রান, বিল্ডাপ, স্পেস ক্রিয়েট করার মতো থ্রেট তৈরী করতেই পারছেনা রোনালদো, তার সাথে যোগ হচ্ছে তার গোল স্কোর করবার মতো আগের সেই ক্ষমতা না থাকা, তাই তার কাছে বল নিয়ে গেলেও তাকে বল পাস করার মতো পরিস্থিতি তৈরী হচ্ছেনা।

সব মিলিয়ে মাঠের বাইরের আওয়াজ উপেক্ষা করলেও, ভেতরের এতো এতো সমস্যায় সমাধান মিলাতে পারছে না পর্তুগাল। অবশ্য এই দল রাউন্ড অফ ৩২ তো যাবেই, এরপর কি হবে সেটা সময় বলে দেবে।

🟥
20/06/2026

🟥

একটাই কথা বলবো রোনালদোর ফ্যানদের,"Consider this bare minimum as mercy, perhaps you don't deserve any pity"২০১৪ এর ওয়ার্ল...
19/06/2026

একটাই কথা বলবো রোনালদোর ফ্যানদের,
"Consider this bare minimum as mercy, perhaps you don't deserve any pity"

২০১৪ এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারের পর, ২০১৫ আর ২০১৬ কোপা হেরে যাওয়ার পরের বিভীষিকাময় সময়টা কিভাবে ভূলে যাই। কিভাবে নগ্ন মিমে বাজার সয়লাব ছিলো, যেকোনো আর্গুমেন্ট, ডিবেটে এই ধরনের মিমস গুলো জুড়ে দেওয়া হতো শুধুমাত্র একটা ইন্টার্ন্যাশনাল ট্রফি না থাকায়...

গত ২ দিনে বেশ কিছু পোস্ট দেখলাম যেখানে রোনালদো একা কি করবে? কিংবা বাকি প্লেয়াররা তাদের কাজ না করলে দোষটা একা রোনালদোর কেনো হবে, কিছু কিছু জায়গায় কোচকেও তুলাধুনা করতে দেখলাম।
কিন্তু এই একই কথা গুলো একসময় ইররেলিভেন্ট ছিলো, এধরনের কথায় কেও ইন্টারেস্টেড ছিলোনা। দোষ পুরোপুরি মেসির দিকেই যেতো এবং মেসি ঐ টুর্নামেন্টগুলোতে গোল্ডেন বল জিতে আসলেও তাকে তার পার্ফম্যান্স নিয়ে কটাক্ষ করা হইতো।

২০১৪ বিশ্বকাপের আর্জেন্টিনার দলটা আরেকবার ঘেটে আসলাম, দেখলাম হাতেগোনা ৪-৫ জন ছাড়া কেওই ইউরোপের টপ ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলোনা, বেঞ্চ গরম করা প্লেয়ারদের নিয়ে এই লেংড়া দল ফাইনাল পর্যন্ত গেছে। সেই দলের কোয়ালিটির সাথে আজকের পর্তুগাল এর তুলনা করেন, যেখানে অলমোস্ট সবাই ইউরোপের বিগেস্ট টিমের রেগুলার প্লেয়ার।

রোনালদোর অবস্থা ঐ টুটপেস্টের শেষ অংশে টিউব থেকে পেস্ট বের করতে চাওয়ার মতো, চাইলেও সে বেশিকিছু করতে পারছেনা, তার এই বয়স তাকে করতে দিচ্ছেনা, যেটা আমরা সবাই বুঝতেছি। কিন্তু মেসির দুঃসময়ে কিভাবে এই বান্দা নিজেও মিম কালচারে নিজের গা ভাসিয়েছিলো সেগুলো আমি ভুললেও বাকি ১০ জনের ৯ জন কি ভুলে যাবে?

মেসিকে যে পরিমান অযাচিত ট্রোলের মধ্য দিয়ে যেতে হয়েছে, এর ছিটেফোঁটাও আমি রোনালদোর ক্ষেত্রে দেখছি না, অন্ততপক্ষে যুক্তিতর্ক হতে পারে তবে এতোটা নিন্ম লেভেলের মিম কালচারের শিকার হতে হচ্ছেনা এই তো বেশি!

So accept this MERCY!

এই পোস্ট লিখতে ২ বছর অপেক্ষা করেছি, আজ যখন বিশ্বকাপ এর গ্রুপপর্বের ১ম রাউন্ড শেষ হলো, এটাই সঠিক সময় কথাগুলো বলে ফেলার..ব...
18/06/2026

এই পোস্ট লিখতে ২ বছর অপেক্ষা করেছি, আজ যখন বিশ্বকাপ এর গ্রুপপর্বের ১ম রাউন্ড শেষ হলো, এটাই সঠিক সময় কথাগুলো বলে ফেলার..

বাজারে একটা টোটকা কথা প্রায় শুনবেন যে, "ইউরোপীয় বিশ্বকাপ বাছাইপর্ব নাকি কঠিন এবং ইউরো জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন" কিন্তু আদৌতে ইউরোপীয় দলগুলোর উপরের স্তর বাদ দিলে আর ক'টা দল আছে যারা কাধে কাধ লাগিয়ে বাকি মহাদেশীয় বড় দেশগুলোর সাথে টেক্কা দেবে?

আসেন এবারের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলাগুলো দেখি, চেক প্রজাতন্ত্র হেরেছে কোরিয়ার কাছে, বসনিয়া যারা ইতালিকে হারিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে তারা কানাডার সাথে ড্র করেছে, সুইজারল্যান্ড কাতারের সাথে ড্র, স্কটল্যান্ড জিতেছে হাইতির মতো দলের সাথে ১ গোল দিয়ে, তুরস্ককে একপ্রকার নাজেহাল করে জিতেছে অস্ট্রেলিয়া ২-০ গোলে, জাপান নেদারল্যান্ডস এর ম্যাচ ড্র, স্পেনকে কেমন ভূগিয়েছে কেপ ভার্দের মতো নতুন দল তা সবাই দেখলাম, বেলজিয়াম মিশরের সাথে ড্র, পর্তুগাল কংগোর সাথে ড্র।
ইউরোপের ১৬ দল থেকে ৯ টা দলের রেজাল্ট এটা, বাকি ৭ টা দলের মধ্যে কেবল ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচে মোটামুটি ভালো খেলা হয়েছে এবং কোয়ালিটির বিচারে ক্রোয়েশিয়া বনাম ইংল্যান্ড এর ম্যাচটা সবচেয়ে দেখার মতো ম্যাচ ছিলো, তবে দুটোই ইউরোপীয় দেশ ছিলো এই ম্যাচে।

আমার মূল বক্তব্য হচ্ছে আমরা ইউরোপের দলগুলো নিয়ে যেভাবে হাইপ করি সেভাবে তাদের রেজাল্ট তো নেই, ইতালি বাদ যাওয়ায় সবসময় ইউরোপিয়ান কোয়ালিফাইয়ারকে গ্লোরিফাই করা এবং ন্যাশনস লীগকে রেলিভেন্ট বানানোর একটা বিশাল প্রপাগাণ্ডা আমরা দেখতে পাই, যেখানে বিশ্বকাপকে ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট বলে তাচ্ছিল্য করার প্রবনতা দেখা যায়।

৪৮ দলের ৩ ভাগের ১ ভাগ দল এই ইউরোপ থেকে খেলছে, তবুও আফ্রিকা ও এশিয়ার স্লট থেকে তাদেরকে দিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যায়, অথচ আফ্রিকার নব্য দলগুলোর কাছেই ইউরোপের দেশগুলো খুব বাজেভাবে পার্ফম করতে দেখলাম আমরা। ইউরো কে গ্লোরিফাই করে অন্য টুর্নামেন্ট গুলোকে পাত্তা দিতে না চাওয়ার প্রবনতা শুরু হয়েছে রোনালদোর ইউরো জেতার পর, অথচ রোনালদো যখন বিশ্বকাপের গন্ডিতে আসে তখন ক্নক-আউট স্টেজে গোল দিতে পারেনা, গত ৪ বছর ধরে কোনো মেজর টুর্নামেন্টে গোল পায়না। কিন্তু রোনালদোর জাতীয় দলের গোল সংখ্যা পুরো বিশ্বে সর্বোচ্চ!

কিভাবে? ইউরোপের বাছাই পদ্ধতি এতোটাই কঠিন যে, সেখানের দলগুলোর সাথে নিয়মিত গোল করে রোনালদো। লিথুনিয়া, লাটভিয়া ইত্যাদি ইত্যাদি দলকে তুলে আছার দেন রোনালদো কিন্তু আফ্রিকার অজানা এক দেশের বিপক্ষে পায়ে বল পান না রোনালদো। খুবই অদ্ভুদ ব্যাপার!

এই পোস্টের মূল উদ্দেশ্য ইউরোপ এর চাকচিক্য থেকে কিছু মানুষকে রিয়ালিটি চেক দেওয়া, যারা ভাবে ইউরোপের দলগুলোর আশেপাশে কেউ নেই তাদের বুঝা উচিৎ ইউরোপ বলতে শুধুই ঐ ৪-৫ টা দল, এছাড়া বাকি দলগুলোর মধ্যে এশিয়ার টপ দেশগুলোর সাথে কমপিট করবার মতো যোগ্যতা নাই। আমি ইউরোপকে নীচু দেখাইতে চাইনা, ইউরোপ ফুটবলকে প্রতিনিয়ত মডার্ন করছে, সুন্দর করে তুলছে কিন্তু তার মানে এই নয় যে ফুটবলটা শুধু ওরাই ভালো খেলে..

ইতালি খেলতে পারেনি তাদের অযোগ্যতায়, মনে আছে নাকি ইউরো চ্যাম্পিয়নরা কিভাবে আর্জেন্টিনার সাথে নাকানিচুবানি খেয়েছিলো, সেটা মনে না থাকলেও স্পেন জাতীয় দলের বোর্ড মনে রেখেছে, তাই তো ভয়ে খেলতে চায়নি তারা এবারের ফাইনালিসিমা। বারবার শুধু স্পেনের নিজের মাঠে খেলতে চাওয়া, নিউট্রাল মাঠে না খেলার তালবাহানায় ভেস্তে গেছে ফাইনালিসিমা। ফাইনালিসিমা খেলতে আসলে কেমন অবস্থা হতো আশা করি কেপ ভার্দের ম্যাচটায় সব ক্লিয়ার হয়েছে 😭

বলতে বলতে অনেক বলে ফেলেছি, তাও কিছু মানুষ তো বলবেই "ইউরো ইজ বেটার দ্যান ওয়ার্ল্ডকাপ :3 "

আমার আসলে এই বিশ্বকাপ নিয়ে এতোটা চিন্তার কিছুই ছিলোনা, খুব কম এক্সপেকটেশন নিয়েই খেলা দেখে যাচ্ছি এবং বিশেষ করে আর্জেন্টি...
17/06/2026

আমার আসলে এই বিশ্বকাপ নিয়ে এতোটা চিন্তার কিছুই ছিলোনা, খুব কম এক্সপেকটেশন নিয়েই খেলা দেখে যাচ্ছি এবং বিশেষ করে আর্জেন্টিনা নিয়ে কিছু পাওয়ার বাকি নেই বলেই অনেকটা নির্ভার হয়ে গেছি। আর কতই বা চাওয়া যায়? এতোটা লোভ ভালো না :')

কিন্তু হিসেব নিকেশ সব ভেংগে ফেলেছে এই একটা ফ্রেম, যেখানে অনুমান শতাব্দীতেও ভাবিনি আমাকে আবারো মেসির কান্না দেখতে হবে সেখানে আজ এই মহা সকালে এমন অঘটন ঘটে গেলো। এই একটা মানুষের চোখে কান্না দেখলে আর কিছুই ভালো লাগেনা, বাকি পুরোটা সময় আমি অবচেতন হয়ে শুধু টিভির দিকে তাকিয়েই রইলাম...

একে একে ৩ টা গোল দিলো মেসি, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলো, সর্বকনিষ্ঠ কিংবা বয়োবৃদ্ধ খেলোয়াড় হিসেবেও ঐ এক মেসিই নাম লেখালো, আরো কত কত রেকর্ড জুড়োবে..

এই যে কয়েকটা ঘন্টা আগেই যেখানে সবাই এম্বাপ্পে কে তুমুল আলোচনায় মগ্ন ছিলো, তখনই হঠাৎ দৈনিক খবরের ফ্রন্টপেইজের সাপ্রাইজ দিয়ে বসলো মেসি.. রোনালদিনহো, কাকা, রোনালদো, সর্বশেষ এম্বাপ্পে.. ইতিহাসকে ছাপিয়ে প্রতিনিয়ত প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে নতুন কিন্তু হিসেবের খাতায় সবাইকে পিছনে ফেলে মেসি পৌছে গেছে অনন্য স্থানে..

কিন্তু এতো অর্জনের পর ক্লান্ত হয়ে আমরা যারা নিশ্চিন্তভাবে মেসিকে দেখছি, সেই মেসি তো এখনো লড়ে যাচ্ছে, এখনো আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। কি নেই মেসির, তবুও প্রতিদিন আরো একধাপ এগিয়ে যাচ্ছে অনন্যের পথে, যেখানে পৌছে মেসি হয়তো দেখবো পেছনে আর কেওই নেই...

আমরা যেখানে মেসিকে নিয়ে ভাবা বন্ধ করে দিই, সেখানেই মেসি আমাদের ভাবতে শেখায়! ধন্যবাদ ইশ্বরকে যিনি আমাকে মেসিকে দেখার সুযোগ দিয়েছেন 🙌

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when UTsavie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share