Asek's Dairy

Asek's Dairy Travel
Gameing
Entertainment

কিছু মানুষ জীবনে আসে ঠিক সন্ধ্যার আকাশেউড়ে যাওয়া পাখির মত , প্রয়োজনে চোখে পড়ে তারপর অচেনা দিগন্তে হারিয়ে যায়। কেউ আ...
20/07/2026

কিছু মানুষ জীবনে আসে ঠিক সন্ধ্যার আকাশে
উড়ে যাওয়া পাখির মত ,
প্রয়োজনে চোখে পড়ে
তারপর অচেনা দিগন্তে হারিয়ে যায়।
কেউ আবার আসে বসন্তের ফুল হয়
প্রয়োজনে সুঘ্রাণ লুটে নিয়ে
নিজের সময় ফিরতেই ঝরে পড়ে,
আবার কেউ আসে ছায়া হয়ে
রোদ থাকলে পাশে থাকে অন্ধকার নামলেই সরে যায়।
যাদের আপন ভেবে বুকের ভিতর জায়গা দিয়েছিলাম
তাদের মধ্যে কেউ কেউ নদী ভাঙ্গনের মত
ধীরে ধীরে সবকিছু নিয়ে পালিয়ে গেছে।
জীবন নামের এই স্টেশনে আজ
কিছু স্বার্থপর মানুষের স্মৃতি জমে আছে,
কেউ এক মুঠো আলো দেবে বলে
দিয়েছে এক সমুদ্র কষ্ট।
এখন বুঝি আপন হয় না কেউ হয় শুধু প্রয়োজন
মানুষের চেয়ে স্মৃতিগুলো অনেক বেশি বিশ্বস্ত
মানুষ সময়ের সঙ্গে বদলে যায়
কিন্তু স্মৃতি শেষ নিশ্বাস পর্যন্ত একই রকম থেকে যায়।

20/07/2026

আত্মসম্মান এবং মোহ-এই দুটি জিনিস প্রায়ই জীবনের কোনো না কোনো মোড়ে একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায়। মোহ বা আসক্তি সবসময় বলে, 'আরেকটু থেকে যাও হয়তো সে বদলে যাবে।' কিন্তু আত্মসম্মান বলে, 'ব্যাস এটুকুই যথেষ্ট। মোহ আমাদের এমন সব জায়গায় আটকে রাখে, যেখানে আমরা প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ভেঙে পড়তে থাকি। আর আত্মসম্মান আমাদের সেই সব জায়গা থেকে সরে আসতে শেখায়, গভীর মায়া থাকা সত্ত্বেও।

আসক্তি বা মোহ তৈরি হয় ভয় থেকে-কাউকে হারিয়ে ফেলার ভয়, একা হয়ে যাওয়ার ভয়। অন্যদিকে আত্মসম্মান জন্ম নেয় বোধশক্তি থেকে-নিজেকে হারিয়ে ফেলার ভয় থেকে। হয়তো জীবনের সবচেয়ে কঠিন লড়াই এটাই, যখন মন বলে-এখনই যেও না, আর নিজের ভেতরের কণ্ঠস্বর বলে ওঠে-যদি এখনই না যাও, তবে আর কোনোদিনই যেতে পারবে না। আর যেদিন মনকে হারিয়ে আত্মসম্মান জিতে যায়, সেদিন মনটা একটু আধটু তো অবশ্যই কাঁদে-তবে মানুষটা নিজের ভেতরে প্রাণে বেঁচে যায়।

11/07/2026

একদিন খারাপ সময় শেষ হবে, কিন্তু মনে থাকবে বিষাদগ্রস্থ দিনগুলো।

জীবনে যা যা ঘটবে বলে ভয় এবং লজ্জা পেয়েছিলাম, তার সবই জীবনে ঘটে গেছে।সুতরাং এখন আর কোন কিছু নিয়ে ভয় কাজ করে না।
06/07/2026

জীবনে যা যা ঘটবে বলে ভয় এবং লজ্জা পেয়েছিলাম, তার সবই জীবনে ঘটে গেছে।
সুতরাং এখন আর কোন কিছু নিয়ে ভয় কাজ করে না।

কাটানো সেই দিনগুলো খুব মনে পড়ে। মনের অজান্তেই ঠোঁটের কোণে এক চিমটি হাসি চলে আসে। 😄 সত্যি, কী ভীষণ সুন্দর আর জাদুকরী ছিল ...
05/07/2026

কাটানো সেই দিনগুলো খুব মনে পড়ে। মনের অজান্তেই ঠোঁটের কোণে এক চিমটি হাসি চলে আসে। 😄
সত্যি, কী ভীষণ সুন্দর আর জাদুকরী ছিল সেই মুহূর্তগুলো। 😁
আমাদের পছন্দের স্থান ছিল সেই সুবাদে বারবার এখানেই চলে যেতাম।🥰

মুখোশে ঢাকা যায় মুখ,কিন্তু হৃদয়ের সত্য কোনো আড়াল মানে না।একদিন সব পর্দা সরে যায়,আর মানুষ চিনে যায় মানুষকে।&& কিছু ব...
27/06/2026

মুখোশে ঢাকা যায় মুখ,
কিন্তু হৃদয়ের সত্য কোনো আড়াল মানে না।
একদিন সব পর্দা সরে যায়,
আর মানুষ চিনে যায় মানুষকে।

&& কিছু বন্ধু বেঈমানীর মহা জাদু জানে।

জীবনের কঠিন সময়গুলো আসা আসলেই খুব প্রয়োজন। সুসময়ে তো সবাই পাশে থাকে, কিন্তু দুঃসময় এলেই বোঝা যায় কে সত্যিই আপন আর কে কেব...
25/06/2026

জীবনের কঠিন সময়গুলো আসা আসলেই খুব প্রয়োজন।
সুসময়ে তো সবাই পাশে থাকে, কিন্তু দুঃসময় এলেই বোঝা যায় কে সত্যিই আপন আর কে কেবল 'পর। এই খারাপ দিনগুলোই মুখোশধারী বন্ধুদের চিনিয়ে দেয়, আর পরিষ্কার করে দেয়—বন্ধুত্বের সুযোগ নিয়ে ঠিক কে পেছন থেকে বিশ্বাসঘাতকতা করেছে। কষ্টের দিনগুলো হয়তো আমাদের কাঁদায়, কিন্তু মানুষ চেনার জহুরি বানিয়ে দিয়ে যায়।

কল্পনায় একটা মানুষকে যতটা ভালোবাসা যায়,সামনা সামনি কি তা যায় ?
22/06/2026

কল্পনায় একটা মানুষকে যতটা ভালোবাসা যায়,
সামনা সামনি কি তা যায় ?

অহংকার আর বদনাম করার স্বভাব যেখানে থাকে,সেখানে কখনো প্রকৃত বন্ধুত্ব থাকতে পারে না। নিজেকে বড় ভাবা অহংকারী বন্ধুদের চেয়ে,...
20/06/2026

অহংকার আর বদনাম করার স্বভাব যেখানে থাকে,
সেখানে কখনো প্রকৃত বন্ধুত্ব থাকতে পারে না। নিজেকে বড় ভাবা অহংকারী বন্ধুদের চেয়ে, জীবনে একজন সাধারণ কিন্তু সৎ বন্ধু থাকা অনেক ভাগ্যের ব্যাপার। কিছু বড়লোকদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। 😒🫢

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ঐতিহাসিক স্থাপত্য আর লাল ইটের সৌন্দর্য দেখতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে বুঝলাম, ওখানে স্থাপ...
16/06/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ঐতিহাসিক স্থাপত্য আর লাল ইটের সৌন্দর্য দেখতে গিয়েছিলাম।
কিন্তু গিয়ে বুঝলাম, ওখানে স্থাপত্যের চেয়েও বড় আকর্ষণ হলো—জোড়ায় জোড়ায় বসা যুগলদের সুখের আলাপ।
চারিদিকে এত জোড়া সঙ্গী দেখে মনে হলো, ঐতিহাসিক কার্জন হল এখন ভালোবাসার অভয়ারণ্য।

Dhaka University

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asek's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asek's Dairy:

Shortcuts

Share