13/06/2026
কি আর করা!! 😄
ছেলের জন্য শেষ পর্যন্ত দুই দলের জার্সিই কিনতে হলো।
আমাদের জার্সি তো এক সপ্তাহ আগেই কেনা হয়েছিল, কিন্তু ছেলের জন্য কোন দলের জার্সি নেবো তা নিয়ে আমরা বেশ কনফিউশনে ছিলাম।
এর মধ্যেই ছেলের মিমিমা Priyanka Barua আর্জেন্টিনার জার্সি এনে হাজির! 🤭
আর তারপর থেকেই ছেলের বাবার শুরু হলো অস্থিরতা।
যেন ঘরের ভেতরেই ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই! 😆
শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই ব্রাজিলের জার্সিটাও কেনা হলো। 💚💛
এখন আমাদের ছোট্ট রাজপুত্র চাইলে একদিন আর্জেন্টিনার সমর্থক, আরেকদিন ব্রাজিলের!
আমাদের পরিবারও মেতে উঠেছে বিশ্বকাপের উন্মাদনায়। ⚽