Chittagong News

Chittagong News Official Page Of Daily Chittagong News,
(1)

10/08/2026

হাটহাজারী কলেজ মাঠে যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান...

উম্মুল মাদারিস দারুল উলূম হাটহাজারীতে প্রধানমন্ত্রীর শুভাগমনউলামায়ে কেরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়; পুনরায় সফরে...
09/08/2026

উম্মুল মাদারিস দারুল উলূম হাটহাজারীতে প্রধানমন্ত্রীর শুভাগমন
উলামায়ে কেরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়; পুনরায় সফরের আগ্রহ ব্যক্ত
=====================
দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ইসলামী শিক্ষাকেন্দ্র, ‘উম্মুল মাদারিস’ আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীতে শুভাগমন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ (৯ আগস্ট) রোববার বিকেলে জামিয়ার নতুন মসজিদ গেটে গাড়ি থেকে নামলে প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান জামিয়ার মহাপরিচালক হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)। এ সময় উপস্থিত ছিলেন মুহাদ্দিস হযরত আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমদ, সিনিয়র শিক্ষক মাওলানা শফিউল আলমসহ জামিয়ার ঊর্ধ্বতন শিক্ষকবৃন্দ।

এরপর মাননীয় প্রধানমন্ত্রী জামিয়ার বায়তুল আতিক জামে মসজিদ প্রাঙ্গণে অবস্থিত মাকবারায়ে জামিয়ায় গিয়ে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর কবর যিয়ারত করেন। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ সফরসঙ্গী ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কবর যিয়ারত শেষে মাননীয় প্রধানমন্ত্রী জামিয়ার শিক্ষাভবনের পাশ দিয়ে অগ্রসর হওয়ার সময় সেখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর প্রতি সালাম ও হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর এই সৌহার্দ্যপূর্ণ আচরণে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

পরবর্তীতে তিনি জামিয়ার দারুল আমান ভবনের দ্বিতীয় তলায় মহাপরিচালকের কার্যালয়ে গিয়ে জামিয়ার মহাপরিচালক হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (হাফি.), শায়খুল হাদীস হযরত আল্লামা শেখ আহমদ (দা.বা.), শায়খে সানী হযরত আল্লামা শোয়াইব জমিরী, শিক্ষাসচিব ও মুহাদ্দিস হযরত আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ, মুহাদ্দিস হযরত আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), হযরত আল্লামা কবীর আহমদ (দা.বা.), হযরত আল্লামা আশরাফ আলী নিজামপুরী (দা.বা.)সহ উপস্থিত মুহাদ্দিস, মুফতি ও উলামায়ে কেরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় হাটহাজারী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদ্রাসার আমন্ত্রিত মুহতামিমগণও উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত উলামায়ে কেরামের সঙ্গে একে একে সালাম বিনিময় ও মুসাফাহা করেন।

সাক্ষাৎকালে সময়স্বল্পতা ও পরবর্তী কর্মসূচির কারণে পর্যাপ্ত সময় দিতে না পারায় জামিয়ার মহাপরিচালকসহ উপস্থিত উলামায়ে কেরামের কাছে দুঃখ প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ভবিষ্যতে পর্যাপ্ত সময় নিয়ে পুনরায় দারুল উলূম হাটহাজারী সফরের আগ্রহ ব্যক্ত করেন।

এ সময় জামিয়ার মহাপরিচালক হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) মাননীয় প্রধানমন্ত্রীকে জামিয়ার পক্ষ থেকে একটি মানপত্র প্রদান করেন। পাশাপাশি তাঁকে জায়নামায, তাসবীহ, টুপি ও আতর হাদিয়া দেওয়া হয়।

মানপত্র প্রদানকালে জামিয়ার মহাপরিচালক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দারুল উলূম হাটহাজারী সফর কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়; বরং রাষ্ট্রীয় নেতৃত্ব ও দেশের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করার এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে রাষ্ট্রীয় নেতৃত্ব ও দেশের প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে এবং নৈতিক, শিক্ষাগত ও জাতীয় কল্যাণে সমন্বিত উদ্যোগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামের আদর্শ, মুসলিম উম্মাহর ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠায় দেশের কওমী মাদ্রাসাসমূহ ও উলামায়ে কেরামের গৌরবময় অবদান জাতীয় জীবনে আরও ব্যাপক স্বীকৃতি ও প্রাপ্য মর্যাদা লাভ করবে।

এ সময় আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনগুলোতে দ্বীন, দেশ ও জাতির সার্বিক কল্যাণে আলেম সমাজ ও কওমী মাদ্রাসাসমূহের সঙ্গে আপনার নেতৃত্বাধীন সরকারের সৌহার্দ্যপূর্ণ, সহযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আমরা প্রত্যাশা করি, কওমী মাদ্রাসা ও আলেম-উলামাকে লক্ষ্য করে পরিচালিত অপপ্রচার, উদ্দেশ্যপ্রণোদিত বিদ্বেষ এবং হয়রানিমূলক প্রতিবন্ধকতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে তাঁরা দেশ ও জাতির পাশাপাশি ইসলামের খিদমতে আরও নির্বিঘ্নে তাঁদের গৌরবময় দায়িত্ব পালন করতে পারেন।”

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে মাননীয় প্রধানমন্ত্রী জামিয়ার মাঠের মধ্য দিয়ে অগ্রসর হয়ে শাহীগেটের দিকে যাত্রা করেন। এ সময় তিনি মাঠ ও বিভিন্ন ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের প্রতি সালাম ও হাত নেড়ে শুভেচ্ছা জানান। শিক্ষার্থীরাও উচ্ছ্বাস ও আনন্দের সঙ্গে তাঁকে অভিবাদন জানায়। বিদায়কালে মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় দারুল উলূম হাটহাজারী সফরের আগ্রহ ব্যক্ত করেন।

পরিশেষে জামিয়া দারুল উলূম হাটহাজারীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ শাহীগেট পর্যন্ত গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

মাননীয় প্রধানমন্ত্রীর এই শুভাগমন দারুল উলূম হাটহাজারীর শিক্ষক, শিক্ষার্থী, ফারেগীন ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত শুভানুধ্যায়ীকে আনন্দিত ও আশাবাদী করেছে। জামিয়া কর্তৃপক্ষ আশা করে, এই ঐতিহাসিক সফর কওমি মাদ্রাসা, দ্বীন-ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে রাষ্ট্রীয় নেতৃত্ব ও আলেম সমাজের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

08/08/2026

একটি হারানো বিজ্ঞপ্তি.....

একজন অসহায় বাবার আর্তনাদ! সবাই তার মেয়েকে খুঁজে পেতে সহোযোগিতা করুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন! প্রয়োজনীয় তথ্য কমেন্ট বক্সে দেওয়া আছে...

06/08/2026

ডাক্তার ফি নেন মাত্র ৪০০ টাকা কিন্তু রোগী দেখেন ১৫ মিনিট, মানবিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত ডাক্তার অধ্যাপক প্রদীপ কুমার দত্ত...

30/07/2026

সবার দৃষ্টি আকর্ষণ করছি
আজ সকালে গহিরা থেকে হাতি কোম্পানির ঘাটা এর মধ্যে প্রায় ২৮,০০০ টাকা হারিয়ে গেছে। টাকাগুলো ১,০০০ টাকার নোটের একটি বান্ডিল ছিল।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি টাকাগুলো পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ রইল। উপযুক্ত পরিচয় নিশ্চিত করে টাকাগুলো গ্রহণ করা হবে।
📞 মোবাইল: ০১৮৪০৪২৯৭৪৯
আপনাদের একটি শেয়ারও হয়তো টাকাগুলো ফিরে পেতে সাহায্য করতে পারে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।

28/04/2026

বজ্রপাত ও কালবৈশাখীর দৃশ্য চট্টগ্রামের হাটহাজারীতে...

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী নাসির উদ্দিনের মৃত্যু, আইসিইউতে শেষ নিঃশ্বাসমো. মহিউদ্দিন, হাটহাজারী প্রতিনিধি:চট...
08/04/2026

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী নাসির উদ্দিনের মৃত্যু, আইসিইউতে শেষ নিঃশ্বাস

মো. মহিউদ্দিন, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ ব্যবসায়ী নাসির উদ্দিন। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত নাসির উদ্দিন হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিমপাড়া এলাকার গুরা মিয়া সওদাগরের মেজো ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত মুদি ব্যবসায়ী ছিলেন। শেরে বাংলা মাজারের পশ্চিম পাশে তার মুদি দোকান ছিল, যা এলাকায় বেশ পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের ২য় দিন হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের কড়িয়ার দিঘী সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে বুধবার গভীর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, ১৮ বছরের নিচে কোনো চালকের কারণে দুর্ঘটনায় প্রাণহানি ঘটলে সংশ্লিষ্ট চালকের অভিভাবকের বিরুদ্ধে এবং প্রাপ্তবয়স্ক চালকের ক্ষেত্রে সরাসরি চালকের বিরুদ্ধে মামলা করার বিধান থাকা উচিত। পাশাপাশি বড় অঙ্কের জরিমানার ব্যবস্থাও চালু করলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার হার কমবে বলে তারা মনে করেন।

06/04/2026

হাটহাজারীতে প্রতারণার ফাঁদে ফেলে নারীদের ব্ল্যাকমেইল: অভিযুক্ত আটক

চট্টগ্রামের হাটহাজারী এলাকায় এক মুসলিম নারীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে শোষণের অভিযোগে সুজয় বৈদ্য নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন একটি ইলেকট্রনিক্স শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তের কর্মকাণ্ড সম্পর্কে সন্দেহ হওয়ায় কয়েক মাস ধরে তাকে নজরদারিতে রাখা হয়। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময় ওই এলাকায় এসে একই ধরনের অপকর্ম করে চলে যেতেন, তবে উপযুক্ত সময়ের অভাবে তাকে আগে আটক করা সম্ভব হয়নি।

গতকাল গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে প্রাথমিক জবানবন্দী নেওয়া হয়, যেখানে তিনি একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেইলের বিষয় স্বীকার করেছেন বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, তিনি শোরুমে কিস্তিতে টিভি বা ফ্রিজ কিনতে আসা প্রবাসীদের স্ত্রীদের টার্গেট করতেন। পরবর্তীতে পণ্যের সমস্যার কথা বলে ভিডিও কল বা সরাসরি বাসায় গিয়ে তাদের সঙ্গে শরীরিক সম্পর্ক গড়ে তুলেতেন

স্থানীয়রা জানায়, অভিযুক্তের মোবাইল ফোনে এ ধরনের ঘটনার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

04/04/2026

হাটহাজারীতে দীর্ঘ প্রতীক্ষিত খাল সংস্কার শুরু: কৃষিতে সুদিন ও বন্যা মুক্তির আশা!

​নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী চট্টগ্রামের হাটহাজারীতে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে ভরাট হয়ে যাওয়া খালগুলো সংস্কার ও পরিষ্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা চরম সেচ সংকটে ভুগছিলেন। বিশেষ করে চাষাবাদের মৌসুমে পানির অভাবে ফসল উৎপাদন ব্যাহত হতো।
​অন্যদিকে, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে ভরাট খালের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হতো, ফলে সৃষ্টি হতো কৃত্রিম বন্যা। এতে এলাকার বহু ঘরবাড়ি তলিয়ে যেত এবং সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো।
​স্থানীয়রা জানান, এই সংস্কার কার্যক্রমের ফলে কৃষকরা এখন সময়মতো সেচের পানি পাবেন, যা কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতা ও বন্যার হাত থেকেও মুক্তি পাবে এলাকাবাসী।
​জনকল্যাণমূলক এই উদ্যোগের জন্য এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
​উল্লেখ্য যে, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। খালের এই সংস্কার কাজের পাশাপাশি হাটহাজারী বাস স্টেশনকে যানজটমুক্ত করার লক্ষেও ইতিমধ্যে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত এসব প্রকল্পের বাস্তবায়ন হলে হাটহাজারীর আর্থ-সামাজিক ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

01/04/2026

হাটহাজারী মেডিকেলে নার্সদের বিরুদ্ধে রোগীদের অভিযোগ নিয়ে সরাসরি জবাবদিহিতা চাইলেন চট্টগ্রাম উত্তর জেলা হাটহাজারী ছাত্রদলের সভাপতি তকী...

Address

Hathazari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chittagong News:

Shortcuts

Share