17/09/2025
হাদিস এবং ফিক্বহের দারস সমান তালে এক নিয়মে পাঠদান করানো বাংলাদেশে বিরল, যা প্রায় অসম্ভব বটে, তাও আবার বাংলাদেশের প্রভাবশালী শিক্ষা প্রতিষ্ঠানে, তবে এ গুরু দায়িত্ব পালন করেছেন হাতে গুনা কয়েকজন, সবচেয়ে বড় কথা বোখারীর দারস পাশাপাশি ইফতা বিভাগের মুশরিফ তা আরো বিরল, তার মধ্যে হাফেজ আহমদুল্লাহ রহি. অনন্য তিনি যখন পাকিস্তানের করাচী থেকে ইফতা সম্পন্ন করে বাংলাদেশে আসেন তখন তিনি জিরি মাদরাসায় মুহাদ্দিস হিসেবে যোগদান করেন, ফারেগের প্রথম বছর থেকে হাদীসের কিতাব পড়ান, সম্ভবত সূচনা থেকেই বোখারী পড়ান, তারপর খেদমতের স্থানত্যাগ করে চলে যান জামিয়া পটিয়া তে সেখানে গিয়ে বোখারী সানীর দারস শুরু করেন পাশাপাশি ইফতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তী কে শাইখে আওয়াল এবং সদরুল মুদাররিস হন আর এ দায়িত্ব মৃত্যু পর্যন্ত চালিয়ে যান, কত হাজার ছাত্র হাফেজ সাহেব থেকে বোখারীর সনদ গ্রহন করেছে তা হয়তো হযরত নিজেও জানতেন না, কত মুফতী সাহেবের সনদের স্বাক্ষর আছে তা জিরি ও পটিয়ার ধারণার বাইরে, আহ আমরা কাকে হারালাম এখন বুঝতিছি, আর কি পাবো এরকম যুগের শাইখুল হাদিস ও ফক্বীহ কে।
আল্লাহ হাফেজ আহমদুল্লাহ রহিমাহুল্লাহ কে জান্নাত বাসী করুক আমিন।
✍️ HM Hamdhan Shad Student of Darul Uloom Hathazari