Vanilla Rose by Shahin

Vanilla Rose by Shahin Beautiful Homemade Cake in Chittagong.

#অর্ডার_কনফার্ম_করতে_কিছু_বিষয়_জেনে_রাখুন ��

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
হোমমেড কোন কিছুর নাম শুনলেই আমরা সবাই বুঝে যাই এটি তৈরি হয়েছে স্বাস্থ্যকর উপায়ে ও মানসম্মত উপকরণে।

একটি অর্ডার ভিত্তিক অনলাইন ফ্রেশ কেক শপ। আমাদের কোন শোরুম নেই।

�Vanilla Rose এর কেক প্রতি পাউন্ড সর্বনিম্ন ৬০০ টাকা থেকে শুরু করে, কেক এবং ডিজাইন ভেদে প্রতি পাউন্ড ১৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

� প্রতিটি কেকের দাম নির্ধারণ করা হয় তিনটি বিষয়ের উপর। তাই আপনার পছন্দের কেকটির ছবি, ফ্লেভার ও কোয়ান্টিটি জানিয়ে পেজ এ ইনবক্স করুন।

�আমরা শুধু চট্টগ্রামের মধ্যেই অর্ডার নিয়ে থাকি।

� চট্টগ্রাম হোম ডেলিভারি চার্জ দুরত্ব ও কেক এর ওজন ভেদে সর্বনিম্ন ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।

� কাস্টমাইজড কেক মিনিমাম '২' দিন আগে এবং অন্যান্য কেক ১ দিন আগে অর্ডার করতে হবে।

�এডভান্স 'পে' ছাড়া কোন অর্ডার কনফার্ম করা হয় না। অর্ডার ক্যানসেল করলে টাকা ফেরত যোগ্য নয়।

� প্রাইস, ফ্লেবার, ডিজাইন, সাইজ সহ বিস্তারিত জানতে কমেন্ট বা কেকের ছবিসহ ইনবক্স করুন।

� কাস্টোমাইজড অর্ডার(গায়ে হলুদ, বিবাহ বার্ষিকী, বিয়ের কেক, বিভিন্ন অকেশনাল থিম কেক, অথবা পছন্দের থিম কেক) অর্ডার করতে ছবিসহ ইনবক্স করুন অথবা 01728815337 নম্বরে ফোন করুন।

� কেন নিচ্ছেন, কার জন্য নিচ্ছেন, বিস্তারিত আমাদের মেসেজে বলবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করবো সেই অনুযায়ী কেক এর ডিজাইন করতে। একান্ত সিদ্ধান্ত নিতে না পারলে আমরা আপনাকে থিম পছন্দ করে দেবো। আপনার যদি কোন পছন্দের থিম থাকে, সেটিও আমাদের বুঝিয়ে বলবেন।

� আমরা সর্বনিম্ন ১/২ পাউন্ড থেকে শুরু করে যত পাউন্ড পর্যন্ত চান, তত পাউন্ড কেকের অর্ডার নিয়ে থাকি।

�কারও যদি কেক এর কোন ইনগ্রিডিয়েন্স বা কেক এ ব্যাবহিত কোন দ্রব্যের প্রতি শারিরীক কোন সমস্যা বা এলার্জি জাতীয় কোন সমস্যা থাকে তবে আমাদের কে আগেই জানিয়ে দিন। আমরা সেই সব দ্রব্য যতটা সম্ভব ব্যাবহার না করার চেষ্টা করবো।

�ডায়াবেটিস আছে এমন কারও জন্য কেক অর্ডার করলে প্রথমেই বলে দেবেন৷ তাদের জন্য আমরা 'লো সুগার' কেক তৈরি করে থাকি।

28/02/2026

আম্মু
তোমার সঙ্গে অনেক কথা ছিলো,
কিন্তু বলা হয়ে উঠেনি কখনো🥺
ভেবেছিলাম সময় ত আছে,
ভেবেছিলাম তুমি তো আছই

রাগের দিনগুলোতে তোমার চোখের পানি দেখেও কিছুই করতে পারি নাই চুপ থেকে দেখেছি শুধু🥺
ভালোবাসার কথাগুলো গিলে ফেলেছি অভিমানে

আজ বুক ভরা কথার ভিড়ে তুমি নেই,শুধু না বলা কথাগুলোই রয়ে গেছে আমার সারাজীবনের ঋণ হয়ে,

অল্প ভালো সময়ে তোমার সেবাযত্ন করার সুযোগ আর পাইলাম না 🥺
মা ছাড়া ৯ টা বছর….💔

18/02/2026

মানুষ কাঁদে প্রিয়জন হারিয়ে-
কিনতু মা হারালে কান্নাটা এত গভীর হয় যে,,,শব্দ বের হয় না**চোখ ভিজে যায় অজান্তে কিন্তু ঠোঁট থাকে স্তব্ধ "

ভিতরে ভিতরে এক সমুদ্র ভাঙে আর বাইরে শুধু নিরবতার ঢেউ ★★

মা হারানো মানুষটা জানে-পৃথিবী তখনই ঘোরে ঠিকই,,,কিনতু তার নিজের আকাশটা থেমে যায়,,, চিরদিনের জন্য💔💔

ভালো থাকিয়েন আম্মু ওপারে
অনেক মনে পড়ছে তোমাকে🥺

আলহামদুলিল্লাহ্রমজান মোবারক❤️
18/02/2026

আলহামদুলিল্লাহ্
রমজান মোবারক❤️

13/02/2026

দেশ যেই দলই চালাক না কেনো , আপনাকে আপনার বউ এর কথা মতোই চলতে হবে 😌তাই কোন দল জিতলো, হারলো, এসব নিয়ে এতো নাচানাচি করবেন না

ধন্যবাদ💀

11/02/2026

মায়ের মৃত্যু নেই, সন্তানদের কাছে মায়ের মৃত্যু বলতে কিছু নেই
শুধু একটু দূরে চলে যায়,,,,,
চোখে দেখা যায় না বলেই ভালোবাসা ফুরিয়ে যায় না কিন্তু।

নিঃশ্বাসে, দোয়ায়, অভ্যাসে আমার আম্মু আজও ঠিক আগের মতোই আছে❤️

কষ্টে পড়লে নামটা নিজে থেকেই বেরিয়ে আসে

মা মরেন না কখনো, তিনি শুধু নীরবে পাশে থাকার জায়গা বদলান

💔💔💔💔💔

খুব মনে পড়ছে আম্মু তোমাকে🥺

রমজান মাস টা আসলেই খুশীর চেয়ে মন টা ভারী থাকে বেশি এমন একটা রমযানের সময় তুমি আমাদের কাছ থেকে চিরদিনের জন্য আড়ালে চলে গেছো😔

আল্লাহ্ তোমাকে জান্নাত এর সর্বোচ্চ মর্যাদা দান করুক🤲🏻

03/02/2026

শবে বরাত : ক্ষমা, রহমত আর নাজাতের পবিত্র রাত।

হে আল্লাহ 🤲🏻আমাদের জানা-অজানা সব গুনাহ ক্ষমা করে দিন। আমাদের হৃদয়কে পবিত্র করুন, ঈমানকে দৃঢ় করুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন🤲🏻পরিবার, প্রিয়জন ও সমগ্র উম্মাহকে আপনার রহমতে ঢেকে রাখুন🤲🏻
হে আল্লাহ,🤲🏻আমাদের দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করে দিন। 🤲✨

রব্বানা ইগফির লানা ওয়ারহামনা, আন্তা খাইরুর রাহিমিন।

02/02/2026

মা শুধু মারা যাননি
তার সাথে কবর হয়েছে
আমার শৈশব,নির্ভরতার শেষ আশ্রয়,আর নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে নিরাপদ স্থান💔

আলহামদুলিল্লাহ পেইজের ফিক্সড ক্লাইন্ট আমার ক্লোজ ফ্রেন্ড এর অর্ডার এর কেক এইগুলোদোয়া করবেন সবাই আমার জন্য
30/01/2026

আলহামদুলিল্লাহ পেইজের ফিক্সড ক্লাইন্ট আমার ক্লোজ ফ্রেন্ড এর অর্ডার এর কেক এইগুলো

দোয়া করবেন সবাই আমার জন্য

প্রতিবেশী ভাবির একমাত্র নাতির জন্য অর্ডারের কেক ছিলো এইটা আলহামদুলিলাহ উনারা অনেক সন্তুস্ট ছিলেনএডিবল পিকচার থীম দিয়ে ক...
29/01/2026

প্রতিবেশী ভাবির একমাত্র নাতির জন্য অর্ডারের কেক ছিলো এইটা
আলহামদুলিলাহ উনারা অনেক সন্তুস্ট ছিলেন
এডিবল পিকচার থীম দিয়ে করেছিলাম কেক টা

প্রিমিয়াম চকলেট ফ্লেভারের ছিল কেকটা তাই ছোটো বড় সবার নাকি অনেক পছ্ন্দ হয়েছে

আলহামদুলিল্লাহ্ শোকরান

এডিবল পিকচার from Easy Baking Ctg

28/01/2026

আমার ছাত্রী জীবনের ২০বছরের ৪টি সার্টিফিকেট কোনো কাজে আসেনি🥺

কেবল মাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সাইন করা ছাড়া নিজের নামটাও সারা বছর অলেখা থেকে যায়।

মা,চাচি,খালা,মামি,আপা,আন্টির ভিড়ে নিজের নামটা শোনাও হয় না কারো মুখ থেকে।
তাতে কোনো আফসোস হয় না আমার।
শুধু মাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি?
আসলে আমি কি করি নিজেই হিসেবে মিলিয়ে পাইনা।
না আমি কোনো ব্যাংকে চাকুরী করিনা।
কোন স্কুলের শিক্ষিকা নই আমি।

আসলে কিছুই করিনা।
তবুও আমার অবসর নেই….
সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো চাকরি জীবি মহিলা আমাকে প্রশ্ন করে।
কারণ যদি বলি আমি হোম বেইকার তবে তার বড্ডো হাসি পায়
কারণ চাকরি করে তারাও দিব্যি ঘর সংসার সন্তান সব সামলায়।
তার কাছে তো আমি আরও মূল্যহীন।

তবে আমার কি বলা উচিত আমি আসলে করি কি?

না না সারাদিন সেলফি তুলে ফেসবুক ভরাই না।
না জানি গান গাইতে না জানি কবিতা লিখতে।

তবে আমি আসলে করি কি?

নিজের বাড়ির বাজার করা,ঘর গোছানো ,রান্না করা এসব তো সাধারণ কাজ।
এর জন্য তো ১ টা সার্টিফিকেটের ও প্রয়োজন হয়না।

তবে কি সকালে উঠে, স্কুলে যাওয়া ,কলেজে যাওয়া,হোমওয়ার্ক করা,
রাত জেগে পরীক্ষার পড়া করা।
এগুলো সব বৃথা গেছে?🥺
বীজগণিত এর সূত্র ,পীতাগোরাস এর সূত্র কোনো কাজে আসেনি আমার রান্নাঘরে।
শুধু মাত্র হলুদ, মরিচ, জিরার কৌটায় নাম লিখতে কলম নিতে হয় ওখানে।

আর এখন তো কলম ও লাগেনা লিখতে গেলে।
মেসেজেই বাজারের লিস্টটা লিখে নিই।
অথচ এই সুন্দর হাতের লেখা শেখার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই যেতাম🥺

কোনো কিছুই কাজে আসেনি আমার🥺

শুধু কাজে এসেছে যা যা জেনেছি দেখেছি আমার মায়ের কাছ থেকে
তবে এটা কোনো আহামরি জ্ঞানের জিনিস না সব সাধারণ কথা যা স্কুল কলেজের বই তে থাকেনা।
যা শুধু একটা মা তার সন্তান কে নিজের অজান্তেই শিখিয়ে দেয়।
আচ্ছা এভাবে কি আমার মা ও ভাবতো সে কিছু করেনা?
হয়তো ভাবতো🥹

আমার মত অনেক বাঙালি নারী তাই ভাবে যুগ যুগ ধরে।
অংকে অনেক খারাপ ছিলাম আমি
মনে মনে খালি দোয়া করতাম যেন এই অংক আমার পিছু ছাড়ে।
অংক আমার পিছু না নিলেও আমি ঠিক এখন অংক কষতে জেনেছি।

আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছি
আমি আসলে কিছু করিনা শুধু বেঁচে থাকি।

''আমার কাজের লিস্ট''!!
দিনশেষে কিছু তিক্ত কথার ভীড়ে এটাই মেইন কথা হয়ে দাঁড়ায়

""""তুমি কি করো"""

আসলেই তো কিচ্ছু করি না আমি

আমাদের মেয়েদের নিজের বলতে কিছুই নেই
মাঝে মাঝে এতোটাই হতাশ হয়ে যাই তখন আর কিছুই ভালো লাগে না।
সবসময় আল্লাহর কাছে এটাই বলি আল্লাহ যেন ধর্য্য দেন সবকিছুতে।
আসলেই আল্লাহ ই একমাত্র উত্তম পরিকল্পনাকারী।
আল্লাহ ভরসা।
😥😥😥

Address

Agrabad , Chowmuhoni
Chittagong
4100

Telephone

+8801728815337

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vanilla Rose by Shahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share