Travel blog

Travel blog বাংলাদেশ এর পর্যটন এলাকা এক্সপ্লোর করা সব জেলার সৌন্দর্য দেখতে চাই
(4)

আগেই বলছিলাম, ইসলামী ব্যাংকে জামায়াতের রেফারেন্স ছাড়া কারো চাকরি হই না।যার প্রমাণ দেখে নিন।।
07/04/2026

আগেই বলছিলাম, ইসলামী ব্যাংকে জামায়াতের রেফারেন্স ছাড়া কারো চাকরি হই না।যার প্রমাণ দেখে নিন।।

07/04/2026

খেলাপি ঋণ প্রসঙ্গে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ব্যাখ্যা

খেলাপি ঋণ সংক্রান্ত বিষয়ে এস. আলম গ্রুপের ব্যাখ্যাস্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কমপ্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১:৫৮...
07/04/2026

খেলাপি ঋণ সংক্রান্ত বিষয়ে এস. আলম গ্রুপের ব্যাখ্যা
স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এস. আলম গ্রুপকে দেশের শীর্ষ ঋণখেলাপিদের তালিকায় উপস্থাপন করার প্রতিক্রিয়া ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাখ্যায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, ‘এস. আলম গ্রুপ ১৯৮৪-১৯৮৫ অর্থবছরে ব্যবসা শুরুর পর থেকে দেশের অর্থনীতি, শিল্পায়ন এবং সর্বোপরি জনগণের জীবনমানের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দীর্ঘ এই পথচলায় গ্রুপটি সর্বদা দেশের প্রচলিত সকল আইন, বিধি-বিধান এবং ব্যাংকিং নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করেছে, যা সর্বজনবিদিত।
ব্যবসায়িক প্রয়োজনে আমরা যেসব ব্যাংক ঋণ গ্রহণ করেছি তা যথাসময়ে পরিশোধ করেছি। ২০২৪ সালের ০৫ আগস্ট পর্যন্ত আমাদের কোনো প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ কখনো খেলাপি হয়নি। কিন্তু, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এস. আলম গ্রুপ বারবার পরিকল্পিত অপপ্রচার, ভিত্তিহীন অভিযোগ এবং বিকৃত উপস্থাপনার সম্মুখীন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর জনাব আহসান এইচ মনসুর দায়িত্ব গ্রহণের পর থেকে গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন ও অসত্য অভিযোগ উত্থাপন করে বিভিন্ন ব্যাংকে রক্ষিত আমানত, ব্যবসায়িক ও ঋণ হিসাব প্রতিষ্ঠিত নীতিমালা অনুসরণ না করে স্থগিত করা হয়েছে, সম্পদ জব্দ করা হয়েছে, ঋণপত্র (LC) খোলার ওপর অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
সমষ্টিগতভাবে এসব পদক্ষেপ এস. আলম গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তা উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান।
একই সঙ্গে ০৫ আগস্টের পরপরই গ্রুপটির ব্যাংক ঋণসমূহকে জোরপূর্বক খেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে এবং বিভিন্ন ব্যাংককে প্রভাবিত করে অন্য প্রতিষ্ঠানের ঋণ এস. আলম গ্রুপের নামে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে, কিছু অডিট ফার্মের মাধ্যমে মৌলিক তথ্যের ভিত্তিতে রাষ্ট্রকৃত প্রতিবেদনে প্রায় ২ লক্ষ ২৫ হাজার কোটি টাকার কাল্পনিক ঋণের চিত্র উপস্থাপন করা হয়েছে, যা অতিরঞ্জিত।
উল্লেখ্য যে, সংশ্লিষ্ট ব্যাংকসমূহে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ স্থায়ী আমানত সংরক্ষিত রয়েছে, যা বর্তমানে অবরুদ্ধ। এসব ব্যাংক হিসাব সমন্বয় করে, স্থায়ী আমানত সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ডাউন পেমেন্ট গ্রহণ এবং যুক্তিসঙ্গত অবকাশকালসহ ঋণ পুনঃতফসিলের সুযোগ প্রদান করা হলে সকল ঋণ পুনরায় নিয়মিত হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকসমূহের নিকট বারবার আবেদন করা হলেও আদ্যাবধি কার্যকর কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। উপরন্তু, কিছু ক্ষেত্রে একই বিষয়ে একাধিক মামলা দায়েরের ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এস. আলম গ্রুপ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, একটি সুপ্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী হিসেবে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ প্রদান করা হলে ব্যাংক ঋণের কিস্তি যথাযথভাবে পরিশোধ করা সম্ভব হবে এবং সকল ব্যাংক ঋণ দ্রুতই নিয়মিত অবস্থায় ফিরে আসবে।
ফলশ্রুতিতে উৎপাদন কর্মকাণ্ড পুনরুজ্জীবিত হবে, শ্রমিকদের কর্মসংস্থান পুনর্বহাল হবে এবং জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য রাজস্ব প্রবাহ সৃষ্টি হবে।
একটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীকে প্রাসঙ্গিক বাস্তবতা বিবেচনা না করে ‘ঋণখেলাপি’ হিসেবে উপস্থাপন করা কেবল একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, বরং দেশের সামগ্রিক ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আমাদের বিশ্বাস।’

07/04/2026

বেহায়াকে কেউ লজ্জা দিতে পারে না

আহারে বেচারা ফেইক আইডি সামলাবে নাকি ব্যাংক সামলাবে
27/03/2026

আহারে বেচারা ফেইক আইডি সামলাবে নাকি ব্যাংক সামলাবে

ইসলামী ব্যাংকের কর্মকর্তা জাশি বট ইউসুফ আলী ও শহীদুল্লাহর বিরুদ্ধে জুয়ার অর্থ জোগাড়ে গ্রাহকের টাকা আত্মসাৎ এর অভিযোগ—অনল...
27/03/2026

ইসলামী ব্যাংকের কর্মকর্তা জাশি বট ইউসুফ আলী ও শহীদুল্লাহর বিরুদ্ধে জুয়ার অর্থ জোগাড়ে গ্রাহকের টাকা আত্মসাৎ এর অভিযোগ—

অনলাইনে জুয়ায় টাকা হারিয়ে ব্যাংকের গ্রাহকের একাউন্ট থেকে আত্মসাৎ।

ঘটনা অনুযায়ী, একদিন প্রায় ৫৩ লাখ টাকার RTGS ট্রানজেকশন করা হয়, যেখানে পর্যাপ্ত ক্যাশ না থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে বারবার “Authorize” করার জন্য চাপ দেওয়া হয়। Investment Officer মোঃ ইউসুফ আলীর বারংবার “Seriously Request” এবং অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ট্রানজেকশনটি অনুমোদন করা হয়।

এরপর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে—উক্ত কর্মকর্তা নিজের অ্যাকাউন্টের মাধ্যমে অন্য এক গ্রাহকের (Foysal Ahmed) অ্যাকাউন্ট থেকে প্রায় ৬০ লাখ টাকা ১২টি ট্রানজেকশনের মাধ্যমে উত্তোলন করেন। জিজ্ঞাসাবাদে বলা হয়, “Account Holder-এর অনুমতি রয়েছে”, এমনকি WhatsApp-এ অনুমতি আনার কথাও বলা হয়। কিন্তু বাস্তবে ঐ গ্রাহক কোনো অনুমতি দেননি বলে উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই অর্থের একটি অংশ Online Game (জুয়া) সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে পরে রাতের মধ্যে “Temp Head Debit” ও “Adjust” এর মাধ্যমে হিসাব সমন্বয়ের চেষ্টা করা হয়।

পরবর্তীতে আবার প্রায় ১১ লাখ টাকার আরেকটি RTGS ট্রানজেকশন একইভাবে চাপ প্রয়োগ করে সম্পন্ন করা হয়, যা “Investment Disbursement” বলে দেখানো হলেও পরে সেটিও সমন্বয় করা হয়।

চিঠির শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা দাবি করেন—
তিনি কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং ঊর্ধ্বতন ও সহকর্মীদের চাপের মুখে পড়ে এসব ট্রানজেকশন অনুমোদন করেছেন এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী—
ইউসুফ আলী সাময়িকভাবে সাসপেন্ড হলেও, শহীদুল্লাহ এখনো বহাল তবিয়তে চাকরিতে রয়েছেন।

24/03/2026

ইসলামী ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকেই শুনুন চাকরিচ্যুত ব্যাংকাররা কতটা দক্ষ আর নিষ্ঠাবান ছিলেন।

শুধুমাত্র ষড়যন্ত্রের মাধ্যমে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য হাজার হাজার প্রফেশনাল এবং দক্ষ ব্যাংকারকে চাকরিচ্যুত করা হয়েছে।
#বিচারচাই

চেয়ারম্যান জোবায়দুর রহমান এর নির্দেশে গভর্নর মনসুরকে খুশি রাখতে উনার spa সেন্টারে ১৫ লক্ষ টাকা খরচ করে রী-ট্রীট প্রোগ্রা...
20/03/2026

চেয়ারম্যান জোবায়দুর রহমান এর নির্দেশে গভর্নর মনসুরকে খুশি রাখতে উনার spa সেন্টারে ১৫ লক্ষ টাকা খরচ করে রী-ট্রীট প্রোগ্রাম করে ইসলামী ব্যাংক ম্যানেজমেন্ট। এই মিটিং এ ৫৫০০+ কর্মকর্তাকে ছাঁটাই এর নীল নকশা করে ওমর ফারুক এবং কামাল উদ্দিন জসিম।

লিস্টে দেখে নিন আপনাদের প্রাণপ্রিয় কোন কোন স্যার সেখানে উপস্থিত ছিলেন!!

তা শরীয়াহ স্যারেরা,
স্পা সেন্টারে সার্ভিস কেমন পেয়েছিলেন?

হাত পায়ের ব্যথা কমেছিল টেপানোর পরে?

(আমার প্রিয় অভিভাবক কাউসার আলম কেও দেখা যাচ্ছে দেখি!)

দক্ষতা যাচাই-এর যতেষ্ট Way ছিলো।সময় সেদিনঃ ২৮/০৮/২০২৫ ইংহেড অফিস থেকে Performance Evaluation এর   Confidential  একটি মেই...
20/03/2026

দক্ষতা যাচাই-এর যতেষ্ট Way ছিলো।

সময় সেদিনঃ ২৮/০৮/২০২৫ ইং
হেড অফিস থেকে Performance Evaluation এর Confidential একটি মেইল আসে। প্রত্যেক Employee এর Performance রিপোর্ট চাই। তখনকার ম্যানেজার স্যার সঠিকভাবেই সবার Performance এর রিপোর্ট "জোনাল অফিসের থ্রো তে হেড অফিসে " প্রেরণ করেন। কিন্তু ফ্যাসিস্ট ম্যানেজমেন্ট কোন দক্ষতার রিপোর্ট যাচাই না করেই পরবর্তীতে Plan "B" প্রয়োগ করে। উক্ত Plan "B" ছিলো প্রহসনের নামে পরীক্ষার আয়োজন। কারণ তাদের ২য় প্ল্যান টি ছিলো সরাসরি ছাটাই। যার ফলশ্রুতিতে পরের মাসের ২৯/০৯/২০২৫ ইং আমাদের ছাটাই করা হয়।
মূল কথা তারা চাইনি আমরা ব্যাংকে থাকি। না হয় আমাদের ACR report, performance report, Diploma Report, Academic Report, Customer services report and অন্যান্য আরো অনেক Way ছিলো যা দিয়ে একজন ব্যাংকারের দক্ষতা যাচাই করা যায়।

জাতির কাছে প্রশ্ন তুলে ধরলাম, আমরা যেই শাখা প্রধান-গণের আন্ডারে কাজ শিখেছি, কাজ রপ্ত করেছি নিশ্চয়ই তাদের থেকে কেউ ভাল জানতো না যে, "কর্মী হিসেবে আমরা ভাল না খারাপ" / যোগ্য না অযোগ্য। তাহলে তাদের দেয়া Performance Report কে গুরুত্ব না দিয়ে সরাসরি Plan "B" তে যাওয়ার কারণ কি?

(বিঃ দ্রঃ লাল মার্কিং করা কর্মীগুলো চিটাগং এর, prestige এর দিক চিন্তা করে কিছু কর্মীর রিপোর্ট, আইডি এবং নাম হাইড করে দিয়েছি)।

19/03/2026

Address

Patiya Chittagong
Chittagong
4370

Alerts

Be the first to know and let us send you an email when Travel blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share