The Beauty of CU Campus

The Beauty of CU Campus Send any pictures of your Campus taken to your Mobile/Camera in our page's Inbox&Invite your friends.

টেম্পোর হেলপার থেকে ফারুক এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রএকসময় লোকাল টেম্পোর হেলপার ছিলেন মোহাম্মদ ফারুক। যাত্রী ওঠানো-নামানো,...
12/09/2026

টেম্পোর হেলপার থেকে ফারুক এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র

একসময় লোকাল টেম্পোর হেলপার ছিলেন মোহাম্মদ ফারুক। যাত্রী ওঠানো-নামানো, ভাড়া তোলা আর চালককে সহযোগিতা করাই ছিল তার প্রতিদিনের কাজ। অভাবের সংসারে কখনো না খেয়েও দিন কাটাতে হয়েছে তাকে। অন্যের দেওয়া পোশাক পরে চলতে হয়েছে। তবু থামেনি পড়াশোনার স্বপ্ন।

সেই ফারুক এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। টিউশনির আয় দিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচও সামলাচ্ছেন তিনি। দারিদ্র্য তার পথ কঠিন করেছে, কিন্তু স্বপ্ন থামাতে পারেনি।

ফারুক চার ভাই-বোনের মধ্যে সবার ছোট। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। ছোটবেলায় সংসারে তেমন অভাব ছিল না। তবে বাবা দ্বিতীয় বিয়ে করার পর বদলে যায় পরিবারের পরিস্থিতি। বাবার দায়িত্বহীনতায় সংসারে বাড়তে থাকে অভাব-অনটন।

একপর্যায়ে পেটের দায়ে পরিবার চলে আসে চট্টগ্রাম শহরে। তখন সংসারের পুরো দায়িত্ব কাঁধে তুলে নেন মা আলেয়া বেগম। কখনো হোটেলে, কখনো মেসে রান্নার কাজ করতেন তিনি। দিনের শেষে সামান্য কিছু টাকা আর হোটেলে বেঁচে যাওয়া খাবার নিয়ে ফিরতেন বাসায়। সেই খাবারই সন্তানদের সঙ্গে ভাগ করে খেতেন।

মা নিজের কষ্ট সন্তানদের বুঝতে দিতেন না। শুধু বলতেন, ‘আল্লাহ একদিন আমাদের দিন বদলে দেবেন।’

সংসারের অভাব ছোটবেলাতেই বুঝে গিয়েছিলেন ফারুকরা। পড়াশোনার পাশাপাশি ভাই-বোন মিলে বাসায় নাস্তার ঠোঙা বানাতেন। পরে সেগুলো দোকানে দোকানে বিক্রি করতেন।

কখনো খাবারের অভাবে দিন পার করতে হয়েছে তাদের। ফারুকের নানি হোটেল থেকে সকালের বেঁচে যাওয়া নাস্তা বাকিতে এনে নাতি-নাতনিদের খাওয়াতেন। এমনও দিন গেছে, পুরো দিন না খেয়ে থাকতে হয়েছে। এক দিন পাশের বাসার এক নারী এক কেজি চাল ও কিছু আলু এনে দিয়েছিলেন। সেই স্মৃতি এখনো ফারুককে আবেগাপ্লুত করে।
এত ছোট বয়সে হেলপারি করছ?

অভাবের কারণে বড় ভাইয়ের টেম্পোতে হেলপার হিসেবে কাজ শুরু করেন ফারুক। যাত্রী ওঠানো-নামানো, ভাড়া তোলা আর চালককে সহযোগিতা করতেন তিনি।

এক দিন টেম্পোর এক যাত্রী ফারুককে বলেন, ‘তুমি এত ছোট বয়সে হেলপারি করছ? পড়াশোনা করো। আর যেন তোমাকে এখানে না দেখি।’

কথাগুলো গভীরভাবে নাড়া দেয় তাকে। টেম্পোতে ঝুলে থাকা অবস্থায় প্রায়ই দেখতেন, তার বয়সী ছেলেমেয়েরা স্কুল কিংবা কোচিংয়ে যাচ্ছে। পরিচ্ছন্ন পোশাক, কাঁধে ব্যাগ আর নিশ্চিন্ত মুখের সেই শিক্ষার্থীদের দেখে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি। বন্ধুদের পড়াশোনার প্রতি আগ্রহও তাকে অনুপ্রাণিত করে। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতে শুরু করেন ফারুক।

মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়লেও অর্থের অভাবে উচ্চ মাধ্যমিকে মানবিক বিভাগে ভর্তি হতে হয় তাকে। বন্ধুরা যখন খেলাধুলা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যস্ত, তখন ফারুকের চিন্তা ছিল অন্যরকম। মাস শেষে টিউশনি করে পাওয়া টাকা দিয়ে পরিবারের জন্য চাল কেনা যাবে কিনা, সেটিই ছিল তার বড় ভাবনা।

এইচএসসি শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে শুরু করেন ফারুক। নিজের জমানো চার হাজার টাকা এবং বড় বোনের দেওয়া চার হাজার টাকা মিলিয়ে আট হাজার টাকা নিয়ে ভর্তি হন একটি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কোচিংয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সামর্থ্য ছিল না। হাতে ছিল মাত্র একটি আবেদন ফরম তোলার টাকা। সেই টাকা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে আবেদন করেন।

ফারুক বলেন, ‘এটা আমার জন্য ডু অর ডাই পরিস্থিতি ছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলে প্রাইভেটে পড়ার সামর্থ্য ছিল না। জাতীয় বিশ্ববিদ্যালয়েও পড়লে সেশনজটের কারণে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেত। তখন সংসার সামলানো আরও কঠিন হয়ে যেত। তাই নিজের কাছে একটা কথাই বলেছিলাম—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই আমাকে পড়তে হবে।’

অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান ফারুক। খবরটি প্রথম মাকে জানান তিনি।

স্মৃতিচারণা করে ফারুক বলেন, ‘ঘরে ঢুকেই মাকে জড়িয়ে ধরেছিলাম। জীবনে এই প্রথম মাকে জড়িয়ে ধরা।’ কিছুক্ষণ থেমে তিনি বলেন, ‘বোনদের যখন বললাম আমি চান্স পেয়েছি, কেউ বিশ্বাসই করেনি। তারা বলছিল, আবার রেজাল্ট দেখে আয়।’

ফারুকই তাদের বংশের প্রথম ব্যক্তি, যিনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন।

এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফারুক। পড়াশোনার পাশাপাশি টিউশনি করেন। সেই আয় দিয়ে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারের দায়িত্বও পালন করছেন।

লেখা: মিয়া ইমন, আগামীর সময়

চট্টগ্রাম নগরে ৭০ বিদেশি নাগরিক আটক, পুলিশ বলছে অনলাইন প্রতারক চক্রের সদস্যচট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক ...
11/09/2026

চট্টগ্রাম নগরে ৭০ বিদেশি নাগরিক আটক, পুলিশ বলছে অনলাইন প্রতারক চক্রের সদস্য

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য হতে পারেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনের আটতলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

#প্রথম_আলো

কোলের শিশুটি জানলোই না মায়ের আদর, ডেঙ্গুতে কেড়ে নিল চবিয়ান রিমির প্রাণমা কি জিনিস, তার আদরই বা কেমন—তা বুঝে ওঠার আগেই মা...
11/09/2026

কোলের শিশুটি জানলোই না মায়ের আদর, ডেঙ্গুতে কেড়ে নিল চবিয়ান রিমির প্রাণ

মা কি জিনিস, তার আদরই বা কেমন—তা বুঝে ওঠার আগেই মাতৃহারা হলো এক মাসের অবুঝ শিশুটি। আর সাড়ে চার বছর বয়সী বড় ছেলেটার স্মৃতিতেও মায়ের স্নেহ হয়তো চিরকাল ঝাপসা এক আবছা ছবি হয়ে থেকে যাবে। ডেঙ্গু কেড়ে নিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও দুই সন্তানের মা রাশেদা বেগম রিমির প্রাণ।

এক মাস আগে ফেসবুকে একদিন বয়সী কোলে থাকা ছোট ছেলেটির ছবি দিয়ে নিজের আনন্দের খবর ভাগ করেছিলেন রিমি। সেই শিশুর বয়স ১ মাস ১০ দিন চিরতরে হারিয়ে গেলেন মা।

বৃহস্পতিবার সকালে নগরীর মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন রিমি। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পায় তার সাড়ে চার বছরের বড় ছেলেটি। এর আগের দিন সুস্থ হয়ে ঘরে ফেরেন রিমির স্বামী ও শাশুড়িও। পুরো পরিবার ডেঙ্গুমুক্ত হয়ে বাড়ি ফিরলেও দুই নিষ্পাপ শিশুর ঘর আজ চিরতরে খালি।

সন্দ্বীপ উপজেলায় স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত রিমি মাতৃত্বকালীন ছুটিতে চট্টগ্রামে পরিবারের কাছে ছিলেন। কিন্তু এক মাসের দীর্ঘ জ্বর আর ডেঙ্গুর সাথে লড়াইয়ে অবশেষে হার মানতে হলো তাঁকে।

জুমা শেষে চট্টগ্রামের ২নং গেইটে ছোট শিশুকে ট্রেনের নিচে পড়া থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ নি'হ'ত। নি'হ'ত বৃদ্ধের নাম শেখ ফরিদ ...
11/09/2026

জুমা শেষে চট্টগ্রামের ২নং গেইটে ছোট শিশুকে ট্রেনের নিচে পড়া থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ নি'হ'ত।

নি'হ'ত বৃদ্ধের নাম শেখ ফরিদ বলে জানা গেছে৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।

চবিতে যখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম চলে তখন প্রশাসনের কথা শুনে মনে হয় নিষিদ্ধ সংগঠনের সদস্যদের প্রকাশ্যে দেখা প...
11/09/2026

চবিতে যখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম চলে তখন প্রশাসনের কথা শুনে মনে হয় নিষিদ্ধ সংগঠনের সদস্যদের প্রকাশ্যে দেখা পাওয়াই যেন প্রায় অসম্ভব। তারা একদম বিলুপ্তির পথে।

অথচ চবির ১ নং গেইট এলাকায় ছাত্রলীগের বড় ধরনের শোডাউন!!

ডেঙ্গুর কাছে হার মানলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাশেদা বেগম রিমি।ইন...
11/09/2026

ডেঙ্গুর কাছে হার মানলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাশেদা বেগম রিমি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চাকসু ভিপি ইব্রাহীম রনি  নিজের চা-নাস্তা ও পরিবহনের বরাদ্দ ব্যক্তিগতভাবে ব্যয় না করে ছাত্র হলগুলোতে ফ্রিজ দেওয়ার ঘোষণা দ...
10/09/2026

চাকসু ভিপি ইব্রাহীম রনি নিজের চা-নাস্তা ও পরিবহনের বরাদ্দ ব্যক্তিগতভাবে ব্যয় না করে ছাত্র হলগুলোতে ফ্রিজ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ইতিপূর্বে জিএস সাঈদ বিন হাবিব নিজের চা-নাস্তা ও পরিবহনের বরাদ্দ ব্যক্তিগতভাবে ব্যয় না করে নারী হলগুলোতে ফ্রিজ উপহার দিয়েছেন।পাশাপাশি এজিএস তৌফিক ব্যক্তিগত উদ্যোগে নারী হল গুলোতে ৫ টি ফ্রিজের ব্যবস্থা করে দেন।নারী হলগুলোতে ফ্রিজের প্রয়োজন দীর্ঘদিনের। অনেক বোন নিজ হাতে রান্না করেন; তাই বাজার-সদাই সংরক্ষণে একটি ফ্রিজ তাদের নিত্যপ্রয়োজনীয় অনুষঙ্গ।

একইভাবে ছেলে হলগুলোতেও পর্যাপ্ত ফ্রিজের অভাব। বিভিন্ন হলে পর্যাপ্ত ফ্রিজ না থাকায় ডাইনিংয়ের কাঁচা মাছ-মাংস নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি বহুদিনের আলোচিত সমস্যা। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল, ফরহাদ হোসেন হলে মাত্র একটি ছোট্ট ফ্রিজ থাকায় প্রয়োজনীয় মাছ-মাংস স্টোর করা সম্ভব হচ্ছিল না। এই প্রয়োজনকে সামনে রেখে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি ও নিজের চা-নাস্তা ও পরিবহনের বরাদ্দ ব্যয় না করে ছাত্র হলগুলোতে ফ্রিজ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

পদকে ভোগের মাধ্যম না বানিয়ে আমানতকে শিক্ষার্থীদের প্রয়োজন পূরণের উপকরণে পরিণত করেছেন আমাদের নির্বাচিত প্রতিনিধিরা।

আশা করি,তাদের এই উদ্যোগ ছাত্র-ছাত্রী ভাই-বোনদের দীর্ঘদিনের একটি বাস্তব প্রয়োজন পূরণ হবে।

ফটো: Zero Point

শুধু ফটিকছড়ি ও হাটহাজারী (নববাক)'র বাস নয় সবগুলো এসোসিয়েশনের (৬টি) বাসই পরিবর্তন করে নতুন ডাবল ডেকার বাস দেওয়ার বিষয়ে বি...
10/09/2026

শুধু ফটিকছড়ি ও হাটহাজারী (নববাক)'র বাস নয় সবগুলো এসোসিয়েশনের (৬টি) বাসই পরিবর্তন করে নতুন ডাবল ডেকার বাস দেওয়ার বিষয়ে বিআরটিসির সাথে অলরেডি আলাপ হয়েছে।

ছয়টা বাসই জরাজীর্ণ ও শিক্ষার্থীর তুলনায় অপ্রতুল। বাস পরিবর্তন করে দেওয়ার জন্য বিআরটিসি কর্তৃপক্ষকে রাজি করিয়েছি। এখন শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মতি পেলেই নতুন ডাবল ডেকার বাস চালু করা যাবে ইনশাআল্লাহ।

© ইসহাক ভূইয়া

আমরা অনেক কিছু পাবলিকলি বলতে চাই না। কিন্তু না বলেও উপায় নেই।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জরাজীর্ণ হল- শাহজালাল হল।আ...
10/09/2026

আমরা অনেক কিছু পাবলিকলি বলতে চাই না। কিন্তু না বলেও উপায় নেই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জরাজীর্ণ হল- শাহজালাল হল।

আমরা হল সংসদ এক্সটেনশন ভবন সংস্কার, দরজা-জানালা, খাট, চেয়ারসহ একেবারে মৌলিক বিষয়গুলো নিয়ে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় করছি। চাকসু আমাদের প্রত্যাশিত সহযোগিতা করেনি। যাই হোক এসব নিয়ে আমাদের খুব বেশি দুঃখ নাই।

কিন্তু আজকে দেখলাম, ছাত্রী হলগুলোতে প্রতিমন্ত্রী ৫টি ফ্রিজ দিচ্ছেন, আবার চাকসুও দিচ্ছে ৫টি। এর আগে সেলাই মেশিন, অর্ধলক্ষ টাকার বই, বিভিন্ন ধরনের প্রোগ্রামসহ নানা কার্যক্রম চাকসু ছাত্রী হলগুলোতে করেছে।

কিন্তু ছাত্র হলগুলোতে কী করেছে? আমরা কেন এত বঞ্চিত?

শাহজালাল হলে শিক্ষার্থীদের মাছ-মাংস বা খাবার রাখার মতো কোনো ফ্রিজ নেই। ডাইনিংয়ে যে ফ্রিজটা আছে, সেটিও ডাইনিংয়ের জন্যই পর্যাপ্ত নয়। এজন্যই হয়তো বলা হয়, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ।

আলাউদ্দীন সন্দ্বীপী
ভিপি, শাহজালাল হল।

অনুষ্ঠান যার ব্যানার অপরানের দায়িত্ব তার।
10/09/2026

অনুষ্ঠান যার ব্যানার অপরানের দায়িত্ব তার।

Address

University Road 1, University Of Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when The Beauty of CU Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Beauty of CU Campus:

Shortcuts

Share

Category