Travel For A Living

Travel For A Living জীবন সহজ-সুন্দর...🌿 Exploring Life 🦋

শুনশান নীরবতা, ছবি মতোই একদম চুপ! স্মৃতি। 🤍  🌱  🕊️
28/08/2026

শুনশান নীরবতা, ছবি মতোই একদম চুপ! স্মৃতি। 🤍

🌱
🕊️

এই পৃথিবীতে এত জীবন থাকতে আপনার নাম মানুষ কেন?পৃথিবীর কততম জীব হয়ে মানুষ পৃথিবীতে এসেছে, এর সঠিক কোনো তথ্য আমার জানা নেই...
05/03/2026

এই পৃথিবীতে এত জীবন থাকতে আপনার নাম মানুষ কেন?

পৃথিবীর কততম জীব হয়ে মানুষ পৃথিবীতে এসেছে, এর সঠিক কোনো তথ্য আমার জানা নেই। আমরা এমন এক জীব, যার নিজের উদ্ভাবনী কল্পনাশক্তি এবং বিশাল স্মৃতির ভাণ্ডার রয়েছে। চিন্তা আর চেতনার সমন্বয় মানুষকে আজ বিকাশের চরম পর্যায়ে নিয়ে এসেছে।

এই জীবনকে এভাবে হারিয়ে যেতে দেওয়া বোকামি। এত জীবনীশক্তির রূপ ছেড়ে মানুষ আকারে পৃথিবীতে আসার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে।

এই অজানার সন্ধান আমার কাছে ঠিক তেমনই গভীর, যেমন চোখ বন্ধ করলে যে বিশাল অন্ধকার অনুভব হয়।

🌘
🌱
🕊️

ক্ষুধার্ত থাকা এবং খালি পেট দুইটা অনেক ভিন্ন। খালি পেটে আছেন মানে ক্ষুধার্ত নাহ, ক্ষুধার্ত অর্থ জীবন যাপনের যে শক্তি প্র...
04/03/2026

ক্ষুধার্ত থাকা এবং খালি পেট দুইটা অনেক ভিন্ন। খালি পেটে আছেন মানে ক্ষুধার্ত নাহ, ক্ষুধার্ত অর্থ জীবন যাপনের যে শক্তি প্রয়োজন তা ফুরিয়েছে তাই খাবার খেয়ে ক্ষুধা মেটিয়ে পূনরায় শক্তির উৎপাদন করা।

খালি পেট মানে শুধু পেটে খাবার নেই। এটা সময়ভিত্তিক রোজা, উপবাস, ডায়েট, ব্যস্ততা বা ইচ্ছাকৃত বিরতি হতে পারে। এতে শরীর ভেঙে পড়েনি, শুধু আহার নেয়নি।
কিন্তু ক্ষুধার্ত থাকা এটা শুধু পেটের ব্যাপার নয়, এটা শক্তির সংকট। এটা বেঁচে থাকার অতিব জরুরি ডাক। 🌼

🌱
🕊️

আমি কে?এই হৃদয় জুড়ে যে মিথ্যার চর্চা, মনে হচ্ছে মিথ্যা টাই সত্য। আবার এই মিথ্যায় বানানো সত্যকে জেনে হতাশ হই, বলছি এটা কে...
03/03/2026

আমি কে?

এই হৃদয় জুড়ে যে মিথ্যার চর্চা, মনে হচ্ছে মিথ্যা টাই সত্য। আবার এই মিথ্যায় বানানো সত্যকে জেনে হতাশ হই, বলছি এটা কেমন বিচার সৃষ্টিকর্তা। আমরা নিজেদের মনের কাছে এমন ভাবে হেরে যাচ্ছি, ভেবে নিচ্ছি মন জিতলেই জিতে যাচ্ছি। হার জিত এটাও তো মনের সৃষ্টি, তবু নিজের ভেবে নিচ্ছি। এই মনের উর্ধে থাকে জীবন, মন আর জীবনের মধ্য দূরত্বে অবস্থান করে দেহ।
আমি মানে কি দেহ, মন, না জীবন?
আচ্ছা মন কি নিজেকে প্রশ্ন করতে পারে?
তবে, আমি টা কে?

হৃদয়ের ভেতর যখন বারবার মিথ্যার চর্চা হয়, তখন একসময় মিথ্যাই সত্য মনে হতে শুরু করে। কিন্তু সেই মিথ্যার ওপর দাঁড়ানো “সত্য” যখন ভেঙে পড়ে, তখন হতাশা আসে। আমরা প্রশ্ন করি এ কেমন বিচার সৃষ্টিকর্তার?
আসলে আমাদের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। মন কখনো কল্পনা বানায়, কখনো ভয়, কখনো আশা। আমরা ভাবি মন যা চায়, সেটাই জয়। কিন্তু হার-জিত দুটোই তো মনের তৈরি ধারণা। মন খুশি হলে জিত, মন ভেঙে গেলে হার।
তবু জীবন মনের চেয়েও বড়।
মন হলো ভাবনার জায়গা,
দেহ হলো অনুভবের বাহন,
আর জীবন হলো অস্তিত্বের প্রবাহ।
দেহ মনকে বহন করে, মন জীবনের অর্থ খোঁজে।
কিন্তু “আমি” শুধু দেহ নই, শুধু মনও নই।
যে সত্তা দেহকে অনুভব করে,
যে সত্তা মনের ভাবনাকে লক্ষ্য করে,
যে নিজেকে প্রশ্ন করতে পারে
সেই সচেতন উপস্থিতিটাই “আমি”।
মন নিজেকে প্রশ্ন করতে পারে, কারণ “আমি” মনের ভেতরে থেকেও তাকে পর্যবেক্ষণ করতে পারি।
তাই “আমি” মানে শুধু দেহ না, শুধু মন না
বরং সেই চেতনা, যে দেহ ও মন দুটোকেই অনুভব করে।🌻

🌱
🕊️

আমাদের নিত্য নিমিত্ত কথা আমার মন অনেক বড়। আমার মন বলে যা বুঝি তা হলো এই মহা বিশ্বে আমার জানা সকল তথ্য বা জ্ঞানের পরিধি, ...
25/02/2026

আমাদের নিত্য নিমিত্ত কথা আমার মন অনেক বড়। আমার মন বলে যা বুঝি তা হলো এই মহা বিশ্বে আমার জানা সকল তথ্য বা জ্ঞানের পরিধি, যা দিয়ে প্রতিনিয়ত কল্পনা সৃষ্টি করচ্ছি। পুরুষত্বের মন একভাবে ভাবছে, নারীত্ব মন একভাবে ভাবছে। মানুষে, মানুষে চিন্তা-চেতনা, ভাবনা বা কল্পনার, জ্ঞান গত যে ব্যবধান তা হলো ব্যক্তির মন। 🌻

🌱
🕊️

এই জীবনকে একটা গন্তব্য যাওয়ার মাধ্যম ভেবে নিলেন, চেষ্টা করছেন কাঙ্ক্ষিত চাওয়া অর্জনের। কিন্তু কোন সংঘর্ষ এড়াতে জীবন গাড়ী...
24/02/2026

এই জীবনকে একটা গন্তব্য যাওয়ার মাধ্যম ভেবে নিলেন, চেষ্টা করছেন কাঙ্ক্ষিত চাওয়া অর্জনের। কিন্তু কোন সংঘর্ষ এড়াতে জীবন গাড়ীর ব্রেক টাই সর্বদা চেপে ধরলেন, আচ্ছা সর্বক্ষণ ব্রেক চেপে রাখলে গাড়ী কি গন্তব্যে পৌছায়? 🌻

🌱
🕊️

দাদুর হাত ধরে শ্রেয়াসু এসেছে ভাষা শহীদের স্মরণে শহীদ বেদীতে ফুল দিতে। এই ছোট্ট চোখে যে দীপ্তি, তাতে ইতিহাসের প্রতি শ্রদ্...
21/02/2026

দাদুর হাত ধরে শ্রেয়াসু এসেছে ভাষা শহীদের স্মরণে শহীদ বেদীতে ফুল দিতে। এই ছোট্ট চোখে যে দীপ্তি, তাতে ইতিহাসের প্রতি শ্রদ্ধা আর আগামীর স্বপ্ন একসাথে জ্বলছে।🇧🇩

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে বাঙ্গালির আত্মমর্যাদার প্রতীক।🌺

🌱
🕊️

জীবনের শেষটা যদি চোখের সামনে স্পষ্ট থাকত,তবে অহংকার আর নির্লজ্জতা এত সহজে স্থান পেত না।😇  🌱  🕊️
20/02/2026

জীবনের শেষটা যদি চোখের সামনে স্পষ্ট থাকত,
তবে অহংকার আর নির্লজ্জতা এত সহজে স্থান পেত না।😇

🌱
🕊️

এই জীবনের সফলতা শুধু স্বপ্ন নয়, নিজের অস্তিত্বের প্রয়োজনে। 🌻  🌱  🕊️
19/02/2026

এই জীবনের সফলতা শুধু স্বপ্ন নয়, নিজের অস্তিত্বের প্রয়োজনে। 🌻

🌱
🕊️

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Travel For A Living posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share