20/08/2026
এখানেই ভারত আর আওয়ামীদের সফলতা, গণ অভ্যুত্থানে ছাত্র সমন্বয়কদের জীবন বাজি রাখা ভুমিকা, দলমত নির্বিশেষে নির্যাতিত নিপিড়ীত সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, বিএনপির দলীয়ভাবে প্রকাশ্যে কৌশলগত নিরবতা, জামাত, ক্বওমীর সরাসরি অংশগ্রহণ, সাধারণ আওয়ামী সাপোর্টার ছাত্রদল, শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন সবাই ঝাপিয়ে পড়েছিল আন্দোলনে, আদালত চত্বরে নুরের সেই বক্তব্যটা "৯০% পড়ে গেছে, সবাই মিলে আর ১০% ধাক্কা দিলেই হাসিনা সরকার পড়ে যাবে, সেই সময়ের প্রেক্ষিতে তার এই বক্তব্যটা আন্দোলনকারীদের আরো বেশি সাহসী করে তুলেছিলো, আবিদের সেই কান্নাঝড়া আবেদন, " কেউ কাউকে ছাইড়া যাইয়েন না প্লিজ!" নাহিদের একদফা, আসিফ মাহমুদের ৪আগস্টের ঘোষণা " পরশু নয়(৬আগস্ট) আগামীকাল ই (৫আগস্ট) লংমার্চ টু ঢাকা এবং একদফা কার্যকর করে হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে গণভবন ঘেরাও, আদালতে ব্যারিস্টার মঞ্জুর, সারা মেম, খোকন স্যার এবং আরও অসংখ্য আইনজীবীদের অসামান্য ভুমিকা, সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের হাসিনার পক্ষ হয়ে সাধারণ মানুষের উপর গুলি চালাতে অস্বীকার করা, এসব কোনো কিছুই অস্বীকার করা যায়না, গণ অভ্যুত্থানের এমন সফলতা দেখে অনেক স্বপ্ন দেখা শুরু করেছিলাম নতুন একটা বাংলাদেশ পাবো, কিন্তু এতো দ্রুতই যে ক্ষমতালোভীরা সবকিছু এভাবে ধ্বংস করে দিবে তা কেউ কখনো ভাবেনি।