Arbin humayun

Arbin humayun Facebook

11/07/2026

#শিক্ষা_ঐক্য_প্রগতি — এই আদর্শেই এগিয়ে যাক জাতীয়তাবাদী শক্তি।

অতীতে শুধুমাত্র পদ-পদবীর জোরে যারা নেতৃত্বে এসেছেন, সেই ধারা যেন আর ফিরে না আসে—এটাই আমাদের প্রত্যাশা।

নীতিনির্ধারকদের প্রতি বিনীত আহ্বান, রাঙ্গুনিয়া উপজেলা যুবদল, ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগ, সততা, সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা ও আদর্শিক নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্মানজনক দায়িত্ব অর্পণ করা হোক।

রাঙ্গুনিয়া উপজেলা যুবদল,ছাত্রদল সবসময় সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে ছিল, আছে এবং থাকবে—ইনশাআল্লাহ।

সকল পদপ্রত্যাশী সহযোদ্ধা ভাইদের জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ তাআলা সবাইকে উত্তম ফয়সালা দান করুন। আমীন। 🤲💝

সৌজন্যে: Arbin Humayun !

10/07/2026

বিসমিল্লাহির রহমানির রহিম!

আপনার জীবনে যারা সবচেয়ে বেশি অন্যায় করেছে, একবার তাদের দিকে তাকিয়ে দেখুন—অনেক সময় দেখা যায়, তাদের মধ্যে অনুতাপের সামান্য ছাপও নেই।

আমাদের অপরাধ একটাই—যেখানে অনৈতিকতা, অবৈধ কর্মকাণ্ড ও অন্যায় দেখি, সেখানেই ন্যায়ের পক্ষে প্রতিবাদ করি। আর আমরা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের আদর্শ ও রাজনৈতিক ধারার সঙ্গে সম্পৃক্ত থাকায়, দীর্ঘ ১৭ বছর ধরে যাদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা ছিল, তাদের একটি অংশ কখনোই আমাদের এগিয়ে যেতে দেখতে চায় না। একইভাবে, যাদের পাশে থেকে দীর্ঘদিন রাজনীতি করেছি, তাদের মধ্যেও কেউ কেউ আমাদের অগ্রগতি সহজভাবে গ্রহণ করতে পারেন না।

কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সময়ই সবচেয়ে বড় বিচারক। আজ যার উত্থান, আগামীকাল তার পতনও হতে পারে। তাই ব্যক্তিগত প্রতিহিংসা নয়, আমরা নীতি, আদর্শ, জনগণের আস্থা এবং আল্লাহর ওপর ভরসা রেখেই এগিয়ে যেতে চাই।

ইনশাআল্লাহ, সত্য, ন্যায় ও আদর্শের পথই শেষ পর্যন্ত বিজয়ী হবে। Arbin Humayun

10/07/2026

বিসমিল্লাহির রহমানির রহিম

গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও ভূমিধসে রাঙ্গুনিয়ার অসংখ্য পরিবার কঠিন সময় পার করছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা ও আন্তরিক দোয়া।

তবে এই সংকটের মধ্যেও আমি সবচেয়ে বড় যে শক্তির পরিচয় দেখেছি, তা হলো রাঙ্গুনিয়ার মানুষের অসাধারণ মানবিকতা।

সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন, চিকিৎসক, শিক্ষার্থী, ব্যবসায়ী—সমাজের সর্বস্তরের মানুষ কোনো দ্বিধা ছাড়াই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

একজন জনপ্রতিনিধির দায়িত্ব সব কাজ একা করা নয়; বরং এমন একটি পরিবেশ সৃষ্টি করা, যেখানে মানুষ মানুষকে সাহায্য করতে উদ্বুদ্ধ হয় এবং বিপদের সময়ে সবাই একসঙ্গে এগিয়ে আসে।

একটি ভালো কাজ একা করলে তা হয়তো সমুদ্রের একটি ফোঁটার মতো ছোট মনে হতে পারে। কিন্তু যখন হাজারো মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই ফোঁটা যোগ করেন, তখন সেই ছোট ছোট অবদানই একসময় মানুষের জীবন বদলে দেওয়ার মতো বিশাল শক্তিতে পরিণত হয়।

গত কয়েকদিনে রাঙ্গুনিয়ার মানুষ সেই ঐক্য, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটাই আমার প্রিয় রাঙ্গুনিয়া—যেখানে বিভেদের চেয়ে মানবিকতা বড়, আর দুর্যোগের সময় সবাই একে অপরের পাশে দাঁড়ায়।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘব করুন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করুন। আমীন।

চলুন, মানবিকতা, ঐক্য ও ভালোবাসার শক্তিতে একসঙ্গে এগিয়ে নিই আমাদের প্রিয় রাঙ্গুনিয়া। ❤️🇧🇩

#সবার_আগে_বাংলাদেশ
#বিএনপির_সরকার
#গণমানুষের_সরকার

25/06/2026
১৫/১৬ বছর আগের পুরোনো ছবি।তখন জীবনটাই ছিল অন্যরকম। রাজপথে স্লোগান তুলে মিছিল-মিটিং করতাম, আর কর্মসূচি শেষে পথের ধারের ছো...
09/06/2026

১৫/১৬ বছর আগের পুরোনো ছবি।

তখন জীবনটাই ছিল অন্যরকম। রাজপথে স্লোগান তুলে মিছিল-মিটিং করতাম, আর কর্মসূচি শেষে পথের ধারের ছোট্ট চায়ের দোকানে এক কাপ চা ভাগাভাগি করে খাওয়ার মধ্যেই খুঁজে পেতাম আনন্দ। রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে ছিল আত্মীয়তার বন্ধন, বিশ্বাস আর অকৃত্রিম ভালোবাসা। আজ সেই অনুভূতিগুলো কোথায় যেন হারিয়ে গেছে।

অনেক কঠিন সময় দেখেছি। রাঙ্গুনিয়া কিছু সিনিয়র নেতারা উনাদের কর্মীরা বলেছিলেন তোমাদের লিডার Hummam Quadar Chowdhury গুম করেছে হায়নার সরকার , তখন কিছু সিনিয়র নেতা নির্দয়ভাবে বলতেন, “মরা গরু নিয়ে কান্না করে লাভ নেই।” সেই কথাগুলো আজও কানে বাজে।

রাজনীতি আমার জীবনের অংশ হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত চৌধুরী পরিবারের রাজনীতিই করেছি। কখনো অন্য কোনো ব্যানারে যাইনি, অন্য কোনো নেতার কাছে পদ-পদবীর জন্য তদবির করিনি, কারও দরজায় ভিক্ষুকের মতো দাঁড়াইনি—এ কথা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি।

ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করিনি। পদ-পদবী পাওয়ার জন্য কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্যও দৌড়ঝাঁপ করিনি। কোনো ব্যক্তিগত কাজের জন্য নেতার কাছে একটি ফোন পর্যন্ত করিনি, ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ।

রাজনীতিকে পুঁজি করে ক্ষমতার অপব্যবহার করিনি, হারামের একটি টাকাও উপার্জন করিনি। যদি কেউ এর ব্যতিক্রম প্রমাণ করতে পারে, আমি জবাব দিতে প্রস্তুত।

আজও বিশ্বাস করি—আদর্শ, সততা আর আত্মমর্যাদা বিসর্জন দিয়ে অর্জিত কোনো পদ-পদবীর চেয়ে মাথা উঁচু করে চলা অনেক বেশি সম্মানের।

স্মৃতির সেই দিনগুলো হয়তো আর ফিরে আসবে না, কিন্তু রাজপথের সেই সংগ্রাম, সহযোদ্ধাদের ভালোবাসা আর ত্যাগের গল্পগুলো আজও হৃদয়ে অমলিন হয়ে আছে। ❤️✊🏻

Address

Chittagong

Telephone

+8801859777734

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arbin humayun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arbin humayun:

Shortcuts

Share