Ctg BD Bloggers

Ctg BD Bloggers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ctg BD Bloggers, Digital creator, Chittagong.

সখের নারী,১২ভাতারি,,একজনের সখের নারী আরেকজনের কাছে চলে যাচ্ছে,,, কি একটা অবস্থা দেশের 🙄🙄🙄
06/01/2025

সখের নারী,১২ভাতারি,,
একজনের সখের নারী আরেকজনের কাছে চলে যাচ্ছে,,, কি একটা অবস্থা দেশের 🙄🙄🙄

Ctg BD Bloggers
02/01/2025

Ctg BD Bloggers

03/07/2024
গলা কাটা লাশ...বস্তা বন্দি লাশ...টুকরো টুকরো লাশ...হোটেলে লাশ...ধান ক্ষেতে লাশ...ডোবা/নদীতে লাশ...মানুষ কতটা নৃশংস হয়ে গ...
05/06/2024

গলা কাটা লাশ...
বস্তা বন্দি লাশ...
টুকরো টুকরো লাশ...

হোটেলে লাশ...
ধান ক্ষেতে লাশ...
ডোবা/নদীতে লাশ...

মানুষ কতটা নৃশংস হয়ে গেছে!
একজন মানুষ সামান্য কারণে আরেকজনকে মারছে, কিন্তু নিজের কি পরিণতি হতে পারে তা ভাবছে না, পরিবারের কথা ভাবছে না ।

মানুষে মানুষে এই হানাহানি, মারামারি সব কিছুই এই স্বার্থপর দুনিয়ার জন্য । ধোঁকাবাজ এই দুনিয়ার মোহে পড়ে মানুষ এহেন কোনো পাপ কাজ নেই করছে না ।

বেশি অন্যায় হচ্ছে নারী সংঘটিত, এরপরেই হচ্ছে অর্থ ও ক্ষমতার লোভে ।

মানুষ আখিরাত ভুলে গেছে, জবাবদিহি করতে হবে ভুলে গেছে ।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার শাকিব খান'র ভক্তদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীরূপে দেখা যায় আফরান নিশো ভক্তদের। তা...
05/06/2024

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার শাকিব খান'র ভক্তদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীরূপে দেখা যায় আফরান নিশো ভক্তদের। তাদের দু'জনের মতো ক্রেজি ফ্যানবেজ আর কারো আছে বলে মনে হয় না। আজ একটা ভোট হয়ে যাক। দেখা যাক সোশ্যাল মিডিয়ায় কার ভক্ত'রা বেশি এক্টিভ।

With Sushanto Roy – I just got recognized as one of their top fans! 🎉
26/05/2024

With Sushanto Roy – I just got recognized as one of their top fans! 🎉

চট্টগ্রামের প্রথম আন্ডারপাস হচ্ছে বহদ্দারহাটে
26/05/2024

চট্টগ্রামের প্রথম আন্ডারপাস হচ্ছে বহদ্দারহাটে

বৃদ্ধাশ্রম  নয় যৌবনাশ্রম 👍লেখাটা বেশ ভালো লেগেছে  তাই  শেয়ার করলাম। আপনারও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার দিবেন।" বাড়ি ঘর...
14/05/2024

বৃদ্ধাশ্রম নয় যৌবনাশ্রম 👍

লেখাটা বেশ ভালো লেগেছে তাই শেয়ার করলাম। আপনারও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার দিবেন।

" বাড়ি ঘর জায়গা জমি সন্তানদের লিখে দিবেন না ।
আপনার ঘরে আপনি বসবাস করবেন । দরকার হলে ছেলে মেয়েরা বাড়ি ঘর তৈরি করে 'যৌবনাশ্রমে ' থাকবে " :

পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজেও লাগতে পারে গল্পটি!!!

"যৌবনাশ্রম খুঁজে দেখো!"

আব্দুর রহমান সাহেব ক'মাস ধরেই কিছু আঁচ করছিলেন। উনি তিন বছর হয় রিটায়ার করেছেন। সরকারী উচ্চপদে ছিলেন। ভাল অঙ্কের পেনশন পান। স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে।

দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন। বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর বড় ছেলের বিয়ে দিলেন। একটি নাতি হল। উনার মনে আর আনন্দ ধরে না ।

এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল। তারপর ছোট বৌমা এল।

আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান। সংসারের অনেকটা ব্যয় ভার বহন করেন।

একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন বড় বৌমার গলা পেলেন, আজ বাজার শর্ট আছে.রাতে রান্না হবে না। সে চাকরী করে। বলছে জা কে।

এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জয়নব আছে। সে তাঁর ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জয়নব মাতৃহারা দুই ছেলেকে অপার স্নেহে আগলে রেখেছিল।

সে বলল--ভাইজানরা কেউ এনে দেবে।

বড় বৌ বলল--কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন।

আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজল। বুঝলেন সংসারে তাঁর প্রয়োজন ফুরিয়েছে।

নিজের মনকে বললেন-- মন তুই তৈরী থাক।

এরপর থেকে বৌদের নানা আচরণে তাঁর প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল।

একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বৌকে বলছে--আমার শার্টটা লণ্ড্রী থেকে আনা হয়নি?

বড় বৌ বললো-- না যাবার সময় হয়নি।

বড় ছেলে -বাবা একটু আনতে পারল না? সারাদিন তো বসেই থাকে।

আব্দুর রহমান সাহেবের কানে গেলে ভাবলেন-- যুগধর্ম!

এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন--সবাই আগে ভাগেই উপস্থিত।

জয়নব প্লেটে গরম লুচি, আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে।

বড় ছেলে বলল --বাবা একটা কথা ছিল।

আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে। বললেন, বল।

বড় ছেলে বললো, জানো বাবা কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম। কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গা গুলো দেখতে বেড়িয়েছিলাম। দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো। আমরা যাব আসব। কিরে ভাই কি বলিস?

ছোট ছেলে বলল, বেশ ভালো হবে।

আব্দুর রহমান সাহেব হেসে বললেন--সব তো শুনলাম। কিন্তু বাবারা তোমরা যেমন আমার জন্য ভাবো, আমিও তোমাদের জন্য ভাবি। তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য। তোমরাই বরং যুতসই এবং মনোরম পরিবেশের একটা যৌবনাশ্রমের খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকোনা কেন। বাড়ীটাতো আমারই, পেনশনও পাই ভাল। জয়নব মাকে নিয়ে আমরা বাপ বেটিতে বেশ ভালই থাকব। তোমরাও আসবে যাবে।

এই ভাবে তিনি এক ছক্কায় বাজীমাত করে দিলেন। জয়নবকে বললেন--জয়নব মা, লুচিগুলো ঠাণ্ডা হয়ে গেল। গরম গরম নিয়ে আয় তো।

ছেলেরা আর ছেলেদের বৌয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে বসে রইলো.....!!

দিন কাল পালটাচ্ছে। তাই যোগ্য জবাব দেবার জন্য তৈরী থাকা উচিৎ ........

তা নাহলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে।

13/05/2024

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। সকলের আগামী দিনগুলো শুভ হোক সেই দোয়া রইল।

বিদ্যুৎ অফিসের সামনে রাজু কলা বিক্রি করছিলো ! বিদ্যুত বিভাগের এক অফিসার জিজ্ঞাসা করলেন কলার ডজন কত?রাজু: কলা কিসের জন্য ...
13/05/2024

বিদ্যুৎ অফিসের সামনে রাজু কলা বিক্রি করছিলো !
বিদ্যুত বিভাগের এক অফিসার জিজ্ঞাসা করলেন কলার ডজন কত?
রাজু: কলা কিসের জন্য কিনবেন সাহেব?
অফিসার: মানে?
রাজু: মানে হচ্ছে সাহেব ...
- মন্দিরের প্রসাদের জন্য নিলে ১০ টাকা ডজন !
বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য নিলে ১৫ টাকা ডজন !
বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য নিলে ২০ টাকা ডজন ।
ঘরে খাওয়ার জন্য নিলে ২৫ টাকা ডজন !
আর যদি পিকনিক করার জন্য নেবেন তো ৩০ টাকা ডজন।
অফিসার: এ কি ধরনের ব্যাবসা, কলা যখন সব একই রকমের তখন আলাদা আলাদা দাম কেন ?
রাজু: এ তো পয়সা আদায় করা স্টাইল আপনাদেরই সাহেব!
১ থেকে ১০০ ইউনিটের রেট এক রকম!
১০০ থেকে ২০০ ইউনিটের রেট আর এক রকম!
২০০ থেকে ৩০০ ইউনিটের রেট আর এক রকম!
আপনারাও তো একই জায়গা থেকে বিদ্যুৎ সংযোগ দেন, ফের আলাদা আলাদা রেট কেন?
বাড়ির জন্য আলাদা রেট, দোকানের জন্য আলাদা রেট, কারখানার জন্য আরেক রেট, তার উপর সার্ভিস চার্জ !

খামখেয়ালি বিদ্যুৎ বিলের শিকার সাধারণ নাগরিক, যদি ভালো লাগে তাহলে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার সকলের ৷

জাগো গ্রাহক জাগো

🖊️farah Sardar

Address

Chittagong
4000, 4100, 42XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ctg BD Bloggers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share