Jannat's vlog 0.2

Jannat's vlog 0.2 যারা সবসময় সাপোর্ট করবে। আমি'ও ফলো ব্যাক দিবো এবং সবসময় সাপোর্ট করবো। ফলোয়ার বাড়াতে একে অপরকে সাপোর্ট করি।

ইনশাআল্লাহ 💞
(4)

☀️ শুভ দুপুর 🌿নতুন দিন, নতুন আশা—আজকের দিনটা নিজের মতো করে সুন্দর করে তুলুন। 💚✨হাসিমুখে শুরু হোক আজকের দিন। 🌸
08/09/2026

☀️ শুভ দুপুর 🌿
নতুন দিন, নতুন আশা—
আজকের দিনটা নিজের মতো করে সুন্দর করে তুলুন। 💚✨
হাসিমুখে শুরু হোক আজকের দিন। 🌸

তোমার বউ হয়ে সাজতে পারাটাইআমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। 🥹❤️
20/08/2026

তোমার বউ হয়ে সাজতে পারাটাই
আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। 🥹❤️

নিজের বাবার খু%নে%র প্রতিশোধ নিজের হাতেই করলো দুই ভাই 😱ময়মনসিংহে দিনের বেলায় রাব্বি নামের এক ব্যক্তিকে হ%-ত্যা+%র পর খাল...
15/08/2026

নিজের বাবার খু%নে%র প্রতিশোধ নিজের হাতেই করলো দুই ভাই 😱

ময়মনসিংহে দিনের বেলায় রাব্বি নামের এক ব্যক্তিকে হ%-ত্যা+%র পর খালেক পুলিশের সামনে দাঁড়িয়ে বলছিল

“ওরা আমার বাপেরে কু%%পা&%ই%%ছে, আমি ওরে কু%%পা&ই%ছি। স+%ন্ত্রা%সী মা+%র%ছি আমি, চাঁ-দা-বা-জ মা+%র&ছি। ভালো মানুষ মা%+রি নাই তো!”

খালেকের দাবি, তার বাবার ওপর হামলার পর বাড়িঘরেও আ-গু-ন ও লুটপাট করা হয়েছিল। এসব বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেও কোনো ব্যবস্থা না পাওয়ার কারণেই সে প্রতিশোধ নিয়েছে বলে দাবি করে।

সে বলতেছি, "কি করবো বলেন? আমি তো ইনোসেন্ট মানুষ৷ কিন্তু কেউ আমার বাবার সাথে এমন করলে তাকে আমি ছেড়ে দিব না৷ আর পুলিশ যদি বিচার করতে না পারে তাহলে নিজেই বিচার করতে হবে"

আমি ছেলেটার চোখেমুখে দেখলাম সে পুলিশের সামনে দাঁড়িয়েও কোনো ভয় ছাড়া সাহস নিয়ে কথাগুলো বলতেছিল। বরং আরো বলতেছে কখনো জেল থেকে বের হতে পারলে আরও কয়েকজনের “কপালে শনি” লাগবে৷

প্রশ্ন হলো, আইন যদি সময়মতো ব্যবস্থা না নেয়, মানুষ কি এভাবেই নিজের হাতে বিচার তুলে নেবে?

12/08/2026

বিদ্যুতের দাম বাড়ছে "কারেন্ট বিল কমানোর জন্য মাঝে-মধ্যে কারেন্ট বন্ধ থাকে "অন্য কিছু না" 🫢🙃

05/08/2026

Hii

27/07/2026

লম্বা হতে চাই🥹

🌸 ছোট্ট একটি বিড়াল, অথচ কত বড় আনন্দের কারণ! সারাদিনের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়, যখন সে এসে পাশে বসে মিষ্টি করে...
27/07/2026

🌸 ছোট্ট একটি বিড়াল, অথচ কত বড় আনন্দের কারণ! সারাদিনের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়, যখন সে এসে পাশে বসে মিষ্টি করে তাকায়। 😻✨

Just Meow

গোপাল ভাঁড় অফিসিয়ালভাবেই শেষ।💔🥹ভাবা যায়? সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত কত শত পর্ব দেখেছি। হাসির ফাঁকে, অবসরে, ছুটির দ...
26/07/2026

গোপাল ভাঁড় অফিসিয়ালভাবেই শেষ।💔🥹

ভাবা যায়? সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত কত শত পর্ব দেখেছি। হাসির ফাঁকে, অবসরে, ছুটির দিনে, খাবার খেতে খেতে —এক কথায় আমাদের শৈশব আর বেড়ে ওঠার নীরব সাথি ছিল এই কার্টুন।

বাস্তবতা হলো, সবকিছুরই একদিন শেষ আছে। আজ না হয় কাল, এই বিদায় আসারই ছিল। তবুও জীবনের সঙ্গে জড়িয়ে থাকা প্রিয় জিনিসগুলো যখন সত্যিই শেষ হয়ে যায়, তখন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়।

ধন্যবাদ এত বছরের হাসি, স্মৃতি আর সঙ্গ দেওয়ার জন্য।

Happy Journey, Gopal Bhar. ❤️‍🩹🥹

25/07/2026

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

🚨ম্যাচ শুরুর আগে লিওনেল মেসিকে বলতে শোনা যায় যে, "আমরা শান্ত থাকবো, এগুলো সব ভুলে যাই, মাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি।" ঠ...
22/07/2026

🚨ম্যাচ শুরুর আগে লিওনেল মেসিকে বলতে শোনা যায় যে, "আমরা শান্ত থাকবো, এগুলো সব ভুলে যাই, মাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি।" ঠিক সেই মুহূর্তে লিসান্দ্রো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজকে ড্রেসিংরুমের এক কোণায় দাঁড়িয়ে আবেগপ্রবণ অবস্থায় দেখা যায়। আসলে কী হয়েছিল? নাকি সবই কাকতালীয়? এই ম্যাচে অনেক অসঙ্গতি নিয়ে আলোচনা হয়েছে। শুরু থেকে তুলে ধরার চেষ্টা করলাম—

১. আর্জেন্টিনার প্রত্যেকটি ম্যাচে বোর্ড প্রেসিডেন্ট তাপিয়া এবং কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজকে দেখা গেলেও ফাইনালে তাদের দেখা যায়নি। মেসির স্ত্রী, সন্তান, বাবা-মা বা আত্মীয়দেরও মাঠে দেখা যায়নি, যেখানে আগের ম্যাচগুলোতে তারা উপস্থিত ছিলেন।

২. লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোর হঠাৎ ইনজুরি। এমন দুই ডিফেন্ডার, যারা সাধারণত কঠিন পরিস্থিতিতেও মাঠ ছাড়তে চান না।

৩. ২৫টি ফাউল করে আর্জেন্টিনা পেয়েছে ৬টি হলুদ ও ১টি লাল কার্ড। অন্যদিকে স্পেন ২১টি ফাউল করেও কোনো কার্ড দেখেনি।

৪. পুরো ম্যাচজুড়ে অস্বাভাবিক পরিমাণ মিস পাস এবং সহজ ভুল।

৫. লো সেলসো আগের দিন ফকল্যান্ডসের ব্যানার ধরায় তাকে নামানো হয়নি বলে আলোচনা রয়েছে। একই দিনে লিসান্দ্রোকেও সেই ব্যানার হাতে দেখা গিয়েছিল।

৬. ক্যামেরায় অনেক স্প্যানিশ কিংবদন্তিকে দেখানো হলেও কোনো আর্জেন্টাইন কিংবদন্তিকে দেখা যায়নি। অথচ আগের ম্যাচগুলোতে লাভেজ্জি, পাস্তোরে, আগুয়েরো ও তেভেজকে দেখা গিয়েছিল।

৭. এনজো ফার্নান্দেজের প্রথম হলুদ কার্ড আসে রেফারির সঙ্গে বাকবিতণ্ডার জেরে, যদিও ফাউলের শিকার ছিলেন তিনিই।

৮. ইউরোপিয়ান রেফারির অধীনে ম্যাচ পরিচালিত হয়, যার অধীনে আর্জেন্টিনা আগে কখনো জেতেনি।

৯. ম্যাচ শেষে স্কালোনির এভাবে ভেঙে পড়া।

১০. এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম পোস্ট, যেখানে তিনি লিখেছেন: "দিন যত যাবে, মানুষ আরও বুঝবে আমরা বিশ্বকাপ জেতার জন্য কতটা নিবেদিতপ্রাণ ছিলাম।"

১১. স্কালোনির বাড়ি স্পেনে। তার পরিবারকে ঘিরে কোনো নিরাপত্তাজনিত চাপ ছিল কি?

১২. স্কালোনি প্রেস কনফারেন্সে বলেছেন, ফাইনালের আগে যেসব ঘটনার মুখোমুখি হয়েছেন, সেগুলোর জন্য তিনি খুব হতাশ ছিলেন। তাহলে আসলে কী হয়েছিল?

১৩. পারেদেসের মারামারি এবং ওতামেন্দির রদ্রির ওপর ক্ষেপে যাওয়া।

১৪. লাউতারো মার্টিনেজকে ম্যাচ শেষে অল্প সময়ের জন্য দেখা যায়। এর আগে বেঞ্চেও তাকে খুব একটা দেখা যায়নি।

১৫. ম্যাচ শেষে কোনো খেলোয়াড় মিডিয়ার সামনে কথা বলেননি। শুধু স্কালোনিই প্রেস কনফারেন্স করেছেন।

১৬. স্কালোনি প্রেস কনফারেন্স শেষ না করেই আবেগপ্রবণ হয়ে বের হয়ে যান।

১৭. যে আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোল করা দল ছিল, তারা ফাইনালে একটি অন-টার্গেট শটও নিতে পারেনি।

১৮. ম্যাচ শুরুর আগে বেটিং ওয়েবসাইটগুলোতে আর্জেন্টিনার অডস স্পেনের তুলনায় কম অনুকূলে ছিল, যদিও তারা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

১৯. বাস থেকে নামার সময় সবাইকে স্বাভাবিক ও আত্মবিশ্বাসী লাগলেও ড্রেসিংরুমে ঢোকার পর যেন পরিবেশ বদলে যায়।

২০. রোমেরো ও লিসান্দ্রো, যারা মাঠে জীবন দিয়ে লড়াই করেন, তারা কীভাবে নিজেরাই বদলি হতে রাজি হলেন?

২১. বিশ্বকাপ চলাকালে AFA বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে হওয়া মামলার কোনো প্রভাব কি দলের ওপর পড়েছিল?

অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। যে আর্জেন্টিনা কাতারে ফ্রান্সের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল, সেই দল ফাইনালে হঠাৎ এত ভিন্ন কেন ছিল? ড্রেসিংরুমে ঢোকার পর কি এমন কিছু ঘটেছিল, যা আজও অজানা?

বি:দ্র: এই ভিডিওটি ESPN-এর ক্যামেরায় ধরা পড়েছিল বলে দাবি করা হচ্ছে। FIFA-এর অফিসিয়াল লাইভ ফিডে এমন কোনো দৃশ্য দেখানো হয়নি কেন?

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat's vlog 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share