03/08/2026
বারাকাল্লাহু ফী হায়াতি, আল্লাহ তোমাকে সবসময় স্বাচ্ছন্দ্যে সুস্থতার সাথে নিরাপদে রাখুন। তুমি আমাকে উম্মে আবরার হবার মতো সৌভাগ্যবতী করেছো, তোমাকে যেন সবচেয়ে খুশি রাখতে পারি উত্তমভাবে গড়ে তুলতে পারি আমি সবসময় আল্লাহর কাছে চাই।
আমার আবরার তুমি আমার শক্তি, তোমার সাথে সাথে আমি নিজেও আজকের দিনে নতুন করে জন্ম নিয়েছি "মা" হিসেবে।
যখন মা ছিলাম না তখন বুঝতেই পারিনি আমিও যে স্ট্রং হতে পারি।
মানুষ তোমাকে বুঝতে পারে না, আমি বুঝতে পারি তোমার ব্যক্তিসত্ত্বা কত চৌকস আলহামদুলিল্লাহ।
তুমি খুব মেধাবী একটা বাবু কিন্তু তোমার মেধা বিকাশের মতো সক্ষম পরিবারে আসোনি এটা নিয়ে আমার মন সবসময় ই খারাপ থাকে।
তবুও আম্মু চেষ্টা করে যাচ্ছি। তুমি, আম্মু, আশফিয়া সবাই মিলে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো ইনশাআল্লাহ। কারণ তুমি অনেক পারফেক্ট আলহামদুলিল্লাহ, আমি তোমার উপর বিশ্বাস রাখি।
আশফিয়া আজকে মন খারাপ করেছিলে তুমি, তোমার হেপিবাড্ডে না কেন তাই। মা আমরা তো কোনো উদযাপন ই করিনি, মন খারাপ কেন করলে মা? আজকের দিনটা সাধারণ দিনের চেয়ে অনেক বেশি কষ্টের যাচ্ছে,মন খারাপের সুযোগ ও তো নেই। আমরা Hyper-active সময় কাটাবো কেমন? আমরাই এখন পর্যন্ত একমাত্র হাইপারএকটিভ ফ্যামিলি জানো তো🥹নামটা কেউ চুরি করে নেওয়ার আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে থাকবে আশা করছি এই ডায়েরী গুলো তোমরা পড়ার জন্য থাকবে।
শুভ জন্মদিন আবরার(ছবিতে তুমি হাসপাতাল থেকে যখন বাসায় এসেছো তখনকার। আমি চাইতাম আমি কোলে নিয়ে ছবি তুলি, আমাকে কেউ ছবি তুলে দেয়নি। আম্মু এভাবে তুলেছি)
ইতি
আম্মু Umme Abrar Emma
#খোলাচিঠি ゚viralシ