02/08/2026
#পন্য কী? ( what is goods )
হিসাববিজ্ঞানে পন্য বলতে বুঝানো হয় যে , প্রতিষ্ঠান যেটি নিয়ে deal বা চুক্তি করে।
যদি একটু সহজভাবে বলি, যে প্রতিষ্ঠান বা ব্যবসায় যেটি প্রতিদিন বা প্রতিনিয়ত ক্রয় ও বিক্রয় করে থাকে তাকে পন্য বা goods বলে।
উদহারণ:
১. একটি মুদি দোকানের পন্য হলো চাল , ডাল , তেল ইত্যাদি। সোজাকথা মুদি দোকানি যেগুলো ক্রয়-বিক্রয় করে থাকে প্রতিনিয়ত বা যেগুলো নিয়ে deal করে। মুদি দোকানি কিন্তু ফ্রিজ বা চেয়ার নিয়ে deal করে না। তাই মুদি দোকানির জন্য চেয়ার বা ফ্রিজ পন্য নয়।
২. কিন্তু Walton কোম্পানির জন্য ফ্রিজ পন্য। কেননা Walton deal করে থাকে সকল ইলেকট্রনিক product নিয়ে। ঠিক একইভাবে অটবি ফার্নিচারের পন্য হলো চেয়ার, টেবিল আলমারি ইত্যাদি।
৩. একটি library ব্যবসায়ের পন্য হলো বই , খাতা কলম ইত্যাদি। কেননা এই প্রতিষ্ঠানটি বই, খাতা ও কলম ইত্যাদি নিয়ে deal করে থাকে।
: পৃথিবীর লাইব্রেরী ব্যবসায় সহ যে কোন প্রতিষ্ঠান খাতা , কলম, আলপিন ব্যবহার করে থাকে নিজের ব্যবসায়ের লাভক্ষতির হিসাব করার জন্য। তাই library ব্যবসায় সহ কোন প্রতিষ্ঠান কারবারের হিসাব রাখার উদ্দেশ্যে যে কাগজ, কলম, আলপিন , খাতা ব্যবহার করবে তা প্রতিষ্ঠানের পন্য হিসেবে ব্যবহত না হয়ে মনিহারী হিসেবে ব্যবহত হবে। কেননা পন্য হলো সেটি, যেটি নিয়ে প্রতিষ্ঠান deal বা চুক্তি করে।
তাই library ব্যবসায়ের জন্য কাগজ, কলম , আলপিন পন্য হলেও যে কলম বা খাতাটি লাইব্রেরী ব্যবসায় হিসাব রাখা বা ব্যবহারের উদ্দেশ্যে ব্যবহার করবে তখন সেটি মনিহারী হিসেবে ব্যবহত হবে।
৪. বাংলালিংক , গ্রামীন ফোন, Airtel বা ব্যাংক এসব প্রতিষ্ঠানের পন্য হলো সেবা। কেননা এসব প্রতিষ্ঠান কিছু ক্রয় -বিক্রয় করে না। তারা সেবা দিয়ে মুনাফা অর্জন করে।
তাহলে, পণ্য = দ্রব্য + সেবা
: হিসাববিজ্ঞানে পণ্য নামে কোন হিসাব লিখা হয় না। পন্যের পরিবর্তে ক্রয় হিসাব লিখা হয়।
©