02/08/2026
ওরাই ছিল আমার পৃথিবী,ছিল লড়াই করে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মনে হয় এইতো সেদিন ওদেরকে হাত ধরে পথচলা শিখিয়েছি, শিখিয়েছি ভালো মানুষ হতে হবে। আমি কখনো কারো কোন ক্ষতি করিনি, জেনে বুঝে কখনো কারো মনে কষ্ট দেয়নি, হালাল পথে উপার্জন করেছি, কারো হক মেরে খাইনি কখনো। ওদেরকে আমার আদর্শে লালন-পালন করেছি।
আজ আমার দুই ছেলেই বড় হয়ে গিয়েছে। বড়জন এক কন্যা সন্তানের বাবা। আর ছোট জন আজ কয়েকদিন হলো নিজ হাতে ভাত মেখে খেতে শিখেছে 👍
আল্লাহ যেন সব সময় তাদেরকে সকল বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন।
সবাই দোয়া করবেন।