11/08/2017
ভার্সিটি ভর্তি পরীক্ষার্থীদের জন্য সাম্প্রতিক সব সাধারণ জ্ঞান.............
★২০২৪ সালের অলিম্পিকের আয়োজন করবে: প্যারিস, ফ্রান্স
★২০২৮ সালে করবে লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র
★ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর আমেরিকার নিষেধাজ্ঞা জারি
★তৈরি পোশাক রপ্তানি শীর্ষ দেশ কোনটি ?
=চীন
★তৈরি পোশাক রপ্তানিতে ২য় কে?
=ইইউ (জোট হিসেবে)
★তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ কততম?
=৩য়{মনে রাখুন বাংলাদেশ একক দেশ হিসেবে ২য়}
★বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশ বা LDC রাষ্ট্র রয়েছে কতটি ?
=৪৭ টি ।{সর্বশেষ>দক্ষিণ সুদান ।}
★বাংলা ভাষীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত?
৬ষ্ঠ
★বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ কোথায় ?
= সুইজারল্যান্ড
★বর্তমান বিশ্বের শীর্ষ ধনী কে ?
= বিল গেটস
★বঙ্গবন্ধু নিয়ে প্রথম টেলিভিশন নাটক "মহামানবের দেশে"। বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদত বার্ষিকীতে এটি প্রচারিত হবে।
★বর্তমান বিশ্বে পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশ কত তম ?
--- ২য় । প্রথম চীন ।
★সম্প্রতি সেরা বাঙ্গালি পুরস্কার ২০১৭ লাভ করে কে?
--- মাশরাফি বিন মর্তুজা । ক্রীড়া সংক্রান্ত ।
★২৯ - ৩১ জুলাই ৩ দিন ব্যাপী পানি সম্মেলন কোথায়
অনুষ্ঠিত হয় ?
--- ঢাকা , বাংলাদেশ ।
★পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম কী ?
--- শাহিদ খোকন আব্বাসি ।
★আ ফুল লাইফ " শীর্ষক বইটির লেখক কে ?
--- সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ।
★বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট
বীরাঙ্গনার সংখ্যা কত ?
--- ১৮৫ জন ।
★বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট
শব্দ সৈনিকের সংখ্যা কত ?
--- ২৫৩ জন ।
★৭- ৮ জুলাই ২০১৭ জার্মানির হার্মবুর্গে G 20
এর কত তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ?
---- ১২ তম ।
★২০১৮ সালে G 20 এর ১৩ তম শীর্ষ সম্মেলন
কোথায় অনুষ্ঠিত হবে ?
---- বুয়েন্স আয়ার্স , আর্জেন্টিনা ।
★G 20 ভুক্ত সদস্য দেশ কয়টি ?
--- ১৯ টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন ।
★ধান উৎপাদনে বাংলাদেশের অবস্হান কততম ?
---- ৪র্থ ।
★মাছ উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
---- চীন ।
★দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী ?
--- বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ ।
★চর্যাপদের ইংরেজি অনুবাদকৃত বইয়ের নাম কী?
--- মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ ।
★বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম চিকুনগুনিয়ার
আবির্ভাব ঘটে ?
--- রাজশাহী । ২০০৮ সালে ।
★বর্তমানে বাংলাদেশে মোট আর্থিক প্রতিষ্ঠানের
সংখ্যা কয়টি ?
--- ৩৪ টি ।
★নতুন আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স কে প্রদান করে ?
--- বাংলাদেশ ব্যাংক ।
★প্রথম ন্যানো স্যাটেলাইট ' ব্র্যাক অন্বেষা ' তৈরি করেন
বাংলাদেশের কোন তিন শিক্ষার্থী ?
--- রায়হানা শামস ইসলাম অন্তরা, আবদুল্লা হিল
কাফি এবং মাইসুন ইবনে মনোয়ার ।
*****যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবসম্পদবিষয়ক
পরামর্শক প্রতিষ্ঠান MERCER 'র প্রকাশিত জরিপ
অনুযায়ী......******
★বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ?
--- লুয়ান্ডা , অ্যাঙ্গোলা ।
--- ঢাকার অবস্হান - ৩৮তম ।
★বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর কোনটি ?
--- তিউনিস , তিউনিসিয়া ।
★প্রবাসীদের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে
ব্যয়বহুল শহর কোনটি ?
--- ঢাকা ।
★বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্টধারী দেশ কোনটি ?
--- জার্মানি ।
--- বাংলাদেশের অবস্হান -- ৯৫ তম ।
★মানব শরীরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের
সংক্রমণ ঘটে কোন মশকীর কামড়ের মাধ্যমে ?
---- Aedes aegypti ওAedes albopictus।
★আলেপ্পো , মসুল এবং রাক্কা শহরগুলো কোথায়
অবস্হিত ?
--- সিরিয়া ।
★ঐতিহাসিক গ্র্যান্ড আল - নূর মসজিদটি কোথায়
অবস্হিত ?
--- মসুল ,ইরাক ।
★আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
--- রাজশাহী ।
★আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
--- মুন্সিগঞ্জ ।
★বাংলাদেশে বর্তমানে স্হলবন্দর কয়টি ?
--- ২৩ টি । বাল্লা , হবিগঞ্জ ।
★ইসলামী সহযোগিতা সংস্হার ( OIC ) ৪৫ তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কবে , কোথায় অনুষ্ঠিত হবে ?
--- ২০১৮ সালে ঢাকায় ।
★পাট আইন ২০১৭ কার্যকর হয় কবে ?
--- ৫ জুন ২০১৭ ।
★১ জুলাই ২০১৭ বিশ্ব স্বাস্হ্য সংস্হার ( WHO )
অষ্টম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ?
--- তেদ্রোস আধানম গেবিয়াসেস ( ইথিওপিয়া )।
★সম্প্রতি কোন দুটি দেশ টেস্ট খেলুড়ে দেশের
মর্যাদা লাভ করে ?
---- আফগানিস্তান ও আয়ারল্যান্ড ।
★টেস্ট ক্রিকেটে বর্তমান সদস্য সংখ্যা কত?
--- ১২ টি ।
★ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে আইসিসি'র পূর্ণাঙ্গ সদস্য
পদ পাওয়া প্রথম দেশ কোনটি ?
--- আফগানিস্তান ।
★উইম্বলডন চ্যাম্পিয়নশীপ ২০১৭ জয় লাভ করে কে কে ?
--- পুরুষ --- রজার ফেদেরার ( সুইজারল্যান্ড )
--- মহিলা --- গারবিনে মুখুরুজা ( স্পেন )
★ফিফা কনফেডারেশন কাপ ২০১৭ চ্যাম্পিয়ন হয় কোন দেশ ?
--- জার্মানি ।
★Horn of Africa বা আফ্রিকার শিং নামে পরিচিত ইথিওপিয়া
★২০১৭ সালে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার
' দ্যা অর্ডার অব সেন্ট অ্যান্ডু ' প্রধান করা হয় কোন
ব্যক্তিকে ?
--- চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ।
★ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর
কে ?
--- নরেন্দ্র মোদি ।
★'ডোকলাম তরাই ' অঞ্চলটি কোথায় অবস্হিত ?
--- ভারত , ভুটান ও চীনের সীমানায় ত্রিভুজাকৃতি
বিন্দুতে অবস্হিত ।
★ভারতের ১৪ তম রাষ্ট্রপতির নাম কী ?
--- রামনাথ কোবিন্দ ।
★২০১৭ সালে অনুষ্ঠিত ভারতের রাষ্ট্রপতি নির্বাচন
কততম ?
--- ১৪ তম ।
★সৌদিআরবের নতুন বাদশার নাম কী ?
--- মোহাম্মদ বিন সালমান ।
★নবনিযুক্ত প্রধানমন্ত্রীর একান্ত সচিবের নাম কী ?
--- ওয়াহিদা আক্তার ।
★সম্প্রতি মৃত্যুবরণ করা শান্তিতে নোবেল বিজয়ী
চীনা লেখক ও মানবাধিকার কর্মীর নাম কী ?
---- লিউ জিয়াওবো ।
★সম্প্রতি ইসলামি সহযোগিতা সংস্হার ( ওআইসি)
পররাষ্ট্রমন্ত্রীদের ৪৪তম বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় ?
--- আইভরিকোস্ট ।
★নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নতুন
বইয়ের নাম কী?
--- ফার্স্টবয়দের দেশ ।
শেয়ার এবং মেনশন করে আপনার বন্ধু বান্ধবদের জানার সুযোগ করে দিন☺