Labib's Creation

Labib's Creation Make your own dream

06/04/2025

বিএনপি বালুর ট্রাক সরাতে পারে নাই।

আওয়ামী লীগ ধানমন্ডি ৩২ বাচাতে পারে নাই।

কিন্তু, একটা দল আছে। এরা ক্ষমতায় থেকেও -

১। রাস্ট্রপতি সরাতে পারে নাই।

২। সংবিধান বাতিল করতে পারে নাই।

৩। জাতীয় সরকার, বিপ্লবী সরকার করতে পারে নাই।

৪। প্রোক্লেমেশন ঘোষনা করতে পারে নাই।

৫। মঞ্চ-ফঞ্চ করতে চাইছিলো, জমাতে পারে নাই।

এদের সাথে জনগন আছে বললেও গজা মঞ্চের মতো লোক জমাইতে পারে না। সংস্কার-টংস্কারও মুড়ি মাখিয়ে ডিসেম্বরে ইলেকশন হয়ে যাবে, এরা ফেসবুকে কান্নাকাটি করতেই থাকবে।
©

আজকে আওয়ামীলীগ ঢাকায় মিছিল করসে,তূলনামূলক ভাবে বড়সড় মিছিল'ই করেছে বলা যায়। সেই মিছিল হয়েছে  মহানগরের সাধারণ সম্পাদকের নে...
06/04/2025

আজকে আওয়ামীলীগ ঢাকায় মিছিল করসে,
তূলনামূলক ভাবে বড়সড় মিছিল'ই করেছে বলা যায়। সেই মিছিল হয়েছে মহানগরের সাধারণ সম্পাদকের নেতৃত্বে।

এখানে উল্লেখ যোগ্য বিষয় হচ্ছে মহানগরের সেক্রেটারী পদে থাকা একটা নেতা ঘুরছে ফিরছে, স্বাধীন ভাবে মিছিল করছে সবই করতেছে। কিন্ত এই সরকার তাকে গ্রেফতার করে নাই/ করতে পারেনাই!

আজকে যেই মিছিলটা হইলো- সাধারণত এইসব মিছিল, প্রায় প্রত্যেকটাই বিএনপির লোকজন থামায়। গত কয়েকমাসে ঢাকায় আওয়ামীলীগ যতোগুলা মিছিল করেছে সবগুলাই বিএনপি - ছাত্রদলের ছেলেরা ঠেকাইসে।

এমনকি ঈদের দিনেও আওয়ামীলীগ জশ বাংলা স্লোগান নিয়া মাঠে নেমেছিলো, সেই মিছিল বিএনপি ঠেকাইছে, সেদিন বিএনপি- আওয়ামীলীগ সংঘর্ষ হইছে। সেই সংঘর্ষে বিএনপির দুজন মারা গেছে!

সারাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামীলীগ নেতাদের নামে যত মামলা আছে তার ৯০% বিএনপির লোকেরা করেছে, যেখানেই আওয়ামীলীগ প্রকাশ্যে আসার চেষ্টা করেছে সেখানেই বিএনপি তাদের কে প্রতিরোধ করছে, খুঁজে খুঁজে পুলিশেও দিচ্ছে এই বিএনপির লোকেরাই।

কিন্তু এসবের বিনিময়ে বিএনপি আসলে পাচ্ছে টা কী? ওরা পাচ্ছে ভারতের দলালা, লীগের দালাল, ০% কন্ট্রিবিউশান ১০০% সেলিব্রেশনসহ ইত্যাদি ইত্যাদি বুলিং।

তছাড়া প্রতিনিয়ত বিএনপির কোনো না কোনো নেতার ক্যারেক্টার অ্যাসাসিন করা, তাদের গুজব ছড়ানো , তিলকে তাল বানিয়ে জনগণের সামনে হাজির করা । মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লুৎফুজ্জুমান বাবর, ইশরাক হোসেন, কাউকে'ই এসব থেকে বাদ দিচ্ছে না!
_____

আজকে যেই মিছিলটা হলো বিএনপি কি পারতোনা সেটা ঠেকাইতে? অবশ্যই পারতো।
কিন্তু কেন ঠেকায়নাই তা আমি জানিন...
তবে বিএনপি যদি ইচ্ছে করেই এই মিছিল ঠেকাইতে গিয়ে না থাকে তবে বিএনপি'র এই সিদ্ধান্ত কে আমি এপ্রেশিয়েট করি।

আমি যদি বিএনপি নীতি নির্ধারক হতাম তাইলে অন্তত, মাস খানেকের জন্য ফিল্ড ছেড় দিতাম কিংবা নিউট্রাল পজিশন রাখতাম দলের সবাইকে।

বিএনপি নিউট্রাল পজিশনে গেলে লীগ নামবেই মাঠে। মাঠে লীগ ঠেকানোর ক্ষমতা একমাত্র বিএনপি ছাড়া আর কারো নাই।
( যা আজকেও প্রমাণ হইলো)

কিন্তু গনফেসবুক তান্ত্রিক জনগন এটা মানবে না। তাদের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ দেখানোর একমাত্র উপায় হচ্ছে -
সেই মাঠ বিএনপি ছাড়া বাকিরা কিভাবে কন্ট্রোল করতে পারে সেটা দেখানোর জন্য হলেও বিএনপি কে নিউট্রাল পজিশন থাকা।
©

04/04/2025

ফজলু যে বিএনপির জন্য যে কতটা বিষফোঁড়া তা বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল।গত ১৫ বছর আওয়ামীলীগ এবং তাদের দোসররা যেখানে চরম ইসলামবিদ্ধেষী হয়েও টঙ্গী ইজতেমা নিয়ে খারাপ মন্তব্য করে নি,ফজলু সেখানে টঙ্গী ইজতেমাকে জঙ্গি তৈরির কারখানা বললো।বুঝতে হবে,এই ভদ্রলোকের কাছেও তালেবান যোদ্ধারাও জঙ্গী।খুব দুঃখের বিষয় বিএনপির কিছু পেজ বা এক্টিভিস্ট এখনো এই ওয়াবাদুল কাদেরমার্কা ক্লাউনটার পা চাটতেছে।

30/03/2025

কাউকে পছন্দ হলেও কখনো মুখ ফুটে বলতে পারিনি, দেখে ভালো লাগলেও ভয়-ভীতি সংকোচ করে কথা বলিনি,ইগনোর করবে ভেবে কখনো টেক্সট করিনি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি। এইভাবেই কেটে যাচ্ছে আমার দিনকাল,আমার সিঙ্গেল লাইফ।দেখতে দেখতে চলে আসলো সিঙ্গেল জীবনের আরও একটি ঈদ।

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।ঈদ মোবারক।

29/03/2025

অবিভক্ত ঢাকার প্রথম মেয়র ছিলেন মেয়র হানিফ।করতেন আওয়ামীলীগ।আপনারা হয়তো দেখবেন বা জেনে থাকবেন দক্ষিণ ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভার নামে একটি ফ্লাইওভার আছে।সেই মেয়র হানিফের ছেলে সাঈদ খোকন একযুগ পর তার পিতার উত্তরসূরি হয়েছিলেন।বিনা প্রতিদ্বন্দীতায় তাকে ঢাকা দক্ষিণের মেয়র নিয়োগ দেওয়া হয়।ঠিক একইরকম কায়দায় অভিবিভক্ত ঢাকার আরেকজন মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের হাতে সুযোগ এলো তার পিতার যোগ্য উত্তরসূরি হওয়ার।

29/03/2025

ইশরাকের মেয়র পদ বৈধ না কিন্ত,হিরো আলমের সাথে ইশরাকের তুলনা দিলেন কিভাবে যে ইশরাক মেয়র হলে হিরো আলমও এমপি হবে।কে বৈধ না অবৈধ আপাতত তা বাদ দিই,একটা একটা ক্লাউনকে শেষমেষ আপনারা এমপি বানাবেন,সংসদে দেখবেন।আপনাদের রুচিতে কেমনে দেয়?হিরো আলমকে ছোট করা আমার উদ্দেশ্য না,কিন্ত সাবেক মেয়রপুত্র সুশিক্ষিত জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক এর সাথে একজন কোনরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা,দীক্ষা,ডিগ্রিহীন হিরো আলমকে তুলনা করা কোন একটা শিক্ষিত মানুষের রুচি কিভাবে হয় তা আমার জানা নাই।মমতাজকে এমপি বানানো যে কথা ছিল,কোনরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা বা দেশের আইন, সংবিধান,নির্বাচন প্রক্রিয়া এসব নিয়ে নূন্যতম ধারণা না থাকা একজন ব্যক্তিকে এমপি বানানোর স্বপ্ন দেখা একইরকমই হলো

27/03/2025

একদিন একটা পোস্ট দেখলাম,যেখানে বলা হলো,চট্রগ্রামে কোন পরিবারে বিয়ে করতে অনেক বেশি যৌতুক দেয়া লাগে।পোস্টের এবং পোস্টের কমেন্ট পড়ে কিছু প্রশ্ন-উত্তর পয়েন্টের মাধ্যমে বলে দি-
১।চট্রগ্রামে যৌতুকের পাশাপাশি দেনমোহরও অনেকবেশি কমেন্টক্সে কেউ কেউ বললেন।তারা ভিক্টিমও হলেন বলে তাদের দাবি।আমার একটা অপিনিয়ন দেনমোহর যে বেশি চায় সে অধিকতর উচ্চবিলাসী এবং তারও উচিত তার মত উচ্চবিলাসী কাউরে খুঁজে নেওয়া(খুঁজলে অভাব হয় না)।আপনি কম কাবিনে বিয়ে করলে আপনার চট্রগ্রামে বিয়ে করার কি দরকার।আপনিও কম কাবিনওয়ালা খুঁজে নেন না,কে মানা করছে।কিন্ত কমেন্টবক্সে একটা মেয়ে কেন বেশি কাবিন চায় সেটা নিয়া মেয়েমানুষ দেখে একটা মানুষের সাথে কেনই বা ফাতরামি করতে যাবেন।

২।চট্রগ্রামের মানুষ কেন চট্রগ্রামের বাইরে বিয়ে করতে চায় না সে নিয়েও অনেকে প্রশ্ন তুললেন?সেটা তাদের নিজস্ব ব্যক্তিস্বাধীনতা,বহুবছর ধরে চলে আসা একটা ঐতিহ্য যে তারা নিজেদের জেলার বাইরে বিয়ে করে না।তো আপনি কে ভাই তাদের এই ব্যক্তিস্বাধীনতার উপর হস্তক্ষেপ করার?আপনি নিজের বিয়ে করতে মন চাইলে বাংলাদেশের তো বাকি ৬৩ জেলা আছে,সেখানে কি ছেলে/মেয়ের অভাব পড়ছে।

৩।চট্রগ্রামে অনেকে অনেক কুসংস্কার,মাজারপূজার কথা বললেন।এটা অবশ্য সত্য।।হিন্দুবৌদ্ধ বাংলাদেশের অন্যান্য জায়গার চাইতে চট্রগ্রামে বেশি।কিন্ত ভাই চট্রগ্রামে অপরাধপ্রবণতা কম সেটাও বলেন।চট্রগ্রাম বাংলাদেশের আয়তনে ২য় বৃহত্তম জেলা তাও বলেন।চট্রগ্রামে বেদাতি,মাজারপূজারিরাও আছে যেমন ঠিক তেমনি চট্রগ্রামে দারুলউলুম মাঈনুল ইসলাম হাটহাজারীর মত কওমি মাদ্রাসা আছে।যেটি এশিয়ার সেরা মাদ্রাসাগুলোর একটি।চট্রগ্রামের ফটিকছড়ির মত উপজেলায় যেখানে শিরক বেদাতের কারখানা মাইজভান্ডার আছে,সেই উপজেলায় আবার ৩টি বড় কওমি মাদ্রাসা আছে।আর আমার প্রিয় লালখান বাজার মাদ্রাসাও চট্রগ্রামে যেটি অনেকসময় হক্কানি আলেমওলামা,ইসলামি স্কলারদের পদচারণায় মূখরিত থাকে।এই চট্রগ্রামে যেমন ইসলামি সংস্কৃতির একটা জোয়ার আছে ঠিক তেমনি অপরপাশে এই চট্রগ্রামেই দেশখ্যাত রকব্যান্ডের জন্ম হয়েছে।বহুবরেণ্য দেশখ্যাত শিল্পী-তারকারা এই চট্রগ্রাম থেকেই উঠে আসছেন।

পরিশেষে একটি কথাই বলবো,ভালো খারাপ দুই দিকই চট্রগ্রাম own করে,কিন্ত চট্রগ্রামের ভালো দিকটাই বেশি হাইলাইটেড যেটা আমি মনে করি।

27/03/2025

বিএনপির কিছু নেতা-নেত্রীর মুভমেন্ট আমি খুবই স্মার্ট পেয়েছি সেটা আমি অস্বীকার করবো না।যেমন ফারজানা শারমিন পুতুল এর কথাই ধরেন।তাঁর দুইটি উক্তি আওয়ামীলীগের সাথে একদম খাপে খাপ মিলছে।তিনি একদম পয়েন্টে হাত দিয়েছেন।যেমন-তিনি বলেছিলেন-আওয়ামী মন্ত্রীরা গোপাল ভাঁড়ের মতই কৌতুক করে।যেটা একদম দিবালোকের মতই সত্য ছিল।নীলুফার চৌধুরী মনি মাত্র কিছুদিন আগে বলেছিলেন,বিএনপি যদি একটা ধাওয়া দেয় তাহলে কেউ টিকবে না।তার বক্তব্য নিয়ে যথেষ্ট ঠাট্রা সমলোচনা হলেও কিছুদিন পর ছাত্রদল ঠিকই ধানমন্ডিতে লীগের মিছিল একাই প্রতিহত করেছিলো।সালাউদ্দিন সাহেবও এমন কথা বললেন যার সারাংশ এমন দাঁড়ায়,সরকার সমলোচনার তার সিদ্ধান্ত পরিবর্তন।এটি একটি ভালো লক্ষণ-তার বক্তব্যটি সবাই খুবই সাদরে গ্রহণ করলো।বিএনপির এসব হেভিওয়েট নেতারাই মাঝেমধ্যে ভুলভ্রান্তি করে থাকে,ভুল কিছু বলতেই পারে।কিন্তু দিনশেষে এইসব নেতা-নেত্রীদেরই যদি বিএনপি বাদ দেয় বা তাদের অবমূল্যায়ন করে তাহলে আজকের বিএনপিও কিংস পার্টিতে পরিণত হবে।

27/03/2025

মুক্তিযুদ্ধ এমন জিনিস যেটাকে আমি খুব ছোট থাকতেই own করি।কিন্ত খারাপটা তখনই লাগে যখন এর সাথে রাজনীতি কিংবা রাজনৈতিক প্রতিহিংসাকে যোগ করা হয়।

27/03/2025

৫ তারিখ এর আগে আওয়ামীলীগের মন্ত্রীদের কথাবার্তাগুলো এমন ছিল যে,মনে হয় তারা একেকজন জোকার।তারা প্রতিনিয়ত জনগণের সাথে কৌতুক করে জনগণকে হাসাতো।ঠিক ৫ তারিখ এর পর বিএনপির কিছু নেতাকর্মীরা আওয়ামীলীগের মন্ত্রীদের মতই এমন জোক করে মানুষকে বিনোদন দিচ্ছে।পার্থক্য একটা জায়গায় লক্ষ্য করবেন,আওয়ামীলীগের মন্ত্রীরা তখন ক্ষমতার মসনদে বসেছিলো,কিন্ত বিএনপির নেতাকর্মীরা এখনো ক্ষমতার মসনদে বসে নি।

21/03/2025

৫ তারিখ এর পরে জামায়াত আর কওমিদের মধ্যে বিরোধ দেখি না,তাদের মধ্যে খুব একটা বেশি পার্থক্য দেখি না।আর এই জামাইত্তা গিরগিটিদের অতীত অনেক কওমিওলামারা ভুলে গেছে আমি যা মনে করি।অনেক জামায়াত আর কওমি কাধে কাধ মিলিয়ে উগ্রবাদ এবং ইসলামি ফ্যাসিজমকেই উসকানোর একটা বড়সড় দায়িত্ব নিছে।অথচ মাত্র কয়েকদিন আগে এমনকি মুফতি সাঈদ আহমেদকে জামাতিরা শাহবাগী আলেম বলে দাবি করে,তাকে বিভিন্নভাবে বুলিং হেনস্থা করে অথচ তিনি সেদিন কেন শাহবাগে ছিলেন তার একটা ভিডিওতে তিনি স্পষ্ট করেছিলেন।৫ তারিখ এর আগে আমির হামজা কওমি আলেমদের সম্পর্কে ওয়াজের মঞ্চে বিতর্কিত মন্তব্য করছেন।এই জামাতিরাই ২০২০ সালে শফি সাহেবের মৃত্যুর পর তার জানাযায় গিয়ে সেখানেও এক ইস্যুতে বিতর্কের জন্ম দিছে।জামাইত্তা মানেই আগা টু গোড়া ভন্ড।

20/03/2025

জীবনে কারো না কারো প্রতি হয়তো একটু বেশি দুর্বল ছিলাম।কিন্ত আমিও অন্য সবার মত তার কাছ থেকেও অবহেলা পেলাম।তার কাছ থেকে অনেক বেশি দূরে সরে গেলাম।কিন্ত এমন একজন বন্ধু পেলাম যে তার অভাবটা অনেকটাই পূরণ করলো।হোক সে ছেলে কিংবা মেয়ে।আর সে এমন এক বন্ধু যার সাথে আমি সামনাসামনি কখনো দেখা করি নি।জানি না দেখা আর হবেও কি না কোনদিন।প্রায় দুইটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের বন্ধুত্ত্বের।এই দুইবছরে কিছুদিন পরই বা কখনও প্রতিদিনই আমার তার সাথে যোগাযোগ হতো।এই দুইটি বছর আমার সাথে তার একটিবারের জন্য মনকষাকষি,ঝগড়াঝাটি কিছুই হয় নি(আমি আগেও বলেছিলাম এমন সুসম্পর্কই আমি বেশি পছন্দ করি)।এমন ভালো বন্ধু আমি জীবনে কয়জন পাইছি তা আমার ঠিক জানা নেই।দিনশেষে বলা চলে,এমন বন্ধুত্ত্বই তো চেয়েছিলাম!!

Address

Agrabad
Chittagong

Telephone

+8801937673142

Website

Alerts

Be the first to know and let us send you an email when Labib's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Labib's Creation:

Share