07/07/2026
🙂
আমার এক ছোট বোন আছে। খুব ভালো জব করে মাসে প্রায় লাখ খানিক ইনকাম। কিন্তু শশুড়বাড়ির কাউকে পছন্দ করেনা। শাশুড়ী, ননদ কাউকে ই না।
এমন কি তাদের দেখলে ও মানষিক যন্ত্রণায় ভুগে। ও চায় না ওর বাসায় এরা আসুক বা থাকুক।
এটা আমি বলিনি। ওর নিজের মুখেই বলা।
আমি খুব অবাক হয়ে প্রশ্ন করলাম ভাইয়া জানে?? বলে হা জানে,ওর মা বোন ও জানে আমি ওদের কতটা ঘৃনা করি।
আবার প্রশ্ন কিছু বলে না??
বলে নাহ, কারন আমার বর জানে ঠিক কতটা অত্যাচারিত আর নিপিড়ীত আমি তাদের দ্বারা হয়েছি।
আমি আর আমার ননদ সমবয়সী হলেও, ওর হাত পায় সাবান মেখে দেওয়া আমার কাজ ছিলো। ওর গোছলের পর কাপড় ধুয়ে দেওয়া আমার কাজ ছিলো। আমার প্রতিটি সখের জিনিস ছিনয়ে নিয়ে যাওয়া ই ছিলো আমার ননদের একমাত্র কাজ।
আমাকে কাজের মেয়ের মত ট্রিট করা হতো কারন আমার বর আর আমি দুজন ই তখন স্টুডেন্ট। আমি হেটে কলেজে যেতাম। হেটে আসতাম এসে বুয়ার কাজ করতাম। আর ননদ রিকশায় যাওয়া আসা করার পর ও তার খাবার বেরে সামনে নিয়ে দেওয়া ছিলো আমার কাজ।
কোনো বন্ধের দিন যদি ভুলে ও আমি ৮ টা পর্যন্ত ঘুমিয়েছি সেদিন সারাদিন আমার শাশুড়ী আমার বাবা মা তুলে পর্যন্ত গালি দিতেন।
ফুটপাত থেকে ড্রেস এনে দিতেন অথবা শাশুড়ী ননদের পুরনো ড্রেস দিতেন আমাকে। আমার হাজবেন্ড শুধু বলতেন ধৈর্য্য ধরো।
একদিন দুপুরে খাবারের পর আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পরি পাশেই বসে আমার ননদ টিভি দেখছিলেন সন্ধ্যা ৬ টা বেজে গেছে আমি উঠিনা বলে আমাকে শাশুড়ী গালাগালি করছে আমি তখন জ্বরে কাঁপছিলাম তারা ফিরেও দেখেনি আমার কি হলো কেনো উঠছিনা।
কত সুন্দর সুন্দর ড্রেস তারা পরতেন। আমি কাজের মেয়ের মত দাঁড়িয়ে থেকে তাদের শপিং দেখতাম
আজ আমি আমার হাজবেন্ড ভালো জব করি,প্রতিষ্ঠিত। আজ তারা আমাকে এত ভালবাসা কেব দেখাতে আসবে আপু??? এখন আমি ভালবাসা দিয়ে কি করবো??
খুব অবাক হয়ে শুনলাম একটা কথায় মনে হলো কোনো বউ খারাপ না, তাদের খারাপ বানানো হয়।