16/07/2026
আজকেও আমীরে হেফাজত তাঁর ভাষায় বলেছেন, তুমি আমার হৃদয়ে আছো। এর আগেরবারও আবেগাপ্লুত হয়ে বলতে শুনেছি, তুমি আমার বুকের মধ্যে আছো।
ওয়াল্লাহী, মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর মুখেই এই ধরনের কথা ফুটে বের হতো। আমি নিজ কানে শুনেছি। আমি নিজ চোখে বারবার দেখেছি, মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. চোখের পানি ছেড়ে দিয়ে তাকে পরম আদরে বুকে টেনে নিতো।
আমরা জানি, বুযুর্গ ব্যক্তিরা শুধু চোখের দৃষ্টি দিয়ে দেখেন না, তারা হৃদয়ের চোখ দিয়ে স্পষ্ট দেখতে পারেন।
একজন ম|মুনুল হকের ভেতরে তারা কি দেখতে পান, তারাই ঠিক জানেন। তবে আমরা যতটুকু বুঝি, বুজুর্গদের চোখের মণি এমন একজন মানুষকে শুধু ভালবাসা-ই দেয়া যায়। তার সাথে বিদ্বেষী মনোভাব রাখাটা বদনসীবি ছাড়া আর কিছুই নয়।