Akash Deal Zone

Akash Deal Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akash Deal Zone, Textile-4209, Chattogram, Chittagong.

আপনার প্রয়োজন, আমাদের কাছে সমাধান ✨
🛒 গ্যাজেট, কিচেন, ফ্যাশন ও ডেইলি প্রয়োজনীয় পণ্য
✅ নিরাপদ কেনাকাটা | দ্রুত ডেলিভারি | কাস্টমার সন্তুষ্টিই আমাদের লক্ষ্য
📩 আজই ইনবক্স করুন -
📞 ০১৮২২-৫৭১১৩০

আসসালামু আলাইকুম,  মৌসুমি ফল উৎসব চলছে সফল ভাবে গোবিন্দভোগ আম শেষ করে এবার চমক রাজশাহীর বিখ্যাত হিমসাগর আম। 🥭🥭এ-গ্রেডের ...
29/05/2026

আসসালামু আলাইকুম,

মৌসুমি ফল উৎসব চলছে সফল ভাবে গোবিন্দভোগ আম শেষ করে এবার চমক রাজশাহীর বিখ্যাত হিমসাগর আম। 🥭🥭

এ-গ্রেডের হিমসাগর আম বলতে বুঝাই ফ্রেশ আর সাইজের ধরণ বড় আর সবগুলো একই সাইজের হয়ে থাকে।। ইন-শা-আল্লাহ, এই ধরনের আম নিয়ে কাজ করছি।।হিমসাগর সাইজেও ভালো তেমনি খেতেও ভালো।।🥭

পাকা আমের মৌসুম আসছে। গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় আর লোভনীয় ফল হলো এই আম।।আম খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া মুশকিল, এটা খেতে খুবই সুস্বাদু। তাছাড়া মিষ্টি কড়া স্বাদে পাওয়া যাচ্ছে সাতক্ষীরার হিমসাগর।

✨ঘরে বসেই পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যামিকেল মুক্ত,, নিরাপদ ও আসল স্বাদের আম সরাসরি বাগান থেকে, কোনো ঝামেলা ছাড়াই।🥭

চট্টগ্রাম শহরে হোম ডেলিভারি সহ সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেয়া হবে আপনার গন্তব্যে।

অর্ডার কনফার্ম - ০১৬৪৫-২৪২০৯১

ফেসবুকে অলমোস্ট সবার ফ্রি ১ মাসের মেটা ভেরিফাই নেওয়া যাচ্ছে! শেষ হবার আগেই লুফে নিন!ফেসবুক অ্যাপ থেকে Meta Verify থেকে ...
26/05/2026

ফেসবুকে অলমোস্ট সবার ফ্রি ১ মাসের মেটা ভেরিফাই নেওয়া যাচ্ছে! শেষ হবার আগেই লুফে নিন!

ফেসবুক অ্যাপ থেকে Meta Verify থেকে চেক করুন, আপনারও যদি ফ্রি অফার শো করে তাহলে নিতে পারবেন! তবে আপনাকে অবশ্যই ফেসবুক এন্ড্রোয়েড অ্যাপ থেকে নিতে হবে, পিসি থেকে কাজ করবে না।

অফার টি একটিভ করার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার NID/Passport যেটা দিয়ে ভেরিফাই করবেন। আর দরকার পড়বে একটা পেমেন্ট কার্ড যেটা প্লে স্টোরে লাগানো থাকতে হবে!

যাদের কার্ড নাই, 📍 যোগাযোগ করুন 🔥

Enjoy

আলহামদুলিল্লাহ 🥰Successfully Delivered Kiam 18 CM Fry Pan (Indusction Based)  Location - Mohammadpur, Chattogram
25/05/2026

আলহামদুলিল্লাহ 🥰

Successfully Delivered Kiam 18 CM Fry Pan (Indusction Based)

Location - Mohammadpur, Chattogram

🔥 KIAM Non-Stick Fry Pan – 18 সেমি (Best Quality)আপনার রান্নাঘরে এখন হতে পারে আরও সহজ, সেরা আর স্বাস্থ্যকর!এটি একটি Prem...
24/05/2026

🔥 KIAM Non-Stick Fry Pan – 18 সেমি (Best Quality)
আপনার রান্নাঘরে এখন হতে পারে আরও সহজ, সেরা আর স্বাস্থ্যকর!

এটি একটি Premium Quality KIAM Fry Pan – 18 সেমি, যা প্রতিদিনের রান্না, ডিম, ভাজা বা সবজি প্রস্তুতিতে পারদর্শী।
✨ প্রোডাক্টের বৈশিষ্ট্যসমূহ

✅ উচ্চ মানের নন-স্টিক কোটিং — রান্না সহজ, খাবার প্যানের সাথে আটকে না থাকা।
✅ 18 সেমি উপযুক্ত সাইজ — একবারে ছোট/মিডিয়াম পরিমাণ রান্নার জন্য পারফেক্ট।
✅ হালকা ও আরামদায়ক হ্যান্ডেল — সহজ ধরনে আর হাত পুড়ে না যাওয়ার নিশ্চয়তা।
✅ ঐতিহ্যবাহী লুকিং ফিনিশ — সুন্দর ডিজাইন, গিফট হিসেবেও দারুন।
✅ দৈনন্দিন রান্নায় ইউনিভার্সাল — ডিম, প্যানকেক, স্যান্ডউইচ, ভাজি সব কিছুই সহজে।

🍳 কেন আপনি এটি নিবেন?
✔️ সহজে পরিষ্কার
✔️ দীর্ঘদিন ব্যবহার উপযোগী
✔️ স্বাস্থ্যকর রান্নার অভিজ্ঞতা
✔️ দামী ব্র্যান্ড KIAM-এর গুণমান

অর্ডার কনফার্ম - ০১৬৪৬-২৪২০৯১

১৪ টি মানি রুল যা পুরো জীবনটাকেই বদলে দিতে পারে!  অধিকাংশ মানুষ সারাজীবন টাকা আয় করার চেষ্টা করে। কিন্তু খুব কম মানুষ আ...
16/05/2026

১৪ টি মানি রুল যা পুরো জীবনটাকেই বদলে দিতে পারে!

অধিকাংশ মানুষ সারাজীবন টাকা আয় করার চেষ্টা করে। কিন্তু খুব কম মানুষ আসলে বুঝতে পারে ওয়েলথ তৈরি হয় কোথায়।

কারণ ওয়েলথ শুধু ব্যাংক ব্যালেন্সের নাম না; এটা আসলে মাইন্ডসেট, ডিসিশন মেকিং, ইমোশনাল কন্ট্রোল এবং লং টার্ম থিংকিং এর ফল।

একজন মানুষ মাসে ৫০ হাজার টাকা আয় করেও ফিন্যান্সিয়ালি ফ্রি হতে পারে, আবার কেউ ৫ লাখ টাকা আয় করেও সারাজীবন ছুটতে থাকতে পারে। পার্থক্যটা ইনকামে না, পার্থক্যটা মূলত মানি রুলস এ।

এই ১৪টি রুল শুধু টাকা বানানোর নিয়ম না, এগুলো এমন কিছু শক্তিশালী মেন্টাল ফ্রেমওয়ার্ক, যা একজন মানুষকে ব্রোক মাইন্ডসেট থেকে ওয়েলথ মাইন্ডসেট এ নিয়ে যায়।

১. আয় না, টিকে থাকা টাকা মানুষকে ধনী বানায়

মানুষ সাধারণত ভাবে বেশি আয় করলেই ধনী হওয়া যায়। বাস্তবে ধনী হয় সেই মানুষ, যে নিজের আয় থেকে ফিউচার তৈরি করতে পারে।

প্রথম টাকা হাতে পাওয়ার পর অধিকাংশ মানুষ ইমোশনালি স্পেন্ড করা শুরু করে। কারণ তারা টাকার মাধ্যমে সমাজে নিজের একটি নতুন আইডেন্টিটি কিনতে চায়; যেমন নতুন ফোন, ব্র্যান্ডেড পোশাক কিংবা লাক্সারি লাইফস্টাইল। বাইরে থেকে এগুলোকে সাকসেস মনে হলেও ভেতরে ভেতরে এগুলো ফিউচার ওয়েলথকে ধ্বংস করে দেয়।

টাকা অনেকটা বীজের মতো। আপনি চাইলে সেটা এখনই খেয়ে ফেলতে পারেন, আবার চাইলে মাটিতে পুঁতে ভবিষ্যতের এক বিশাল বন তৈরি করতে পারেন।

ওয়েলথি মানুষরা শুরুতে লাইফস্টাইল আপগ্রেড না করে অ্যাসেট আপগ্রেড করে। কারণ তারা জানে, আর্লি মানি কনজাম্পশন ভবিষ্যতের ফ্রিডমকে চিরতরে মেরে ফেলে।

এখানেই ডিলেইড গ্র্যাটিফিকেশন আপনার সুপারপাওয়ার হয়ে দাঁড়ায়। আজকে সামান্য স্যাক্রিফাইস করা মানে ফিউচারে এক বিশাল মাল্টিপ্লায়ার ইফেক্ট পাওয়া।

২. আগে নিজেকে পে করুন

গরিব মানুষ সময় দিয়ে টাকা বাঁচায়, আর ধনী মানুষ টাকা দিয়ে সময় বাঁচায়। এই একটা লাইন পুরো ওয়েলথ সাইকোলজি এক্সপ্লেইন করে দেয়।

যখন একজন মানুষ লন্ড্রি, ছোটখাটো কাজ বা আননেসেসারি অপারেশনাল টাস্কে নিজের মূল্যবান এনার্জি শেষ করে ফেলে, তখন তার ব্রেইন স্ট্র্যাটেজিক চিন্তা করার ক্যাপাসিটি হারিয়ে ফেলে। সে তখন শুধু সারভাইভ মোডে বেঁচে থাকে।

যে মানুষ নিজের সময় কিনতে শেখে, সে জীবনে লেভারেজ তৈরি করে। কারণ ফ্রি টাইম মানেই শুধু বিশ্রাম না; ফ্রি টাইম মানে নতুন স্কিল শেখা, নতুন বিজনেস মডেল চিন্তা করা, নেটওয়ার্ক বিল্ড করা এবং হাই ভ্যালু ডিসিশন নেওয়া।

আজকের ক্রিয়েটর ইকোনমি, ফ্রিল্যান্সিং কিংবা স্টার্টআপ ওয়ার্ল্ডে সবচেয়ে বড় কারেন্সি হলো কগনিটিভ এনার্জি। যার মেন্টাল ব্যান্ডউইথ যত বেশি, তার আর্নিং পটেনশিয়াল তত বেশি।

তাই নিজের গ্রোথে ইনভেস্ট করা বোকামি না, এটা হলো এক ধরনের ইকোনমিক ইন্টেলিজেন্স।

৩. ফোকাস ছাড়া বড় ওয়েলথ তৈরি হয় না

আজকের জেনারেশন ডাইভার্সিফিকেশনকে এক ধরনের ইন্টেলিজেন্স ভাবে। সবাই একসাথে ১০টা জিনিস করতে চায়, ইউটিউব, ক্রিপ্টো, এজেন্সি, ড্রপশিপিং, স্টক মার্কেট এবং পার্সোনাল ব্র্যান্ড।

প্রবলেম হলো, ওয়েলথ সাধারণত আসে কনসেন্ট্রেশন থেকে; আর ডাইভার্সিফিকেশন আসে মূলত তৈরি হওয়া ওয়েলথকে প্রোটেক্ট করার জন্য।

একটি ম্যাগনিফাইং গ্লাস যখন সূর্যের আলোকে একটি নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করে, তখনই কেবল সেখানে আগুন জ্বলে। মানুষের স্কিল এবং ক্যারিয়ারও ঠিক তেমন।

যে মানুষ একটি নির্দিষ্ট স্কিলে ওয়ার্ল্ড ক্লাস হয়ে যায়, মার্কেট তাকে কখনো ইগনোর করতে পারে না। তখন সব সেরা অপরচুনিটিজ তার কাছে নিজে থেকে আসে।

বাইরে থেকে লোকে একে লাক মনে করলেও বাস্তবে এটা হলো ফোকাসড রিপিটেশন এর এক অনন্য রিওয়ার্ড। প্রথম মিলিয়ন সাধারণত ফোকাস থেকেই আসে, এক্সপ্যানশন আসে অনেক পরে।

৪. ইমার্জেন্সি প্ল্যান না থাকলে অ্যাম্বিশন ভয় তৈরি করে

অধিকাংশ মানুষ জীবনে বড় ডিসিশন নিতে ভয় পায়, কারণ তাদের কোনো শক্তিশালী ব্যাকআপ সিস্টেম নেই।

যে এন্ট্রেপ্রেনারের কোনো ইমার্জেন্সি ফান্ড নেই, সে কখনো ব্যবসায় অ্যাগ্রেসিভ মুভ নিতে পারবে না। কারণ তার প্রতিটা ডিসিশন হবে আদতে ফিয়ার ড্রিভেন বা ভয় দ্বারা নিয়ন্ত্রিত।

বিজনেস আর লাইফ, দুই জায়গাতেই একটি শক্তিশালী ইমারজেন্সি প্ল্যান তৈরি রাখা দরকার।

প্লেনের পাইলট যেমন ইমার্জেন্সি প্রোটোকল ভালো করে জানেন, তেমনি ফিন্যান্সিয়ালি স্মার্ট মানুষও জানেন যদি সবকিছু কলাপ্স করে, তবে তার নেক্সট মুভ কী হবে। এই ক্ল্যারিটি মনের ভীতি কমায়; আর মনের ভয় কমলে কাজের এক্সিকিউশন স্পিড বহুগুণ বেড়ে যায়।

৫. টাকা জমিয়ে না, সার্কুলেট করে ওয়েলথ তৈরি হয়

অনেক মানুষ শুধু টাকা সেভ করে, কিন্তু তা সঠিক জায়গায় ইনভেস্ট করে না। এটা অনেকটা নদীর পানি আটকে রাখার মতো; ফ্লো বন্ধ হয়ে গেলে সেই পানি একসময় নষ্ট হতে শুরু করে।

মানি ভেলোসিটি হলো ওয়েলথ সৃষ্টির একটি অত্যন্ত পাওয়ারফুল কনসেপ্ট। টাকা যখন মার্কেটে সার্কুলেট হয়, তখন নতুন রিলেশনশিপ তৈরি হয়, নতুন অপরচুনিটি আসে এবং প্রতিনিয়ত লার্নিং তৈরি হয়।

যে মানুষ নিজের স্কিল, টিম, বিজনেস কিংবা ইনভেস্টমেন্টে সঠিক উপায়ে টাকা ব্যবহার করে, সে আসলে নিজের একটি ফিউচার আর্নিং ইঞ্জিন তৈরি করে।

অন্যদিকে, শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দিলে তা সাময়িক সাইকোলজিক্যাল সিকিউরিটি দিলেও কখনো এক্সপোনেনশিয়াল গ্রোথ দেয় না।

৬. স্মার্ট রিস্ক ছাড়া বড় ওয়েলথ আসে না

জিরো রিস্ক লাইফ দেখতে খুব সেফ মনে হতে পারে, কিন্তু লং টার্মে এটি অত্যন্ত ডেঞ্জারাস। কারণ ইনফ্লেশন, কম্পিটিশন এবং চেঞ্জিং ইকোনমি আপনাকে যেকোনো উপায়ে রিস্কের মধ্যেই ফেলবে।

সাকসেসফুল মানুষ কখনো ব্লাইন্ড রিস্ক নেয় না, তারা মূলত অ্যাসিমেট্রিকাল রিস্ক নেয়। অর্থাৎ যেখানে ডাউনসাইড লিমিটেড, কিন্তু আপসাইড হিউজ। অর্থাৎ হারালে কতটুকু টাকা হারাবেন আপনি জানেন, কিন্তু যদি কোন ভাবে জিতে যান তাহলে এক্সপোনেন্সিয়াল গ্রোথ ইনশিউর করতে পারবেন।

যেমন নতুন একটি স্কিল শেখার জন্য টাকা খরচ করা; সব চেয়ে খারাপ হতে পারে কিছু টাকা গেল এবং আপনি কিছুই শিখলেন না, বেস্ট কেস হতে পারে , সেটা আপনার পুরো ক্যারিয়ার বদলে দিল।

৭. আপনার মানি বিলিফ আপনার ইনকাম ডিসাইড করে

যদি আপনি ভেতরে ভেতরে বিশ্বাস করেন ধনী মানুষরা খারাপ, বা স্বার্থপর হয়, তবে আপনার সাবকনশাস মাইন্ড কখনো আপনাকে ধনী হতে দেবে না। কারণ মানুষ কখনো নিজের আইডেন্টিটির বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে না।

অনেক মানুষ কনশাসলি ওয়েলথ চায়, কিন্তু সাবকনশাসলি ওয়েলথকে ভয় পায়; যার কারণে তারা নিজেরাই নিজেদের সেলফ সাবোটাজ করে বসে। এটা অনেকটা গাড়ির অ্যাক্সিলারেটর আর ব্রেক একসাথে চেপে ধরার মতো।

আপনার মনের ভেতরের এই মানি স্টোরি রিরাইট করা জরুরি। টাকা মোটেও খারাপ কিছু না, টাকা হলো আসলে একটি শক্তিশালী অ্যাম্পলিফায়ার।

ভালো মানুষের হাতে টাকা গেলে তার ইমপ্যাক্ট বাড়ে, আর খারাপ মানুষের হাতে গেলে ড্যামেজ বাড়ে।

৮. লাইফস্টাইল ক্রিপ হলো সাইলেন্ট ফিন্যান্সিয়াল ডিজিজ

ইনকাম বাড়ার সাথে সাথে নিজের লাইফস্টাইলকে আনুপাতিক হারে বাড়িয়ে ফেলাই হলো লাইফস্টাইল ক্রিপ।

প্রথমে একটি নতুন ফোন, তারপর আরও বেটার অ্যাপার্টমেন্ট, তারপর লাক্সারি কার, তারপর এক্সপেনসিভ ভ্যাকেশন। একসময় দেখা যায় ইনকাম বহুগুণ বাড়লেও জীবনের আসল ফ্রিডম বিন্দুমাত্র বাড়ে না, বরং উল্টো ডিপেন্ডেন্সি বাড়ে।

রিয়েল ওয়েলথ তখনই তৈরি হয়, যখন ইনকাম বাড়লেও নিজের স্পেন্ডিং ডিসিপ্লিন পুরোপুরি কন্ট্রোলড থাকে। কারণ আপনার জমানো এই সারপ্লাস ক্যাশই ভবিষ্যতে নতুন অ্যাসেট তৈরি করবে।

ধনী মানুষরা অনেক সময় খুব সিম্পল জীবন বেছে নেয়, কারণ তারা ভালো করেই জানে, স্ট্যাটাস টেম্পোরারি, কিন্তু ফ্রিডম পার্মানেন্ট।

৯. পার্সোনাল লাইফ কেও বিজনেস এর মতো ম্যানেজ করতে হয়

অধিকাংশ মানুষ নিজের ফিন্যান্সিয়াল লাইফ ট্র্যাক করে না, তাই তারা পুরোপুরি ইমোশনালি টাকা খরচ করে ফেলে।

কিন্তু ওয়েলথ কনশাস মানুষ সবসময় নিজের পার্সোনাল P&L ( Profit and Loss) মেইনটেইন করে। কত ইনকাম হলো, কত এক্সপেন্স হলো, কোথায় লিকেজ হচ্ছে এবং কোথায় নতুন ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, তার সবকিছু তারা পুঙ্খানুপুঙ্খভাবে ট্র্যাক করে।

আপনার জীবনও এক ধরনের বিজনেস। যদি বিজনেসের ক্যাশফ্লো ঠিকমতো ম্যানেজ না করেন, তবে বিজনেস যেমন কলাপ্স করবে, লাইফের ক্ষেত্রেও ঠিক তাই হবে।

সঠিক মানি অ্যাওয়ারনেস ছাড়া ওয়েলথ তৈরি করা ইমপসিবল।

১০. একা বড় হওয়া যায় না

অনেক এন্ট্রেপ্রেনার ভেতরে ভেতরে সিক্রেটলি ভয় পায় নিজের চেয়ে ট্যালেন্টেড মানুষকে হায়ার করতে; কারণ তারা ভাবে, এই টিম মেম্বাররা হয়তো একসময় তাদের ছেড়ে চলে যাবে। কিন্তু ব্যবসায় অ্যাভারেজ মানুষ হায়ার করলে পুরো কোম্পানিই একসময় অ্যাভারেজ হয়ে যায়।

মনে রাখবেন, স্ট্রং মানুষ সবসময় স্ট্রং মানুষকে অ্যাট্র্যাক্ট করে।

আপনি যদি আপনার টিম, ফ্যামিলি কিংবা নেটওয়ার্ককে গ্রো করতে সাহায্য করেন, তবে তারা একসময় আপনার নিজের গ্রোথের বড় মাল্টিপ্লায়ার হয়ে দাঁড়াবে।

ওয়েলথ কখনো সলো গেম না, এটা হলো একটি পিওর ইকোসিস্টেম গেম।

১১. টাকা গোল না, অ্যাম্পলিফায়ার

অনেক মানুষ ভাবে বিপুল টাকা পেলেই জীবনে পরম সুখ চলে আসবে। বাস্তবে টাকা শুধু আপনার এক্সিস্টিং রিয়েলিটিকে আরও বেশি অ্যাম্পলিফাই করে মাত্র।

যদি আপনার পার্সোনাল রিলেশনশিপ খারাপ হয়, তবে টাকা সেটা অটোমেটিক্যালি ফিক্স করতে পারবে না। যদি জীবনে কোনো নির্দিষ্ট পারপাস না থাকে, তবে টাকা ভেতরের এম্পটিনেস দূর করতে পারবে না।

মানি আপনাকে ফ্রিডম দিতে পারে, অপশনস দিতে পারে এবং সমাজে বড় ইমপ্যাক্ট তৈরি করতে পারে; কিন্তু এটি কখনো জীবনের আসল মিনিং তৈরি করতে পারে না।

জীবনের মিনিং আসে মূলত কনট্রিবিউশন থেকে।

সেজন্যই অনেক বিলিয়নেয়ার জীবনের একপর্যায়ে ফিলানথ্রপি, মেন্টরশিপ কিংবা নতুন ক্রিয়েশনের দিকে ঝুঁকে পড়েন, কারণ মানুষ শেষ পর্যন্ত নিজের একটি পারপাস খোঁজে।

১২. আপনার নেটওয়ার্ক আপনার ফিউচার আইডেন্টিটি তৈরি করে

মানুষ সাধারণত তার চারপাশের এনভায়রনমেন্টের একটি অ্যাভারেজ আউটকাম হয়ে যায়। আপনি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, ধীরে ধীরে তাদের চিন্তা, তাদের অ্যাম্বিশন এবং তাদের স্ট্যান্ডার্ডস আপনার নিজের অজান্তেই আপনার মধ্যে ঢুকে যায়।

যদি আপনার ফ্রেন্ড সার্কেল সবসময় স্মল থিংকিং প্রোমোট করে, তবে আপনার নিজের পার্সোনাল গ্রোথ অনেক স্লো হয়ে যাবে।

আর যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা সবসময় বড় ভিশন নিয়ে ভাবে এবং বড় এক্সিকিউশন করে, তবে আপনার ব্রেইনও খুব দ্রুত সেই নতুন রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে।

নেটওয়ার্ক শুধু সাধারণ কানেকশন না, এটি মূলত আপনার আইডেন্টিটি এক্সপ্যানশন টুল।

১৩. পারপাস ছাড়া ওয়েলথ এম্পটি লাগে

শুরুতে অনেক মানুষ নিজেকে প্রুভ করার জন্য কাজ করে, পরিবার, সমাজ কিংবা পুরনো কোনো অপমানের বিরুদ্ধে এক ধরনের রিভেঞ্জ এনার্জি নিয়ে। এই ডার্ক এনার্জি শুরুতে আপনাকে কিছুটা ফুয়েল দিতে পারলেও লং টার্মে মানুষকে ভেতর থেকে একদম ক্লান্ত করে দেয়।

তাই জীবনের একপর্যায়ে এসে নিজের হোয়াই ( why )পরিবর্তন করতে হয়।

যখন আপনার কাজ পুরোপুরি কনট্রিবিউশন ড্রিভেন হয়ে যায়, তখন জীবনের কঠিন ডিসিপ্লিনও একদম এফোর্টলেস লাগে; তখন হার্ড ওয়ার্ককে আর কোনো পানিশমেন্ট মনে হয় না।

সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশন হলো জীবনে অনেক সাকসেস পাওয়া, কিন্তু ভুল দেয়ালে নিজের ল্যাডার বা মইটি দাঁড় করিয়ে দেয়া।

১৪। অয়েলথ আসলে আইডেন্টিটি

মানুষ যেভাবে চিন্তা করে, যেভাবে রিস্ক নেয়, যেভাবে নিজের সময় ব্যবহার করে এবং যেভাবে নিজের ফিউচার ইমাজিন করে, তার ফিন্যান্সিয়াল রিয়েলিটি ধীরে ধীরে সেদিকেই ধাবিত হতে শুরু করে। টাকা হলো শুধু শেষ মুহূর্তের আউটকাম; আসল গেম হলো মনের ভেতরের মাইন্ডসেট, ডিসিপ্লিন এবং সঠিক লেভারেজ।

তাই ওয়েলথ জার্নি শুরু করার আগে নিজেকে গভীরভাবে জিজ্ঞেস করুন, “আমি আসলে কেমন জীবন চাই?” কারণ ক্ল্যারিটি ছাড়া সাকসেস অনেক সময় সুন্দরভাবে প্যাকেজড করা এক টুকরো কনফিউশন ছাড়া আর কিছুই না।

মনে রাখবেন, ওয়েলথ তৈরি হয় ইনকাম থেকে নয়, বরং আইডেন্টিটি
আগামী ৩০ দিনের জন্য নিজের ফিন্যান্সিয়াল বিহেভিয়ার খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করুন। আপনার কোন খরচটি ইমোশনাল আর কোনটা স্ট্র্যাটেজিক, তা একটি ডায়েরিতে নোট করুন।

প্রতিমাসে অন্তত ইনকামের একটি নির্দিষ্ট অংশ নিজের স্কিল বিল্ডিং এবং ইনকাম জেনারেটিং অ্যাসেটে ইনভেস্ট করুন।

একই সাথে একটি প্রাইমারি স্কিল বেছে নিয়ে আগামী ৫ বছর সেটিতেই মাস্টারি বিল্ড করার দৃঢ় কমিটমেন্ট নিন। কারণ ওয়েলথ কখনো শর্টকাট থেকে আসে না, তা আসে মানুষের কম্পাউন্ডেড ফোকাস থেকে।

যে মানুষ টাকার পেছনে না ছুটে প্রতিনিয়ত নিজের ভ্যালু বাড়াতে শেখে, একসময় টাকা নিজেই তার জীবনের দরজায় এসে কড়া নাড়ে।

*** আসসালামু আলাইকুম, এই দীর্ঘ লেখাগুলো আপনার কাজে আসছে কিনা প্লিজ জানাবেন, তাহলে কষ্ট সার্থক বলে বুঝতে পারবো। ১৪ টি মানি রুলস এর মধ্য কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে ? কমেন্টে সংখ্যা লিখে দিন। ***

🇮🇷‌ 🇮🇱 এক ছোট্ট মেয়ের অনুরোধে ইরান তেল আবিবের দিকে একটি গোলাপি মিসাইল লঞ্চ করেছে 🚀 রেফারেন্স পোস্ট কমেন্টে
06/04/2026

🇮🇷‌ 🇮🇱 এক ছোট্ট মেয়ের অনুরোধে ইরান তেল আবিবের দিকে একটি গোলাপি মিসাইল লঞ্চ করেছে 🚀

রেফারেন্স পোস্ট কমেন্টে

This is absolute cinema.ইরান একজন আমেরিকান সাংবাদিককে হরমুজ প্রণালীতে প্রতিবেদন করার অনুমতি দিয়েছে। কারণ, হরমুজ প্রণালী...
31/03/2026

This is absolute cinema.

ইরান একজন আমেরিকান সাংবাদিককে হরমুজ প্রণালীতে প্রতিবেদন করার অনুমতি দিয়েছে। কারণ, হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য নিয়ে যুক্তরাষ্ট্র আশ্বস্ত ছিল না।

আমেরিকান এই সাংবাদিক নিশ্চিত করেছেন যে, “ইরান একটি নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। তারা মার্কিন ডলারে তেল লেনদেনকারী যেকোনো জাহাজকে আটকে দিচ্ছে।”

সাংবাদিক আবার ফ্লেক্স নেয়, প্রথম আমেরিকান সাংবাদিক হিসেবে হরমুজ প্রণালীতে রিপোর্ট করেছে বলে। Bro is happy, Trump is cooked, Netanyahu is shocked.

Absolute game-changer. Iran just broke the US dollar’s grip on global oil

Trump's bluff are now being exposed by his own American journalist.

Address

Textile-4209, Chattogram
Chittagong
4209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akash Deal Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share